Blog

প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি

প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি

সংস্কারের কাজের জন্য চার মাস আংশিক ভাবে বন্ধ থাকবে বারাসত উড়ালপুল। ৬ ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কারের কাজ। সেই কাজের জন্য জেলা প্রশাসন, পূর্ত দফতর এবং বারাসত পুরসভা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি। বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে সেখানে যান চলাচল করবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ককে জুড়েছে বারাসত উড়ালপুলটি। চাঁপাডালি মোড়ের সঙ্গে কলোনি মোড়ের সংযোগ রক্ষা করেছে। সম্প্রতি পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা সেতুটির স্বাস্থ্য পরীক্ষা করে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম জেলা পুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা একটি বৈঠক…
Read More
 হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা , আগুন লেগে আতঙ্ক

 হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা , আগুন লেগে আতঙ্ক

একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জন্য নেওয়া পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য থাকা ওই বহুতলের দোতলায় আগুন লাগে। এলাকাবাসীরা জানান, সে সময়ে ওই হাসপাতালের নার্সদের কেউ বাড়িতে ছিলেন না। জানলা দিয়ে প্রথমে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আগুন কিছু…
Read More
এ বার শূন্য হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারের পদও

এ বার শূন্য হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারের পদও

উপাচার্য অন্তর্বর্তিকালীন। সহ-উপাচার্যের দু’টি পদের মধ্যে একটি শূন্য। এক বছরেরও বেশি সময় ধরে ফাঁকা ফিন্যান্স অফিসারের পদ। এ বার শূন্য হতে চলেছে স্থায়ী রেজিস্ট্রারের পদও। ছবিটা দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এ ক্ষেত্রে রাজ্যের সাহায্যপ্রাপ্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়েরপরিস্থিতি একই। উপাচার্য পদ থেকে গত বছর মে মাসে সুরঞ্জন দাস অবসর নেওয়ার পরে এখনওস্থায়ী উপাচার্য পায়নি তারা। ৩০ নভেম্বর কাজের মেয়াদ ফুরোচ্ছে বর্তমান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর। এর পরে ওই দায়িত্ব সামলাবেন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি এখন কলা বিভাগের সচিব।সেই সঙ্গে বিজ্ঞান বিভাগের সচিবের দায়িত্বও সামলাচ্ছেন। এই দুই দায়িত্বের সঙ্গে ইন্দ্রজিৎঅতিরিক্ত দায়িত্ব হিসাবে রেজিস্ট্রারের পদে কাজ করবেন। তাঁকে আগামী ছ’মাস…
Read More
তৈরি চা পাতায় ক্ষতিকারক কীটনাশক পেয়েছে চা পর্ষদের পরীক্ষা

তৈরি চা পাতায় ক্ষতিকারক কীটনাশক পেয়েছে চা পর্ষদের পরীক্ষা

কীটনাশক সমস্যার মোকাবিলায় মুশকিল আসান ‘যন্ত্র’ পেতে চলেছে ডুয়ার্সের চা বলয়। চলতি মরসুমে পাতা তোলার শেষ দিন, আগামিকাল ডুয়ার্স চায়ের সার্ধ শতবর্ষ উদ্‌যাপনে আত্মপ্রকাশ হবে এই যন্ত্রেরও। ছোট্ট একটি যন্ত্রের সাহায্যে জানা যাবে চা পাতার মধ্যে কীটনাশকের পরিমাণ কতটা রয়েছে। দেশীয় বাজারেও কীটনাশকের কারণে চায়ের চাহিদা কমেছে। এই পরিস্থিতিতে ‘স্মল ওয়ান্ডার’ নামে এই যন্ত্রটি গাছের পাতা পরীক্ষা করেই কীটনাশকের উপস্থিতির মাত্রা বাতলে দেবে বলে দাবি। তার ফলে, ইচ্ছে মতো গাছে কীটনাশকের প্রয়োগের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি। তার জেরে, তৈরি চায়েও কীটনাশকের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আগামিকাল, ৩০ নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে দেশের বিভিন্ন…
Read More
 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষায় বসতে পারবে তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়ারা

 ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের পরীক্ষায় বসতে পারবে তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণির পড়ুয়ারা

