Blog

আয়ের পরিমাণ বেড়েছে রেকর্ড হারে

আয়ের পরিমাণ বেড়েছে রেকর্ড হারে

ভুল থেকে বেড়েছে আয়, এ বছর বেআইনি নির্মাণ থেকে জরিমানা তুলে রেকর্ড অঙ্কের আয় করছে কলকাতা পুরসভা। ছোটখাটো ভুল নির্মাণ থেকে শুরু করে বড় ডেভিয়েশন, জরিমানা দিলেই বৈধতার সুযোগ থাকায় বাড়ছে আবেদন, আর সেই সঙ্গে পুরসভার কোষাগারও দ্রুত ভরছে। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই আগের বছরের তুলনায় অনেক বেশি টাকা উঠে গেছে, যা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে শহরজুড়ে। ১ এপ্রিল থেকে নভেম্বর ২০২৫, এই কয়েক মাসে মোট ২৮৩টি বেআইনি নির্মাণ জরিমানা নিয়ে বৈধ করেছে কলকাতা পুরসভা। এই রেগুলারাইজেশন থেকেই এসেছে ৩৪ কোটি ৬৪ লক্ষ টাকা। সিঁড়ির নীচে ঠাকুরঘর, ছাদে ছোট ঘর, অতিরিক্ত ব্যালকনি, এমন অনেক ছোট ছোট ভুলের ক্ষেত্রে আগে ছাড়…
Read More
মা সারদা জন্মতিথি উদ্‌যাপনে বেলুড় মঠে ব্যাপক সমাগম

মা সারদা জন্মতিথি উদ্‌যাপনে বেলুড় মঠে ব্যাপক সমাগম

শ্রী শ্রী মা সারদার ১৭৩তম জন্মতিথিকে ঘিরে বেলুড় মঠে ভক্তদের ব্যাপক সমাগম। ভোর রাত থেকেই দীর্ঘ লাইন পড়তে শুরু করে মঠ প্রাঙ্গণে। নির্ধারিত সূচি অনুযায়ী ভোর ৪টা ৪৫ মিনিটে মঙ্গলারতি দিয়ে দিনের আনুষ্ঠানিক পুজো-অর্চনা শুরু হয়। তার পরই ৪টা ৫০ মিনিটে বেদপাঠ অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা গভীর ভক্তিভাবে যোগ দেন। এদিন সকাল ৭টায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। মঠজুড়ে তখন শান্ত, ধ্যানমগ্ন ও আধ্যাত্মিক আবহ। দুপুর ১২টায় হোমযজ্ঞ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বহু ভক্ত অংশ নেবেন বলে জানা গিয়েছে। জন্মতিথিকে কেন্দ্র করে মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
Read More
মুখ্যমন্ত্রীর সফরের আগে জাতীয় সড়কে উদ্ধার ভোটার কার্ড!  প্রশ্নের মুখে প্রশাসন

মুখ্যমন্ত্রীর সফরের আগে জাতীয় সড়কে উদ্ধার ভোটার কার্ড! প্রশ্নের মুখে প্রশাসন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগেই নদিয়ার ফুলিয়া–উদয়পুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে থেকে উদ্ধার হল একাধিক ভোটার পরিচয়পত্র। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনিক মহলে তৈরি হয়েছে অস্বস্তির পরিবেশ। বুধবার ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে রাখা নোংরা বস্তা থেকে সাধারণ মানুষের নজরে আসে কিছু নথি। কৌতূহলবশত দেখতেই জানা যায় সেগুলো ভোটার পরিচয়পত্র। তাও আবার নদিয়ার নয়, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দাদের নামে ইস্যু করা। ভোটার পরিচয়পত্রের মতো সরকারি নথি কীভাবে এমনভাবে রাস্তায় ফেলে রাখা হল, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এটি কি প্রশাসনিক উদাসীনতা, নাকি কোনও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা তা নিশ্চিত নয় এখনও। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার…
Read More
ফের চিতাবাঘের তা*ণ্ডব, শিকারপুরে গু*রুতর জ*খম বৃদ্ধ

ফের চিতাবাঘের তা*ণ্ডব, শিকারপুরে গু*রুতর জ*খম বৃদ্ধ

সাতগাছির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়াল শিকারপুরে। শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর ভাবে জখম ৫৮ বছর বয়সী গণেশ বর্মন। জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বাড়ির পাশের একটি ঝোপের কাছে গোরু বাঁধতে যান গণেশ বর্মন। সেই সময় ঝোপের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ওই আক্রমণে গণেশবাবুর ডান চোখ বেরিয়ে আসে বলে সূত্রের খবর। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাবাসীদের সতর্ক করতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয়। গণেশ বর্মনের অবস্থা…
Read More
ফ্লিপকার্ট মিনিটস দুর্গাপুরে নিয়ে এল ১০ মিনিটে ডেলিভারির সুবিধা

