Blog

দাম বাড়লেও বাধ্য হয়েই কিনতে হচ্ছে ডিম, প্রতি পিস ১৫ টাকা

দাম বাড়লেও বাধ্য হয়েই কিনতে হচ্ছে ডিম, প্রতি পিস ১৫ টাকা

আর কিছু না জুটলেও পুষ্টি পূরণ করার জন্য ভাত, ডাল, ডিমও যথেষ্ট। বহু পরিবার ডিম-ভাত খেয়েই পেট ভরায়। কিন্তু সেই ডিমের দাম এতটাই বেড়ে গিয়েছে, যা নিম্ন মধ্যবিত্তের পক্ষে বেশ সমস্যার। গত কয়েকদিন ধরে কলকাতার বাজারে চড়চড় করে বাড়ছে দাম। সোমবার সকালে খোঁজ নিয়ে দেখা গেল, ক্রেতারা এই বর্ধিত দামের চাপে বেশ অসন্তুষ্ট। বিক্রেতারা বলছেন, তাঁদের কাছে এই দামে বিক্রি করা ছাড়া আর কোনও উপায় নেই। সোমবার কলকাতার বাজারে পোল্ট্রির ডিম বিক্রি হয়েছে আট টাকা পিস দরে। দেশি মুরগির ডিমের দাম, প্রতি পিস ১৫ টাকা পিস। হাঁসের ডিমের এক পিসের দাম ১৪ টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আগেই। তার…
Read More
ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার যুবক

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার যুবক

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে এক বাইক রাইডার যুবককে গ্রেফতার করল পুলিশ। গতকাল ফুলবাড়ী ঘোষপুকুর ২৭ নাম্বার জাতীয় সড়কের মোঃ বক্স মরে। ট্রাফিক সামলা ছিলেন এক পুলিশ কর্মী। সেই সময় ঘোষপুকুর থেকে ফুলবাড়ির উদ্দেশ্যে বেশ কয়েকটি বাইক রাইডার যাচ্ছিল। সেই সময়ের দায়িত্ব থাকা ট্রাফিক পুলিশ সিগনাল দেন দাঁড়াবার জন্য। এরপরেই তাদের মধ্যে দুটি বাইকের সংঘর্ষ ঘটে। এরপরে ধৃত যুবক সুবীর কুমার সিংহ কলকাতার বাসিন্দা। তিনি তেরে এসে পুলিশ কর্মীকে মারধর করে। এরপরে চিৎকার শুনে দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার সহ পুলিশ কর্মীরা ছুটে আসে। সেই পুলিশ কর্মীকে উদ্ধার করে। দীর্ঘ এক ঘন্টা বাতানুবাদ পুলিশ ও বাইক রাইডারদের মধ্যে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে…
Read More
আবারো জাতীয় সড়কের ফাটাপুকুর পানিকৌরী টোল প্লাজাতে ১৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

আবারো জাতীয় সড়কের ফাটাপুকুর পানিকৌরী টোল প্লাজাতে ১৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

জানা যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফাটাপুকুর টোল প্লাজাতে রাত্রে থেকে ঘাঁটি করে বসেছিল শিলিগুড়ি এসটিএফ বাহিনী। এরপরে আজ সকালে সেই সন্দেহজনক গাড়িটি টোল প্লাজাতে আসলে প্রথমে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে গাড়ি চালকের কথা অসংগতি মেলে। এরপর পিছনে থাকা অপর আর একটি গাড়ি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায় যে ছোট চারচাকা পিকআপ ভ্যানের ডালার নিচে গোপন চেম্বার বানিয়ে তার মধ্যে ২২টি প্যাকেটি ১৫১ গাঁজা ভর্তি করে পাচার করা হচ্ছিল। আর সেই গাঁজার পিকআপ ভ্যানকে রাস্তা দেখাচ্ছিলো ওপর একটি বোলেরও পিকআপ। ঘটনাস্থল থেকে আটক করা হয় চারজনকে। তাদের নাম যথাক্রমে মৌসুম সরকার 23…
Read More
জলপাইগুড়ি নাগরিক সংসদ অভয়ার পোস্টার খোলায় ক্ষোভ প্রকাশ করেছে

