ব্যবসা

আর কিছুটা সময়ের মধ্যেই নির্ধারিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য

আর কিছুটা সময়ের মধ্যেই নির্ধারিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য

আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই নির্ধারণ হবে কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য। প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আর কিছুক্ষনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিকেল চারটে থেকে ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আজ বিকেলে wbresults.nic.in, www.exametc.com -এ নিজেদের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। গতবার উচ্চ মাধ্যমিকের শেষ তিনদিনের পরীক্ষা হয়নি। তাই মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এবার তো করোনাভাইরাসের জেরে পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। সংসদের তরফে জানানো হয়েছে, যেহেতেু বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ায় নম্বর দেওয়া হয়েছে, তাই এবারও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। তবে পড়ুয়াদের হাতে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। যা…
Read More
খুলতে পারে বাচ্চাদের স্কুল, ইঙ্গিত মিলছে তারই

খুলতে পারে বাচ্চাদের স্কুল, ইঙ্গিত মিলছে তারই

দেশে দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়েছে অনেকটাই। কিন্তু এরই মাঝে আগামী কয়েক মাসের মধ্যে করোনাভাইরাস তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভনা অনেক বেশি। কিন্তু এই আবহেই প্রাথমিক স্কুল খোলার কথা চিন্তা ভাবনা করার পরামর্শ দিল সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। আইসিএমআর যেমন জানাচ্ছে ঠিক এমনই মন্তব্য করেছেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সম্প্রতি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, শিশুদের শরীরে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলি খুলে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা যেতেই পারে। দাবি করা হচ্ছে, প্রাপ্ত বয়স্কদের শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, শিশুদের ক্ষেত্রেও একই মাত্রায় অ্যান্টিবডি…
Read More
বড় ঘোষণা করা হলো রেলের তরফে

বড় ঘোষণা করা হলো রেলের তরফে

নিত্য যাত্রীদের জন্য বড় ঘোষণা করা হলো রেলের তরফে। বাড়তে থাকা করোনা সংক্রমণের জন্য রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেনের পরিষেবা। রেল পরিষেবা ব্যাহত থাকায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কোটি কোটি মানুষকে। এই কারণে বারংবার উঠেছে বিক্ষবের সুর। এবার সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে চলেছে নিত্য যাত্রীরা। শিয়ালদহ বিভাগে এবার থেকে সাধারণ টিকিট কেটে ওঠা যাবে স্টাফ স্পেশ্যাল ট্রেনে। এবার থেকে ট্রেনে ওঠা যাবে দৈনিক টিকিটেও। শিয়ালদহ বিভাগের বিভিন্ন শাখায় চালু হয়েছে এই নিয়ম। জরুরি প্রয়োজনে কেউ ওই টিকিট কেটে উঠতে পারবেন ট্রেনে। তবে কেন তিনি ট্রেনে চড়তে চাইছেন তার জবাবদিহি করতে হবে টিকিট কাউন্টারে। এই পরিষেবা…
Read More
কোলগেট বেদশক্তি ও সুদর্শন পট্টনায়েকের যৌথ উদ্যোগ

কোলগেট বেদশক্তি ও সুদর্শন পট্টনায়েকের যৌথ উদ্যোগ

রথযাত্রা উপলক্ষে কোলগেট-পামোলিভ লিমিটেড আন্তর্জাতিক বালু শিল্পী এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সুদর্শন পট্টনায়েক কে দিয়ে পুরীর সৈকতে কোলগেট বেদশক্তি টুথপেস্টের জন্য একটি বালি ভাস্কর্য তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ওই বালি ভাস্কর্যটি মুখের স্বাস্থ্য কেন অপরিহার্য সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। মুখের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর তার প্রভাবকে তুলে ধরতে কোলগেটের নিরন্তর প্রচেষ্টার এটি একটি অংশ। কোলগেট বেদশক্তি শক্তিশালী আয়ুর্বেদিক বিবিধ মিশ্রণের একটি টুথপেষ্ট। কোলগেট বেদশক্তিতে রয়েছে লবঙ্গ, মধু, তুলসী, নিম এবং আমলার মতো উপাদানগুলির মিশ্রন, যা মুখের এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।
Read More
এশিয়ান গ্রানিটো’র ২২৫ কোটি টাকার রাইটস ইস্যু

