ব্যবসা

বাজারে এল ফেরেরোর ‘টিক ট্যাক সিডস’

বাজারে এল ফেরেরোর ‘টিক ট্যাক সিডস’

ফেরেরো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দুটি ভিন্ন ফ্লেভারের মাউথ-ফ্রেশনার 'টিক ট্যাক সিডস' লঞ্চ করল। ফেরেরোর এই ফ্লেভার দুটি হল সৌনফ এবং আদা ইলাইচি। বলাবাহুল্য, ‘টিক ট্যাক সিডস’ হল চূর্ণ বীজে ভরা ক্রাঞ্চি শেল যা একটি দীর্ঘস্থায়ী এবং অনন্য স্বাদের অভিজ্ঞতা প্রদান করে। ফেরেরো ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হল এই সিডস লঞ্চের মাধ্যমে রিফ্রেশমেন্ট বিভাগে টিক ট্যাকের উপস্থিতি শক্তিশালী করা।পুনের বারামতিতে ফেরেরো ইন্ডিয়া প্ল্যান্টে তৈরি হয় টিক ট্যাক সিডস। বৃহত্তর গ্রাহক সার্কেল তৈরির স্বার্থে দেশব্যাপী এই টিক ট্যাক সিডসের দাম রাখা হয়েছে ১ টাকা এবং ১০ টাকা। উল্লেখ্য, এই ফেরেরো গ্রুপ হল বিশ্বের অন্যতম প্যাকেজজাত মিষ্টান্ন ব্র্যান্ড। ভারতীয় প্যালেটের বৈচিত্র্যময় স্বাদ পূরণের ক্ষেত্রে…
Read More
ফিকি’র সঙ্গে পার্টনারশিপে ট্রান্সইউনিয়ন সিবিল

ফিকি’র সঙ্গে পার্টনারশিপে ট্রান্সইউনিয়ন সিবিল

ট্রান্সইউনিয়ন সিবিল (TransUnion CIBIL) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র (ফিকি) সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হল। এর উদ্দেশ্য, দেশব্যাপী এক অনন্য এমএসএমই কনজিউমার এডুকেশন প্রোগ্রাম চালু করা, যা এমএসএমই-গুলিকে ঋণ ব্যবস্থাপনা, সিবিল র‍্যাংক ও কমার্সিয়াল ক্রেডিট বিষয়ক সচেতনতা অর্জনে সাহায্য করবে। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল এমএসএমই-গুলিকে ভাল ক্রেডিট হিস্ট্রি ও সিবিল র‍্যাংক তৈরি করতে সাহায্য করা, যাতে সহজে ও দ্রুত অর্থের জোগান পাওয়া সম্ভব হয়। প্রথম পর্যায়ে এই প্রোগ্রামটি মহারাষ্ট্র, আসাম এবং ত্রিপুরায় এমএসএমই ক্লাস্টারগুলিকে নিয়ে শুরু হবে এবং পরবর্তীকালে ভারতের হাজার হাজার এমএসএমই-গুলির কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে চলবে। ট্রান্সইউনিয়ন সিবিল এমএসএমই পোর্টফোলিও-গুলির বৃদ্ধিতে ব্যাঙ্ক ও ক্রেডিট…
Read More
পেপসিকো’র স্টিং-এর ক্যাম্পেনে অক্ষয় কুমার

পেপসিকো’র স্টিং-এর ক্যাম্পেনে অক্ষয় কুমার

পেপসিকো ইন্ডিয়ার স্টিং তাদের নতুন সামার ক্যাম্পেন শুরু করল। এই ব্র্যান্ডের ‘এনার্জি বোলে তো স্টিং’ স্লোগানের ধারা বজায় রেখে শুরু করা নতুন ক্যাম্পেনের লক্ষ্য গ্রাহকদের মনোরঞ্জন করা। নতুন টিভিসি’তে দেখা যাবে স্টিং-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও সুপারস্টার অক্ষয় কুমারকে। আশা করা হচ্ছে, এই টিভিসি’র মাধ্যমে অক্ষয় কুমার পেপসিকো’র স্টিং ব্র্যান্ডকে দেশে আরও ভালভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।স্টিং-এর নতুন টিভিসি প্রচারিত হবে টিভি, ডিজিটাল, আউটডোর ও সোস্যাল মিডিয়ায়। বর্তমানে স্টিং পাওয়া যাচ্ছে ২০০মিলি ও ২৫০মিলির ছোটো সিঙ্গল সার্ভ প্যাকে এবং ৫০০মিলির মাল্টি সার্ভ প্যাকে। স্টিং পাওয়া যায় সকল মডার্ন ও ট্রাডিশনাল রিটেল আউটলেটে এবং মুখ্য ই-কমার্স প্লাটফর্মগুলিতে।
Read More
কোভিড বিষয়ক ভার্চুয়াল গ্লোবাল মিটিং