জলপাইগুড়ি নাগরিক সংসদ অভয়ার পোস্টার খোলায় ক্ষোভ প্রকাশ করেছে

অভয়া চত্বরে ব্যানার খুলে ফেলা কেন্দ্র করে চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রতিবাদে পথসভার পাশাপাশি ফের থানা মোড়ে অভয়া চত্বরের ব্যানার লাগাল জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত অভয়া চত্বরে পথসভা করে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা। তাদের দাবি আরজি কর কান্ডের এক মাসের মাথায় থানা মোড় কে অভয়া চত্বর নামকরণ করে ব্যানার লাগানো হয়। আমরা সন্ধ্যায় শুনতে পেলাম আজ সেই ব্যানার পৌরসভার খুলে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদে পথ সভা ও ফের ব্যানার লাগালাম।
Read More
ভি-এর লেটেস্ট প্রচারাভিযান ‘বি সামওয়ানস উই’

ভি-এর লেটেস্ট প্রচারাভিযান ‘বি সামওয়ানস উই’

নেতৃস্থানীয় টেলকো মি আজ তার লেটেস্ট প্রচারাভিযান 'বি সামওয়ানস উই' প্রচারের অংশ হিসাবে একটি উল্লেখযোগ্য মাইলফলকের কথা ঘোষণা করেছে। এই বছরের শুরুতে সফল এফপিও-এর পর, কোম্পানি দ্রুত তার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। নতুন পরিকাঠামো তৈরি, এবং প্রতি ঘণ্টায় ১০০ টাওয়ার যুক্ত করার একটি অসাধারণ মাইলফলক অর্জন করেছে। নতুন প্রচারের মাধ্যমে, ভি এর লক্ষ্য সংযোগ বাড়ানো এবং অন্যদের সমর্থনে একত্রিত হওয়া।  নতুন প্রচারাভিযানের ফিল্মগুলি যেকোনও জায়গা থেকে সকলের জন্য শক্তিশালী, উচ্চ-গতির সংযোগ প্রদানের জন্য ভি-এর প্রতিশ্রুতিকে তুলে ধরে। ক্যাম্পেইনের মূল অংশে নতুন মেসেজিং সহ দুটি টিভিসি রয়েছে। প্রতিটি ফিল্ম শহরের সঙ্গে এবং দূরবর্তী জায়গার সমন্বয় সাধন করে। চ্যালেঞ্জিং জায়গা যেমন পার্বত্য অঞ্চল…
Read More
হাসিনার সরকারের পতনের পর থেকেই  বাংলাদেশে ধর্মীয়  সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ

হাসিনার সরকারের পতনের পর থেকেই  বাংলাদেশে ধর্মীয়  সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা কামনায় রবিবার বিশ্বজুড়ে ‘শান্তিপ্রার্থনা’ এবং কীর্তনের আয়োজন করছে ইসকন। বাংলাদেশে শে‌খ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খারিজ হয়েছে জামিনের আবেদন। আগামী বুধবার পুনরায় তাঁকে চট্টগ্রামের আদালতে পেশ করা হবে। চিন্ময়ের গ্রেফতারির পর থেকে প্রতিবাদের স্বর আরও জোরালো হয়েছে। এই আবহে ও পার বাংলায় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার দেশে দেশে ‘শান্তিপ্রার্থনা’ এবং কীর্তনের আয়োজন করছে ইসকন। ভারত, বাংলাদেশ-সহ এশিয়া, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার বিভিন্ন প্রান্তে ইসকনের মন্দির রয়েছে। ভক্তদের নিকটবর্তী ইসকন মন্দিরে ‘শান্তি প্রার্থনা’য় সামিল হওয়ার…
Read More
যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ৬১ লক্ষ ট্রিপ সম্পূর্ণ হয়েছে ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাবের

যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ৬১ লক্ষ ট্রিপ সম্পূর্ণ হয়েছে ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাবের

সরকারি অ্যাপ ‘যাত্রী সাথী’কে বাণিজ্যিক সংস্থার অ্যাপের মতো সমতুল পেশাদারিত্বে গড়ে তুলতে চায় রাজ্য সরকার। যাতে ওই অ্যাপ থেকে পরিবহণ সংক্রান্ত একাধিক পরিষেবার হদিস এক ছাতার নীচে পান যাত্রীরা। বছর দেড়েক আগে পরিষেবা শুরুর সময় থেকে এখনও পর্যন্ত যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাবের প্রায় ৬১ লক্ষ ট্রিপ সম্পূর্ণ হয়েছে। প্রায় ৭০ হাজার চালক ওই অ্যাপ থেকে ১৬৬ কোটি টাকা আয় করেছেন। প্রাথমিক এই সাফল্যের উপরে ভর করে হলুদ ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব ছাড়াও বাস এবং ভবিষ্যতে ভেসেলের পরিষেবাকে এই অ্যাপের আওতায় আনতে চায় রাজ্য। শুক্রবার এমনটাই জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সরকারি পরিকল্পনা অনুযায়ী শুরুতে বিমানবন্দর-কেন্দ্রিক ১২টি রুটের বাসের হদিস…
Read More
বাঘ মামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে

বাঘ মামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে

জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ বাঘের মুখোমুখি। সাহসিকতা এবং উপস্থিত বু্দ্ধির জেরে প্রাণ বাঁচালেন দুই বনরক্ষী। বাঘমামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে। সেখান থেকে পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও করেন তাঁরা। মধ্যপ্রদেশের সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ঘটনা। ওই দুই বনরক্ষীর নাম অন্নুলাল এবং দাহাল। তাঁদের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করেছেন আইএফএস কর্তা প্রবীণ কাসওয়ান। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দায়িত্ব পালন করছিলেন ওই দুই বনরক্ষী। হঠাৎ একটি বাঘকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে টনক নড়ে। ঠান্ডা মাথায় একটা বড় গাছের মাথায় উঠে বসেন তাঁরা। সেখান থেকে বাঘের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। বাঘটিও গাছের…
Read More
চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আইসিসি-র ডাকা বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আইসিসি-র ডাকা বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার বৈঠক ডেকেছিল আইসিসি। সেই বৈঠক ১৫ মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হল। তা হওয়ার কথা শনিবার। বৈঠক না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আইসিসি স্পষ্ট জানিয়েছে, ‘হাইব্রিড মডেল’ বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই তাদের কাছে। কারণ ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে জোর করতে রাজি নয় তারা। শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল। তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাক বোর্ড প্রধান মহসিন নকভি। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি।এ…
Read More
বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা

বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা

ভোর রাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, আবার এই আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় চলছে এই বৃষ্টি। এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা, কৃষকদের দাবি পিছিয়ে যাবে আলু চাষ, যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল এর ফলে সেই আলু নষ্ট হয়ে যাবে। দ্বিগুণ দামে সার কিনে আলু বিজ কিনে আলু লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। আবার নতুন করে কবে আলু লাগানো হবে জানেনা কেউ, বৃষ্টি যদি বাড়ে তাহলে চরম দুর্ভোগে পড়বে কৃষকেরায বলে দাবি করছেন সকলেই। আর এই বৃষ্টির ফলেই গায়ে শীতের পোশাক মাথায় ছাতা নিয়ে বেরিয়েছেন সকলে।
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া এক পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া এক পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক

