25
Feb
সারা বিশ্বের নজর এখন রাশিয়া-ইউক্রেনের দিকে৷ রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে সম্মুখ সমরে রাশিয়া-ইউক্রেন৷ ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলায় অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সঙ্কেত দেখছেন৷ এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত কি না তা অবশ্য এখনই বলার সময় আসেনি। তবে এই ঘটনা নিশ্চিত ভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সঙ্ঘাত৷ সেই সঙ্গে ইউক্রেনের উপর রাশিয়ার এই হামলা ফিরিয়ে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি। যুদ্ধ পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ সেখানে বলা হয়েছে, ইউক্রেন ছেড়ে যেতে পারবেন না ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষেরা। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষরা দেশের সীমানা ত্যাগ করতে পারবেন না। দেশে সামরিক আইন…
