ব্যবসা

নতুন স্মার্টফোন: টেকনো পিওপি৫ এলটিই

নতুন স্মার্টফোন: টেকনো পিওপি৫ এলটিই

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো এবার তাদের ‘পিওপি সিরিজে’ নিয়ে এলো নতুন স্মার্টফোন – পিওপি৫ এলটিই। ট্রানশন ইন্ডিয়ার সিইও অরিজিৎ তলাপাত্র জানান, নতুন পিওপি সিরিজের ডিজাইন করা হয়েছে ‘জেন-জেড’এর চাহিদার কথা মাথায় রেখে। তারা আশা করেন নতুন টেকনো পিওপি৫এলটিই বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে। সাত হাজার টাকার নীচের সেগমেন্টের নতুন এই ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ৬.৫২ এইচডি+ ডট-নচ ডিসপ্লে, ৮এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, এইচআইওএস ৭.৬ বেসড অ্যান্ড্রয়েড ১১ গো। এছাড়াও রয়েছে সময়োপযোগী বিভিন্ন স্মার্ট ফিচার্স। এই ফোনে আছে ২জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ১৪টি আঞ্চলিক ভাষার পরিপোষক।
Read More
জানানো হলো বিভিন্ন উপসর্গের কথা

জানানো হলো বিভিন্ন উপসর্গের কথা

ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা৷ আরো বেশি ভয়ঙ্কর হতে সংক্রমণের তৃতীয় ঢেউ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো বাড়াবাড়ি রকমের শারীরিক উপসর্গ এবার দেখা না গেলেও, চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে৷ এর মধ্যে আরও একটি নির্দেশিকা প্রকাশ করেছে আইসিএমআর৷ নতুন করে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে৷  বলা হয়েছে, আপনি যদি এর মধ্যে করোনা রোগীর সংস্পর্শে এসে থাকেন কিন্তু, গুরুতর অসুস্থ না হন তাহলে কোভিড পরীক্ষা করার প্রয়োজন নেই৷ কোভিড রোগীর সংস্পর্শে আসার পরেও যাঁদের শরীরে কোনও উপসর্গ নেই, কোভিড সেন্টার বা হাসপাতাল থেকে ছুটি দিয়ে নিভৃতবাসে থাকতে বলা হয়েছে এবং যাঁরা আন্তর্দেশীয় সফর করছেন, তাঁরা যদি গুরুতর অসুস্থ না হন তাহলে…
Read More
এই মুহূর্তে শীতের মাঝেই রাজ্যে বৃষ্টির ইঙ্গিত

এই মুহূর্তে শীতের মাঝেই রাজ্যে বৃষ্টির ইঙ্গিত

নতুন বছরের শুরুতে দেখা নেই শীতের৷ এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে অকালবৃষ্টি৷ ফলে পিঠেপুলির দিনে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তবে কী এই মরশুমে শীতের ইনিংস শেষ? জবাবে কিছুটা আশার আলো জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তাদের আশ্বাস, মেঘ-বৃষ্টি বিদায় নিলে সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। রাজ্য জুড়ে ফের নামতে শুরু করবে পারদ। পৌষে নিরাশ হতে হলেও, মাঘের শুরুতে যদি কিছুটা হলেও শীতের আমেজ মেলে, তাহলে হাসি ফুটবে বঙ্গবাসীর মুখে।  হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।…
Read More
রিনিউ বাই-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজকুমার রাও

রিনিউ বাই-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজকুমার রাও

রিনিউ বাই-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা রাজকুমার রাও। এই রিনিউ বাই হল একটি ডিজিটাল প্ল্যাটফর্মের যার মাধ্যমে ভোক্তারা খুব সহজেই বীমা পলিসি অর্জন করতে পারবেন।  রিনিউ বাই-এর টার্গেট হল দেশব্যাপী ৭০০ মিলিয়নেরও বেশি ভোক্তা তৈরি করা। রিনিউ বাই রাজকুমার রাওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে "স্মার্ট টেক, রাইট অ্যাডভাইস" ট্যাগ লাইনের মাধ্যমে দেশব্যাপী ৩৬০-ডিগ্রী ক্যাম্পেন শুরু করেছে। প্রসঙ্গত পিওএসপি অর্থাৎ পয়েন্ট অফ সেল পারসন উপদেষ্টা নেটওয়ার্কের মাধ্যমে ভোক্তাদের চাহিদা  পূরণের মাধ্যমে টার্গেট অর্জন করাই হল এই ক্যাম্পেনের লক্ষ্য।"স্মার্ট টেক, রাইট অ্যাডভাইস" ক্যাম্পেনটি রিনিউ বাই-এর সবচেয়ে নির্ভরযোগ্য ইনসর টেক প্ল্যাটফর্মের মূল মূল্যের উপর জোর দেয়। রিনিউ বাই তার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মিনিটের…
Read More
অটোমোবাইলে টাটা মোটরসের নতুন বেঞ্চমার্ক

