পাকিস্তানি বিমান আর যেতে পারবে না ইউরোপে

পাকিস্তানি বিমান আর যেতে পারবে না ইউরোপে

ইউরোপিয়ান ইউনিয়ানের এয়ার সেফটি এজেন্সি জুলাই মাস থেকে পাকিস্তান ইন্টারন্যশানাল এয়ারলাইন্সকে ছয় মাসের জন্য ইউরোপে ব্যান করে দিলো। এই সিদ্ধান্তের পর এক জুলাই থেকে আগামী ছয় মাস ২০২০ এর ডিসেম্বর পর্যন্ত PIA এর কোন বিমান ইউরোপে ঢুকতে পারবে না। সম্প্রতি PIA এর পাইলটদের লাইসেন্স ভুয়ো হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইউরোপিয়ান ইউনিয়ান এই সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে PIA এর একটি বিমান করাচিতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে। ওই দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়। পাকিস্তান এয়ারলাইন্স গত সপ্তাহে ভুয়ো লাইসেন্স ধারক ১৫০ পাইলটকে কাজে না আসার কথা জানিয়ে দিয়েছিল। কারণ করাচির বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে পাইলট এবং ট্র্যাফিক কন্ট্রোল রুমকে দোষী পাওয়া গেছে।
Read More
পুরো বাংলা জুড়ে ছুটি ঘোষণা করলেন মমতার সরকার

পুরো বাংলা জুড়ে ছুটি ঘোষণা করলেন মমতার সরকার

রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু করার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হার কমলেও সংক্রমণ বেড়েই চলেছে দিন দিন।করোনা মোকাবিলায় সবথেকে বড় যোদ্ধা হল ডাক্তার। সে কারণেই আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবসে করোনা যোদ্ধা ডাক্তারদের ভূমিকা কে স্মরণ করে ঐদিন সারা রাজ্যে ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের ধন্যবাদ ও সম্মান জানিয়েই এই ছুটির ঘোষণা করে রাজ্য সরকার।
Read More
শীঘ্রই নিয়োগের পথে পূর্তদপ্তর ,৪০০ নতুন পদ

শীঘ্রই নিয়োগের পথে পূর্তদপ্তর ,৪০০ নতুন পদ

গত ১০ বছরে রাস্তা, কালভার্ট, সেতু-উড়ালপুলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যথেষ্ট। সব মিলিয়ে ব্যাপক কাজের চাপ। আর তা সামলাতে এবার ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল স্টাফ নিয়োগের জন্য ৪০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিল পূর্তদপ্তর। শীঘ্রই সেই পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। গত বছর গোটা দপ্তরটি ঢেলে সাজার কাজ চালু করেছে রাজ্য সরকার। নতুন দু’টি জোন তৈরির সিদ্ধান্তও হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন পদ সৃষ্টি করা হয়েছে।জানা গিয়েছে, ওই ৪০০টি পদের মধ্যে রয়েছে চারজন চিফ ইঞ্জিনিয়ার (যার মধ্যে একজন ব্রিজ মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন), ২৬ জন সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ৬০ জন এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার, ১৪০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ১৭০ জন…
Read More
২১শে জুলাই কোন শহীদ সমাবেশ নয়

২১শে জুলাই কোন শহীদ সমাবেশ নয়

করোনার জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। দীর্ঘ আড়াই মাস লকডাউন পর্ব চলার পরে চলতি মাসের 8 তারিখ থেকে সরকার ও মানুষের রোজগারের তাগিদে আনলক পর্ব শুরু করেন মুখ্যমন্ত্রী।ফের করোনা সংক্রমন এড়াতে আগামী ৩১ শে জুলাই পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে জুড়ে ফের লকডাউনের ঘোষণা করেন মমতা ব্যানার্জী। সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা সংক্রমন এড়ানোর একমাত্র উপায় সেই কথা মাথায় রেখে রাজনৈতিক ফায়দা ভুলে রাজ্যের মানুষের সুবিধার্থে ২১ শে জুলাই শহীদ সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানান, ২১ জুলাই কোনও শহীদ সমাবেশ করবে না তৃনমূল কংগ্রেস। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট…
Read More
মারুতি সুজুকি রিওয়ার্ডস

