ব্রিটানিয়া ৫০৫০-এর প্রিমিয়াম পোর্টফোলিতে এল চিজ এবং ক্যারামেল ডিপড ক্রাঞ্চি লেয়ার্ড স্যান্ডউইচ

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের আইকনিক ব্র্যান্ড ‘৫০৫০’ নিয়ে এল ‘ব্রিটানিয়া ৫০৫০ চিজ ডিপড’ এবং ‘ক্যারামেল ডিপড’ ক্রাঞ্চি লেয়ার্ড স্যান্ডউইচ, যাতে রয়েছে ব্রিটানিয়ার নতুন ডুয়াল স্বাদ। এই চিজ এবং ক্যারামেল ডিপড ক্রাঞ্চি লেয়ার্ড স্যান্ডউইচগুলো ব্র্যান্ডের সিগনেচার ডুয়ালিটির ধারণাকে একটি নতুন ফরম্যাটে নিয়ে এসেছে। এটি ২২টি বেকড লেয়ার দিয়ে তৈরি যা দেবে একটি মুচমুচে ভাব, আর উপরে থাকা চিজ ও ক্যারামেলের প্রলেপ মুখে দিলেই গলে যাবে। এই পণ্যটি টেক্সচারের মাধ্যমে এক চমৎকার বৈপরীত্য তৈরি করে। একই কামড়ে মুচমুচে এবং নরম ভাব একে করে তুলবে পরিপূর্ণ এবং তৃপ্তিকর স্ন্যাক।

এই লঞ্চটি উপভোক্তাদের পছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার এবং নিজেদের স্বতন্ত্র দ্বৈত সত্তায় অটুট থাকার দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ। গত কয়েক বছরে ব্র্যান্ডটি কেবল স্বাদের উদ্ভাবনেই সীমাবদ্ধ থাকেনি, বরং ফরম্যাটেরও বিস্তার ঘটিয়েছে। ‘চিজ ডিপড’ প্রতিদিনের স্ন্যাকিংয়ে আনবে প্রিমিয়াম অভিজ্ঞতা। ব্রিটানিয়া-র মার্কেটিংয়ের ভাইস-প্রেসিডেন্ট সিদ্ধার্থ গুপ্ত বলেন, “ক্যারামেল এবং চিজ ডিপড লেয়ার্ড স্যান্ডউইচ লঞ্চের মাধ্যমে আমরা ৫০-৫০-এর ধারণাকে কেবল স্বাদের গণ্ডিতে আটকে রাখছি না বরং স্বাদ ছাড়িয়ে টেক্সচারের মাধ্যমে তুলে ধরছি।”

পুরো বিষয়টাকে তুলে ধরতে একটি নতুন টিভি বিজ্ঞাপনের সাহায্য নিয়েছে ব্রিটানিয়া। সেখানে রয়েছেন ঋষভ পন্থ এবং জেমিমাহ রড্রিগস। এই বিজ্ঞাপনে এই দুই ক্রিকেটারকে ‘ক্রাঞ্চ বনাম মেল্ট’ নিয়ে একটি মজার তর্কে মেতে উঠতে দেখা যায়। নস্টালজিয়ার ছোঁয়া দিতে বিজ্ঞাপনে আইকনিক “না রে না না” জিঙ্গেলটিকেও একটি নতুন রূপে ফিরিয়ে আনা হয়েছে।  ব্রিটানিয়া ৫০৫০ চিজ ডিপড এবং ক্যারামেল ডিপড ক্রাঞ্চি লেয়ার্ড স্যান্ডউইচগুলো বর্তমানে দেশের বাছাই করা শহরগুলোর প্রধান রিটেইল আউটলেট এবং কুইক-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।