ফ্লিপকার্ট মিনিটস দুর্গাপুরে নিয়ে এল ১০ মিনিটে ডেলিভারির সুবিধা

ভারতের স্বদেশী ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট দুর্গাপুরে তার দ্রুত বাণিজ্য পরিষেবা, ফ্লিপকার্ট মিনিটস সম্প্রসারণের কথা ঘোষণা করেছে। এবার দুর্গাপুরের ঘরে ১০ মিনিটের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে ফ্লিপকার্ট। মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার (এমএফসি) বানানো হয়েছে বামুনারা, তপোবন শহর, শঙ্করপুর, বিধানপার্ক এবং জওহরলাল নেহেরু রোডের গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে। সেখানে মুদি, মোবাইল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য বিভিন্ন বিভাগের পণ্য থাকছে। স্থানীয় সরঞ্জামের মধ্যে ইঞ্জিন, গণেশ, রাইস ভিলা, জেকে স্পাইসেস, মুখরোচক, প্রভুজি, সানরাইজ পিওর এবং জলখাবার প্রভৃতি কোম্পানির পণ্য সরবরাহ করা হবে।ফ্লিপকার্ট দুর্গাপুর জুড়ে এক হাজারেরও বেশি স্থানীয় বিক্রেতা এবং কৃষক উৎপাদক সংস্থার (এফপিও) সঙ্গে কাজ করে যাতে গ্রাহকদের কাছে তাজা ফল এবং সবজি সহজলভ্য হয়।…
Read More
6 মিলিয়ন+ স্টাইলের সাথে Myntra-র EORS-23 বিবাহের, শীতের, এবং ছুটির মরশুমের জন্য প্রস্তুত

6 মিলিয়ন+ স্টাইলের সাথে Myntra-র EORS-23 বিবাহের, শীতের, এবং ছুটির মরশুমের জন্য প্রস্তুত

Myntra, ভারতবর্ষের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন, বিউটি, এবং লাইফস্টাইল গন্তব্য, তাদের বিশিষ্ট ফ্যাশন ইভেন্টের 23তম অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত, এন্ড অফ রিজন সেল (EORS), যা আজ, 5ই ডিসেম্বর লাইভ হয়েছে। 10,000+ আন্তর্জাতিক, স্থানীয়, এবং নিজস্ব ব্র্যান্ডের পক্ষ থেকে 6 মিলিয়ন+ স্টাইলের এক বিস্তৃত কালেকশন সমৃদ্ধ, EORS-এর এই অধ্যায় গ্রাহকদের তাদের ‘প্রাইস ক্র্যাশ’ ক্যাম্পেনের মাধ্যমে ব্যাতিক্রমী মূল্যে উচ্চ-মানের ফ্যাশন, বিউটি, এবং লাইফস্টাইলের জিনিসগুলির অ্যাক্সেস প্রদান করে। Myntra-র দৃঢ় সম্প্রদায় এই দুর্দম EORS-23-এর ডিলগুলি শুধুমাত্র-VIP বিশেষ অফারের মাধ্যমে অ্যাক্সেস করার জন্য প্রস্তুত, যা বিশেষভাবে VIP উইকেন্ড বেনিফিট-এর জন্য নিবেদিত, এবং এটি তাদের ক্রয়ে অতিরিক্ত মান যুক্ত করে।ক্রেতাদের গতি পছন্দ সেই বিষয় মাথায়…
Read More
শিলিগুড়িতে পুরুষদের বন্ধ্যাত্ব বাড়ছে: নোভা IVF ফার্টিলিটি বিশেষজ্ঞরা তাড়াতাড়ি পরীক্ষা করা এবং জীবনযাত্রা বদল করার অনুরোধ জানাচ্ছেন

শিলিগুড়িতে পুরুষদের বন্ধ্যাত্ব বাড়ছে: নোভা IVF ফার্টিলিটি বিশেষজ্ঞরা তাড়াতাড়ি পরীক্ষা করা এবং জীবনযাত্রা বদল করার অনুরোধ জানাচ্ছেন

