Blog

সুখবরের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা

সুখবরের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। এখন প্রশ্ন হল সত্যিই কি নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়বে? এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অক্টোবর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল। সেবারে মোট ৫৩ শতাংশ হারে DA বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এই বর্ধিত হারে ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন মোট ১ কোটি কর্মী এবং পেনশন…
Read More
বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

বছরের শেষ দিনে ভিড় জমেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্ক গুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা যতো গড়বে মানুষের ভিড়ও ততই বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কানন উত্তর বিভাগ এর তরফে কর্মীরা তৈরি।
Read More
বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

বর্ষ শেষের দিনে বৈকুণ্ঠ পূর জঙ্গলে শুরু পিকনিকের আয়োজন

রাত পোহালেই ২০২৫, ২৪ কে স্মরণীয় করে রাখতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পিকনিক যার মধ্যে অন্যতম। মঙ্গলবার শীতের মরশুমে বৈকুণ্ঠ পূর জঙ্গলে প্রথম দেখা মিললো সেই পিকনিক দলের। বনভোজনে আসা দলের বিশ্বজিৎ সরকার বলেন, আমরা সবাই পরিবহন কর্মী, আমাদের মালিকের তিনটে বাস রয়েছে, প্রতিবছর এই ৩১ শে ডিসেম্বরে উনি এই জঙ্গলে থাকা মা ভামরি দেবীর মন্দিরে পুজো দেন এবং সকল কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন, সেই মতোই আজকে আমরা পরিবার সহ এই আনন্দে সামিল হয়েছি।
Read More
ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

ঘন কুয়াশায় ডিভাইডারের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত একজন

অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়আহত ১, জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক সহ অপর এক ব্যক্তি।  যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় এম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়েযাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়…
Read More
ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল

ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল

কোচবিহার: ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল। দিনহাটার পর এবার কোচবিহারের ডাউয়াগুড়ির  সামন্ত পারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নদীর ধার থেকে উদ্ধার হল মর্টার সেল। স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মর্টার সেল টি দেখতে পাই এবং পুলিশকে খবর দেয়। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাকে সিকিওর করে। কোথা থেকে এলো এই মর্টার সেল সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণত এই মর্টার সেল জোয়ানরা ব্যবহার করে। বলে পুলিশ সূত্রের খবর।
Read More
৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতেও শিক্ষকারা থাকবেন রাজপথে

৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতেও শিক্ষকারা থাকবেন রাজপথে

গত তিন দিন ধরে তাঁরা বসে রয়েছেন শহরের পথে। জানাচ্ছেন, ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতেও তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না। আগামী ২ জানুয়ারি স্কুল খুললেও কাজে যোগ দেবেন না। কারণ, যত দিন পর্যন্ত প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হবে, তত দিন এই আন্দোলন চালিয়ে যাবেন। রবিবার সন্ধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে এমনই জানালেন ‘২০১৬ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের’ তরফে বসে থাকা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানান, আগামী ৭ তারিখ সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। ওই শুনানিতেও সুরাহা না মিললে রাজপথে বসেই তাঁদের আন্দোলন চলবে। রবিবার সন্ধ্যায় মোবাইলে টর্চ জ্বেলে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছিলেন শিক্ষক-শিক্ষিকারা। স্লোগানে গলা মেলাচ্ছিলেন আসানসোলের একটি স্কুলের…
Read More
লোকালয়ে দাপিয়ে বেড়ালো গন্ডার, ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে

লোকালয়ে দাপিয়ে বেড়ালো গন্ডার, ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে

এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়অরণ্য জাতীয়উদ্যান।এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে সোমবার সকালে  গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক গন্ডার। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর দেন চিলাপাতা রেঞ্জের  বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বনোদপ্তরের পোষা কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা।বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা। বনদপ্তর এর অনুমান চিলাপাতা বা জলদাপাড়া…
Read More
শিলিগুড়ি টাউন স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে  দার্জিলিং মেল  চালানোর সিদ্ধান্ত

শিলিগুড়ি টাউন স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে  দার্জিলিং মেল  চালানোর সিদ্ধান্ত

ঐতিহ্য ফেরাতে বা জেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৪৬ বছরের পুরোনো ট্রেনটিকে শিলিগুড়ি জংশন থেকে চালানোর প্রক্রিয়া শুরু হতেই এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দার্জিলিং  জেলা তো বটেই, জলপাইগুড়নজেলার একাংশ বাসিন্দা বেজায় খুশি হবেন। তবে ‘পড়ে পাওয়া দার্জিলিং মেল’ হাতছাড়া হলে হতাশ হতে পারে হলদিবাড়ি সহ সংলগ্ন এলাকা। উসকে উঠতে পারে নতুন বিতর্কও। তবে, আপাতত রেলের এই সিদ্ধান্ত ‘ঠান্ডা ঘরে’। মূলত নিউ জলপাইগুড়ি জংশন থেকে ঠাকুরগঞ্জ বা বাগডোগরা রুটে ডাবল লাইন না থাকার জন্যই দার্জিলিং মেল আপাতত ফিরছে না শিলিগুড়ি জংশনে। যেমন আটকে রয়েছে চিকেন নেকের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক রেলপ্রকল্প। উচ্ছেদ-জটেই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবের মুখ দেখছে না…
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি, কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমিষের আগুনে সর্বস্বান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল ,বিছানা পত্র সব কিছু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে গেলো দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায়। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে।তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন…
Read More
রাশিয়ার সঙ্গে ভারতের বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন যোগ

রাশিয়ার সঙ্গে ভারতের বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন যোগ

