Blog

বিদ্যুতায়নে বিশ্বসেরা ভারতীয় রেল নেটওয়ার্ক

বিদ্যুতায়নে বিশ্বসেরা ভারতীয় রেল নেটওয়ার্ক

ভারতীয় রেল ইতিহাস গড়েছে। দেশটির প্রায় পুরো ৭০ হাজার কিমি ব্রডগেজ রেলপথ এখন বৈদ্যুতিক শক্তিতে চলছে। গত নভেম্বরে পরিসংখ্যান অনুযায়ী রেলের ৯৯ শতাংশের বেশি অংশ ইতোমধ্যেই বিদ্যুতায়িত ফলে ডিজেল চালিত ইঞ্জিনের উপর নির্ভরশীলতা প্রায় শেষের পথে। বিদ্যুতায়নের গতি গত কয়েক বছরে নজিরবিহীনভাবে বেড়েছে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রতিদিন গড়ে মাত্র দেড় কিলোমিটার ট্র্যাক বিদ্যুতায়িত হতো। কিন্তু গত ছয় বছরে সেই হার বেড়ে হয়েছে প্রতিদিন প্রায় ১৫ কিলোমিটার বিশ্বে দ্রুততম রেল উন্নয়নের উদাহরণ গুলোর একটি।শুধু বিদ্যুতায়নই নয়, ভারতীয় রেল এখন নবায়নযোগ্য শক্তির দিকেও জোর দিচ্ছে। ২০১৪ সালে যেখানে সৌর বিদ্যুতের সক্ষমতা ছিল মাত্র ৪ মেগাওয়াটের কম, সেখানে গত নভেম্বরে তা বেড়ে…
Read More
রাঙাপানিতে উড়ালপুলের পথে বড় স্বস্তি: ৭০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, মিটবে বছরের ভোগান্তি

রাঙাপানিতে উড়ালপুলের পথে বড় স্বস্তি: ৭০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস, মিটবে বছরের ভোগান্তি

বহুবছরের যন্ত্রণার সাক্ষী থাকা রাঙাপানি লেভেল ক্রসিংয়ে অবশেষে উড়ালপুল নির্মাণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল। বুধবার এই প্রকল্পের শিলান্যাস করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা। কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে এই উড়ালপুল নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। রাঙাপানি ৫ নম্বর রেলগেট দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে ভোগান্তির প্রতীক হয়ে উঠেছিল। রেললাইন পারাপারের জন্য দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে ফাঁসিদেওয়া থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে যাতায়াতকারী প্রধান সড়কটি রেলগেট বন্ধ থাকলেই কার্যত অচল হয়ে পড়ত। সবচেয়ে বড় সমস্যায় পড়তে হতো জরুরি পরিষেবাগুলিকে। একাধিকবার রেলগেটে আটকে পড়েছে অ্যাম্বুলেন্স…
Read More
অতিরিক্ত ফি ও গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়িতে AIDSO-র সাংবাদিক বৈঠক

অতিরিক্ত ফি ও গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়িতে AIDSO-র সাংবাদিক বৈঠক

স্কুলে অতিরিক্ত ফি আদায় ও ছাত্র আন্দোলনে পুলিশের বাধা ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)।  বুধবার সংগঠনের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে তারা ধারাবাহিক আন্দোলনে নেমেছে। সংগঠনের অভিযোগ, সরকারি স্কুল ও কলেজে বেআইনিভাবে ফি বৃদ্ধি করে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যার মুখে পড়ছে। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামোর ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থা ও দুর্নীতির বিষয়টিও তুলে ধরেন AIDSO নেতৃত্ব। তাদের দাবি, অবিলম্বে বেআইনি ফি বৃদ্ধি প্রত্যাহার করতে হবে…
Read More
মোবাইলের দোকানে দুঃ*সাহসিক চু*রি!

মোবাইলের দোকানে দুঃ*সাহসিক চু*রি!

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা।  গভীর রাতে দোকানের টিন কেটে ও সিলিং ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ফোন, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক।  বুধবার দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ও উপরের সিলিং ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই বিষয়টি তাঁর নজরে আসে ও চুরির খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে দোকানের…
Read More
দেশে ক্রমাগত বেড়ে চলেছে ব্যবসার প্রবণতা

দেশে ক্রমাগত বেড়ে চলেছে ব্যবসার প্রবণতা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। প্রশাসনিক সংস্কার ও উদারীকরণের ধারাবাহিক ফলশ্রুতিতে ভারতে ব্যবসায়ী হওয়ার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় শিল্প মন্ত্রক। মন্ত্রকের মতে, গত এক দশকে চাকরির নিরাপত্তার প্রতি ঝোঁক কমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ঝুঁকি নিয়ে ব্যবসা শুরুর মানসিকতা দৃঢ় হয়েছে। বিভিন্ন নথি ও পরিসংখ্যান বিশ্লেষণ করে মন্ত্রক এই সিদ্ধান্তে পৌঁছেছে, যা ২০২৫ সালের ব্যবসায়িক উৎসাহকে একটি নতুন মাত্রা দিয়েছে। একসময় জটিল নিয়মকানুন ও দীর্ঘস্থায়ী প্রশাসনিক প্রক্রিয়া ব্যবসায়িক পরিবেশের প্রধান বাধা ছিল। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ১৯০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৮৪তম ছিল, যেখানে…
Read More
কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতায় কমছে বাস পরিষেবা, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা!