মারুতি সুজুকি রিওয়ার্ডস

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড আজ লঞ্চ্‌ করল এক লয়াল্টি প্রোগ্রাম – মারুতি সুজুকি রিওয়ার্ডস। এই লয়াল্টি প্রোগ্রামের আওতায় আসবেন এরিনা, নেক্সা ও ট্রু ভ্যালু আউটলেটের সকল প্যাসেঞ্জার ভেহিকেল গ্রাহকগণ। মারুতি সুজুকি রিওয়ার্ডস হল এমন এক সর্বাঙ্গীণ কর্মসূচি যার সঙ্গে থাকছে অতিরিক্ত কার ক্রয়, সার্ভিস, মারুতি ইন্স্যুরেন্স, অ্যাক্সেসরিজ, কাস্টমার রেফারেলস ও কোম্পানির অন্যান্য সুবিধা। গ্রাহকগণ এই ডিজিটালি সাপোর্টেড কার্ড-লেস প্রোগ্রামের অভিজ্ঞতা নিতে পারবেন মারুতি সুজুকি রিওয়ার্ডস ওয়েবসাইটের সাহায্যে এবং প্রত্যক্ষ করতে পারবেন তাদের রিওয়ার্ডস পয়েন্টস কীভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিটি ইন্টার‍্যাকশন ও ট্রাঞ্জেকশনের দ্বারা।এই প্রোগ্রামে গ্রাহকগণকে চারটি স্তরে শ্রেণিবিন্যাস করা হবে – মেম্বার, সিলভার, গোল্ড ও প্লাটিনাম। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হবে…
Read More
নিসানের ৪-বছর মেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা

নিসানের ৪-বছর মেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা

নিসান আফ্রিকা, মিডল ইস্ট অ্যান্ড ইন্ডিয়া (এএমআই) আজ এক চার বছরের ব্যবসায়িক কৌশল পরিকল্পনা প্রকাশ করল এই অঞ্চলের জন্য। এটি কোম্পানির গ্লোবাল ট্রান্সফর্মেশন প্ল্যান-এর আওতাধীন। বিশ্বমুখী এএমআই বিজনেস প্ল্যানের আওতায় ওয়ার্ল্ড অটোমোটিভ মার্কেটে অন্তত ১০ শতাংশের কৃতিত্বসম্পন্ন অঞ্চলগুলিতে কোর মডেলগুলি আনা হবে ও টেকনোলজির উপরে গুরুত্ব প্রদান করা হবে। সেখানকার মুখ্য বাজারগুলিতে ব্র্যান্ডের উপস্থিতি আরও দৃঢ় করা হবে এবং সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ভারত ও নাইজিরিয়াতে প্রতিযোগিতামূলক নির্মাণের প্রসার ঘটানো হবে। গতমাসে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার মাকোতো উচিদা’র ঘোষণা অনুসারে এএমআই পরিচালিত হবে, যার লক্ষ্য হবে ২০২৩ অর্থবর্ষের শেষ নাগাদ স্থায়ী বৃদ্ধি, আর্থিক নিশ্চয়তা ও লাভজনকতা অর্জন।নিসান-এর চিফ অপারেটিং অফিসার অশ্বনী…
Read More
সোনির নতুন হেডফোন

সোনির নতুন হেডফোন

সোনি ইন্ডিয়া নিয়ে এল দুটি ট্রুলি অয়্যারলেস হেডফোন – ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন। এগুলির দাম যথাক্রমে ৯,৯০০ টাকা ও ১৮,৯৯০ টাকা। হেডফোনগুলিতে রাখা হয়েছে সোনির এক্সট্রা-বাস টেকনোলজি, ফলে ব্যবহারকারীদের কাছে এগুলি খুবই আকর্ষণীয় হবে। ডব্লিউএফ-এক্সবি৭০০ হেডফোনের ব্যাটারি ব্যাক-আপ ৯ ঘন্টার। এর হ্যান্ডি চার্জিং কেস আরও ৯ ঘন্টা চার্জ জোগাতে সক্ষম, অর্থাৎ মোট ১৮ ঘন্টা চালু থাকে। ব্যবহারকারীরা আলেক্সা (ডব্লিউএফ-এসপি৮০০এন) ও গুগল অ্যাসিস্ট্যান্ট সক্রিয় করে বেশকিছু সুবিধা পেতে পারেন। হেডফোনগুলির ইয়ার-বাডস আরামদায়কভাবে ডিজাইন করা। ট্রুলি অয়্যারলেস ডিজাইনের নতুন হেডফোনগুলি ব্লুটুথ ৫.০ টেকনোলজির মাধ্যমে সংযুক্ত করা যায়, তাই তারযুক্ত সংযোগের প্রয়োজন হয় না। ডব্লিউএফ-এক্সবি৭০০ ও ডব্লিউএফ-এসপি৮০০এন হেডফোনগুলি পাওয়া যাবে সোনি রিটেল স্টোর (সোনি…
Read More
মারুতি সুজুকি’র ষষ্ঠ বিএস৬ এস-সিএনজি ভেহিকেল