ভারত নতুন বছরে বিশ্ব কূটনীতির কেন্দ্রেই থাকবে। ২০২৫-এর বিদেশনীতি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে মোদি সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে বছর শেষ হওয়ার আগেই আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন।অন্যদিকে, ২০২৫-এ ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, আমেরিকায় পাঁচ দিনের সফর চলাকালীন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জয়শংকরের। ভারত সরকারের তরফে তিনি ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানাবেন। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পদে বসছেন ট্রাম্প। তারপর চতুর্দশীয় অক্ষ কোয়াড সম্মেলন হচ্ছে ভারতে। শোনা যাচ্ছে, ওই সম্মেলনে যোগ দিতে এদেশে আসতে পারেন…
Read More
বছর শেষে ফের তুষারে মুড়বে পাহাড়চূড়া, এই আশায় পর্যটকদের ঢল

বছর শেষে ফের তুষারে মুড়বে পাহাড়চূড়া, এই আশায় পর্যটকদের ঢল

বদলে যাওয়া আবহাওয়ায় হঠাৎই ভিড় সান্দাকফু, ফালুটে। বছর শেষে ফের তুষারে মুড়বে পাহাড়চূড়া, এই আশায় পর্যটকদের ঢল। তুষারপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরও। যেমন সমতলে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। বৃষ্টি বা তুষারপাত কতটা হবে, তা অবশ্য নির্ভর করছে সংশ্লিষ্ট এলাকার প্রকৃতির মতিগতির ওপর। তবে নতুন বছরকে যে কুয়াশায় মুড়ে স্বাগত জানাবে উত্তরবঙ্গ, তা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।রোদের ঝিলিক উধাও হতেই বিকেলে মেঘের আনাগোনা শুরু। শিলিগুড়ি থেকে কোচবিহার, সমতলের একাধিক জায়গাতেই হালকা মেঘের আস্তরণ। পাহাড়ে অবশ্য দুপুরের পর থেকেই মেঘ জমছিল। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। সময়ে সময়ে পারদ পতন। সকালে দার্জিলিংয়ের রাজভবনে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১.৮ ডিগ্রি সেন্টিগ্রেড, সন্ধ্যার পর তা…
Read More
শিলিগুড়ির মতো শহরেও ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন অনেকেই

শিলিগুড়ির মতো শহরেও ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন অনেকেই

 শিলিগুড়ির ‘সাইবার ক্রাইম’ থানায় কাজে ব্যস্ত পুলিশ আধিকারিকেরা। হন্তদন্ত হয়ে হাজির এক ব্যবসায়ী। শেয়ার ট্রেডিংয়ের নামে প্রতারকদের ফাঁদে পড়ে খুইয়েছেন প্রায় আড়াই কোটি টাকা। যদিও সেই টাকা এখনও উদ্ধার হয়নি। গত এক মাসে শিলিগুড়ি সাইবার প্রতারণা সংক্রান্ত দু’শতাধিক অভিযোগ জমা পড়েছে। শিলিগুড়িতে দায়ের করা অভিযোগ অনুসারে, মাত্র ২০-২৫ দিনে শিলিগুড়ি থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়েছে প্রতারকেরা। কিছু টাকা উদ্ধার হলেও তার অঙ্কটা নগণ্যই। সম্প্রতি রাজ্যের ট্যাব কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। শিলিগুড়িতেও দায়ের হয়েছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ। আবার সাইবার অপরাধের ধরনও বদলাচ্ছে। সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা চাওয়া, ওটিপি জেনে টাকা গায়েব করার ঘটনা কয়েক বছর ধরে হয়ে…
Read More
বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’

বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’

পথের বিধি মানা নিয়ে আশঙ্কা ছিলই। বড়দিন এবং বর্ষশেষের উৎসবে পথে বেরোনো জনতাকে আদৌ বিধি মানানো যাবে কি না, তা নিয়েও চিন্তা ছিল লালবাজারের কর্তাদের। সেই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলেছে গত এক সপ্তাহে, পথবিধি ভাঙা সংক্রান্ত ঘটনায় লালবাজারের দেওয়া পরিসংখ্যানে। মত্ত অবস্থায় গাড়িচালকদের দাপটের পাশাপাশি উৎসবের নামে পথে বেরিয়ে সিগন্যাল না মানার ‘রোগ’ কার্যত ভয় ধরাচ্ছে। যা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা সুর শোনা গেল শনিবার, কলকাতার নগরপাল মনোজ বর্মার গলায়। কলকাতা পুলিশ সূত্রের খবর, বড়দিনের আগে থেকে শহরে ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা বেড়েছে। মত্ত অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ভূরি ভূরি অভিযোগ…
Read More
রাতভর বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা

রাতভর বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা

রাতভর বাঁকুড়ার জঙ্গলে চলছে বাঘবন্দির খেলা! দু’বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জ়িনতকে লক্ষ্য করে। লক্ষ্যভেদও হয়। কিন্তু তাতেও কাবু করা যায়নি বাঘিনিকে। সাময়িক ঝিমিয়ে পড়লেও আবার চাঙ্গা হয়ে স্বমেজাজে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে সে! তাকে বাগে আনতে রবিবার সকালে পরিকল্পনা বদল করেছে বন দফতর। শনিবার সকালে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জ়িনত। তার পরই বাঘিনির অবস্থান নিশ্চিত হতেই তৎপর হয় বন দফতর। তাকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোড়ার বন্দোবস্ত করেন বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, জ়িনত নজরে আসতেই শনিবার দুপুর নাগাদ গুলি ছুড়েছিলেন বনকর্মীরা। কিন্তু তাতেও তাকে কাবু করা যায়নি। তার পর পরিকল্পনা পাল্টে জ়িনতকে জঙ্গলের…
Read More