ব্যবসা

বিদেশ ফেরত যাত্রীদের জন্য বদলে গেলো একাধিক নিয়মকানুন

বিদেশ ফেরত যাত্রীদের জন্য বদলে গেলো একাধিক নিয়মকানুন

বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে আয়ত্তে আনতে দেশ ও রাজ্য জুড়ে জরুরি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ। বিধিনিষেধ জারি হয়েছে ভ্রমণেও৷ করোনার নয়া প্রজাতি অতি সংক্রামক ওমিক্রনের বাড়বাড়ন্ত রুখতে বিধির অন্ত নেই৷ এবার আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রেও লাগু হল বিধিনিষেধে৷ ভ্রমণের ক্ষেত্রে আজ মঙ্গলবার থেকে নয়া গাইডলাইন জারি করল ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)। তৃতীয় দফায় করোনা মাথাচাড়া দিতেই বিদেশ ফেরত যাত্রীদের জন্য নিয়মবিধি জারি করা হয়েছিল। আজ থেকে চালু হল নতুন নিয়ম৷ দেখে নিন, বিদেশ ফেরত যাত্রীদের এবার থেকে কী কী নিয়ম মেনে চলতে হবে। •    অনলাইন পোর্টাল ‘এয়ার সুবিধা’য় একটি সেলফ-ডিক্লারেশন ফর্ম ফিলাপ করতে হবে যাত্রীদের। বিমান ধরার ৭২ ঘণ্টা আগে RT-PCR…
Read More
ট্রেন্ডস বাখরাহাটে  নিয়ে এল তাদের প্রথম স্টোর

ট্রেন্ডস বাখরাহাটে নিয়ে এল তাদের প্রথম স্টোর

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বাখরাহাটে নতুন স্টোর খুলল ভারতের বৃহত্তম রিটেল চেইন রিলায়েন্স ট্রেন্ডস। উল্লেখ্য, বাখরাহাটে এটি হল রিলায়েন্স ট্রেন্ডসের প্রথম স্টোর।৪৫০০বর্গফুটের এই স্টোরটিতে দুর্দান্ত ফ্যাশন এবং আশ্চর্যজনক দামের পাশাপাশি গ্রাহকদের জন্য একটি বিশেষ উদ্বোধনী অফার রয়েছে। ৩,৪৯৯ টাকার কেনাকাটার ওপর ১৯৯ টাকার আকর্ষণীয় উপহার রয়েছে। এছাড়া ২,৯৯৯ টাকার কেনাকাটার ওপর ৩,০০০টাকার কুপন গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। রিলায়েন্স ট্রেন্ডস প্রকৃত অর্থে ভারতে ফ্যাশনকে একটি উচ্চ পর্যায় পৌঁছে দিয়েছে। বড় শহর ছাড়াও দেশের ছোট শহরের গ্রাহকদের সঙ্গেও রিলায়েন্স ট্রেন্ডস একটি বিশেষ সম্পর্ক স্থাপন করেছে। প্রকৃতপক্ষে ট্রেন্ডস হল গ্রাহকদের কাছে একটি অত্যন্ত ফ্যাশানেবেল শপিং সেন্টার।
Read More
সরকারের খরচ কমাতে নয়া নির্দেশিকা

সরকারের খরচ কমাতে নয়া নির্দেশিকা

করোনা সংক্রমণের পরিস্থিতিতে ব্যয় বাড়ছে রাজ্য সরকারের তরফে৷ সরকারি প্রকল্পের খরচ মেটাতে এমনিতেই টান পড়েছে কোষাগারে৷ তার উপর করোনা পরিস্থিতি বেড়েছে বাড়তি খরচ৷ এমতাবস্থায় সরকারি ব্যয়ে রাশ টানটে সরকারি দফতর ও সরকারি সংস্থাগুলির খরচের উপর অতিরিক্ত বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এই মর্মে রাজ্য অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে৷ তবে এই বিধি নিষেধের আওতায় রাখা হবে না কোনও সরকারি প্রকল্পকে৷ কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্ণীর ভাণ্ডার–সহ যাবতীয় সামাজিক প্রকল্পের উপর কোনও প্রভাব পড়বে না৷ বিধিনিষেধের আওতাভুক্ত হবে না সরকারি কর্মীদের বেতন, ভাতা৷ কোপ পড়বে না পেনশনেও৷  কিন্তু কী ভাবে রাশ টানা হবে সরকারি খরচে?  সরকারি…
Read More
গঙ্গাসাগর মেলা নিয়ে দ্বিধায় রাজ্য

গঙ্গাসাগর মেলা নিয়ে দ্বিধায় রাজ্য

রাজ্য জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে চিন্তা বাড়ছে আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে। করোনা আবহে গঙ্গাসাগর মেলায় সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার মেলা নিয়ে দুই সদস্যের নতুন কমিটি গড়ল উচ্চ আদালত। এই কমিটির দুই চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য সচিব। মেলা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই সদ্যের এই কমিটি নেবে। করোনা পরিস্থিতিতে হাই কোর্টের সাফ নির্দেশ, টিকার দুটি ডোজ সম্পন্ন হলে এবং তার শংসাপত্র থাকলে তবেই সাগরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আগত পুণ্যার্থীরা টিকার দু’টি ডোজ নিয়েছেন কি না, তা নিশ্চত করার দায়িত্ব বর্তাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবের উপরে৷ মেলা সংক্রান্ত নির্দেশিকায় আরও…
Read More
কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে হোম আইসোলেশনের নিয়ম বদলালো রাজ্য সরকার

কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে হোম আইসোলেশনের নিয়ম বদলালো রাজ্য সরকার

সম্প্রতি বেশ কিছুদিন আগেই করোনা সংক্রমণে আক্রান্তদের জন্য হোম আইনসোলেশনের নিয়মে বদল এনেছিল কেন্দ্র সরকার৷ এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে হোম আইনসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইনসোলেশন বা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের রিপোর্ট পজেটিভ আসার পর সাত দিন আইসোলেশনে থাকতে হবে৷ এই সাতদিনের মধ্যে টানা তিনদিন জ্বর না এলে আইসোলেশন শেষ হয়ে যাবে৷ সাতদিন আইসোলেশন শেষ হওয়ার পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না৷ মৃদু উপসর্গ ছাড়া যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের অক্সিজেনের সাহায্য ছাড়া পর পর তিন দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিনের পর…
Read More
গুরুকুল কাংরি বিনামূল্যে দ্বিভাষিক ব্লকচেইন কোর্স চালু করেছে

গুরুকুল কাংরি বিনামূল্যে দ্বিভাষিক ব্লকচেইন কোর্স চালু করেছে

হরিদ্বারে অবস্থিত গুরুকুল কাংরি ব্লকচেইন প্রযুক্তিতে বিনামূল্যে কোর্স প্রদান করতে ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়াজিরএক্স-এর সাথে অংশীদারিত্ব করেছে। কোর্সটি ৩রা জানুয়ারী ২০২২-এ উন্মোচন করা হয়েছিল যা হিন্দি ও ইংরেজিতে বিনামূল্যে উপলব্ধ এবং ৩ দিনের মধ্যে ১০,০০০ জনেরও বেশি লোক ইতিমধ্যেই কোর্সের জন্য নথিভুক্ত হয়েছে।গুরুকুল কাংরি এবং ওয়াজিরএক্স আনলু ক্লাসের সহযোগিতায় তার গবেষণা ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম ব্লকচেইন পেপারের মাধ্যমে বিষয়বস্তু বিতরণ করছে। এই কোর্সটি ব্লকচেইন এবং ক্রিপ্টো ল্যান্ডস্কেপের মৌলিক ধারণাগুলি শেখার একটি সুযোগ এবং #পড়েগাদেশবড়েগাদেশ উদ্যোগের অংশ হিসাবে এটি ভারতীয় যুবকদের জন্য ক্রিপ্টো সেক্টরে চাকরির সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। নাসকম রিপোর্ট অনুসারে ভারতের ক্রিপ্টো শিল্প ২০৩০সালের মধ্যে প্রায়…
Read More
মকরসংক্রান্তিতে সুস্বাস্থ্যের উপহার আমন্ড

মকরসংক্রান্তিতে সুস্বাস্থ্যের উপহার আমন্ড

কিছুদিনের মধ্যেই পালিত হবে নতুন বছরের প্রথম উৎসব মকরসংক্রান্তি। যা সাধারণত নতুন ফসল কাটার উৎসব হিসেবে পরিচিত। মিষ্টি ছাড়া উৎসব উদযাপন কোন ভাবেই সম্ভব নয়। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকারক। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমন্ড বাদামই হোক এবারের মকর সংক্রান্তির প্রধান খাবার।আমন্ড বাদামে ম্যাগনেসিয়াম, কপার, ডায়েটারি ফাইবারের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই-র পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে আমন্ড বাদাম খাওয়ার ফলে যেমন হার্ট সুস্থ থাকে তেমনি ব্লাডসুগারও নিয়ন্ত্রনে থাকে। সোহা আলি খানের মতে উৎসবের সময়েও আমাদের খাবারের তালিকায় আমন্ড বাদাম রাখা অত্যন্ত জরুরী। ফিটনেস বিশেষজ্ঞ ইয়াসমিন করাচিওয়ালা বলেন, বাদাম শক্তির…
Read More
সোনি ইন্ডিয়ার নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সোনি ইন্ডিয়ার নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

সোনি ইন্ডিয়া নিয়ে এলো নতুন ওয়্যারলেস ইয়ারবাডস - ডব্লিউএফ-সি৫০০। এই কম্প্যাক্ট ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস একাধারে দেবে ইউনিক সাউন্ড কাস্টমাইজেশন-সহ হাই কোয়ালিটি সাউন্ড, সহজ ব্যবহারযোগ্যতা, লঙ ব্যাটারি লাইফ, সহজ ব্লুটুথ পেয়ারিং ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। সোনির নতুন ইয়ারবাডসে রয়েছে ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, ১০ ঘন্টার ব্যাটারি লাইফ। ডব্লিউএফ-সি৫০০ কানের পক্ষেও সুবিধাজনক এবং সহজে বহনযোগ্য। ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ ও গ্রিন কলারের সোনির নতুন ওয়্যারলেস ইয়ারবাডস ১৬ জানুয়ারি থেকে পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেক্ট্রনিক স্টোর্স এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে।
Read More
বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস

বদলাচ্ছে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস

গত বছর শেষ হলেও শীতের দেখা পায়নি রাজ্য। চলতি বছরের শুরুতেও আশা জেগেছিল যে রাজ্য জুড়ে শীত পড়তে পারে জাঁকিয়ে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীতের বিদায়। এমনটা কল্পনা করা যায় না, কিন্তু এই বছর হয়তো এটাই হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বদলাচ্ছে আবহাওয়া এবং শীত খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। আরও খারাপ বিষয়, আগামীকাল থেকেই বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েক দিন ধরেই শীত কমতে শুরু করেছিল বঙ্গে। এখনও যে তেমন একটা ঠান্ডা রয়েছে তা নয়। এবার বলা হচ্ছে, শীত আরও কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বিকেলের পর…
Read More
রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য সরকারের তরফে শিথিল করা হলো কিছু বিধিনিষেধ

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ রোধে বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। গত ৩ তারিখ থেকে নতুন করে বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই বন্ধ করা হয়েছিল সেলুন, স্পা, জিম, বিউটিপার্লার। লোকাল ট্রেনের শেষ সময় সন্ধে ৭ টা নির্ধারণ করা হলেও পরে অবশ্য তা পরিবর্তন করা হয়। এবার সেলুন এবং পার্লারের ক্ষেত্রে নিয়মের বদল আনা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে তা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। নিয়মের বদল আনা হলেও কোভিড বিধি সম্পূর্ণ মানতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্পষ্টভাবে জানান হয়েছে, সেলুন-পার্লার খুললেও নির্দিষ্ট কোভিড বিধি মানতে হবে।…
Read More
বাড়তে থাকা করোনা আবহের মাঝেই পাঁচ রাজ্যের ভোটের ঘোষণা

বাড়তে থাকা করোনা আবহের মাঝেই পাঁচ রাজ্যের ভোটের ঘোষণা

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই বাড়তে থাকা করোনা আবহের মাঝেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ তিনি বলেন, কোভিড আবহে নির্হাচন করাটাই বড় চ্যালেঞ্জ৷ ভোট ও ভোটারদের রক্ষা করাই নির্বাচন কমিশনের লক্ষ্য৷   ওমিক্রন উদ্বেগের মধ্যে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ ও রাজ্যগুলির স্বাস্থ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র৷ এর পরেই কোভিড বিধি মেনে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তিনি জানান, পাঁচ রাজ্যে মোট ভোটার রয়েছে ১৮ কোটি ৩৮ লক্ষ৷ তার মধ্যে…
Read More
বাড়তে পারে রেলের ভাড়া

বাড়তে পারে রেলের ভাড়া

দীর্ঘ সময় বন্ধ থাকার পর করোনা আবহে চালু হয়েছিল রেল পরিষেবা৷ করোনা আবহে দীর্ঘ লকডাউনে অনেকটাই আয় কমেছিল রেলের৷ লোকসভায় তথ্য পেশ করে সে কথা জানিয়েছে কেন্দ্র৷ এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে৷ কোথাও আবার চলছে ৫০ শতাংশ ট্রেন৷ এমতাবস্থায় ঘুরপথে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে রেল৷ কিন্তু কী ভাবে?  রেল সূত্রে খবর, এবার থেকে টিকিট পিছু ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুণতে হতে পারে যাত্রীদের৷ আগামী দিনে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে এবং স্টেশনের আধুনিকীকরণের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হবে বলে সূত্রের খবর। এর ফলে…
Read More
পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

পূর্ব ঘোষণা অনুযায়ী অবশেষে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

করোনা সংক্রমণ রাখতে পারে একমাত্র টিকাকরণ। বহু দ্বিধা অতিক্রম করে অবশেষে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। কিন্তু এই টিকা প্রদান শুরু হলেও এখনও কিছু প্রশ্ন রয়েছে যার কোনও উত্তর মিলছে না। তা নিয়েই এখন চিন্তিত দেশের একাংশ। প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মধ্যেও। আসলে যাদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, তাদের বেশিরভাগ এখন করোনা আক্রান্ত। তাই তারা কেউ কি এখন এই বুস্টার ডোজ নিতে পারবেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে, যার উত্তর আপাতত নেই। অন্যদিকে, দ্বিতীয়…
Read More
আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

আপাতত স্থগিত রাখা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

জলের স্রোতের মতো রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে কোভিডের কারণে কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত রাখা হচ্ছে। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এমনিতেই রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা এবং তার নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা হয়েছিল। কিন্তু একের পর এক অভিনেতা এবং কলাকুশলী ভাইরাস আক্রান্ত হওয়ায় তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কোভিড পজিটিভ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটে তিনি নিজেই জানিয়েছেন এই কথা। মৃদু উপসর্গ থাকায় তিনি…
Read More