মারুতি সুজুকি’র ষষ্ঠ বিএস৬ এস-সিএনজি ভেহিকেল

২৬ জুন সুপার ক্যারি’র বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ্‌ করল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। মারুতি সুজুকি সুপার ক্যারি হল প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল যা বিএস৬ ইঞ্জিনে উন্নীত হল। দেশের প্রথম ৪-সিলিন্ডার শক্তিসম্পন্ন মিনি-ট্রাক কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারি’র সঙ্গে রয়েছে একগুচ্ছ সেফটি ও কনভেনিয়েন্স ফিচার্স। সুপার ক্যারি হচ্ছে দেশের একমাত্র ডুয়াল ফুয়েল এস-সিএনজি ভেরিয়েন্ট যুক্ত এলসিভি। এর দাম ৫০৭,০০০ টাকা। ২০১০ সালে সিএনজি ভেহিকেল চালু করার মাধ্যমে ‘গ্রিন মোবিলিটি’তে প্রবেশ করেছে মারুতি সুজুকি। ইতিমধ্যে এক মিলিয়ন গ্রিন ভেহিকেল (সিএনজি, স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ) বিক্রয়ের পর মারুতি সুজুকি তার ‘মিশন গ্রিন মিলিয়ন’-এর অধীনে এগিয়ে চলেছে আগামী বছর দু-একের মধ্যে ‘নেক্সট ওয়ান মিলিয়ন’ গ্রিন…
Read More
OYO ভাইস-প্রেসিডেন্ট হলেন অভিষেক থর্ড

OYO ভাইস-প্রেসিডেন্ট হলেন অভিষেক থর্ড

যোগ্যতার স্বীকৃতি দিতে ও বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবসায় বিশেষ ভূমিকা নেওয়ার জন্য গুয়াহাটির অভিষেক থর্ডকে ভাইস-প্রেসিডেন্ট পদে উন্নীত করল ওওয়াইও ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া। বর্তমান কাজের ধরণ ও দায়িত্বে বেশি পরিবর্তন না হলেও নতুন পদমর্যাদায় তাঁকে আরও বেশিমাত্রায় ব্যবসায়িক সিদ্ধান্ত ও দায়িত্বভার নিতে হবে। রিজিয়ন হেড ওয়েস্ট-২ হিসেবে অভিষেক থর্ড হোটেল পরিচালনা ও কর্মীদলের দায়িত্বে থাকবেন আহ্‌মেদাবাদ, জয়পুর, পুণে ও গোয়াতে।ওওয়াইও সর্বদা ‘ডিস্ট্রিবিউটেড লিডারশিপে’ বিশ্বাস করে, সেইজন্য অভিষেক থর্ড-সহ আরও পাঁচজন লিডারকে ভাইস-প্রেসিডেন্ট পদে উন্নীত করা হয়েছে। এবিষয়ে ওওয়াইও ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’র সিইও রোহিত কাপুর জানান, এই কঠিন পরিস্থিতিতে গ্রাউন্ড টিম ও রিজিয়োনাল লিডারদের অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন যোগ্য…
Read More
২০ জুলাইয়ের পর শুরু হতে পারে অমরনাথ যাত্রা

২০ জুলাইয়ের পর শুরু হতে পারে অমরনাথ যাত্রা

করোনা ভাইরাসের সঙ্কটকালে বাবা বরফানির ভক্তদের জন্য সুখবর। এই বছরেও বার্ষিক অমরনাথ যাত্রা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও এই বছরের অমরনাথ যাত্রা অনেক কম সময় পর্যন্ত চলবে। এর আগে করোনা ভাইরাসের কারণে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল। কিন্তু এবার কেন্দ্র সরকার ইঙ্গিত দিয়েছে যে, অমরনাথ যাত্রা শুরু করা হবে। বিগত দুই তিনদিন ধরে অমরনাথ যাত্রা শুরু করার জন্য উচ্চস্তরীয় বৈঠক হচ্ছে। বৃহস্পতিবার জম্মু ডিভিশনাল কমিশনার রাজীব বর্মার নেতৃত্বে উচ্চস্তরীয় বৈঠক হয় আর বিভিন্ন বিভাগকে অমরনাথ যাত্রা শুরু করার প্রস্তুতি দ্রুত গতিতে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন বিভাগ, স্বাস্থ্য বিভাগ আর জম্মু পুরসভাকে অমরনাথ যাত্রার জন্য অতি স্বত্বর প্রস্তুতি…
Read More
সীমান্ত বিবাদ কম করার জন্য ভারতের সাথে কাজ করার জন্য প্রস্তুত আমরা

