Blog

ট্রেকিং মৌসুম শেষ, সুনসান কান্চনজঙ্ঘা বেস ক্যাম্প

ট্রেকিং মৌসুম শেষ, সুনসান কান্চনজঙ্ঘা বেস ক্যাম্প

টাপল্যুঞ্জের কান্চনজঙ্ঘা বেস ক্যাম্প এলাকায় এখন নীরবতা। প্রধান ট্রেকিং মৌসুম শেষ হওয়ায় পর্যটকের ভিড় থেমে গেছে।উত্তরের খুম্বুছেন, লোনাক, পাংপেমা আর দক্ষিণের চেরাম ও রামজের—এই সব জায়গা, যেগুলো সাধারণত ভরে থাকে ট্রেকারের পদচারণায়, এখন প্রায় খালিই। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকের আসা বন্ধ হয়ে গেছে। হিমালয়ের হাড়কাঁপানো শীত নেমে আসায় উঁচু পাহাড়ের লজ পরিচালকেরা নিচের গ্রামে ফিরে গেছেন। তবে নীরবতার মাঝেও আছে আশার আলো। কান্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া ম্যানেজমেন্ট কাউন্সিলের তথ্য অনুযায়ী, এই বছরের প্রথম ট্রেকিং মৌসুমে ৯৫০ জন বিদেশি ট্রেকার এলাকা ঘুরেছেন। নভেম্বরে মৌসুম শেষ হলেও, অনিয়মিতভাবে এখনও কিছু ট্রেকার আসছেন।অফিসিয়ালদের মতে, দেশীয় পর্যটকের সংখ্যাও বাড়ছে, যা…
Read More
গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। যা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই।নদী পথে মানুষজন দুর্ঘটনায় পড়লে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওয়াটার ড্রোন পাঠিয়ে দেওয়া হবে বিপদে পড়া ব্যক্তির কাছে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে সাত মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ডুবন্ত ব্যক্তির কাছে পৌঁছাবে ওই ড্রোন। সঙ্গে সঙ্গে রিমোটের সাহায্যে ড্রোনটিকে পাড়ে নিয়ে এসে বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে। রিমোট কন্ট্রোলারে একটি স্ক্রিন রয়েছে। যেখানে অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা যাবে। এর ফলে উদ্ধারকারীরা নিখুঁতভাবে ড্রোন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনটি সর্বোচ্চ ১,০০০ কেজি বা ১ টন…
Read More
এআরবিএনবির অন্তর্দৃষ্টি দেখিয়ে দিচ্ছে কীভাবে সঙ্গীত নির্ভর অভিজ্ঞতা ভারতের জেন জেড এর ভ্রমণের সংস্কৃতিকে বদলে দিচ্ছে

এআরবিএনবির অন্তর্দৃষ্টি দেখিয়ে দিচ্ছে কীভাবে সঙ্গীত নির্ভর অভিজ্ঞতা ভারতের জেন জেড এর ভ্রমণের সংস্কৃতিকে বদলে দিচ্ছে

খুবই নিঃশব্দে সঙ্গীত হয়ে উঠেছে অন্যতম ক্ষমতাবান একটা শক্তি যা তরুণ ভারতীয়দের ভ্রমণ সংক্রান্ত পছন্দকে স্থির করে দিচ্ছে। এআরবিএনবির নতুন অভিজ্ঞতা ভিত্তিক ভ্রমণ অন্তর্দৃষ্টি ১ দেখিয়ে দিচ্ছে জেন জেড ক্রমশ বেশি বেশি করে লাইভ কনসার্ট ও উৎসবগুলিকে মাথায় রেখে তাদের ভ্রমণের জায়গাগুলো পরিকল্পনা করছে। এবং মিউজিক্যাল পারফরমেন্সগুলিকেই নতুন শহর আবিষ্কারের সিংহদুয়ারে পরিণত করছে। সেখানে তারা বেশি সময় থাকছে, এবং সময় কাটাচ্ছে এবং সেই শহরের এলাকাগুলিকে ঘুরে দেখছে। এই কাজটা তারা করছে কনসার্ট বা সঙ্গীতানুষ্ঠান হয়ে যাওয়ার পরেও। এই প্রজন্মের জন্য ভ্রমণের সিদ্ধান্তের পিছনে আর ক্যালেন্ডারের তারিখ কাজ করে না। বরং ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়ে অনেক বেশি করে সংস্কৃতির কারণে। লাইভ…
Read More
গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা

গঙ্গাসাগর মেলায় দোকান বসানো নিয়ে দুপক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা

কথায় বলেই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগরে এসে দোকান বসানো নিয়ে এইরুপ মারামারি  হবে কেউ বুঝতে পারেনি। তেমনি একটি ঘটনা ঘটলো আজ সাত সকালে। স্থানীয় প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন দের কাছ থেকে দোকানের পজিশন ঠিক করেই দোকান বসাচ্ছিল দুই দোকানদার। কিন্তু সামান্য ছয় ইঞ্চি জায়গা এদিক ওদিক নিয়ে দু পক্ষের মারামারি শুরু হয়ে যায়। মারামারি এমন পর্যায়ে পৌঁছায় একদম পথ থেকে মাটিতে ফেলে মারধর শুরু করে অপর ব্যবসায়ী লোকজন। খবর দেয়া হয় প্রশাসনকে। প্রশাসনা আসার আগেই অবশ্য মারামারির পাড় চোখেই এলাকাবাসীর হস্তক্ষেপে। উভয় পক্ষে তিনজন আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Read More
ঠান্ডায় কাপছে গোটা বাংলা

ঠান্ডায় কাপছে গোটা বাংলা

জলপাইগুড়ির পারদ ৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক। ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি। সিকিমে তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এস আই আর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে…
Read More
অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

অনুষ্ঠানে গিয়ে আচমকাই অসুস্থ করিমুল হক

জলপাইগুড়িতে একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সন্ধ্যা নাগাদ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।করিমুল হকের বড় ছেলে আহসানুল হক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর হৃদ্‌যন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামীকাল শুক্রবার সকালেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু…
Read More
অ্যামাজন ও ফ্লিপকার্টেও মিলবে ইয়েজদি অ্যাডভেঞ্চার, রোডস্টার

অ্যামাজন ও ফ্লিপকার্টেও মিলবে ইয়েজদি অ্যাডভেঞ্চার, রোডস্টার

ভারতের প্রিমিয়াম ক্লাসিক মোটরসাইকেল বাজারে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে বড় পদক্ষেপ নিয়েছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস। ২০২৫ সালের উৎসবের মরসুমে শোরুমগুলোতে রেকর্ড বিক্রির পর, কোম্পানির জনপ্রিয় দুটি মডেল ২০২৫ ইয়েজদি অ্যাডভেঞ্চার এবং ২০২৫ ইয়েজদি রোডস্টার এখন থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাবে। ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা এখন ঘরে বসেই নিজেদের পছন্দের বাইক বুক করতে পারবেন। জাওয়া ইয়েজদি মোটরসাইকেলসের কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেন, "অ্যামাজন ও ফ্লিপকার্টে আমাদের জনপ্রিয় দুটি মডেলের অন্তর্ভুক্তি ভারতের বাইক প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। আমরা গ্রাহকের কেনাকাটার প্রক্রিয়াকে আরও সহজ করতে চাই, যাতে ডিলাররা…
Read More
ইউগভ সমীক্ষায় কালিফর্নিয়া অ্যালমন্ডের চাহিদা

ইউগভ সমীক্ষায় কালিফর্নিয়া অ্যালমন্ডের চাহিদা

নতুন বছরের শুরুতে স্বাস্থ্য সচেতন হয়ে উঠুন, আর প্রতিদিনের সঙ্গী হিসেবে বেছে নিন অ্যালমন্ডের গুণাবলীকে। কারন, অ্যালমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার সহযোগিতায় পরিচালিত সাম্প্রতিক এক ইউগভ (YouGov) সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতীয় ভোক্তারা এখন অনেক বেশি স্বাস্থ্যসচেতন এবং তারা দৈনন্দিন খাদ্যতালিকায় অ্যালমন্ডের মতো পুষ্টিগুণে ঠাসা খাবার অন্তর্ভুক্ত করেছেন। ওজন নিয়ন্ত্রণ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস বজায় রাখতে অ্যালমন্ড বা বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের ১৬টি শহরে পরিচালিত এই সমীক্ষা অনুযায়ী, প্রায় ৯২ শতাংশ মানুষ পুষ্টির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং অর্ধেকেরও বেশি মানুষ সক্রিয় জীবনধারা ও নিয়মিত শরীরচর্চায় আগ্রহী। সমীক্ষার তথ্য বলছে, প্রায় ৬৩ শতাংশ ভারতীয় বর্তমানে ওজন কমানোর চেষ্টা করছেন, যার…
Read More
দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

দিক ভুলে লোকালয়ে গন্ডার, আতঙ্কে স্থানীয়রা

শীতের রাত, ঘন কুয়াশার দাপট, আর এরই মাঝে ঘটলো বিপত্তি।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়ল একটি গন্ডার।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া গ্রামে গন্ডারটি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা লাগাতার দাপিয়ে বেড়ায় গন্ডার টি। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শিসামারা নদীর ওপারেই জলদাপাড়া বনাঞ্চল। সাধারণত এই এলাকায় হাতি বা বাইসনের দেখা মিললেও, গন্ডার সচরাচর ঢুকে পড়ে না। জঙ্গল থেকে বেরিয়ে গন্ডারটি প্রথমে এলাকার জহিরুল হক নামে এক ব্যক্তির একটি গোরুকে আক্রমণ করে। এরপর একটি বাড়ির সামনে রাখা মোটরবাইকেও ধাক্কা মারে গন্ডারটি। গ্রাম ঘুরে শেষমেশ নতুনপাড়া বাজারে পৌঁছে যায়…
Read More
শিলিগুড়ি মহাকুমায় মতিয়া নদীতে ডুবে মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমায় মতিয়া নদীতে ডুবে মৃ*ত্যু কিশোরের

শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার এলাকায় বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা। মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া। মৃত কিশোরের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভীমবার ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন ওই কিশোর নদীর ধারে গিয়েছিল। আচমকাই অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জলে ডুবে যায় সে। বিষয়টি নজরে পড়তেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন ও কিশোরকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ…
Read More
অসম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে সোনার বিস্কুট ও বিপুল নগদ টাকা উদ্ধার

অসম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে সোনার বিস্কুট ও বিপুল নগদ টাকা উদ্ধার

অসম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর যৌথ অভিযানে আগরতলার শান্তিপাড়া ও ঢালেশ্বর এলাকায় সোনার বিস্কুট এবং বিপুল পরিমাণ অবৈধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ১৪ কেজি ওজনের সোনার বিস্কুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি টাকা, এবং ২ কোটি ৮৭ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ও নগদ অর্থ পরবর্তী তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য ডিআরআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই অভিযানটি অবৈধ কার্যকলাপ দমন ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে অসম রাইফেলসের ধারাবাহিক সতর্কতা এবং সহযোগী সংস্থাগুলির সঙ্গে সমন্বিত প্রচেষ্টার স্পষ্ট দৃষ্টান্ত।
Read More
জলপাইগুড়িতে জাতীয় সড়কে ডাম্পার-ট্রাক সং*ঘর্ষ, গু*রুতর জ*খম দুই চালক

জলপাইগুড়িতে জাতীয় সড়কে ডাম্পার-ট্রাক সং*ঘর্ষ, গু*রুতর জ*খম দুই চালক

জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা। পাহাড়পুর মোড় এলাকায় জাতীয় সড়কে একটি ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দুই গাড়ির চালক গুরুতর আহত হন। সংঘর্ষের তীব্রতায় ডাম্পার ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।  স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ আহত চালকদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার জেরে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।  পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Read More
বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গী ‘অলোকা’

বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গী ‘অলোকা’

বিশ্বজুড়ে যখন হিংসা, বিভাজন আর অস্থিরতার খবরই শিরোনাম দখল করে থাকে, ঠিক তখনই নীরব পায়ে এক আশ্চর্য শান্তির বার্তা বহন করে চলেছে ভারতের এক পথ কুকুর। তার নাম অলোকা - যার অর্থ আলো। আজ সে শুধু একটি কুকুর নয় বরং শান্তি, দয়া ও সহানুভূতির জীবন্ত প্রতীক। একদল বৌদ্ধ সন্ন্যাসী বিশেষ উদ্দেশ্য নিয়ে পৃথিবীর নানা প্রান্তে হেঁটে চলেছেন। কোনো প্রচার নেই, নেই স্লোগান শুধু হাঁটা আর সন্ধ্যাবেলায় প্রার্থনা। সেই যাত্রাপথেই ভারতে তাদের সঙ্গী হয় চার বছরের এক পথ কুকুর। দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেও সন্ন্যাসীদের সেবাযত্নে সে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর অলোকা যেন নিজের সিদ্ধান্তেই আবার ফিরে আসে…
Read More
বিদ্যুতায়নে বিশ্বসেরা ভারতীয় রেল নেটওয়ার্ক

বিদ্যুতায়নে বিশ্বসেরা ভারতীয় রেল নেটওয়ার্ক

ভারতীয় রেল ইতিহাস গড়েছে। দেশটির প্রায় পুরো ৭০ হাজার কিমি ব্রডগেজ রেলপথ এখন বৈদ্যুতিক শক্তিতে চলছে। গত নভেম্বরে পরিসংখ্যান অনুযায়ী রেলের ৯৯ শতাংশের বেশি অংশ ইতোমধ্যেই বিদ্যুতায়িত ফলে ডিজেল চালিত ইঞ্জিনের উপর নির্ভরশীলতা প্রায় শেষের পথে। বিদ্যুতায়নের গতি গত কয়েক বছরে নজিরবিহীনভাবে বেড়েছে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রতিদিন গড়ে মাত্র দেড় কিলোমিটার ট্র্যাক বিদ্যুতায়িত হতো। কিন্তু গত ছয় বছরে সেই হার বেড়ে হয়েছে প্রতিদিন প্রায় ১৫ কিলোমিটার বিশ্বে দ্রুততম রেল উন্নয়নের উদাহরণ গুলোর একটি।শুধু বিদ্যুতায়নই নয়, ভারতীয় রেল এখন নবায়নযোগ্য শক্তির দিকেও জোর দিচ্ছে। ২০১৪ সালে যেখানে সৌর বিদ্যুতের সক্ষমতা ছিল মাত্র ৪ মেগাওয়াটের কম, সেখানে গত নভেম্বরে তা বেড়ে…
Read More