Blog

শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবিতে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই শিলিগুড়ির রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। ওই সভায় পৃথক জেলার দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। নাগরিক মঞ্চের দাবি, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি মহকুমা, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং বিন্নাগুড়ি মৌজা এলাকাকে নিয়ে নতুন শিলিগুড়ি জেলা গঠন করা হোক। সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই পৃথক জেলার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের কাছে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে…
Read More
আলফা ট্রোলদের মিষ্টি কথায় এবার উত্তর আলিয়া ভাট -এর

আলফা ট্রোলদের মিষ্টি কথায় এবার উত্তর আলিয়া ভাট -এর

আলিয়া ভাট সম্প্রতি তাঁর 'আলফা' সিনেমার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন; সিনেমাটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সমালোচকরা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, ট্রোল বা নেতিবাচক মন্তব্যের জবাব দিতে তিনি আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। একটি ভাইরাল হওয়া স্ক্রিনশটে দাবি করা হয় যে, আলিয়া বলেছেন—যারা তাঁর সিনেমাকে 'ফ্লপ' বা ব্যর্থ বলছেন, তাঁরা আসলে তাঁর সাফল্যে ঈর্ষান্বিত। সেখানে করণ জোহরের প্রসঙ্গও টানা হয়েছিল এবং বলা হয়েছিল যে, এমনকি তাঁর বাবাও এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। অনেকে এটিকে আলিয়ার আসল ইনস্টাগ্রাম স্টোরি বলে ধরে নিয়েছিলেন, যার ফলে ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানানোর ছবিসহ ঘোষণার মাধ্যমে সোহুম…
Read More
শিলিগুড়িতে ইসকনের ৩৭তম রথযাত্রায় জনসমাগম

শিলিগুড়িতে ইসকনের ৩৭তম রথযাত্রায় জনসমাগম

শিলিগুড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো ইসকনের ৩৭তম রথযাত্রা। এদিন ভক্তদের ঢল নামে রথযাত্রাকে ঘিরে।রথযাত্রার শুভ সূচনায় রথের রশিতে টান দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী-সহ ইসকনের সন্ন্যাসী, ভক্তবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা।এবার শিলিগুড়ির ইসকনের রথযাত্রা ৩৭তম বর্ষে পদার্পণ করেছে। হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। রথের রশিতে টান দিতে এবং শ্রীজগন্নাথদেবের দর্শন করতে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Read More
‘মহাপ্রভু জগন্নাথ’ ছবি মুক্তিতে স্থগিতাদেশ!

‘মহাপ্রভু জগন্নাথ’ ছবি মুক্তিতে স্থগিতাদেশ!

অ্যানিমেটেড ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। আগামী ১৭ জুলাই মুক্তির কথা থাকলেও ওড়িশা হাই কোর্টের স্থগিতাদেশের পর ছবির নির্মাতারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ জুন ছবিটির টিজার প্রকাশের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে বিভিন্ন মহল। জগন্নাথ মন্দির প্রশাসনসহ কয়েকটি পক্ষ ছবির কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। এরপর নির্মাতারা গজপতি মহারাজ ও মন্দির প্রশাসনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। বুধবার, ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে নির্মাতাদের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির…
Read More
খুঁটি পুজোর মধ্য দিয়ে ৫৮তম বর্ষের দুর্গাপুজোর সূচনা উপকার অ্যাথলেটিক ক্লাবে

খুঁটি পুজোর মধ্য দিয়ে ৫৮তম বর্ষের দুর্গাপুজোর সূচনা উপকার অ্যাথলেটিক ক্লাবে

শিলিগুড়ির ঐতিহ্যবাহী উপকার অ্যাথলেটিক ক্লাবের ৫৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ, ক্লাবের সদস্য-সদস্যা এবং এলাকার বহু বাসিন্দা। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ির আদলে নির্মিত থিম মণ্ডপ। ঐতিহ্য ও শিল্পকলার মেলবন্ধনে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোকে ঘিরে শুধুমাত্র থিম বা মণ্ডপ নয়, বিভিন্ন সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা উৎসবের আবহকে আরও আকর্ষণীয় করে তুলবে।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সকলের সহযোগিতা ও অংশগ্রহণে দুর্গাপুজোকে…
Read More
টেরাকোটা থিমে ৫৭তম বর্ষের পুজোয় নতুন চমক

