Blog

কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে…
Read More
দূষণ থেকে চুল বাঁচানোর উপায় কী? রইল ঘরোয়া টিপস

দূষণ থেকে চুল বাঁচানোর উপায় কী? রইল ঘরোয়া টিপস

বায়ুদূষণের ফলে চুলও হয়ে পড়ে রীতিমতো রুক্ষ। গবেষণায় জানা গিয়েছে, বাতাসে কার্বন ও সালফারের মাত্রা বেশি হলে তা চুলের গোড়ায় থাকা প্রোটিন নষ্ট করে। এছাড়াও মাথার ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। ফলে চুল রুক্ষ হয় এবং চুল পড়ার সমস্যা বাড়ে। দূষণ থেকে চুল রক্ষা করতে কি করবেন? কম সালফেটযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। চুলে গ্রিনটিও ব্যবহার করতে পারেন। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিনটি ব্যাগ ডুবিয়ে রেখে শ্যাম্পু করার পরে গ্রিনটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আরও উপকার পেতে গ্রিনটিয়ের সঙ্গে মধুও ব্যবহার করতে পারেন। এতে চুলের রুক্ষতা কম হবে এবং চুল নরম হবে। চুলের আর্দ্রতা ফেরাতে সপ্তাহে একবার মধু-নারকেল তেলের মতো ডিপ…
Read More
শুরু হল পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া মিলনমেলা

শুরু হল পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া মিলনমেলা

ডিউটির চাপের মাঝেই সতেজতা আর সৌহার্দ্যের বার্তা নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে শুরু হয়ে গেল ১৩তম অ্যানুয়াল স্পোর্টস মিট। শুক্রবার পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার সি. সুদাকার। উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনারেটের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি ক্রীড়া উৎসবকে দিয়েছে বিশেষ মাত্রা। ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট-ওয়েস্ট) রাকেশ সিং, এডিসিপি পূর্ণিমা শেরপা সহ একাধিক এসিপি, বিভিন্ন থানার আইসি-ওসি সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তালিকাভুক্ত মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। শুধু সাধারণ পুলিশ…
Read More
শিলিগুড়ির মাদার কেয়ার সেন্টারে অ্যাপারটো লুসেন্ট ওপেন এমআরআই চালু করল ফুজিফিল্ম ইন্ডিয়া

শিলিগুড়ির মাদার কেয়ার সেন্টারে অ্যাপারটো লুসেন্ট ওপেন এমআরআই চালু করল ফুজিফিল্ম ইন্ডিয়া

ফুজিফিল্ম ইন্ডিয়া, উন্নত ডায়াগনস্টিক ইমেজিং সলিউশনে অগ্রণী প্রতিষ্ঠান, শিলিগুড়ির বাগডোগরায় অবস্থিত মাদারকেয়ার সেন্টারে তাদের অ্যাপারটো লুসেন্ট ওপেন এমআরআই সিস্টেম স্থাপন করেছে, যা এক দশকেরও বেশি সময় ধরে চলা অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলেছে। ডঃ রণজিৎ ভগতের পরিচালনায় পরিচালিত এই কেন্দ্রটি পূর্বে ফুজিফিল্মের সিআর, ডিআর এবং আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহার করেছে। এই স্থাপনার লক্ষ্য হলো উত্তরবঙ্গে উচ্চমানের এমআরআই পরিষেবা প্রাপ্তি সহজতর করে তোলা।এপার্টো লুসেন্ট নির্ভুল ইমেজিংয়ের সাথে রোগী-কেন্দ্রিক নকশার সমন্বয় ঘটিয়েছে, যেখানে আছে একটি একক-স্তম্ভ কাঠামো এবং ট্রু ওপেন বোর আর্কিটেকচার। এটি একটি ০.৪ টেসলা স্থায়ী চুম্বক ব্যবহার করে কম খরচে স্থিতিশীল, স্পষ্ট ইমেজিং সরবরাহ করে এবং এর আইপি-র্যা পিড প্রযুক্তি বিশদ…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্যের হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু। এদিন হাসপাতাল চত্বরে পৌঁছেই আইটি বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিটি বিভাগের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা  হয়। এছাড়াও এদিন, হাসপতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সে সমস্যা গুলির দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তবে সংবাদমাধ্যমে তিনি কোন মন্তব্য করতে চাননি। যদিও তার এই পরিদর্শন নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও তাকে জানানো হয়েছে, ক্যান্সার ব্লক নির্মাণের…
Read More
মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, রাজ্য সরকারের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যপালের

মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, রাজ্য সরকারের উদ্দেশে কড়া নির্দেশ রাজ্যপালের

সল্টলেক স্টেডিয়ামের আশপাশে লিওনেল মেসির সফর ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তাতে গভীরভাবে মর্মাহত ও বিস্মিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যপালের মতে, গোটা ঘটনার জন্য মূলত দায়ী অনুষ্ঠান আয়োজক ও বেসরকারি স্পনসররা। একই সঙ্গে পুলিশের ভূমিকাকেও তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। রাজ্যপালের পর্যবেক্ষণ, পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকেও ব্যর্থ করেছে। ক্রীড়াপ্রেমী কলকাতাবাসীর কাছে এই দিনটি একটি ‘অন্ধকার দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন…
Read More
ভি বিজনেসের স্মার্ট গ্যাস মিটারিং সলিউশন দিয়ে আইওটি পোর্টফোলিও প্রসার

ভি বিজনেসের স্মার্ট গ্যাস মিটারিং সলিউশন দিয়ে আইওটি পোর্টফোলিও প্রসার

ভারতের শীর্ষস্থানীয় টেলকো ভি-এর এন্টারপ্রাইজ শাখা এবং আইওটি সলিউশন প্রদানকারী, ভি বিজনেস, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনস-এর জন্য স্মার্ট গ্যাস মিটারিং সলিউশন সহ তার অ্যাডভান্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার পোর্টফোলিও প্রসারের কথা ঘোষণা করেছে। ২০১৮ সালে ভারতে প্রথম স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে স্মার্ট মিটার এনার্জি ইকোসিস্টেমে এগিয়ে আসে ভি বিজনেস। তারা এখন ভারতের দ্রুত বর্ধনশীল সিজিডি সেক্টরের চাহিদা মেটাতে তার আইওটি এবং এএমআই সক্ষমতা বাড়িয়ে চলেছে। এটি ইউটিলিটি পরিকাঠামো আধুনিকীকরণ, অপারেশনাল মান উন্নত করা এবং শক্তির মূল্য শৃঙ্খল জুড়ে ডিজিটাল মিটারিং পদ্ধতিকে সবার ঘরে পৌঁছে দেওয়ার সরকারি প্রচেষ্টাকে সমর্থন করে। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড পূর্বাভাস দিয়েছে যে এই দশকের শেষের মধ্যে সিজিডি…
Read More
এনজেপি মোড় বাজার থেকে অস্ত্র ও গুলি সহ একজন গ্রেফতার, তদন্তে পুলিশ

এনজেপি মোড় বাজার থেকে অস্ত্র ও গুলি সহ একজন গ্রেফতার, তদন্তে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে এনজেপির মোড় বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার। সে শিলিগুড়ির ঝংকার মোড় গোয়ালা বস্তির বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ার কে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে নিয়ে মোড় বাজার এলাকায় ঘুরছিল।
Read More
কুম্ভকারদের দাবিতে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন

কুম্ভকারদের দাবিতে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন

সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলা শাসকের হাতে দেবেন। মূল দাবি হলো কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে নিশ্চিন্তিদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক ভাতা ন্যূনতম 5000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে। আজ এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
Read More
দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ইউটিআই ফ্লেক্সি ক্যাপের ৩-স্তম্ভের কৌশল

দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে ইউটিআই ফ্লেক্সি ক্যাপের ৩-স্তম্ভের কৌশল

ভারতের অন্যতম পুরনো এবং ধারাবাহিক মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম ইউটিআই মিউচুয়াল ফান্ডের ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য তাদের কৌশলগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ১৯৯২ সালে চালু হওয়া এই ফান্ডের বর্তমান কর্পাস ৩০ নভেম্বর, ২০২৫ তারিখের হিসাবে ২৫,৭০০ কোটি টাকারও বেশি। এই ফান্ডটি ব্যবসায়িক স্থায়িত্ব এবং অর্থনৈতিক মূল্য তৈরির উপর জোর দিয়ে বিভিন্ন মার্কেট ক্যাপিটালাইজেশনে বিনিয়োগ করে। ফান্ডটির বিনিয়োগ দর্শন তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি: কোয়ালিটি, গ্রোথ এবং ভ্যালুয়েশন। ফান্ডটি এমন ব্যবসাগুলিতে বিনিয়োগ করে যেগুলির দীর্ঘ সময়ের জন্য উচ্চ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইক্যুইটি বজায় রাখার ক্ষমতা রয়েছে। উচ্চ মানের ব্যবসাগুলি কঠিন সময়েও শক্তিশালী নগদ-প্রবাহ…
Read More
অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ চালু

অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ চালু

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আজ অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ ফান্ড অফ ফান্ড চালু করার কথা ঘোষণা করেছে। এই ওপেন-এন্ডেড ফান্ড অফ ফান্ড স্কিমটি সোনা ও রূপার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ইউনিটগুলিতে বিনিয়োগ করে। এই নতুন ফান্ড অফার ১০ ডিসেম্বর, ২০২৫ থেকে ২২ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। অ্যাক্সিস গোল্ড অ্যান্ড সিলভার প্যাসিভ এফওএফ বিনিয়োগকারীদের ভৌত পণ্য মালিকানার ঝামেলা ছাড়াই লগ্নির মাধ্যমে সোনা ও রূপার পণ্যে বিনিয়োগের একটি সহজ ও সাশ্রয়ী উপায় প্রদান করে। এই স্কিমটি দুটি পণ্যের জন্যই সুষম বরাদ্দ (৫০:৫০) বজায় রাখবে এবং সোনা ও রূপার অভ্যন্তরীণ মূল্যের সঙ্গে এর কার্যকারিতা পরিমাপ…
Read More
ফের অবৈধ বালি চুরি রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই বালি মাফিয়া

ফের অবৈধ বালি চুরি রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই বালি মাফিয়া

সন্ধ্যা নামলেই শহরে বেরে চলে অবৈধ ভাবে বালি পাচার। ছোট,বড় গাড়ি ব্যাবহার করে বালি মাফিয়ারা দেদার বালি পাচার করে চলে। মাঝে মধ্য পুলিশী অভিযানে এমন কর্মকান্ড আটকানো সম্ভব হলেও থামানো যায়নি বালি চুরি কারবার।রাত নামলেই  নদী থেকে বালি,পাথর চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে দেদার এমন কারবার করে চলছে এই বালি কারবারিরা। গত বৃহস্পতিবার রাত্রে ফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে সরব হল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাত্রে নৌকাঘাটে পুলিশ পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই WB76-2337 নাম্বারের শক্তিমান ট্রাক আটক করে। কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মাটিগাড়ার সুমিত…
Read More
এক্সকন ২০২৫-এ অভিনব, টেকসই এবং ইন্টেলিজেন্ট মোবিলিটি সমাধানের মাধ্যমে পথ দেখাচ্ছে টাটা মোটরস

এক্সকন ২০২৫-এ অভিনব, টেকসই এবং ইন্টেলিজেন্ট মোবিলিটি সমাধানের মাধ্যমে পথ দেখাচ্ছে টাটা মোটরস

ভারতের সর্ববৃহৎ কমার্শিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটরস দক্ষিণ এশিয়ার প্রধান নির্মাণ সরঞ্জাম প্রদর্শনী ‘এক্সকন ২০২৫’-এ দেশের দ্রুত বর্ধনশীল পরিকাঠামো ও নির্মাণ খাতকে সহায়তা করতে বিভিন্ন ধরনের উন্নত সমাধান উন্মোচন করেছে। তাদের থিম ‘প্রোডাক্টিভিটি আনলিশড’-এর প্রতিফলন ঘটিয়ে কোম্পানিটি এমন সব হেভি-ডিউটি ও ফিউচার-রেডি যানবাহন নিয়ে এসেছে, যা কর্মদক্ষতা বাড়াবে এবং ফ্লীট ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করবে। লঞ্চের তালিকায় শীর্ষে রয়েছে Prima 3540.K AutoShift – যা গভীর খনির অ্যাপ্লিকেশন জন্য তৈরি টাটা মোটরসের সবচেয়ে শক্তিশালী টিপার। এর পাশাপাশি রয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক Prima E.28K এবং Signa 2820.TK CNG, যা ভারতের প্রথম ফ্যাক্টরি-ফিটেড সিএনজি টিপার। এগুলোর সাথে প্রদর্শিত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন, এক্সেল এবং জেনসেটসহ বিভিন্ন…
Read More
জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই, জয়ী মৎস্যজীবী, আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে

জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে মানুষের লড়াই, জয়ী মৎস্যজীবী, আহত অবস্থায় নিয়ে যাওয়া হল হাসপাতালে

আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সোনু রাম ভক্তা বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়।গত পরশুদিন পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে যায়। হঠাৎ করে দি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে শনুরাম ভক্তার উপর। আত্মচিৎকার বাঁচার লড়াই। কিছুটা দূরে থাকা অন্যান্য সহপাঠীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা রনি ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে, অবস্থার আশঙ্কা…
Read More