নোভা IVF ফার্টিলিটি, শিলিগুড়ির ডাক্তাররা জানাচ্ছেন যে এই অঞ্চলে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা খুব দ্রুত বাড়ছে। প্রায় প্রতি দুজন পুরুষ রোগীর মধ্যে একজনেরই শুক্রাণু নিয়ে সমস্যা দেখা যাচ্ছে – হয় তা সংখ্যায় কম,  নড়াচড়ায় দুর্বল, নয়তো তার গুণগত মান খারাপ। ডাক্তাররা জোর দিয়ে বলছেন, এই সমস্যা কমাতে হলে খুব তাড়াতাড়ি পরীক্ষা করানো, জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং সবাইকে এই বিষয়ে আরও সচেতন হওয়া খুব জরুরি। ফার্টিলিটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগের বছরগুলোর তুলনায় এখন পুরুষদের কারণে বন্ধ্যাত্বের ঘটনা অনেক বেশি বেড়েছে। আগে এই সমস্যা যেখানে বেশিরভাগ ৪০-এর পরের পুরুষদের মধ্যে দেখা যেত, কিন্তু এখন মাত্র ৩০-৩২ বছর বয়সের তরুণদের মধ্যেও খুব বেশি হচ্ছে।…
Read More
বেড়েই চলেছে মৃত ভোটারের সংখ্যা

বেড়েই চলেছে মৃত ভোটারের সংখ্যা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ জন ভোটার বাদের তালিকায় ছিলেন। আধিকারিকদের দাবি, এনুমারেশন চলাকালীন এই সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ করে বাড়ছে। উল্লেখ্য, আগামী বুধবার, ১১ ডিসেম্বর এসআইআর-এর এনুমারেশন পর্ব শেষ হচ্ছে। এরপর যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। তখনই স্পষ্ট হবে, আসলে…
Read More
অনিয়মের অভিযোগে তিন মাসের জন্য বন্ধ ‘গ্লেনারিজ’

অনিয়মের অভিযোগে তিন মাসের জন্য বন্ধ ‘গ্লেনারিজ’

দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী রেস্তরাঁ ও পানশালা ‘গ্লেনারিজ’-কে সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন। উপযুক্ত অনুমতি ও প্রয়োজনীয় নথি ছাড়াই পানশালা চালানোর অভিযোগে আগামী তিন মাসের জন্য বন্ধ করে দিল আবগারি দফতর। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই গ্লেনারিজ-এর বিরুদ্ধে নানান বেআইনি কার্যকলাপ ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ উঠছিল। আবগারি দফতর সেই অভিযোগ খতিয়ে দেখে দেখে নির্দিষ্ট নথিপত্রের অভাব ও নিয়মভঙ্গের বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রধান অজয় এডওয়ার্ড। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈধ অনুমতি ছাড়াই পানশালা পরিচালনার অভিযোগ উঠেছে। এর আগে দিন দুয়েক আগে, একটি নবনির্মিত সেতুর সামনে ‘গোর্খাল্যান্ড’ লিখে উদ্বোধন করে অবৈধ নির্মাণ…
Read More
স্যামসাং এবং ইনস্টামার্টের অংশীদারিত্ব

স্যামসাং এবং ইনস্টামার্টের অংশীদারিত্ব

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং, এবার দেশের দ্রুততম ডেলিভারি প্ল্যাটফর্ম ইনস্টামার্টের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এখন থেকে নির্দিষ্ট মেট্রো শহরগুলিতে মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের হাতে পৌঁছে যাবে নির্বাচিত গ্যালাক্সি ডিভাইস।এই সহযোগিতার মাধ্যমে, স্যামসাং তাদের বিভিন্ন মডেলের গ্যালাক্সি স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অ্যাক্সেসরিজ গ্রাহকদের কাছে খুব দ্রুত এবং সহজে পৌঁছে দেবে। গ্রাহকরা ইনস্টামার্ট প্ল্যাটফর্মে নির্বাচিত গ্যালাক্সি ডিভাইস অর্ডার করলেই তা মিনিটের মধ্যে তাদের দোরগোড়ায় ডেলিভারি পেয়ে যাবেন। স্যামসাং ইন্ডিয়ার এমএক্স বিজনেসের ডিরেক্টর রাহুল পাহওয়া বলেন, "স্যামসাংয়ে আমরা অর্থপূর্ণ উদ্ভাবন নিয়ে কাজ করি যাতে তা সকলের কাছে সহজলভ্য হয়। ইনস্টামার্টের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব আমাদের ওমনিচ্যানেল কৌশলকে আরও শক্তিশালী করার দিকে…
Read More
মেনিনজাইটিস রুখতে আজই প্রতিরোধ গড়ে তুলুন

