Blog

মালদায় উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত

মালদায় উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত

ঐতিহাসিক সাক্ষী রইল মালদা। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইশোনার হেলিকপ্টারের চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নরেন্দ্র মোদির ছবি ও বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি একে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। এরপর ট্রেনের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন। কিন্তু এদিন মালদা…
Read More
হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনে উৎসবের আলোয় সাজল জলপাইগুড়ি শহর

হাইকোর্ট সার্কিট বেঞ্চ উদ্বোধনে উৎসবের আলোয় সাজল জলপাইগুড়ি শহর

জলপাইগুড়ি গোশালা মোড় সহ বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা শহর। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে  গোটা এলাকা। হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উদ্বোধন ঘিরে উৎসবের আবহ তিস্তাপাড়ের শহরে। জলপাইগুড়ির পাহাড়পুরে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে সার্কিট বেঞ্চের নয়া ভবন সেজেছে তেরঙা আলোর মালায়। উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখাতে শহরের বিভিন্ন রাস্তার মোড়ে বিশাল এলইডি স্ক্রিন বসাচ্ছে জলপাইগুড়ি পুরসভা। রঙিন আলোয় সাজানো হয়েছে পথঘাট। আলোয় সেজেছে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরও। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের দাবিতে কয়েক দশক ধরে বহু আন্দোলন হয়েছে জলপাইগুড়িতে। সেই প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি…
Read More
নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্সের উদ্যোগ ‘পিঙ্ক লিভ’

নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্সের উদ্যোগ ‘পিঙ্ক লিভ’

নিজেদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক এবং সহানুভূতিশীল পরিবেশ বজায় রাখার অঙ্গীকার নিয়ে নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মহিলা কর্মীদের জন্য ‘পিঙ্ক (পিরিয়ড) লিভ’ পলিসি চালু করার কথা ঘোষণা করেছে। ভারতের সাধারণ বিমা শিল্পে নিভা বুপা অন্যতম প্রথম কোম্পানি যারা সারা দেশে তাদের সমস্ত নারী কর্মীদের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রগতিশীল পদক্ষেপটি নারীদের স্বাস্থ্যের প্রতি কোম্পানির গুরুত্ব এবং কর্মীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টাকে আরও জোরালো করে তুলেছে। নিভা বুপার সমস্ত নারী কর্মীরা এই সুবিধার আওতায় থাকবেন। প্রতি মাসে ১ দিন করে ‘পিঙ্ক লিভ’ পাওয়া যাবে। পিরিয়ড বা ঋতুচক্র চলাকালীন শারীরিক অস্বস্তি যেমন, পেটে ব্যথা, মাইগ্রেন, বমিভাব এবং…
Read More
জেএলএল-এর সঙ্গে যুক্ত হল ভারতক্লাউড

জেএলএল-এর সঙ্গে যুক্ত হল ভারতক্লাউড

ভারতের অন্যতম প্রধান ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ভারৎক্লাউড’ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-রেডি ‘সভেরেন ক্লাউড’ পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিশ্বখ্যাত রিয়েল এস্টেট এবং বিনিয়োগ পরামর্শদাতা সংস্থা জেএলএল-কে তাদের উপদেষ্টা অংশীদার হিসেবে নিযুক্ত করেছে। আগামী পাঁচ বছরে ভারতক্লাউড এই প্রকল্পে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই কৌশলগত চুক্তির অধীনে জেএলএল ভারতক্লাউডকে উপযুক্ত সাইট শনাক্তকরণ, ডিজাইনের পরামর্শ এবং পোর্টফোলিও অপ্টিমাইজেশনে সাহায্য করবে। মুম্বই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি এনসিআর এবং কলকাতার মতো মেট্রো শহরগুলোর পাশাপাশি ভাইজাগ, আহমেদাবাদ, জয়পুর এবং কোচির মতো টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতেও এই বিশ্বমানের ক্লাউড পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে ভারতে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ 'ডিজিটাল ট্রায়াঙ্গেল'…
Read More
এয়ারবিএনবি-তে একজন স্থানীয়ের মতো মুম্বইকে অনুভব করতে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন সিদ্ধান্ত চতুর্বেদী

এয়ারবিএনবি-তে একজন স্থানীয়ের মতো মুম্বইকে অনুভব করতে অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন সিদ্ধান্ত চতুর্বেদী