টেরাকোটা থিমে ৫৭তম বর্ষের পুজোয় নতুন চমক

রথযাত্রার পবিত্র তিথিতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৭তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি। বহু বছরের ঐতিহ্য বজায় রেখে এবারও জমজমাট আয়োজনের পরিকল্পনা করেছে ক্লাব। তবে সরকারি আর্থিক অনুদান নিয়ে অনিশ্চয়তার মাঝেও উৎসবের আয়োজন থেকে একচুলও পিছিয়ে যেতে নারাজ উদ্যোক্তারা। এবারের পুজোর মূল আকর্ষণ টেরাকোটা শিল্পের থিম। বাংলার লোকশিল্প ও ঐতিহ্যকে তুলে ধরতে মণ্ডপ, প্রতিমাসজ্জা ও আলোকসজ্জায় থাকবে টেরাকোটার বিশেষ ছোঁয়া। পাশাপাশি থাকছে একাধিক সামাজিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শনার্থীদের জন্য নানান আকর্ষণ, যা পুজোকে আরও বর্ণময় করে তুলবে। ক্লাবের সম্পাদক নিমাই পাল জানান, প্রতি বছরের মতো এবারও বড় আকারে পুজোর আয়োজনের প্রস্তুতি চলছে। তবে…
Read More
শিলিগুড়ির মিত্র সম্মেলনীর শতবর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা

শিলিগুড়ির মিত্র সম্মেলনীর শতবর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা

শিলিগুড়ির ঐতিহাসিক 'মিত্র সম্মেলনী'-র ১০০তম দুর্গাপুজোর মহাপ্রস্তুতি; রথযাত্রার পুণ্যলগ্নে সম্পন্ন হল ঐতিহ্যবাহী কাঠামো পুজো শিলিগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র শিলিগুড়ির ঐতিহ্যমণ্ডিত ক্লাব 'মিত্র সম্মেলনী'-তে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদোৎসবের মহাপ্রস্তুতি। রথযাত্রার পুণ্য তিথিতে আজ ক্লাব প্রাঙ্গণে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হল ক্লাবের ঐতিহাসিক ১০০তম বর্ষের দুর্গাপুজোর মহিমান্বিত 'কাঠামো পুজো'।শতাব্দী প্রাচীন পুজো ঘিরে আবেগের জোয়ারশিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন 'মিত্র সম্মেলনী' ক্লাবের দুর্গাপুজো এবার শতাব্দী প্রাচীন অর্থাৎ গৌরবময় ১০০তম বর্ষে পদার্পণ করছে। আজ সকাল থেকেই এই বিশেষ কাঠামো পুজো চাক্ষুষ করতে এবং মা দুর্গার আশীর্বাদ নিতে ক্লাব প্রাঙ্গণে ভিড় জমান ক্লাবের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ। শঙ্খধ্বনি,…
Read More
কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার পর শুরু হয় শোভাযাত্রা। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। রথযাত্রার শোভাযাত্রায় কীর্তন, মৃদঙ্গ ও করতালের তালে ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। ভক্তদের…
Read More
নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত চার মহিলা সহ দুই পুরুষ পলাতক এক

নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত চার মহিলা সহ দুই পুরুষ পলাতক এক

নৈহাটিতে অনলাইন প্রতারণা সহ চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার মহিলা সহ দুই পুরুষ ব্যক্তিকে আটক করল পুলিশ। যদিও পুলিশ আসার আগেই এক একজন পালিয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়। সুত্র মারফত জানা যায় বেশ কিছুদিন ধরে বিশ্বজিৎ ঝার কাছ থেকে নেওয়া ভাড়াবাড়িতেই চলতো এই প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সংশ্লিষ্ট ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতেনাতে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা ও হার্জ ঝা সহ চার মহিলাকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যায়। তাদের হেফাজত থেকে আটখানা মোবাইল ফোন, চারটি সিমকার্ড,…
Read More
অত্যাধুনিক কৃষিপণ্য বাজারে নিয়ে এসেছে ক্রিস্টাল ক্রপ

