Blog

বড়পর্দায় নতুন গোয়েন্দা! সৌজন্যে সৃজিত

বড়পর্দায় নতুন গোয়েন্দা! সৌজন্যে সৃজিত

ফেলুদা, ব্যোমকেশ বক্সী ও কাকাবাবুর পর এবার বড়পর্দায় আসতে চলেছে আরও এক নতুন গোয়েন্দা— কানাইচরণ। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট এই কাল্পনিক গোয়েন্দাকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত জানান, এর আগে একাধিক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর কথায়, “প্রতিটি গোয়েন্দা চরিত্রেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কানাইচরণের চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে তার সম্পর্ক এবং তার স্বতন্ত্র মেজাজ আমাকে আকৃষ্ট করেছে। রাজর্ষি দাস ভৌমিকের লেখা পড়েই এই চরিত্রকে বড়পর্দায় আনার সিদ্ধান্ত নিই।” পরিচালক লেখকের সমস্ত গোয়েন্দা কাহিনি পড়েছেন। সেখান থেকে ‘কালাপানির দিশা’ গল্পকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। ছবিতে কানাইচরণের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।…
Read More
রথযাত্রা উপলক্ষে নিরাপত্তায় কড়া নজর, দুর্গাপুরে আয়োজকদের নিয়ে পুলিশ কমিশনারেটের সমন্বয় বৈঠক

রথযাত্রা উপলক্ষে নিরাপত্তায় কড়া নজর, দুর্গাপুরে আয়োজকদের নিয়ে পুলিশ কমিশনারেটের সমন্বয় বৈঠক

আসন্ন রথযাত্রা উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের আয়োজন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শুক্রবার দুর্গাপুরের নেতাজি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে শহরের বিভিন্ন রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সহকারী পুলিশ কমিশনার (এসি‌পি) সুবীর রায়, দুর্গাপুর থানার ওসি, বিভিন্ন ফাঁড়ির আইসি, ট্রাফিক বিভাগের আধিকারিক-সহ কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিক। বৈঠকে রথযাত্রা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, উৎসব চলাকালীন বিভিন্ন এলাকায় নজরদারি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন পুলিশ আধিকারিকরা। এদিনের বৈঠকে ইসকন মন্দিরের পক্ষ থেকে…
Read More
এনজেপি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসে অভিযান,এসি কামরা থেকে সাড়ে ৭কেজি গাঁজা সহ ধৃত এক

এনজেপি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেসে অভিযান,এসি কামরা থেকে সাড়ে ৭কেজি গাঁজা সহ ধৃত এক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭কিলো গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। জিআরপি সূত্রে খবর,ডাউন সরাইঘাট এক্সপ্রেসে এসি টু-টায়ার কামরায় করে গাঁজা পাচার করা হচ্ছে বলে আগে থেকেই তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকের জিআরপি পুলিশ নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের অপেক্ষায় ওত পেতে থাকে।ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছতেই এসি টু-টায়ার কোচে তল্লাশি চালিয়ে কৈলাস রায় (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পশ্চিম দায়পুমারি এলাকায়।প্রাথমিক তদন্তে জানা গেছে,তিনি ধূপগুড়ি স্টেশন থেকে…
Read More
বাধ্যতামূলক করা হচ্ছে নিয়ম

বাধ্যতামূলক করা হচ্ছে নিয়ম

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার রাজ্য সরকারের কর্মীদের অফিসে আসা-যাওয়া নিয়ে আরও কড়াকড়ি নিয়ম চালু করছে নয়া সরকার। প্রত্যেক সরকারি কর্মীদের কাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এর জন্য সময়ে অফিসে আসতে ও ছুটি নিতে হবে। যাতে সকলে এই নিয়ম মেনে চলেন তার জন্য নবান্নে ফেস রেকগনিশন বায়োমেট্রিক মেশিনে হাজিরা দিতে হবে। যদিও সব অফিসে এই ব্যবস্থা চালুর জন্য ৩১ শে জুলাই অবধি ডেডলাইন দেওয়া হচ্ছে। শুধুই যে ফেস রেকগনিশন বায়োমেট্রিক হাজিরা দিতে হবে…
Read More
রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য, জলপাইগুড়ি তে

রেলের সম্পত্তি চুরির ঘটনায় চাঞ্চল্য, জলপাইগুড়ি তে

অবাক করা ঘটনা রেলের পুলিশ থাকা  সত্ত্বেও রেলের ইঞ্জিন থেকে তামা সহ অন্যান্য জিনিসপত্র চুরি নিয়মিত ঘটছে জলপাইগুড়ি স্টেশনের পাশে রাখা প্রায় দশটি রাখা ইঞ্জিন থেকে ।এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জয়ন্তী পাড়া এলাকায়। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন থেকে এখানে প্রায় দশটি রেলের ইঞ্জিন রাখা হয়েছে। কখনো রেলের ইঞ্জিনের দরজা কখনো ভেতর থেকে তামা সহ অন্যান্য জিনিস চুরি হচ্ছে।  তাই রেলের আধিকারিকদের কাছে অনুরোধ এই বিষয়টি দেখার জন্য।আর উপযুক্ত শাস্তি দিয়ে চোরদের ধরা। কারণ পাশেই রয়েছে একটি বস্তি ফলে পুরো চুরির দায় তাদের উপরেই পড়বে এমনটাই আশঙ্কা করছেন তারা।এই ধরনের ঘটনা বার বার এই জায়গায় হচ্ছে।
Read More
এখন থেকে আপডেট করতে লাগবে না আর টাকা