অটোমোবাইলে টাটা মোটরসের নতুন বেঞ্চমার্ক

টাটা মোটরস ভারতে অটোমোবাইল নিরাপত্তার জন্য নতুন বেঞ্চমার্ক সেট করে। গ্রাহকদের নিরাপত্তাকে সর্বদাই অগ্রাধিকার দেয় টাটা মোটরস। সিইএসএস তথা কানেকট্ডেড, ইলেকট্রিক, সেফ এবং শেয়ারড এই বিষয় গুলির ওপর জোড় দিয়ে ভারতীয় স্বয়ংচালিত শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে টাটা মোটরস। যাত্রী নিরাপত্তায় টাটা মোটরসের উল্লেখ্যযোগ্য গাড়ি হল কমপ্যাক্ট এসইউভি নেক্সন। জিএনসিএপি (গ্লোবাল নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) রেটযুক্ত ৫ স্টার গাড়ি যা গ্রাহকদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করে। লঞ্চের সময়ই গ্লোবাল এনসিএপি ৫ স্টার রেটযুক্ত হওয়ায় টাটা নেক্সন ভারতীয় গাড়ি শিল্পে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করে। টাটা টিগর এবং টাটা টিয়াগো প্রাপ্তবয়স্ক গ্রাহকদের সুরক্ষায়  জিএনসিএপি রেটিং হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা রেটিং সহ সাব-সেগমেন্টে…
Read More
ব্লেন্ডার্স প্রাইডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর – আলিয়া ভাট

ব্লেন্ডার্স প্রাইডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর – আলিয়া ভাট

ব্লেন্ডার্স প্রাইডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেত্রী আলিয়া ভাট। এই ব্র্যান্ডের প্রচারের নতুন মুখ হিসেবে আলিয়াকে দেখা যাবে নতুন ক্যাম্পেন ফিল্ম ‘মেড অফ প্রাইড’-এ। ব্লেন্ডার্স প্রাইড ব্র্যান্ডের দর্শনের যথোপযুক্ত প্রতিনিধি হিসেবে আলিয়া এই ক্যাম্পেনের মোড় ঘুরিয়ে তাকে আরও জোরদার করে তুলবেন বলে আশা করা হচ্ছে। নিজস্ব ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকায় থাকা ব্লেন্ডার্স প্রাইড ‘মেড অফ প্রাইড’-এর মাধ্যমে এক নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করে নিজের অবস্থান আরও মজবুত করে তুললো। ক্যাম্পেন ফিল্মে আলিয়া দর্শকদের মুগ্ধ করবেন তার অভিনয় ভঙ্গিমা ও গানের লিরিকের মধ্য দিয়ে। ক্যাম্পেনটি প্রচারিত হবে টিভি, ডিজিটাল, প্রিন্ট এবং ওওএইচ প্লাটফর্মে। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা জানান, আজকের…
Read More
শিশুদের করোনা আক্রান্ত নিয়ে সামনে এলো নতুন তথ্য

