Blog

মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা !

মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা !

চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কড়া প্রতিক্রিয়া। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। এই হুঁশিয়ারির পরই কি এই পদক্ষেপ মেটার ? জুকারবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট(পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল। সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি, করোনাকালে সরকারগুলির উপর মানুষের আস্থা কমে বলেও…
Read More
কুষ্ঠ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল‌ জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে

কুষ্ঠ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল‌ জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে

সরকারি‌ উদ্যোগে‌ জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কুষ্ঠ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হল‌ জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ হাসপাতালে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা সহ বিভিন্ন এলাকার মোট ৩০ জন রোগীর রি-কনস্ট্রাকটিভ সার্জারি করা‌ হচ্ছে। অস্ত্রোপচার করছেন কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট প্লাস্টিক সার্জেন ডাঃ রূপনারায়ণ ভট্টাচার্য।কুষ্ঠ রোগের জন্য এই ৩০ জন রোগীর স্বাভাবিক জীবন বদলে গিয়েছিল। সময়মতো চিকিৎসা না হওয়ায় শারীরিক অঙ্গ বিকৃতির শিকার হয়েছিলেন তারা। হারিয়ে ফেলেছিলেন কর্মক্ষমতাও। কুষ্ঠ রোগে আক্রান্ত এমনই ৩০ জন রোগীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিনামূল্যে রি- কন্সট্রাকটিভ সার্জারির ব্যবস্থা করে স্বাস্থ্য দপ্তর।…
Read More
এমজেএনে নকল রুখতে সংলগ্ন এলাকায় রাতেও কড়া নিরাপত্তারক্ষী

এমজেএনে নকল রুখতে সংলগ্ন এলাকায় রাতেও কড়া নিরাপত্তারক্ষী

এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পরীক্ষায় নকল রুখতে রাতেও পরীক্ষার হল সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নেওয়া হল। ১৬ জানুয়ারি থেকে সেখানে তৃতীয় বর্ষের পড়ুয়াদের পার্ট ওয়ানের পরীক্ষা শুরু হবে। তার আগে সোমবার ওই পরীক্ষার্থী ও অধ্যাপকদের ডেকে পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়। নকল সংক্রান্ত কোনওরকম ঘটনার কথা সামনে এলে তৎক্ষণাৎ সেই পরীক্ষার খাতা বাতিল করা হবে বলে পড়ুয়াদের স্পষ্ট জানিয়ে দেন অধ্যক্ষ। এছাড়া এতদিন শুধুমাত্র পরীক্ষা চলাকালীন অবস্থায় সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকতেন। কিন্তু বারবার নকল ধরা পড়া ও তার জেরে ভাঙচুরের ঘটনায় এখন থেকে রাতেও নিরাপত্তারক্ষী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই বিষয়ে অধ্যক্ষের সঙ্গে…
Read More
প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিডির উদ্ধার করল মালদা পুলিশ

প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিডির উদ্ধার করল মালদা পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিডির উদ্ধার করল। নিষিদ্ধ এই ফেনসিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল মালদা জিআরপি। ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা। উদ্ধার হয়েছে প্রায় ৯০০ টি নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা ।জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেনসিডিল গুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা টাউন স্টেশনে থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেনসিডিল সিরাপ উদ্ধার করে। অভিযুক্তরা এই ফেনসিডিল সিরাপের…
Read More
জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামে বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা

জলপাইগুড়ির পাহাড়পুর গ্রামে বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা

সাতসকালে বাঁদরের দল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনী এলাকায়। বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ হয়ে গেলো। সাতসকালে জলপাইগুড়িতে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর এলাকায় বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ।  আর এতেই অতিষ্ট এলাকাবাসীরা। জনৈক বাসিন্দা সুব্রত মন্ডল বলেন চালের গুঁড়ো এনেছিলাম পিঠে খাবো বলে কিন্তু ইচ্ছে পূরণ হলো না তার আগেই বাদরের দল ঘরে ঢুকে চালের গুড়ো প্যাকেট নিয়ে চম্পট দেয় এবং  চালের গুড়ো সাবার করে। বুধবার সাতসকালে বাঁদরের দলকে এলাকা…
Read More
কলেজের প্রিন্সিপাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী

কলেজের প্রিন্সিপাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী

রেললাইনের ধার দিয়ে হাঁটছিলেন ফোনে কথা বলতে বলতে নার্সিং কলেজের প্রিন্সিপাল। ট্রেন আসতেই ঝাঁপ দিলেন তিনি। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা তাঁকে দেখতে পেয়ে রেলপুলিশে খবর দেন। পুলিশ এসে প্রিন্সিপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে রহস্য বাড়ছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুস্মিতা সিংহ। তিনি বাবতপুর নার্সিং কলেজের প্রিন্সিপাল ছিলেন। আজ়মগড়ের দৌলতাবাদে তাঁর বাপের বাড়ি। জৌনপুর জেলার চন্দকে বিয়ে হয়েছিল তাঁর। প্রিন্সিপালের স্বামী সৌরভ সিংহ এক জন কেমিস্ট। কর্মসূত্রে তিনি সিকিমে থাকেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার সন্ধ্যায় নার্সিং কলেজ থেকে বেরিয়ে তিনি…
Read More
কলেজ নয়, প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিশুদের নিয়ে নবীনবরণ

কলেজ নয়, প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিশুদের নিয়ে নবীনবরণ

আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ নবীনবরণ উৎসব পালিত হল শিশুদের নিয়ে। জলপাইগুড়ি ফরিন্দদেব প্রাথমিক বিদ্যালয় ও সদর প্রাথমিক বিদ্যালয়ে আজ প্রাক প্রাথমিক ছাত্র ও ছাত্রীদের নিয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছিল ।এই নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই দুই বিদ্যালয়ে। আজ সকালে জলপাইগুড়ি ফরিন্দ দেব প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ উৎসবে ছাত্রদের নিয়ে শিক্ষক ও শিক্ষিকারা আনন্দে মাতলেন। ছাত্রদের সাথে একসাথে নাচ ও করলেন। পাশাপাশি ছাত্রদের বিভিন্ন উপহার ও দেবা হয়। তাদের খেতে দেবা হয়েছিল মিড ডে মিলের সাথে পায়েস ও। অন্যদিকে সদর প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনবরণ উৎসব পালিত হয় ।চলে ছাত্রীদের নিয়ে…
Read More
প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব!

প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব!

প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব! মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় এসপির ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ দিনের ব্যবধানে এবার আরও এক তৃণমূল নেতা খুন!যেকোনও খুনের ঘটনায় নমুনা সংগ্রহ করতে হলে জীবাণুমুক্ত টেস্ট টিউব বা বিজ্ঞানসম্মত পাত্রর প্রয়োজন পড়ে। অথচ মালদহে তৃণমূল নেতা খুনের তদন্তে নেমে মঙ্গলবার পুলিশ যা করল, তাতে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হয়েছে হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হন…
Read More
সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে

সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে

সিম্বায়োসিস ইন্টারন্যাশনাল ডিমড ইউনিভার্সিটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে সিম্বায়োসিস এন্ট্রান্স টেস্ট (এসইটি) এবং এসআইটি ইঞ্জিনিয়ারিং এন্টান্স একজাম-এর (এসআইটিইইই) মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন। এন্ট্রান্স পরীক্ষাগুলি ৫ মে ও ১১ মে অনুষ্ঠিত হবে, ফলাফল ঘোষণা করা হবে ২২ মে। প্রার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় তাদের স্কোর উন্নত করার জন্য দুটি চেষ্টা করার সুযোগ রয়েছে। এসইটি জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিচ্যুড, জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যানালিটিক্যাল ও লজিক্যাল রিজনিং বিষয়ে প্রার্থীদের মূল্যায়ন করবে। এসআইটিইই ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিক্সের উপর কেন্দ্রিত হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে…
Read More
নির্বাচনের ঘোষণা হতেই শুরু জল্পনা