কোভিড বিষয়ক ভার্চুয়াল গ্লোবাল মিটিং

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ ফেব্রুয়ারি কোভিড সংক্রান্ত একটি ভার্চুয়াল গ্লোবাল অ্যাকশন  মিটিং-এর আয়োজন করেন। মিটিং-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। উল্লেখ্য,  বৈঠকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে, ভারতীয় প্রতিনিধি হিসাবে, এফএস শ্রিংলা ভারতের বৈশ্বিক কোভিড-১৯-র প্রতিক্রিয়া সম্পর্কে কিছু প্রাসঙ্গিক পয়েন্ট তুলে ধরেন। ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অবধি, ভারত চারটি ভ্যাকসিন তৈরি করেছে--কোভ্যাক্সিন, কোভিশিল্ড, কোভোভ্যাক্স এবং জ্যানসেন। যা বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা অনুমোদিত। এছাড়া আরও তিনটি ভ্যাকসিন যথাক্রমে---সিওআরবি ইজেডওয়াইসিওভি-ডি এবং জিনোভা, অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের লক্ষ্য চলতি বছরে ৫ বিলিয়ন ভ্যাকসিনের ডোজ তৈরি করা।এফএস…
Read More
একযোগে কাজ করবে তেজ ও হিরানন্দানি

একযোগে কাজ করবে তেজ ও হিরানন্দানি

তেজ প্ল্যাটফর্মের সাথে বৃহত্তর প্রযুক্তি-নেতৃত্বাধীন গ্রাহক পরিষেবাতে পা রাখতে চলেছে হিরানন্দানি গ্রুপ। তেজ প্ল্যাটফর্মের মাধ্যমে হিরানন্দানি গ্রুপ সোশ্যাল মিডিয়া, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস, ই-কমার্স, পার্সোনাল মোবিলিটি, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং ব্লকচেইন লিঙ্কযুক্ত সমাধানগুলির ক্ষেত্রে ফোকাস করবে। উল্লেখ্য,এর আগেও হিরানন্দানি গ্রুপ, য়োট্টা পরিকাঠামোর সাথে ডেটাসেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ টেকনোলোজির সাথে সফলভাবে কাজ করেছে। হিরানন্দানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার থেকে তেজ  প্ল্যাটফর্মগুলির ২০২৩ এফওয়াই-এ ২৫০জনেরও বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বছরে পরিষেবাগুলি চালু করতে তেজ-এর প্রাথমিক ব্যয় হবে প্রায় ১,০০০কোটি টাকা৷ পরবর্তী ২-৩ বছরে তেজ-র আনুমানিক ৩,৫০০কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বলবাহুল্য, গ্রুপটি ক্লাউড সমাধান, সাইবার-নিরাপত্তা এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সির এবং  দক্ষতা ও…
Read More
বিভক্ত হলো দলের দায়িত্ব

বিভক্ত হলো দলের দায়িত্ব

বড় জয় লাভ হয়েছে রাজ্যের শাসক শিবিরের। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সমস্ত সর্বভারতীয় পদ অবলুপ্ত করা হয়েছিল। তৈরি হয়েছিল জাতীয় কর্মসমিতি। তাঁর চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়িতেই সেই নতুন সমিতির প্রথম বৈঠক হয়েছে। আর এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ নির্দিষ্ট তো করে দেওয়া হয়েছেই, আবার নতুন দায়িত্ব পেয়েছেন অনেকে। যার ঘোষণাও হয়ে গিয়েছে আজ। জানা গিয়েছে, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব সামলাবেন যশবন্ত সিংহ ও অমিত মিত্র। এদিকে, উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে অরূপ বিশ্বাসকে। আরও জানান হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দু…
Read More
মোজের সঙ্গে পার্টনারশিপে ফেমিনা মিস ইন্ডিয়া