সীমান্ত বিবাদ কম করার জন্য ভারতের সাথে কাজ করার জন্য প্রস্তুত আমরা

ভারত আর চীনের মধ্যে সীমান্ত নিয়ে চলা উত্তেজক পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে ভারতে থাকা চীনের রাজদূত সান ওয়েংডং আশা প্রকাশ করেছেন। উনি বলেছেন, দুই পক্ষই সৈন্য উত্তেজনার পরিস্থিতিকে জটিল বানানোর থেকে সরে আসবে। সান ওয়েংডং বলেন, পারস্পরিক সম্মান এবং সমর্থন অবশ্যই উভয় দেশের স্বার্থের জন্য হবে। দুই দেশকেই সন্মান এবং স্বার্থ রক্ষার জন্য কাজ করতে হবে। চীনের রাজদূত সান বলেন, আশঙ্কা আর সংঘর্ষ ভুল রাস্তা। দুই দেশের মধ্যে সংঘর্ষ দুই দেশের জনগণের কাছে আকাঙ্খার বিপরীত। উনি বলেন, সীমান্তে শান্তি আর স্থিরতা বজায় রাখার জন্য চীন প্রস্তুত। সান বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য চীন ভারতের সাথে কাজ করার জন্য…
Read More
শীঘ্রই মদের হোম ডেলিভারি শুরু করতে চলেছে Amazon

শীঘ্রই মদের হোম ডেলিভারি শুরু করতে চলেছে Amazon

বাংলার সুরা প্রেমিদের জন‌্য বড়সড় সুখবর। ইতিমধ্যেই রাজ্যে মদের হোম ডেলিভারির কথা ভাবছে Amazon কর্তৃপক্ষ। মদ কেনার জন্য এখন লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ। এক ক্লিকেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দের মদ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আমাদের রাজ্যে থেকেই সর্বপ্রথম মদের হোম ডেলিভারি শুরু চলেছে Amazon কর্তৃপক্ষ। এদিকে কিছুদিন আগেই রাজ্যের পানীয় নিগামের তরফে জানানো হয়েছে Amazon যদি বাংলায় মদ বিক্রি করতে চাই, তাহলে রেজিস্ট্রেশন নিয়ে কোনও সমস্যা হবে না। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বাংলায় মদের ‘হোম ডেলিভারি’ শুরু করে দেবে Amazon। শুধুমাত্র Amazon ই নয়,এর আগেও Zomato, Swiggy’র মতো সংস্থাও দেশের কয়েকটি বড় শহরে মদের হোম ডেলিভারি…
Read More
কোভিড-১৯: অনুমোদন পেল গ্লেনমার্কের ‘ফেবিফ্লু’

কোভিড-১৯: অনুমোদন পেল গ্লেনমার্কের ‘ফেবিফ্লু’

আসার আলো নিয়ে ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস নিয়ে এলো অ্যান্টিভাইরাল ড্রাগ ফেভিপিরাভির (ব্র্যান্ড নাম ‘ফেবিফ্লু’)। এই ঔষধ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের জন্য কার্যকরী ভূমিকা নেবে। গ্লেনমার্ক জানিয়েছে, এই ঔষধের ম্যানুফ্যাকচারিং ও মার্কেটিংয়ের জন্য ভারতের ড্রাগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গিয়েছে। ফেবিফ্লু হবে ভারতের প্রথম ওরাল ফেভিপিরাভির ঔষধ। ক্লিনিক্যাল পরীক্ষায় জানা গিয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ভাল ফল দেখিয়েছে ফেভিপিরাভির। ২০ থেকে ৯০ বছর বয়সী রোগীদের চিকিৎসায় কার্যকর এই ঔষধ।এই অনুমোদন এমন একটা সময়ে পাওয়া গেল যখন ভারতে আক্রান্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর সেইসঙ্গে চিকিৎসা ব্যবস্থার উপরে চাপও বাড়ছে। একথা জানিয়ে গ্লেনমার্ক…
Read More
চিনা দ্রব্য বেচলে ডিসক্লেমার দিন’ অ্যামাজন, ফ্লিপকার্টের কাছে দাবি

চিনা দ্রব্য বেচলে ডিসক্লেমার দিন’ অ্যামাজন, ফ্লিপকার্টের কাছে দাবি

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় জের। চিনকে আর্থিকভাবে কোণঠাসা করতে রেল থেকে টেলিকম সহ একাধিক পরিষেবায় চিনা যন্ত্র বয়কটের সিদ্ধান্ত ভারতের। এদিকে দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের কথা বলছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। এবার অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অনলাইন বিপণনী সাইটগুলিকে চিনা দ্রব্য বিক্রির আগে ডিসক্লেইমার দেওয়ার বার্তা দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। লাদাখে ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। গোটা দেশ জুড়ে বলা হচ্ছে সমস্ত চিনা পণ্য বয়কট করার কথা। এই আবহেই চিনা দ্রব্য বিক্রি নিয়ে ট্যুইট করলেন বলি অভিনেতা পরেশ রাওয়াল। ট্যুইটারে পরেশ লেখেন, 'হ্যালো অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল সহ সমস্ত অন্যান্য অনলাইন বিপণনী সাইট, যদি আপনারা চিনা পণ্যদ্রব্য বিক্রি করেন, তাহলে দয়া করে তাদের…
Read More