শিশুদের করোনা আক্রান্ত নিয়ে সামনে এলো নতুন তথ্য

পূর্বেই ঘোষিত হয়েছিল যে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউয়ে ছোটদের আক্রান্তের সম্ভবনা অনেক বেশি। গত দু’বার সংক্রমণের ঢেউ আছড়ে পড়লেও শিশুদের নিয়ে বাড়তি উদ্বেগ দেখা দেয়নি৷ কিন্তু এবার বড়দের পাশাপাশি সমান ভাবে আক্রান্ত হচ্ছে বাড়ির খুদেরাও৷ কোভিড স্ফীতির মধ্যে তাই বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠছে সন্তানরা৷  ২০২০ সালে যখন প্রথম কোভিডের ঢেউ আছড়ে পড়ল, তখন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন প্রবীণরা৷  এর পর দ্বিতীয় ঢেউয়ে ডেল্টা স্ট্রেন ভুগিয়েছে মাঝবয়সিদের৷  এবার করোনার নয়া স্ট্রেন ওমিক্রন আক্রমণ করেছে ছোটদের৷ ওমিক্রনে প্রাণহাণীর আশঙ্কা অনেকটাই কম, কিন্তু চিন্তা বাড়াচ্ছে এর পার্শ্বপ্রতিক্রিয়া। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা মুক্তির পর বহু শিশুর মধ্যে টাইপ ১ ও টাইপ ২ ডায়াবিটিস ধরা পড়েছে। এ প্রসঙ্গে আমেরিকার ‘সেন্টারস ফর…
Read More
শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস

নতুন বছরের শুরুতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবন থাকলেও শীতের দেখা নেই রাজ্য জুড়ে৷ চলতি বছর শীত যেন উধাও রাজ্য থেকে৷ শীতের পথে এবারও ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তর-পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝা মধ্য ভারতের দিকে এগোতেই বঙ্গে জোড় ধাক্কা খেয়েছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা শুধু শীতের গতিই রুদ্ধ করেনি, সঙ্গে এনেছে বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হবে৷ বুধ ও বৃহস্পতিবার প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে৷ কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে৷ পৌষে সোয়েটার ছেড়ে সঙ্গী হবে ছাতা৷ এদিকে পশ্চিমীঝঞ্ঝার দাপটে উত্তরের ডুয়ার্স থেকে দক্ষিণে কলকাতা, সর্বত্রই রাতের পারদ উর্ধ্বমুখী হয়েছে৷ মঙ্গলবার কলকাতার…
Read More
সামনে এলো আরো এক নয়া ভ্যারিয়েন্ট

সামনে এলো আরো এক নয়া ভ্যারিয়েন্ট

করোনা সংক্রমণ তারপর ওমিক্রন, এবার চিন্তা বাড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট৷ ফ্রান্সে হদিশ মিলেছে করোনার নয়া প্রজাতি IHU-র৷ যার বিজ্ঞানসম্মত নাম B.1.640.2৷ যা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ তবে IHU নিয়ে আশ্বস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷  হু-এর বিজ্ঞানী আবদি মাহমুদ জানিয়েছেন ২০২১-এর নভেম্বর থেকে করোনার এই প্রজাতি নিয়ে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে দেখা গিয়েছে, করোনার এই নয়া রূপে সংক্রমণ খুব বেশি মাত্রায় ছড়াচ্ছে না। তিনি আরও জানান, যেখানে ১ লক্ষ ২০ হাজার নমুনায় ওমিক্রনে আক্রান্ত হয়েছে, সেখানে ফ্রান্সে IHU ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন মাত্র ২০ জন৷ লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভাইরোলজিস্ট টম পিককও জানিয়েছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে দুশ্চিন্তার কোনও…
Read More
আসন্ন সময়েই আশংকা হচ্ছ ওমিক্রনের ঝড়ের

আসন্ন সময়েই আশংকা হচ্ছ ওমিক্রনের ঝড়ের

সুনামির মতো বাড়ছে দেশ জুড়ে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। করোনার ভাইরাসের ওমিক্রন প্রজাতি ডেল্টা প্রজাতির থেকেও বেশি সংক্রামক তা আগেই জানা গিয়েছিল। মারণ ক্ষমতা কম জানার পর সকলে একটু স্বস্তি পেয়েছিল বটে, কিন্তু এখন যে হারে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে বিন্দুমাত্র স্বস্তি থাকছে না। উলটে আরও ভয়ানক তথ্য সামনে আসছে। মনে করা হচ্ছে, চলতি মাসেই ওমিক্রন 'ঝড়' দেখতে পারে দেশ কারণ ডেল্টার মত সংক্রমণ ছড়াতে পারে এই প্রজাতি। এমনই সতর্কবার্তা দিয়েছেন ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন-এর অধিকর্তা চিকিৎসক ক্রিস্টোফার মারে। তাঁর বক্তব্য, জানুয়ারী মাসের শেষের দিকেই এই পরিস্থিতি তৈরি হবে। ওমিক্রন সংক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানান,…
Read More
ধীরে ধীরে কেন্দ্রের তরফে আরো বাড়ানো হচ্ছে বিধিনিষেধ

