24
Nov
এবার ত্রিপুরায় উত্তেজনার পারদ চড়তে চলছে আরো। আগামীকাল পুরভোট শুরু হতে চলেছে ত্রিপুরায়। পুরভোটের আগে ভোট কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা। ৬৪৪টি পোলিং বুথের মধ্যে ৩৭০টি অতি স্পর্শ কাতর এবং ২৭৪টি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে৷ অতি স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ত্রিপুরা স্টেট রাইফেলসের ৪ জন জওয়ান৷ স্পর্শকাতর বুথগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ৪ জন সশস্ত্র পুলিশ৷ আগরতলা পুরসভার পোলিং বুথগুলিতে থাকবেন ত্রিপুরা স্টেট রাইফেলসের ৫ জন করে জওয়ান৷ এক রিটার্নিং অফিসার জানান, প্রতিটি বুথে ৫ জন করে পোলিং পার্সনেল থাকবেন৷৷ সম্পূর্ণ ভাবে তৈরি রয়েছে পোলিং স্টেশনগুলি৷ পোলিং পার্সনেলরাও প্রশিক্ষিত৷ ডিসি-আরসি-তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ ৬টি পুর পরিষদ এবং ২টো নগর পঞ্চায়েতে…
