23
Sep
গত বছরের পর চলতি বছরেও কারণে আবহেই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এরই মাঝে আশঙ্কা করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের। তাই এইবারও এই মহোৎসবে ভিড় নিয়ন্ত্রণ এবং করোনা বিধির কথা জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু। মামলাকারী অজয় কুমার দে আদালতে এই ইস্যুতে পিটিশন ফাইল করেছেন। মামলাকারীর আবেদন, হাইকোর্ট গত বছর যে নির্দেশিকা জারি করেছিল সেটাই এবছর বলবত থাকুক। গতবারে হাইকোর্টের নির্দেশে কারণেই করোনার সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হয়েছিল। আইনজীবী জানিয়েছেন, গতবার করোনা বিধি নিষেধ থাকার কারণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল এবারও যেন তাই করা হয়, সেই আবেদন করেছেন তিনি। কারণ ইতিমধ্যেই আগামী কয়েক সপ্তাহে করোনা তৃতীয় ঢেউ আসার ইঙ্গিত মিলেছে।…
