মোবাইল-কেন্দ্রিক ও স্বল্পদৈর্ঘ্যের কন্টেন্টের চাহিদা মেটাতে ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ মাইক্রোড্রামা বিভাগে কাজ শুরু করেছে। ‘বুলেট মাইক্রোড্রামা অ্যাপ’-এর সঙ্গে অংশীদারিত্বের ফলে এখন থেকে ভি-ইউজাররা সহজেই তাদের অ্যাপে এই নতুন ঘরানার কনটেন্ট উপভোগ করতে পারবেন। ভারতের যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের কাছে মাইক্রোড্রামা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শিল্প-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে বিশ্বজুড়ে মাইক্রোড্রামা প্ল্যাটফর্মগুলোর মোট ডাউনলোডের ১১ শতাংশই হয়েছে ভারতে, যার সংখ্যা প্রায় ৩ কোটি ৫০ লক্ষ। ভারতের মাইক্রোড্রামা বাজারটি বর্তমানে অভাবনীয় প্রবৃদ্ধি দেখতে চলেছে; ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে এই বাজার ১.৫ বিলিয়ন ডলার এবং ২০৩০ সালের মধ্যে ৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলোতে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। তরুণ দর্শক এবং কনটেন্ট উপভোগের অভ্যাসে পরিবর্তন আসাতেই এই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। গড়ে প্রতিদিন ৪০-৯০ মিনিট দেখার সময় এবং ৯০ শতাংশের বেশি ভিউ রেট প্রমাণ করে যে, এই মাইক্রোড্রামাগুলোর জনপ্রিয়তা অনেক বেশি।
এই উদ্যোগের ফলে, ভি মুভিজ অ্যান্ড টিভি-র গ্রাহকরা এখন একটি একক প্ল্যাটফর্মেই একাধিক সাবস্ক্রিপশন করার ঝামেলা ছাড়াই বিনামূল্যে ও প্রিমিয়াম কন্টেন্টের এক মিশ্র সম্ভার উপভোগ করতে পারবেন। এই সম্ভারে জিওহটস্টার, সনিলিভ, জিফাইভ, অ্যামাজন এমএক্স প্লেয়ার-এর মতো ২০টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট এবং ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল থাকছে।
ভি মুভিজ অ্যান্ড টিভি-এর মাইক্রোড্রামা তালিকায় রোমান্স, ড্রামা, থ্রিলার এবং কমেডির মতো কনটেন্ট থাকবে। এই তালিকায় উল্লেখযোগ্য রিকশা রোমিও (হিন্দি ও ইংরেজি), অটোরাজা (তেলুগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি), লেডি বস (তামিল, তেলুগু, মালয়ালম ও ইংরেজি), কমেডি কাপল (হিন্দি) এবং সুইট সিক্সটিন (বাংলা)-এর মতো একাধিক ভাষায় একাধিক কনটেন্ট পাওয়া যাবে। এই নতুন উদ্যোগের মাধ্যমে ভি একটি কনটেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।
