উৎসবের মরসুমে জাওয়া ইয়েজদি বাইক কেনা আরও সহজ, মিলছে ১০০% ফাইন্যান্সিং সুবিধা

এই উৎসবের মরসুমে গ্রাহকদের কাছে পছন্দের মোটরবাইক কেনার সুযোগ আরও সহজ করতে বিশেষ ফাইন্যান্সিং সুবিধা নিয়ে এসেছে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস।
উৎসবের এই বিশেষ অফারের আওতায় বাইকপ্রেমীদের স্বপ্ন পূরণের পথকে মসৃণ করতে একগুচ্ছ ফ্লেক্সিবল ফাইন্যান্সিং প্ল্যান চালু করা হয়েছে। গ্রাহকরা ১০০ শতাংশ পর্যন্ত ফাইন্যান্সিং এবং শূন্য ডাউন পেমেন্টের সুবিধা পাবেন, ফলে বাইক কেনার প্রাথমিক খরচের চাপ অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি ৭২ মাস পর্যন্ত মেয়াদের সুবিধা এবং মাত্র ৫.৯৯ শতাংশ থেকে শুরু সুদের হারের মাধ্যমে বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে বাইকের মালিকানা আরও সহজলভ্য করে তোলা হয়েছে।
এই ফাইন্যান্সিং সিস্টেমে রাখা হয়েছে দ্রুত ঋণ অনুমোদনের ব্যবস্থা, যার মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়। উপযুক্ত গ্রাহকদের জন্য রয়েছে ‘বাই নাও পে লেটার’ সুবিধা, যা উৎসবের কেনাকাটায় বাড়তি স্বস্তি দেবে। নির্দিষ্ট কিছু স্কিমে হাইপোথিকেশন মুক্ত সুবিধাও মিলবে। এছাড়া মাহিন্দ্রা গ্রুপ-এর কর্মীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। সব মিলিয়ে জাওয়া, ইয়েজদি বা বিএসএ মোটরবাইক কেনার স্বপ্ন পূরণ করতে ক্রেতারা এখন নিজেদের পছন্দ অনুযায়ী নানা সুযোগ বেছে নিতে পারবেন।
ক্লাসিক লেজেন্ডস-এর কো-ফাউন্ডার অনুপম থারেজা জানান, বহু বাইকপ্রেমীর কাছে একটি জাওয়া, ইয়েজদি বা বিএসএ কেনার অর্থ কেবল একটি মোটরবাইক ঘরে তোলা নয়, এটি একটি স্বতন্ত্র বাইকিং সংস্কৃতির অংশ হয়ে ওঠা। এই উৎসবের মরসুমে সহজ ও ফ্লেক্সিবল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণকে আরও সহজ করে তোলা হয়েছে। এই অফারগুলির মূল লক্ষ্য হলো বাইক কেনার প্রথম ধাপ অর্থাৎ ফাইন্যান্সিংকেই সহজ করে তোলা।