কলকাতা শহরে কমছে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা। গত সপ্তাহ থেকেই বাসের সংখ্যা বাড়ন্ত বললেই চলে। এই প্রসঙ্গে একাধিক কারণ তুলে ধরেছেন বেসরকারি বাসমালিকদের সংগঠন। কেউ এক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কেউ আবার প্রবল ঠান্ডার দাপট, কেউ বাসের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসাবে উল্লেখ করছেন SIR কে। পরিবহণ দফতরের সূত্রে খবর, প্রতিদিন কলকাতা এবং শহরতলি মিলিয়ে গড়ে প্রায় সাড়ে তিন হাজার পাঁচশো বাস যাত্রীদের পরিষেবা দিয়ে থাকে। কিন্তু প্রবল শীত, গঙ্গাসাগর মেলা, এসআইআর-সহ একগুচ্ছ কারণে বর্তমানে সেই সংখ্যা কমে ২৭০০ থেকে ২৮০০ হয়ে গিয়েছে। একধাক্কায় এত সংখ্যায় বাস কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ‌এক বেসরকারি বাসের মালিক জানাচ্ছেন, পরিস্থিতি আরও খারাপ…
Read More
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জানুয়ারিতে বাড়ছে ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, জানুয়ারিতে বাড়ছে ডিএ

বছরের শুরুতেই সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য। জানুয়ারি থেকেই আরও ২ শতাংশ বাড়ছে ডিএ ও ডিআর। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ ডিএ পেয়ে থাকেন। এবার তা বেড়ে হতে চলেছে ৬০ শতাংশ।কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে জানা গেছে, ডিএ ঠিক করার সময় ব্যবহার করা হয় অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্স। তাতে দেখা যাচ্ছে গত নভেম্বরে তা বেড়ে হয়েছে ১৪৮.২ । গত এক বছরের গড় মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করেই এই ভাতা বা ডিএ নির্ধারণ করা হয়। অর্থাৎ, কোনো নির্দিষ্ট সময়ে ডিএ কতটা বাড়বে, তা ঠিক করার জন্য আগের টানা ১২ মাসের বাজারদরের গড় হিসাব বিবেচনা করা হয়।২০২৫ সালের জুলাই…
Read More
বড় খবর, দেশে গ্রেফতার একাধিক মাওবাদী

বড় খবর, দেশে গ্রেফতার একাধিক মাওবাদী

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। গত এক দশকে দেশে মাওবাদী দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে যৌথবাহিনীর অভিযানে মোট ১৮৬১ জন মাওবাদী নেতা-কর্মী নিহত হয়েছেন। এই সময়কালে গ্রেফতার করা হয়েছে ১৬ হাজার ৩৩৬ জনের বেশি মাওবাদীকে এবং আত্মসমর্পণ করেছেন ৯৫৮৮ জন। কেন্দ্রের দাবি, ধারাবাহিক ও সমন্বিত অভিযানের ফলেই মাওবাদী সংগঠনের শক্তি ভেঙে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
শীতে ঘুরে দেখুন বাংলার তিন ঐতিহাসিক মন্দির

শীতে ঘুরে দেখুন বাংলার তিন ঐতিহাসিক মন্দির

এই শীতের আমেজে মন চায় বেরিয়ে আসতে। কিন্তু কোথায় যাবেন তা  ভাবতেই কপালে চিন্তার ভাঁজ। যদি সমতলেই ঘুরতে চান তবে আপনার গন্তব্য হতে পারে স্থানীয় মন্দির। অপরূপ নির্মাণ কৌশল, অজানা ইতিহাস ও সৌন্দর্যে ভরা এই মন্দিরগুলি যেন একেকটা কিংবদন্তি। এই মরশুমে ঘুরে নিতে পারেন এমনই তিন মন্দির। হংসেশ্বরী মন্দির : হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত এই মন্দির। হাওড়া-কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশনে নেমে পৌঁছে যাবেন হংসেশ্বরী মন্দিরে। ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বুক করেও আসা যাবে। গাড়ি নিয়ে এলে কলকাতা থেকে দিল্লি রোড ধরে আসতে পারেন। দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। এই মন্দিরের আরাধ্যা দেবী হংসেশ্বরী। তিনি কার্যত মা কালীরই এক রূপ। মূল মন্দিরের পাশেই…
Read More
আজ লালগড়ের নেতাই গ্রামে পালিত হচ্ছে শহীদ দিবস