পিক‌আপের ধাক্কায় গুরুতর জখম এক যুবক! নকশালবাড়ির কিলারাম জোত এলাকায় এদিন কালভার্টের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নকশালবাড়ি থেকে আসা এক পিক‌আপ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা খেয়ে যুবককে ধাক্কা দিয়ে চাষের জমিতে উল্টে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন অনিল মল্লিক। পরে স্থানীয় আহতকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করেছে। ঘটনার পর ঘাতক পিক‌আপটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Read More
ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি কাওয়াখালী উৎস ধারা টাউনশিপে

ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ি কাওয়াখালী উৎস ধারা টাউনশিপে

শিলিগুড়ি কাওয়াখালী উৎস ধারা টাউনশিপের ভেতরে পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা এরপরে দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগালে আগুনের অগ্নিশিখা আরো বাড়তে থাকে এর পরে খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকল বিভাগে সেখান থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে এই আগুন লাগল তা জানা সম্ভব হয়নি তবে বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাশে থাকা টাউনশিপের অফিস।
Read More
৫ই ডিসেম্বর বন্ধ হতে চলেছে মারকিউরি ট্রেড লিংকের ৪৮.৯৫ কোটি রাইটস

৫ই ডিসেম্বর বন্ধ হতে চলেছে মারকিউরি ট্রেড লিংকের ৪৮.৯৫ কোটি রাইটস

মারকিউরি  ট্রেড লিংকস লিমিটেড, আহমেদাবাদে অবস্থিত একটি ট্রেডিং এগ্রো প্রোডাক্ট কোম্পানি, এই বছরের ৭ নভেম্বরে ৪৮.৯৫ কোটি টাকার রাইট ইস্যু করবে৷ এই তহবিলগুলি কোম্পানির কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা, ইস্যু খরচ এবং সাধারণ কর্পোরেটের জন্য তহবিল ব্যবহার করবে৷ এই বছরের ৬ই নভেম্বরে শেয়ার প্রতি ৬০.৪৩ টাকা ক্লোজিং প্রাইসের তুলনায় কোম্পানির রাইট ইস্যুটি শেয়ার প্রতি ৪৪.৯৫ টাকা মূল্যে অফার করা হয়েছে। এটি ২০২৪ -এর মার্চ থেকে কোম্পানির দ্বিতীয় রাইট ইস্যু, যার প্রথম অফারটি প্রতি শেয়ার ৪০.০০ টাকা। কোম্পানি ১,০৮,৯০,০০০ টাকা অভিহিত মূল্যের সম্পূর্ণ পরিশোধিত ইক্যুইটি শেয়ার ইস্যু করবে, যার প্রতিটির মূল্য ১০ টাকা। প্রতি ইক্যুইটি শেয়ার ৪৪.৯৫ (একটি ইক্যুইটি শেয়ার প্রতি ৩৪.৯৫ টাকার…
Read More
ডিসেম্বর মাস থেকে ফের সুন্দরবনে কুমির গণনা

ডিসেম্বর মাস থেকে ফের সুন্দরবনে কুমির গণনা

২০১২ সালের পরে, সম্প্রতি সুন্দরবনে কুমির গণনার কাজ করেছিল বন দফতর। চলতি বছরের জানুয়ারি মাসে সুন্দরবনের সর্বত্র নদী-খাঁড়ি এলাকায় তল্লাশি চালানো হয়। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে ফের সুন্দরবনে কুমির গণনার কাজ শুরু করতে চলেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। চলতি বছরের ডিসেম্বর ও আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিন বার কুমির গণনা হবে সুন্দরবনে। আর তা থেকে পাওয়া তথ্য বিচার-বিশ্লেষণ করে সুন্দরবনে সঠিক কতগুলি কুমির রয়েছে, তার রিপোর্ট পেশ করবে বন দফতর। বন দফতরের দাবি, শেষ কুমির সুমারিতে ১৬৮টি কুমিরকে সরাসরি চোখে দেখা গিয়েছিল। পাশাপাশি, কুমির যেখানে থাকতে পারে, সেই সব এলাকার পরিস্থিতি ও পরিবেশ খতিয়ে দেখে বন দফতর মনে করছে, সুন্দরবনে কমপক্ষে…
Read More