এখন থেকে আপডেট করতে লাগবে না আর টাকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। UIDAI আধার আপডেট করার জন্য নানা রকম নির্দেশিকা জারি করে থাকেন। তবে আধারের বেশ কিছু নির্দিষ্ট আপডেট করার জন্য মানুষকে এতদিন ফি দিতে হতো। এই পরিষেবার উপর আর কোন চার্জ লাগবে না। এর আগে আধার আপডেট পরিষেবার জন্য ৭৫ টাকা করে খরচ করা হতো।…
Read More
হোয়াটসঅ্যাপ ভারতে তৃতীয় বার্ষিক বিজনেস সামিটের আয়োজন করেছে; গ্রাহকদের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং 24/7   তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য মেটা বিজনেস এজেন্ট- চালু করার ঘোষণা করেছে

হোয়াটসঅ্যাপ ভারতে তৃতীয় বার্ষিক বিজনেস সামিটের আয়োজন করেছে; গ্রাহকদের সাথে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং 24/7   তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য মেটা বিজনেস এজেন্ট- চালু করার ঘোষণা করেছে

হোয়াটসঅ্যাপ আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত তাদের বার্ষিক বিজনেস সামিটের তৃতীয় সংস্করণে, মেটা বিজনেস এজেন্ট-এর কথা ঘোষণা করেছে। এটি এমন একটি এআই ব্যবস্থা যা প্রতিটি ব্যবসাকে প্রতিটি গ্রাহকের জন্য, প্রতিটি মুহূর্তে, এমনভাবে উপস্থিত থাকতে সাহায্য করে, যেন তাদের পেছনে একটি অসীম ক্ষমতাসম্পন্ন দল রয়েছে। মেটা বিজনেস এজেন্ট-কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবসাগুলো বৃহৎ পরিসরে আরও দ্রুত এবং ব্যক্তিগতকৃত গ্রাহক অভিজ্ঞতা প্রদান করতে পারে। মেটা বিজনেস এজেন্ট একেবারে প্রথম আলাপচারিতা থেকেই আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করতে পারে। মেটা বিজনেস এজেন্টকে সার্বক্ষণিকভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের সাথে গুরুত্বপূর্ণ আলাপচারিতা পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: *…
Read More
প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার, মানিকচকের নিমতলিতে দমকল কেন্দ্রের জন্য জমি পরিদর্শন

প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকার, মানিকচকের নিমতলিতে দমকল কেন্দ্রের জন্য জমি পরিদর্শন

কথা দিয়ে কথা রাখতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মালদার মানিকচকে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। তাই দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য চূড়ান্ত পর্যায়ের জমি পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ হয়ে গেল শুক্রবার। এদিন মানিকচকের মথুরাপুর এবং নাজিরপুরের মাঝামাঝিতে নিরঞ্জনপুর মৌজার নিমতলি এলাকায় মানিকচকের দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করণ করলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল।সঙ্গে ছিলেন মানিকচকের বিডিও সৌরভ মন্ডল, মালদা দমকল কেন্দ্রের আধিকারিক এস. বর্মণ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে নাজিরপুরের নিমতলিতে দমকল কেন্দ্র স্থাপনের জন্য জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে দমকল কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার কাজ আজ থেকেই শুরু…
Read More
বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে ভারত। দাবি করা হয়েছে, এই যুদ্ধবিমান কেনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অফ রিকোয়েস্ট’ বা আনুষ্ঠানিক প্রস্তাবপত্র ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই নথি ফ্রান্স সরকারের কাছে পাঠানো হতে পারে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ভারতীয় বায়ুসেনার দীর্ঘদিনের যুদ্ধবিমান ঘাটতি পূরণের ক্ষেত্রে এটি হবে অন্যতম বড় পদক্ষেপ। একইসঙ্গে দেশের প্রতিরক্ষা কৌশলেও বড় পরিবর্তন আসতে চলেছে বলে…
Read More
মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর

মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান সময়ে সংসারের খরচ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে শিক্ষার ব্যয়ও। স্কুল-কলেজের ফি, বইপত্র, অন্যান্য প্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা বহু পরিবারের। এই পরিস্থিতিতে কৃতী পড়ুয়াদের সাহায্য করতে এসেছে সরকারি স্কলারশিপ ‘পিএম যশস্বী বৃত্তি প্রকল্প’। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী ছাত্র-ছাত্রী শুধুমাত্র অর্থাভাবের কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থের অভাবে যাতে কোনও ছাত্র-ছাত্রীর পড়াশোনা মাঝপথে থেমে না যায়, সেদিকেই বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র। এই…
Read More
ভ্রমণপ্রেমীদের জন্য দুঃসংবাদ

ভ্রমণপ্রেমীদের জন্য দুঃসংবাদ

এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। সুন্দরবনে পাঁচ দিন পর্যটকদের জন্য বিশেষ সমস্ত পরিষেবা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। জানানো হয়েছে আগামী ২২ জুন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, প্রশাসনিক কিছু কাজ কর্মের জন্য এই ছয় দিন সুন্দরবন টাইগার রিভার বন্ধ রাখা হচ্ছে। সুন্দরবন এ কোন বোর্ড বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং ও ট্যুরিস্ট স্পটগুলিতে টিকিট ইস্যু করা হবে না। জানানো হয়েছে, প্রশাসনিক কিছু কাজ কর্মের জন্য এই ছয় দিন সুন্দরবন টাইগার রিভার বন্ধ রাখা হচ্ছে। সুন্দরবন এ কোন বোর্ড বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং ও ট্যুরিস্ট স্পটগুলিতে টিকিট ইস্যু করা হবে না। পাশাপাশি…
Read More
কলকাতায় সাশ্রয়ী আবাসনের চাহিদা মেটাতে আধার হাউজিং ফিন্যান্সের বিশেষ ক্যাম্প

কলকাতায় সাশ্রয়ী আবাসনের চাহিদা মেটাতে আধার হাউজিং ফিন্যান্সের বিশেষ ক্যাম্প

দেশের প্রধান আবাসন বাজারে মন্দা দেখা দিলেও কলকাতার রিয়েল এস্টেট বাজারের চাহিদা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে ৪,০৪৩টি আবাসিক ইউনিট বিক্রির মাধ্যমে এখানে বার্ষিক ৫% প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মাত্র ২২% ইএমআই-টু-ইনকাম রেশিও-র কারণে মধ্যবিত্ত ও প্রথমবারের বাড়ি ক্রেতাদের কাছে কলকাতা অন্যতম সাশ্রয়ী বাজার হিসেবে জনপ্রিয়।এই বাড়তে থাকা চাহিদাকে সমর্থন করতে এবং সরকারি আবাসন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আধার হাউজিং ফিন্যান্স লিমিটেড আগামী ১০ ও ১১ জুলাই ব্যারাকপুর, হাওড়া ও গড়িয়া সহ কলকাতার বিভিন্ন এলাকায় 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' স্পট স্যাংশন ক্যাম্পের আয়োজন করছে।সংস্থার ১৭টি শাখার মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল বা ইডব্লিউএস, স্বল্প-আয় এবং মধ্য-আয় গোষ্ঠীর গ্রাহকদের সাশ্রয়ী…
Read More
শিলিগুড়িতে মাদকবিরোধী সচেতনতায় ABVP-এর র‍্যালি, ছাত্র-সমাজকে নেশামুক্ত করার বার্তা

শিলিগুড়িতে মাদকবিরোধী সচেতনতায় ABVP-এর র‍্যালি, ছাত্র-সমাজকে নেশামুক্ত করার বার্তা

কলেজ ক্যাম্পাস ও সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ শিলিগুড়িতে মাদকবিরোধী র‍্যালির আয়োজন করে ABVP শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের প্রথম গেট থেকে র‍্যালিটি শুরু হয়। সংগঠনের সদস্য, ছাত্র-ছাত্রী এবং সমর্থকেরা এতে অংশগ্রহণ করেন। র‍্যালির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে অপ্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রীদের মধ্যে নেশাজাতীয় দ্রব্যের সহজলভ্যতা এবং মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে নেশার কুফল সম্পর্কে অবহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র‍্যালি চলাকালীন অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের সকল স্তরের মানুষকে এই সামাজিক সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের…
Read More
মোষ পাচারের সন্দেহে কন্টেনার আটক, উদ্ধার ৩৮টি মোষ

মোষ পাচারের সন্দেহে কন্টেনার আটক, উদ্ধার ৩৮টি মোষ

বিহার থেকে অসমে পাচারের সন্দেহে ৩৮টি মোষ-সহ একটি কন্টেনার আটক করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে AS17C8117 নম্বরের একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে মোট ৩৮টি মোষ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মোষগুলো বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পাড়ায় পুলিশ কন্টেনারটি বাজেয়াপ্ত করে। ঘটনায় কন্টেনারের চালক সাহিদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি অসমের বঙাইগাঁও। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য গবাদি পশু পাচার চক্র জড়িত…
Read More