মোজের সঙ্গে পার্টনারশিপে ফেমিনা মিস ইন্ডিয়া

ফেমিনা মিস ইন্ডিয়া ভারতের একনম্বর শর্ট ভিডিয়ো অ্যাপ মোজ-এর সঙ্গে এক এক্সক্লুসিভ পার্টনারশিপে আবদ্ধ হল। এর উদ্দেশ্য, আগ্রহী প্রতিযোগীদের তাদের প্রতিভা প্রদর্শন করতে ও এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করা। রাজ্য প্রতিনিধিদের নির্বাচন প্রক্রিয়ায় একটি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকবে, যেখানে শুধুমাত্র মোজ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট অডিশন ভিডিয়ো টাস্ক জমা দেওয়া যাবে। সৌন্দর্য্য প্রতিনিধিদের জন্য মিস ইন্ডিয়া অর্গানাইজেশন একটি ডিজিটাল মিডিয়া স্পেসের ব্যবস্থা করেছে। একটি ডায়নামিক ফরম্যাট দ্বারা চালিত, ‘ভিএলসিসি প্রেজেন্টস ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২'-এর লক্ষ্য তারুণ্যের ক্ষমতায়ন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেরা ভারতীয় প্রতিভার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা। ভার্চুয়াল ফর্ম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় ২৮টি রাজ্য থেকে একজন করে…
Read More
বার্ড অ্যাকাডেমীর সাথে পার্টনারশিপ

বার্ড অ্যাকাডেমীর সাথে পার্টনারশিপ

সিকিম বায়ো-ডাইভারসিটি কনসারভেশন ও ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে বার্ড অ্যাকাডেমী। এই পার্টনারশিপের উদ্দেশ্য হল অফিশিয়াল ইন্টারপ্রিটেশন সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলে প্রশিক্ষিত করে তোলা। যাতে তাঁরা সুষ্ঠ ভাবে গ্রাহক পরিষেবা প্রদান করতে পারেন।এই কর্মসূচীর লক্ষ্য হল আইসি সেন্টারের সদস্যদের তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ও আত্মবিশ্বাসী করে তোলা। যা পর্যটনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে সফ্ট স্কিল ট্রেনিং-র জন্য সিকিম সরকার ২৬ জনকে নির্বাচিত করেন যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমান।বার্ড অ্যাকাডমী হল বার্ড গ্রুপের একটি প্রতিষ্ঠানিক শাখা। দেশব্যাপী হসপিটালিটি ইনড্রাস্টিতে যার ৫০ বছরের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। উল্লেখ্য, হসপিটালিটি ইনড্রাস্টিতে বিশেষ অবদানের জন্য সিকিম…
Read More
‘রিয়েল ইনসাইট রেসিডেন্সিয়াল – অ্যানুয়াল রাউন্ড-আপ ২০২১’

‘রিয়েল ইনসাইট রেসিডেন্সিয়াল – অ্যানুয়াল রাউন্ড-আপ ২০২১’

নতুন প্রজেক্ট লঞ্চের প্রতি দেখানো সংযম কলকাতার ডেভেলপারদের তাদের ইনভেন্টরি প্রোফাইল উন্নত করতে সাহায্য করেছে - ভারতের ৮টি প্রধান আবাসিক বাজারের মধ্যে সবচেয়ে কম সংখ্যক অবিক্রীত আবাসন রয়েছে কলকাতায়, যা থেকে এই তথ্য স্পষ্ট হয়েছে।অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি 'প্রপটাইগার ডট কম'-এর প্রধান হাউজিং মার্কেটগুলির বিশ্লেষণ 'রিয়েল ইনসাইট রেসিডেন্সিয়াল – অ্যানুয়াল রাউন্ড-আপ ২০২১' অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২১ অবধি দেশের অবিক্রীত আবাসনের মাত্র ৪ শতাংশ রয়েছে কলকাতায় (২৫,৭১৬)। ইনভেন্টরি ওভারহ্যাং (বর্তমান বিক্রয়ের গতিপ্রকৃতি অনুসারে ডেভেলপারগণ অবিক্রীত স্টক বিক্রি করতে যে সময় নেবেন) মাত্র ৩১ মাস, যা ৮টি প্রধান শহরের পরিপ্রেক্ষিতে কলকাতায় সর্বনিম্ন।কলকাতার ইনভেন্টরি প্রোফাইলে এই ইতিবাচক পরিবর্তনের পেছনে একটি মূল কারণ হল…
Read More
অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে মনীশ

অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে মনীশ

আড্ডা৫২ চ্যাম্পিয়ন্স লিডারবোর্ড(এসিএল) ২০২১-এর ৯ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিলেন শিলিগুড়ির বাসিন্দা ৩৫ বছরের মনীশ। উল্লেখ্য, এক বছরব্যাপী এই লিডারবোর্ড প্রোগ্রামটি শেষ হয় ৩১ ডিসেম্বর। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি গোয়ার ডেল্টিন রয়্যালে অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে আটজন খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলিগুড়ির মনীশ। এই অ্যাকশন-প্যাকড পোকারের পুরস্কার মূল্য হল ২০ লাখ টাকা।  ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, জয়পুর, জম্মু, পুনে ও রায়পুরের ফাইনালিস্টদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন মনীশ।কেমিক্যাল ইঞ্জিনিয়ার মনীশ তার বন্ধুদের সাথে কলেজে এই পোকার খেলা শুরু করেন। অবশেষে নিজ দক্ষতার জোরে তিনি ২০২১ সালে ডেল্টিন পোকার টুর্নামেন্টে প্রথম রানার আপ পজিশন নিশ্চিত করেন। এরপরই খেলার প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে।  অবশেষে ১৮৭…
Read More
আসন্ন রাজ্য নির্বাচন প্রোটেক্ট করতে মেটা প্রস্তুত

আসন্ন রাজ্য নির্বাচন প্রোটেক্ট করতে মেটা প্রস্তুত

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে নির্বাচনে। মেটা এই সময়ের মধ্যে মানুষ এবং তার প্ল্যাটফর্মকে প্রোটেক্ট করতে কীভাবে মেটা প্রস্তুত রয়েছে সে সম্পর্কে একটি আপডেট শেয়ার করছে। নির্বাচনের জন্য মেটার একটি বিস্তৃত কৌশল রয়েছে, যার মধ্যে রয়েছে হেট স্পিচ এবং কনটেন্ট সনাক্ত এবং অপসারণ করা যা সহিংসতাকে উস্কে দেয়, ভুল তথ্যের বিস্তার কমায়, রাজনৈতিক বিজ্ঞাপনকে স্বচ্ছ করা, স্থানীয় আইন লঙ্ঘন করে এমন সামগ্রী অপসারণ করতে নির্বাচনী  কর্তৃপক্ষের সাথে অংশীদার করা এবং লোকেদের সাহায্য করে ভোটের মাধ্যমে তাদের আওয়াজ তুলে ধরতে। মেটার মাধ্যমে  নির্বাচন পরিচালনা কেন্দ্র সক্রিয় করা হবে যাতে এটি এই নির্বাচনগুলির সাথে সম্পর্কিত…
Read More
খারিজ করা হলো রাজ্যপাল মামলা

খারিজ করা হলো রাজ্যপাল মামলা

খারিজ হলো দায়ের করা মামলা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রামপ্রসাদ সরকার৷ শুক্রবার তাঁর দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এদিন মামলার শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানায়, এই মামলা ভিত্তিহীন। তাই তা খারিজ করা হল। অন্যদিকে, রাজ্যপালের তরফে সওয়াল করার সময় সলিসিটর জেনারেল যে দাবি তুলেছিলেন, সেটিও খারিজ করে দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যপালের অপসারণ চেয়ে গত সপ্তাহেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই মামলাতেই এই নির্দেশ৷ এর আগে রমাপ্রসাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা করার আর্জি জানিয়েছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা৷ ১৪ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রেখেছিল প্রধান…
Read More
খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

আরো এক খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম'-এর আওতায় আউটডোর চিকিৎসায় যুক্ত হল কোভিড-১৯। সরকারি কর্মীরা এবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা করালে তার খরচ দেবে রাজ্য সরকার। আজ অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়েছে। সরকারের স্বাস্থ্য বীমার তালিকায় অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার জন্য আউটডোরে গিয়ে চিকিৎসা করালে তার সমস্ত খরচ দেবে রাজ্য সরকার। এতদিন আউটডোরে ১৬ টি রোগের চিকিৎসার খরচ দিতে সরকার। সেই তালিকায় এবার যুক্ত হল কোভিড-১৯। অন্যদিকে, আরটিপিসিআর টেস্টের খরচও রাজ্য সরকার দেবে বলে জানান হয়েছে। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে…
Read More
আবার একবার ভিজতে পারে শহরতলি

আবার একবার ভিজতে পারে শহরতলি

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। গত বছরে বৃষ্টি তান্ডব চালিয়েছে সারা বছর ধরে। সারা বছরের মধ্যে বেশির ভাগ সময়ই বৃষ্টি দেখেছে রাজ্যবাসী। গত বছরের পর চলতি বছরেও একই আবহাওয়া পাচ্ছে রাজ্যবাসী। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণ বৃষ্টিপাত হয়েছে বাংলায়। মাঝে শীতের আমেজ পুরোপুরি চলে গিয়েছিল এই বর্ষণের কারণে। কিন্তু এখন তা আবার ফিরে এসেছে। বিগত কয়েক দিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে পশ্চিম বাংলায়। কিন্তু সেই শীতে আবার কোপ মারতে পারে সেই বৃষ্টি! কারণ আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা…
Read More