03
Feb
একের পর এক নতুন নতুন রূপে ধরা দিচ্ছে করোনা সংক্রমণ। 'স্টেলথ ওমিক্রন' নিয়ে চিন্তা প্রথম থেকেই বাড়ছিল। এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক বাড়ছিল। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল যে, বিশ্বের প্রায় ৫৭ দেশের ছড়িয়ে পড়েছে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট। অবশ্যভাবে এটি চূড়ান্ত ভাবনার বিষয়। তারা আরও জানাচ্ছে, ধীরে ধীরে এটিই হয়ে উঠছে সেই সব দেশের 'ডমিনেন্ট ভ্যারিয়েন্ট'। অর্থাৎ এই প্রজাতির এবার বাড়বাড়ন্ত দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে,…