২০২৬ সালে ভারতের জেনারেশন জেড-এর মধ্যে সংগীতের প্রভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ভ্রমণের প্রবণতা দিন দিন বাড়ছে এবং প্রায় ৭৭% তরুণ কনসার্ট ও ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাই এয়ারবিএনবি ভক্তদের তাদের প্রিয় সংস্কৃতির আরও কাছাকাছি নিয়ে আসতে উদ্যোগী হয়েছে। লোলাপালুজা-র সঙ্গে বিশ্বব্যাপী লাইভ মিউজিক পার্টনারশিপের অংশ হিসেবে, এয়ারবিএনবি অভিনেতা, সংগীতশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে হাত মিলিয়েছে। তারা মুম্বইতে আয়োজন করছে এক বিশেষ 'এয়ারবিএনবি অরিজিনাল এক্সপেরিয়েন্স' ‘লোলা ইন্ডিয়া লাইক আ লোকাল'  অত্যন্ত ব্যক্তিগত এবং জীবনে একবারই পাওয়ার মতো এই অভিজ্ঞতাটি অতিথিদের সিদ্ধান্ত চতুর্বেদীর চেনা পাড়া, খাবার, গান এবং সৃজনশীল জায়গাগুলোর মধ্য দিয়ে সেই শহরের গভীরে নিয়ে যাবে…
Read More
ঘোষিত হলো নয়া নির্দেশ

ঘোষিত হলো নয়া নির্দেশ

বদলে গেল নিয়ম, ঘোষিত হলো নয়া নির্দেশ। দুপক্ষের সুবিধার জন্যই ঘোষিত হলো এই নয়া নির্দেশ। আপনি যদি ভাড়ায় থাকেন অথবা আপনার বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, সরকার ২০২৫ সাল থেকে সারা দেশে ভাড়া বাড়ির জন্য কঠোর নিয়ম কার্যকর করেছে। বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয়ের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সরকার ‘নিউ রেন্ট রুলস ২০২৫’ চালু করেছে। যার মাধ্যমে এবার সবকিছু অনলাইনে, স্বচ্ছতার সঙ্গে এবং একটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে। যেকোনও রেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরের ৬০ দিনের মধ্যে এবার অনলাইনে রেজিস্ট্রার্ড করতে হবে। মূলত, এই পরিবর্তনের মাধ্যমে নোটারি করা নথিপত্রের যুগ…
Read More
তবে কি চালু হলো নতুন নিয়ম

তবে কি চালু হলো নতুন নিয়ম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ট্রেনে করে যাওয়ার সময় টিকিট সঙ্গে রাখা একান্তই জরুরী। নয়তো আপনাকে দিতে হতে পারে বড়সড়ো জরিমান। তবে বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে অনেকেই ষ্টেশনের লম্বা লাইনে না দাঁড়িয়ে ফোনের সাহায্যে টিকিট কাটতে পছন্দ করেন। বিশেষ করে অসংরক্ষিত বা জেনারেল টিকিটের ক্ষেত্রে ইউটিএস একটি যাত্রীদের কাছে অত্যন্তই জনপ্রিয়। রেল আধিকারিকদের দাবি, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো টিকিট তৈরি করা হচ্ছে। যা দেখতে ও তথ্যের দিক থেকে আসল টিকিটের মতোই। সাধারণ পরীক্ষার সময় এগুলি চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। তবে এই বিষয়ে যাত্রীদের…
Read More
অ্যামাজন রিপাবলিক ডে-তে সেনহাইজার পণ্যে ৫০% পর্যন্ত ছাড়

অ্যামাজন রিপাবলিক ডে-তে সেনহাইজার পণ্যে ৫০% পর্যন্ত ছাড়

সেনহাইজার অ্যামাজনে রিপাবলিক ডে সেল ২০২৬ উপলক্ষ্যে তাদের প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জের ওপর আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এই সেলটি প্রাইম এবং নন-প্রাইম উভয় গ্রাহকদের জন্যই ১৬ জানুয়ারি থেকে শুরু হবে। প্রাইম মেম্বাররা ১৫ জানুয়ারি মধ্যরাত থেকে এই সেলে আগাম প্রবেশের সুযোগ পাবেন। গ্রাহকরা সেনহাইজার-এর শীর্ষস্থানীয় পণ্যগুলিতে ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এবং নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধাও পাবেন।  যেসব পণ্যে ছাড় থাকছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য পণ্যের তথ্য দেওয়া হল। সেনহাইজার প্রোফাইল ওয়্যারলেস ২-চ্যানেল সেটটি একটি কমপ্যাক্ট, অল-ইন-ওয়ান, টু-চ্যানেল ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম যা মূলত চলমান ক্রিয়েটর এবং ভিডিওগ্রাফারদের জন্য ডিজাইন করা হয়েছে। সেল চলাকালীন এটি ২১,৯৯০ টাকায়…
Read More
শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিনব সচেতনতা অভিযান

শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিনব সচেতনতা অভিযান

শহরের জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শনিবার বিধান রোডে একটি অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নেন স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও পরিবেশ বন্ধু সদস্যরা। পদযাত্রার মূল আকর্ষণ ছিল গোরুদের সঙ্গে সচেতনতা পদযাত্রা।  উদ্যোক্তারা জানান, বাজার ও ঘাটে ফেলে রাখা প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রাণীদের জন্য বড় বিপদ সৃষ্টি করছে।  অনেক সময় ফেলা প্লাস্টিক গোরুর পেটে চলে যায়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এদিন শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে প্লাস্টিক ব্যাগ বর্জন, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ সহ পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে।  উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, “এমন ছোট উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে ও প্রতিদিনের অভ্যাস পরিবর্তনে সহায়ক হবে।” উল্লেখ্য, শিলিগুড়িতে প্লাস্টিক…
Read More
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সূচনা,  উদ্বোধনে মুখ্যমন্ত্রী

জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সুবিশাল ও পূর্ণাঙ্গ ভবনের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকারের ৫০১ কোটি টাকা বরাদ্দে নির্মিত এই আধুনিক ভবনটি উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এই সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের আর আইনি কাজের জন্য কলকাতায় ছুটতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি সবদিক থেকেই বড়সড় স্বস্তি মিলবে সাধারণ মানুষের।  পাশাপাশি আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাজও হবে আরও সহজ ও দ্রুতগতির। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতির উপস্থিত থাকার কথা…
Read More
একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে বঙ্গ সফরে মোদী

একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে বঙ্গ সফরে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে মালদা ও সিঙ্গুরে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক ও নদীপথ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।  এর মধ্যে শুধুমাত্র মালদাতেই রয়েছে প্রায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। এই সফরের অন্যতম বড় আকর্ষণ হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেনের শুভ উদ্বোধন।  পাশাপাশি প্রধানমন্ত্রী ৭টি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন ও বালাগড়ে আধুনিক বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্যদিকে, সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার মধ্যে…
Read More
বিনা স্টিমারেই বাড়িতে বানিয়ে ফেলুন মোমো

বিনা স্টিমারেই বাড়িতে বানিয়ে ফেলুন মোমো

মোমো পছন্দ করে না এমন বাঙালি নিতান্তই হাতেগোনা। সন্ধ্যার ক্রেভিংস কিংবা অফিসে কাজের ফাঁকে কিছু খেতে ইচ্ছে করলেই সবার প্রথম পছন্দ মোমো। এই শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন মোমো। অতিথি আপ্যায়নে এই খাবার জমবে ভালো। বাড়িতে স্টিমার না থাকলেও খুব সহজেই ভাপিয়ে নিতে পারবেন মোমো। জেনে রাখুন কৌশল। মোমো বানানোর জন্য আগে থেকেই তাতে মাংসের পুর ভরে রেখে ফ্রিজারে রেখে দিতে পারেন। একটি ননস্টিক প্যান গরম করে তাতে ভালো করে মাখন লাগান। এবার ফ্রিজ থেকে মোমো বের করে প্যানে দিয়ে অল্প আঁচে সামান্য ভেজে নিন। ভাজার পর প্যানে পরিমাণমতো জল ঢেলে ঢেকে দিন। প্রায় ১৫ মিনিট সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি চামচ…
Read More
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২২ বছরের যুবক, মণিপাল হসপিটাল শিলিগুড়িতে নতুন জীবন

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত ২২ বছরের যুবক, মণিপাল হসপিটাল শিলিগুড়িতে নতুন জীবন

পূর্ব ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মণিপাল হসপিটালস গ্রুপের অন্তর্গত মণিপাল হসপিটাল শিলিগুড়ি-তে সফলভাবে চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে ফিরলেন কিশনগঞ্জের ২২ বছরের ছাত্র রবি গুপ্ত (নাম পরিবর্তিত)। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে ঘুড়ি ওড়ানোর সময় তিনতলা ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর মাথায় আঘাত পান এবং অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কনসালট্যান্ট ডা. সিঁথি পাল প্রথমে রোগীকে মূল্যায়ন করেন এবং দ্রুত জীবনরক্ষাকারী চিকিৎসা শুরু করেন। জরুরি বিভাগে রোগীর অবস্থা স্থিতিশীল করার পরই একাধিক বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল টিম গঠন করা হয়। এই দলে ছিলেন নিউরোসার্জারি বিভাগের ডা. অনুরুপ সাহা, ক্রিটিক্যাল কেয়ার বিভাগের…
Read More
এস আই আর বিক্ষোভ অব্যাহত ইসলামপুরে

এস আই আর বিক্ষোভ অব্যাহত ইসলামপুরে

আবারও SIR হেয়ারিং এর নোটিশ জারি করার ঘটনায় ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলঝাড়ি এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। অন্যদিকে এসআইআর হেয়ারিংয়ের নোটিশ দেরিতে দেওয়ার অভিযোগে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, ১৭ তারিখ হেয়ারিং নির্ধারিত থাকলেও বুথ লেভেল অফিসার দেরিতে নোটিশ বিলি করছেন, যার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় গ্রামবাসীদের দাবি, হাতে সময় না রেখে নোটিশ দেওয়ার ফলে তারা প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে…
Read More