নির্বাচনের ঘোষণা হতেই শুরু জল্পনা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা নির্বাচনের, দিল্লি বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৫ ই ফেব্রুয়ারিই নির্বাচন হতে চলেছে রাজধানীতে। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে।  আর তারপরেই নতুন করে চর্চায় উঠে এসেছে নূপুর শর্মার নাম। সেই নূপুর শর্মা, যাঁকে ‘পয়গম্বর বিতর্কে’ বহিষ্কার করা হয়েছিল বিজেপি থেকে। তবে নয়া জল্পনা বলছে, দিল্লি ভোটে তাঁকেই নাকি প্রার্থী হিসেবে বিবেচনা করছে দল। শোনা যাচ্ছে, বিতর্কিত প্রাক্তন মুখপাত্রকেই এই নির্বাচনী ময়দানে অন্যতম ‘বোড়ে’ হিসেবে নামানোর পরিকল্পনা করছে বিজেপি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। কিন্তু তিন বছর আগে যাঁকে নিয়ে তোলপাড় হয়েছিল দেশ, যাঁর…
Read More
হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, আতঙ্কে স্থানীয়রা

হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, আতঙ্কে স্থানীয়রা

এক রাতের মধ্যেই আরও হেলে পড়েছে বাঘাযতীনের ফ্ল্যাটবাড়ি! এমনটাই দাবি স্থানীয়দের। আতঙ্কে চোখের পাতা এক করতে পারছেন না লাগোয়া বাড়িগুলির বাসিন্দারা। সেই আবহেই বুধবার সকাল থেকে ফের শুরু হয়ে গেল হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটবাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। বুধের সকালেও পুরোদমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা। পৌঁছেছেন ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। স্থানীয়দের একাংশের দাবি, মাসখানেক আগে ওই ফ্ল্যাটবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। তার পর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। গত ১৭ ডিসেম্বর শুরু হয় বাড়ি ‘সোজা করার’ প্রক্রিয়া। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া…
Read More
কতটা সফল হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

কতটা সফল হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। সম্প্রতি এক রিপোর্টে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত ২৯ লক্ষ ১০ হাজার মহিলা বুথমুখী হয়েছেন। যার নেপথ্যে রয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। ২০১৬ সালে এই মহিলাদের কেউই নির্বাচনে অংশ নেননি। তবে পাঁচ বছর পর বদলে…
Read More
বড় সুখবর রেলমন্ত্রীর তরফে

বড় সুখবর রেলমন্ত্রীর তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। জানা গিয়েছে যে, ভারতীয় রেল এবার হাইড্রোজেন চালিত ইঞ্জিন তৈরি করছে। যেটি বিশ্বের সর্বোচ্চ হর্স পাওয়ার বিশিষ্ট হাইড্রোজেন ইঞ্জিন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা বলেন। তিনি জানান, বিশ্বে মাত্র ৪ টি দেশ এই ধরণের ইঞ্জিন তৈরি করে। রেলমন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশ ৫০০ থেকে ৬০০ হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন তৈরি করে। যেখানে ভারতীয় রেল দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২২ হর্স পাওয়ারের ইঞ্জিন তৈরি করেছে। মন্ত্রী জানান যে এই ইঞ্জিনটি শীঘ্রই হরিয়াণার জিন্দ এবং…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত বাড়ির একটি ঘর! ঘটনায় অগ্নিদগ্ধ এক বৃদ্ধা

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত বাড়ির একটি ঘর! ঘটনায় অগ্নিদগ্ধ এক বৃদ্ধা

তুফানগঞ্জ : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো গোয়াল ঘর আগুন ভয়াবহ রূপ নেওয়ায় ঘরের থেকে গরু বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোদালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট ভান্ডিজেলাস এলাকায় ভবেশ বর্মনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় গোয়াল ঘরে সন্ধ্যা দিতে গিয়ে অনুক্রমে গোয়াল ঘরে পাট কাঠিতে আগুন লেগে যায় পরবর্তীতে আগুন ভয়াবহ রূপ নেওয়ায় দ্রুত গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় এক বৃদ্ধা। দ্রুত সেখান থেকে থাকে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই বৃদ্ধা। অগ্নিদগ্ধ ওই বৃদ্ধার নাম মোহনবালা বর্মন (৬৫)  খবর পেয়ে…
Read More