ধীরে ধীরে কেন্দ্রের তরফে আরো বাড়ানো হচ্ছে বিধিনিষেধ

দেশ জুড়ে হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস পরিস্থিতির জেরে যত দিন যাচ্ছে তত বেশি কড়াকড়ি বাড়ছে। আগের মত লকডাউন না হলেও একাধিক কড়া বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারগুলি। কেন্দ্রের তরফেও একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে সংক্রমণ ঠেকাতে। কিন্তু ওমিক্রন আবহে দৈনিক আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজধানী দিল্লির সরকার। সব বেসরকারি অফিস বন্ধ করে দেওয়া হল সেখানে। বাড়ি থেকে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। করোনা পরিস্থিতিত এতদিন ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চালু ছিল সরকারি ও বেসরকারি অফিস। এবার বেসরকারি অফিস নিয়ে…
Read More
আজ থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

আজ থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধে সব চেয়ে বড় পদক্ষেপ টিকাকরণের। তাই এই করোনা স্ফীতির মধ্যেই আজ থেকে দেশজুড়ে শুরু হয়ে গেল বুস্টারডোজ৷ ভারতের তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিন-এর দ্বিতীয় দফা ট্রায়ালের পর ভারয় বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা বলেন, ‘‘কোভিডের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি ভ্যাকসিন গড়ে তোলার লক্ষ্য সফল হয়েছে৷ একটি অফিসিয়াল বিবৃতিতে তিনি বলেন, ‘‘ফেজ টু ট্রায়ালে দেখা গিয়েছে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই দীর্ঘ নিরাপত্তা মিলেছে৷’’ বুস্টার ডোজ হল কোভিড ১৯ ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা সতর্কতামূলক ডোজ যা করোনাভাইরাস সহ রোগের নতুন রূপগুলির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে৷ প্রাথমিক ডোজের প্রতিরোধ ক্ষমতা যখন হ্রাস পেতে শুরু করে তখন…
Read More
পূর্ব ঘোষিত সময়েই হতে চলেছে পুরনিগম ভোট

পূর্ব ঘোষিত সময়েই হতে চলেছে পুরনিগম ভোট

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই চিন্তা বাড়ছে পুরোনিগম ভোট নিয়ে। আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪টি পুরনিগমে ভোট৷ নির্ধারিত নির্ঘণ্ট মেনেই ভোট হবে রাজ্যের ৪ পুরনিগমে৷ হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।  করোনা আবহে পশ্চিমবঙ্গের ৪ পুরনিগমের ভোট পিছনোর আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। এর পরেই পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামা চায় আদালত। এদিন হলফনামায় কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট পিছনোর কোনও সম্ভাবনা নেই। নির্ধারিত সময়েই ভোট হবে। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট নেওয়া হবে তা জানিয়ে নতুন গাইডলাইনও প্রকাশ করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন গাইডলাইন মেনেই ৪ পুরনিগমের ভোট হবে। করোনা আবহে কোনও সমাবেশ নয়, বরং অনলাইনে প্রচার করতে হবে৷ কোনও জমায়েত…
Read More
ভোডাফোন আইডিয়াকে সাহায্যের হাত বাড়ালো কেন্দ্র

ভোডাফোন আইডিয়াকে সাহায্যের হাত বাড়ালো কেন্দ্র

বড় রকম ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে৷ ঋণগ্রস্ত টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভিআই)-র বড় অংশের শেয়ার কিনতে চলছে কেন্দ্র৷ মঙ্গলবার সংস্থার তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্রের কাছে ভোডাফোন আইডিয়ার স্পেকট্রাম বাবদ বকেয়া রয়েছে৷ সেই টাকা বাজার থেকে তুলতে সংস্থাটিকে শেয়ারে পরিণত করার অনুমতি দিয়েছে বোর্ড। এর পরেই ভোডাফোন আইডিয়ার ৩৫.৮ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে সরকার৷ সংস্থার বাকি শেয়ারের মধ্যে ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের নিজের হাতে৷ ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লার আইডিয়া গ্রুপের কাছে। এই দু’টি সংস্থা প্রথমে পৃথক থাকলেও পরে তাঁরে জোট বেঁধে হয়েছে ভোডাফোন আইডিয়া। এর পরেও যে শেয়ার পরে থাকবে,…
Read More