গোটা দেশে স্কুলপড়ুয়াদের পড়াশোনার মান কেমন, তা জানতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দেশ জুড়ে ‘ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে’ (ন্যাস) করে তাদের বাছাই করা কিছু স্কুলে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, পড়াশোনা সংক্রান্ত সেই জাতীয় সমীক্ষা হতে চলেছে আগামী ৪ ডিসেম্বর।  তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়ারা পরীক্ষা দেবে ভাষা, অঙ্ক এবং আমাদের চারপাশের পৃথিবী— এই তিনটি বিষয়ের উপরে। নবম শ্রেণির পড়ুয়ারা পরীক্ষা দেবে ভাষা, অঙ্ক এবং সমাজবিজ্ঞানের উপরে। তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণির পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট। নবম শ্রেণির সময়সীমা দু’ঘণ্টা। একটি স্কুল থেকে একটি মাত্র ক্লাসেরই পরীক্ষা নেওয়া হয়। অর্থাৎ, কোনও স্কুলের তৃতীয় শ্রেণিকে যদি পরীক্ষায় ডাকা হয়, তা হলে সেই স্কুলের ষষ্ঠ বা নবম…
Read More
বাদশার বারে বোমা ছুড়ে মারে বাইকবাহী দুষ্কৃতীরা

বাদশার বারে বোমা ছুড়ে মারে বাইকবাহী দুষ্কৃতীরা

ভোররাতে চণ্ডীগড়ের উচ্চতর সেক্টর 26-এ জনপ্রিয় গায়ক এবং র‌্যাপার বাদশার মালিকানাধীন একটি বারে একটি বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটে 2:30 থেকে 2:45 টার মধ্যে যখন একটি মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাইভেট ক্লাবে একটি কম তীব্রতার বিস্ফোরক নিক্ষেপ করে। সৌভাগ্যবশত, কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই চণ্ডীগড় পুলিশকে সতর্ক করা হয়। বোমা ডিটেকশন স্কোয়াড এবং চণ্ডীগড় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলগুলি প্রমাণ সংগ্রহ করতে এবং বিস্ফোরক ডিভাইসের প্রকৃতি নিশ্চিত করতে ঘটনাস্থলে পৌঁছেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, "প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা। আমরা সন্দেহভাজনদের এবং তাদের উদ্দেশ্য শনাক্ত করার জন্য কাজ করছি। চাঁদাবাজি উড়িয়ে দেওয়া…
Read More
শোকজ করা হল বিধায়ককে

শোকজ করা হল বিধায়ককে

বিগত বেশ কিছুদিন ধরে এক বিতর্ক চলছে রাজ্যের রাজনীতিতে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক বন্দোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার দাবী থেকে শুরু করে অভিষেককে দলের অন্দরে ‘কোণঠাসা’ করা হচ্ছে মন্তব্যের জেরে রাজ্যে তৃণমূলের ভাবমূর্তির ওপর প্রভাব পড়তে শুরু করেছে।  অবশেষে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে শোকজ করেই দিল তৃণমূল। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকই এদিন হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার করা মন্তব্যের জেরে বিড়াম্বনায় পড়েছে দল। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন? তা জান…
Read More
নতুন বছরে হবে মামলার শুনানি

নতুন বছরে হবে মামলার শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে টানাপড়েন চলছে। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। যদিও বেশ অনেকটা সময় হয়ে গেল এই মামলার শুনানি হয়নি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে এই মামলা উঠতে পারে। তার আগেই বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। রিপোর্ট বলছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে বাংলার…
Read More
দু’বছর পর বরাদ্দ বৃদ্ধি  মিড-ডে মিলে

দু’বছর পর বরাদ্দ বৃদ্ধি  মিড-ডে মিলে

দু’বছর পর বরাদ্দ বৃদ্ধি  মিড-ডে মিলে। সরকার প্রোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষার্থী পিছু  ৭০-৭৫ পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ। তাঁদের মতে, বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্দ্ধমান।  এই ‘ছিটেফোঁটা’ বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো? সে নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।  বাঁকুড়া শহরের একটি স্কুলের তাপস রায় বলেন, মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বেড়েছে, যা যথেষ্ট নয়। এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা, মুসুর ডাল প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০, পিঁয়াজ অনেক সময় ৮০ টপকে যাচ্ছে।…
Read More
আবাস যোজনার সার্ভে করতে উপভোক্তাদের বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা

আবাস যোজনার সার্ভে করতে উপভোক্তাদের বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা

আবাস যোজনার বাড়ি পাওয়ার উপভোক্তা যোগ্য কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য গোটা রাজ্যজুড়েই চলছে আবাস যোজনার সার্ভে। আবাস যোজনার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সরকারি কর্মচারীরা। কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন থাকায়, নির্বাচনী বিধি-নিষেধের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে এই সার্ভে। সেই মোতাবেক কোচবিহার ১ নং ব্লকের চরকের কুটি দেওয়ানবস এলাকায় এদিন সুপার সার্ভে করতে যান জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা।         এদিন…
Read More
মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে

মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে

চলতি সপ্তাহেই নবান্নের শীর্ষ স্তরের সঙ্গে আলোচনার পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ‘ভোরের আলো’ থানা আগামী কিছুদিনের মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে। মেগা টুরিজ়ম হাব ‘ভোরের আলো’য় আগের মতো একটি পুলিশ ফাঁড়ি চালু করা হবে। তা গজলডোবা পুলিশ ফাঁড়ি হিসাবে পরিচিত হতে পারে। আর নতুন ‘ভোরের আলো’ থানা চালু হবে বর্তমান থানার জায়গা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের আমবাড়ি পুলিশ ফাঁড়িতে। তাতে আমবাড়ি পুলিশ ফাঁড়িটি আপাতত বন্ধ হয়ে যেতে পারে। শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বুধবার বলেন, ‘‘ভোরের আলো থানাটি সরিয়ে আরও ভাল পরিকাঠামোর জন্য আমরা আমবাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন এলাকায় থানা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে গিয়েছে। দ্রুত দিনক্ষণ ঘোষণা…
Read More
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি

ক্ষতি তো দূরস্থান, গত দু-চার বছরে এলাকায় দেখাই মেলেনি হাতির। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের সেই এলাকাগুলিতেই তাণ্ডব চালাল দু’টি ‘পথভোলা’ বুনো হাতি। হ্যামিল্টনগঞ্জের নেতাজিপল্লি, হাটখোলা-সহ একাধিক এলাকা দাপিয়ে বেড়াল তারা। তছনছ করে একাধিক দোকান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত মে মাসে ডিপোপাড়ায় হাতি তাণ্ডব চালালেও সেটা ছিল  প্রধান সড়কের অপর প্রান্তে। সোমবার রাতে আচমকা হাতির হানায় সকলেই আতঙ্কে রয়েছি।’’ বন দফতর সূত্রে খবর, খবর পেয়ে বনকর্মীরা আসার আগেই এলাকা ছেড়ে জঙ্গলে ঢুকে যায় হাতি দু’টি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরি কৃষ্ণণ বলেন, ‘‘হাতি দু’টি রাস্তা ভুলেই ওই এলাকায় গিয়েছিল বলে আমাদের ধারণা।’’স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘গভীর রাতে…
Read More
কলকাতার দীপ্তি সঙ্ঘের হয়ে ‘কন্যাশ্রী’ কাপে খেলার কথা চার কন্যার

কলকাতার দীপ্তি সঙ্ঘের হয়ে ‘কন্যাশ্রী’ কাপে খেলার কথা চার কন্যার

কারও বাবা কৃষিজীবী, কেউ আনাজ ব্যবসায়ী. কেউ ছোট চায়ের দোকান করেন। আবার কারও বাবা নেই, মা চা শ্রমিক। লিখিকা ২০১৮ সাল থেকে ফুটবল খেলছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রীর পছন্দ পোজ়িশন লেফট ব্যাক। লিখিকার বাবা বিকাশ বারোই কৃষিজীবী। দুই মণ্ডলঘাটের  মেয়ে ইতিমা রায় ও ২০১৮ সাল থেকে ফুটবল খেলছেন। বাবা আনাজ ব্যবসায়ী। তিনি হলদিবাড়ি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইতিমা শুধু ফুটবলারই নন, ১০০, ২০০ মিটার এবং লং জাম্পে তিনি জলপাইগুড়ি জেলা দলের হয়ে অংশ নিয়েছেন। পদকও পেয়েছেন। রক্ষণভাগের খেলোয়াড় প্রিয়া রায় ইতিমধ্যে রাজ্য দলের হয়ে খেলেছে। খারিজা বেরুবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী প্রিয়াদের বাড়ি হলদিবাড়ির উত্তরপাড়ায়।…
Read More
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর পরবর্তী ডিরেক্টর হিসেবে মনোনীত বঙ্গসন্তান জয় ভট্টাচার্য

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ এর পরবর্তী ডিরেক্টর হিসেবে মনোনীত বঙ্গসন্তান জয় ভট্টাচার্য

তিনি মেডিসিনের এমডি,  অর্থনীতিবিদও। কোভিড অতিমারির সময়ে নানা বিতর্কিত মন্তব্যের জেরে লকডাউন, বাধ্যতামূলক কোভিড টিকাকরণের মতো সরকারি নীতির বিরোধিতা করায় এক সময় টুইটারের মতো সমাজমাধ্যমে তাঁর প্রোফাইল নিষিদ্ধ করা হয়। সেই সব বিতর্ক সরিয়ে নতুন জমানায় সেই বঙ্গসন্তান জয় ভট্টাচার্যের উপরে আস্থা রাখলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথএর পরবর্তী ডিরেক্টর হিসেবে জয়েরই নাম মনোনীত করলেন তিনি। জয়ের জন্ম ১৯৬৮ সালে, কলকাতায়। তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মেডিসিনে এবং ২০০০ সালে অর্থনীতিতে পিএইচডি করেন। ৫৬ বছরের এই চিকিৎসক-অর্থনীতিবিদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক। স্ট্যানফোর্ডে তিনি অর্থনীতি এবং স্বাস্থ্য…
Read More