অত্যাধুনিক কৃষিপণ্য বাজারে নিয়ে এসেছে ক্রিস্টাল ক্রপ

ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন লিমিটেড এবছরের খারিফ মরসুমের জন্য ছয়টি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষিপণ্য বাজারে এনেছে। প্রতিকূল আবহাওয়া, কীটপতঙ্গ ও ফসলের রোগের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে চাষিদের ফলন ও লাভ বাড়াতে এই বিজ্ঞানভিত্তিক সমাধানগুলি তৈরি করা হয়েছে।সয়াবিনের সুরক্ষায় কোম্পানি এনেছে পেটেন্টযুক্ত আগাছানাশক ‘স্যামোরিয়ান’, যা ঘাস ও চওড়া পাতার আগাছা দমন করে। ভুট্টার চাষিদের জন্য বাজারে এসেছে পেটেন্টযুক্ত কম্বিনেশন আগাছানাশক ‘তাকুরো’, যা দীর্ঘমেয়াদি আগাছা নিয়ন্ত্রণে সাহায্য করে।ধানের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ রুখতে আনা হয়েছে ভার্সেটাইল সুরক্ষাসম্পন্ন ‘জেবেরিয়া’ এবং ফসলের বিভিন্ন ধাপে কাজ করার উপযোগী ব্রড-স্পেকট্রাম ছত্রাকনাশক ‘ম্যাক্সেন্ট্রা’।পাশাপাশি, তুলো চাষে ক্ষতিকারক শোষক পোকা দমনে ‘স্মার্ট ট্রিপল অ্যাকশন টেকনোলজি’ চালিত উন্নত কীটনাশক ‘ভালট্রুভা’ লঞ্চ…
Read More
এক্সট্রা টাফ হাই-শিন লঞ্চের মাধ্যমে প্রিমিয়াম এক্সটেরিয়র সুরক্ষাকে নতুন রূপ দিল শালিমার পেইন্টস

এক্সট্রা টাফ হাই-শিন লঞ্চের মাধ্যমে প্রিমিয়াম এক্সটেরিয়র সুরক্ষাকে নতুন রূপ দিল শালিমার পেইন্টস

ভারতীয় পেইন্ট ইন্ডাস্ট্রিতে ১২০ বছরেরও বেশি সময় ধরে অগ্রণী ভূমিকা পালন করছে ব্র্যান্ড ‘শালিমার পেইন্টস’। এবার তারা নিয়ে এলো তাদের নতুন প্রিমিয়াম এক্সটেরিয়র ইমালশন 'এক্সট্রা টাফ হাই-শিন'। এই নতুন রংটি দীর্ঘস্থায়ী সুরক্ষার সঙ্গে দেওয়ালে এনে দেবে একটি উজ্জ্বল ও আকর্ষণীয় হাই-শিন ফিনিশ। এই রং বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ভারতের বৈচিত্র্যময় জলবায়ুর চ্যালেঞ্জ থেকেও বাড়িকে সুরক্ষিত রাখবে।এই ক্যাম্পেইনের মূল ট্যাগলাইন হলো "অব ধুল মিট্টি নেহি চিপকেগি, আপকি দিওয়ার সালোঁ তাক চমকেগি"। 'এক্সট্রা টাফ হাই-শিন' দেওয়ালে ধুলোবালি জমতে না দিয়ে সেটিকে দীর্ঘ বছর ধরে পরিষ্কার, চকচকে এবং সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দেয়।দেশের বিভিন্ন আবহাওয়া সহ্য করার জন্য বিশেষভাবে তৈরি এক্সটেরিয়র রংটি দেওয়ালের উজ্জ্বলতা…
Read More
বিদেশে মডেলিংয়ের প্রলোভন, শিলিগুড়ি থেকে উদ্ধার দুই নাবালিকা

বিদেশে মডেলিংয়ের প্রলোভন, শিলিগুড়ি থেকে উদ্ধার দুই নাবালিকা

সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিংয়ের সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার দুই নাবালিকা। তবে এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদা জেলার বাসিন্দা এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়। দুই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ জানতে পারে, তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তেনজিং নোরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা…
Read More
তিনবাত্তি মোড়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবক গ্রেফতার

তিনবাত্তি মোড়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবক গ্রেফতার

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম মামন রাজা ও খোরিবুল আলম। তাঁদের বাড়ি ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ইসলামপুর থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে একটি বাসে করে শিলিগুড়িতে আসে। পরে তিনবাত্তি মোড়ে বাস থেকে নেমে মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকাকালীন এসওজি ও এনজেপি থানার পুলিশের যৌথ অভিযানে তারা ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের ৭…
Read More
এবার থেকে সাধারণ মানুষ সমস্যা জানাবে সরাসরি

এবার থেকে সাধারণ মানুষ সমস্যা জানাবে সরাসরি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবাকে আরও কার্যকর করতে বড় পদক্ষেপ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চালু হচ্ছে নতুন কর্মসূচি ‘মুখোমুখি’। এই উদ্যোগে নির্দিষ্ট দিনে ফোন করে নাগরিকরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন স্বয়ং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে। এই পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। জানা গেছে, প্রথম পর্যায়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে নাগরিকরা…
Read More