মেনিনজাইটিস রুখতে আজই প্রতিরোধ গড়ে তুলুন

মেনিনজাইটিস, যা ব্রেন ফিভার নামেও পরিচিত, একটি গুরুতর টিকা প্রতিরোধযোগ্য সংক্রমণ যা বিশেষ করে শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য উদ্বেগের বিষয়। মেনিনজাইটিস সচেতনতা কর্মসূচির লক্ষ্য হল সচেতনতা বৃদ্ধি এবং এই রোগকে পরাজিত করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা বাড়ানো, প্রাথমিক সনাক্তকরণ এবং টিকাদানের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা। "মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা আমাদের প্রথম সারির প্রতিরক্ষা," ভাগীরথী নিওটিয়া মহিলা ও শিশু যত্ন কেন্দ্র, কলকাতার সিনিয়র পেডিয়াট্রিক কনসালটেন্ট ডঃ সৌমিত্র দত্ত একথা ব্যাখ্যা করেছেন। "প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি, শিক্ষার্থী, ভ্রমণকারী এবং জনাকীর্ণ পরিবেশে বসবাসকারীদের সময়মত টিকা নিশ্চিত করা উচিত। কভারেজ বৃদ্ধি পেলে রোগ বিস্তারের গতি ধীর করা যাবে, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণদের পরোক্ষ সুরক্ষা প্রদান…
Read More
ফের ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ

ফের ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ

শহরকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ করতে ফের সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি ট্রাফিক বিভাগের উদ্যোগে আশিঘর সংলগ্ন এলাকায় পরিচালিত হয় একটি বিশেষ দখলমুক্ত অভিযান। দীর্ঘদিন ধরেই ওই এলাকার ফুটপাত দখল, বেআইনি দোকান, এলোমেলোভাবে রাখা সামগ্রী ও অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তায় নিত্য যানজটের অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়। অবৈধ অস্থায়ী দোকানগুলোকে সতর্ক করা হয় এবং বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্তও করে পুলিশ। ট্রাফিক আধিকারিকদের দাবি, পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ও যান চলাচল সচল রাখতে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। স্থানীয়দের একটি বড় অংশ জানায়, প্রতিদিনের ব্যস্ত সময়ে আশিঘর মোড়ে যানজট নিত্য…
Read More
রাজ্যে নারীদের মর্যাদা রক্ষার স্বার্থে শিলিগুড়ি থেকে শুরু হল অঙ্গীকার যাত্রা, যাত্রা শেষ হবে কলকাতায়

রাজ্যে নারীদের মর্যাদা রক্ষার স্বার্থে শিলিগুড়ি থেকে শুরু হল অঙ্গীকার যাত্রা, যাত্রা শেষ হবে কলকাতায়

নারীদের দ্বারা পরিচালিত সংস্থা 'জাগো নারী জাগো বহ্নিশিখা'-র আহ্বানে মঙ্গলবার শুরু হল নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন শিলিগুড়ির জংশন এলাকা থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়। লক্ষ কলকাতার কলেজ স্ট্রিট। এই অঙ্গীকার যাত্রায় অংশ নিয়েছেন দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকশো মহিলা। তাদের সঙ্গে পা মেলাতে মিছিলে হাঁটছেন আর.জি কর কাণ্ডের 'অভয়া'-র বাবা ও মা। রয়েছেন আর.জি করে কর্মরতা বেশ কয়েকজন চিকিৎসক ও সেবিকাও। 'জাগো নারী জাগো বহ্নিশিখা' অভ্যর্থনা সমিতির পক্ষে লুৎফা খাতুন জানান, রাজ্যে নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও নারীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের যথাযথ বিচারের দাবি নিয়েই এই অঙ্গীকার যাত্রা। তাদের দাবি, নারীদের ওপর রাজ্যে…
Read More
মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো প্রেসক্রিপশন

নদীয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই প্রেসক্রিপশন। সাধারণত সরকারি মেডিকেল কলেজ গুলোতে এই ধরনের সুবিধা দেখা যায়। রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না। কি এই প্রেসক্রিপশন ? এই ই প্রেসক্রিপশন হলো ডিজিটাল প্রেসক্রিপশন যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরমেটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে। এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান। ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশনের  উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে দেখা গেছে। বিশেষ…
Read More