আজ লালগড়ের নেতাই গ্রামে পালিত হচ্ছে শহীদ দিবস

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও নেতাই গ্রামে শহীদ দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের ৭ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর–১ ব্লকের লালগড় থানার অন্তর্গত নেতাই গ্রামে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে বুধবার পালিত হচ্ছে নেতাই শহীদ দিবস। সেদিন সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়িতে আশ্রয় নেওয়া সিপিএমের হার্মাদ বাহিনীর নির্বিচার গুলিতে চারজন মহিলা সহ মোট ন’জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। আহত হন আরও ২৮ জন। ওই ঘটনার পর থেকেই প্রতিবছর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাই গ্রামে শহীদ দিবস পালন করা হয়ে আসছে। এ বছরও লালগড় থানার নেতাই গ্রামে শহীদ বেদির পাশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায়…
Read More
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

আরও শীত বাড়বে দক্ষিণের জেলায়। মঙ্গলবার রাতেও কলকাতা ১০ এর ঘরে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। বুধবার কলকাতায় দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রি। শনিবার পর্যন্ত এইরকম জমিয়ে শীতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে শৈত্য প্রবাহের সর্তকতা। আজ এবং আগামিকাল এই সতর্কতা থাকবে। শীতল দিনের সতর্কতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আজ এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি তিন জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতল দিনের পরিস্থিতি আজ ও আগামিকাল। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামী ৪৮…
Read More
শীতের মরশুমে জমজমাট বক্সা

শীতের মরশুমে জমজমাট বক্সা

শীতের ছোঁয়া পড়তেই আলিপুরদুয়ারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বক্সা টাইগার রিজার্ভে শুরু হয়েছে পর্যটকদের ঢল। জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতে সকাল থেকেই রীতিমতো লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে পর্যটকদের। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত রাজাভাতখাওয়া টিকিট কাউন্টারে দেখা যায় পর্যটকদের দীর্ঘ সারি। বেশিরভাগ পর্যটকই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে এসেছেন বক্সার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। জানা গিয়েছে, পর্যটকরা জয়ন্তী পাহাড় থেকে শুরু করে জঙ্গল সাফারি সব মিলিয়ে বক্সার সম্পূর্ণ রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে আগ্রহী। নির্জন পাহাড়ের কোলে জয়ন্তীতে রাত্রিযাপন করে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য ও বিশুদ্ধ পরিবেশ উপভোগ করাই পর্যটকদের মূল আকর্ষণ। প্রতি বছর শীতের মরশুমে বক্সা টাইগার রিজার্ভ পর্যটকদের কাছে অন্যতম পছন্দের…
Read More
মালদায় বিএলও-এর মৃ*ত্যু ঘিরে বি*তর্ক

মালদায় বিএলও-এর মৃ*ত্যু ঘিরে বি*তর্ক

এসআইআরের কাজের অতিরিক্ত চাপের জেরে এক বিএলও-র মৃত্যুর অভিযোগ মালদায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায়। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন ও ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবল কাজের চাপ ও তীব্র শীতের মধ্যেই গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন সম্পৃতা দেবী। চিকিৎসকের কাছে গেলে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এসআইআর সংক্রান্ত কাজের চাপ থাকায় বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ। এর ফলেই শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে ও তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল…
Read More
রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

৫৪ প্রজাতির পরিযায়ী পাখির আগমন রসিকবিলে, খুশি পরিবেশপ্রেমীরা। অতীতের তুলনায় চলতি বছরে রসিকবিল জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি দুটিই বৃদ্ধি পেয়েছে। এবারের শুমারিতে বিরল প্রজাতির চারটি ব্ল্যাক হেডেড আইবিস–এর দেখা মিলেছে। পাশাপাশি নজরে এসেছে রেড ক্রেস্টেড পোচার্ড, ফ্যালকেটেড ডাক সহ একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি। রসিকবিল জলাশয়ে বার্ষিক পাখি শুমারির পর এমনই দাবি করেছে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফ। এদিন ন্যাফ ও জেলা বন দপ্তরের যৌথ উদ্যোগে রসিকবিলে পাখিবীক্ষণ ও গণনা শিবিরের আয়োজন করা হয়। বন দপ্তরের ব্যবস্থাপনায় নৌকায় চেপে দিনভর বিস্তীর্ণ জলাভূমিজুড়ে চলে পাখি শুমারি। শুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই বনকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে কাজের রূপরেখা ঠিক করা…
Read More