এশিয়ান গ্রানিটো’র ২২৫ কোটি টাকার রাইটস ইস্যু

ভারতের অন্যতম অগ্রণী টাইলস কোম্পানি এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ২০২২ অর্থবর্ষে তাদের বৃদ্ধির গতি অব্যাহত রাখতে সচেষ্ট। চলতি অর্থবর্ষে কোম্পানির রেভিনিউ ও মার্জিন বৃদ্ধিতে গতিসঞ্চার করছে ‘লো ক্যাপেক্স’ ও ‘অ্যাসেট লাইট মডেল’-সহ স্ট্রাটেজিক গ্রোথ ইনিশিয়েটিভস, অপারেশনাল এফিসিয়েন্সিস, ফিনান্সিয়াল প্রুডেন্স, জিওগ্রাফিক্যাল ও প্রোডাক্ট এক্সপানশন। সম্প্রতি এই কোম্পানি ২২৫ কোটি টাকার একটি রাইটস ইস্যু ঘোষণা করেছে, যা থেকে সংগৃহিত অর্থ ব্যয়িত হবে ‘ডেট’ হ্রাস ও ‘এক্সপানশন’ ঘটানোর কাজে। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে নেট সেলসের ক্ষেত্রে এশিয়ান গ্রানিটোর বৃদ্ধি ঘটেছে ৬৮ শতাংশ, ইবিআইটিডিএ-তে বৃদ্ধি ১০০ শতাংশ ও ইয়ার-অন-ইয়ার নেট প্রফিট বৃদ্ধি হয়েছে ১৮১ শতাংশ। ২০২১ অর্থবর্ষের ৪র্থ ত্রৈমাসিকে এক্সপোর্ট বৃদ্ধি হয়েছে ৪২ শতাংশ…
Read More
চাণক্য আইএএস অ্যাকাডেমি গুয়াহাটি

চাণক্য আইএএস অ্যাকাডেমি গুয়াহাটি

উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির শিক্ষার্থীদের উৎসাহিত করতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিভিল সার্ভিসেস কোচিং ইনস্টিটিউশন চাণক্য আইএএস অ্যাকাডেমি আগামী ২৫ জুলাই একটি অনলাইন/অফলাইন স্কলারশিপ টেস্টের ব্যবস্থা করেছে। এই টেস্টের জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে, যার শেষ তারিখ ২৪ জুলাই। চাণক্য আইএএস অ্যাকাডেমির এই উদ্যোগের আওতায় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন ও অন্যান্য সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির কোচিংয়ের জন্য স্কলারশিপের সহায়তা প্রদান করা হবে। টেস্টে উত্তীর্ণ ৫০ জন টপারকে তাদের পারফর্ম্যান্সের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হবে। যারা এই অনলাইন স্কলারশিপ পরীক্ষায় বসতে আগ্রহী তাদের ভাল ইন্টারনেট-যুক্ত স্মার্টফোন/ ল্যাপটপ/ ডেস্কটপ/ ট্যাবলেট থাকতে হবে। পরীক্ষাটি হবে চাণক্য আইএএস অ্যাকাডেমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপের…
Read More
স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা লুঙ্গেলি জেলায় গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More
গুয়াহাটি ভিত্তিক সংস্থা ট্যালি এমএসএমই অনার্সে জয়

গুয়াহাটি ভিত্তিক সংস্থা ট্যালি এমএসএমই অনার্সে জয়

আসামের রাজধানী গুয়াহাটির প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টস, সতী চা সংস্থা, নিউটেক কম্পিউটার এবং ভোগালী জলপান ট্যালি এমএসএমই অনার্স ২০২১ এর প্রথম সংস্করণে জয়লাভ করেছে। এই সম্মানটি আন্তর্জাতিক এমএসএমই দিবস (২৭ শে জুন) উপলক্ষে এখন থেকে বছরে একবার দেওয়া হবে এবং ২৫০ কোটি টাকার কম টার্নওভার এবং বৈধ জিএসটি রেজিস্ট্রেশন থাকা সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য । প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্টের 'ওয়ান্ডার উইমেন' বিভাগে রিনিকি ভূঁইয়া শর্মা স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক বিভাগে অসাধারণ কাজের জন্য এবং জাতীয় প্রেক্ষাপটে পুরো উত্তর-পূর্ব ভারতকে তুলে ধরার লক্ষ্যে প্রথম রিজোনাল স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক হয়ে ওঠার জন্য সম্মানিত হয়। প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট পাঁচটি টিভি চ্যানেল পরিচালনা করে যার প্যান…
Read More
বাংলার ‘দিদির’ আগেই দিল্লি পৌঁছাচ্ছেন ভাইপো

বাংলার ‘দিদির’ আগেই দিল্লি পৌঁছাচ্ছেন ভাইপো

দিল্লির মসনদে এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। পাখির চোখ করে রেখেছে দিল্লির ওপরে। চলতি মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের ২৫ তারিখ মমতার রাজধানী যাওয়ার কথা রয়েছে। ঘুঁটি সাজাবেন বাংলার নেত্রী। কিন্তু তার আগেই দিল্লি পৌঁছাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আজ ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি সেরেই, ২২ তারিখ রাজধানীতে পৌঁছে যাবেন অভিষেক। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে কিছু নেতানেত্রীর সঙ্গে কথা বলবেন। তাঁর এই আ গমন বেশ তাৎপর্যপূর্ণ। আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নের বৈঠক থেকে নিজেও সে কথা জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, জেতার পর একবারও দিল্লি যাইনি৷ তাই যাচ্ছি৷…
Read More
বড় ঘোষণা কোভিড যোদ্ধাদের জন্য

বড় ঘোষণা কোভিড যোদ্ধাদের জন্য

বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত গোটা দেশ সহ রাজ্য। এই পরিস্থিতিতে কোভিড যোদ্ধাদের জন্য বড় ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফে। কোভিড যোদ্ধাদের জন্য বীমার মেয়াদ অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিল রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হল। এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০ সালের মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার সুবিধা দিয়ে আসছে। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মতো যাঁরা কোভিড মোকাবিলায় সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁদের ও তাঁদের পরিবারকে সুরক্ষিত করতে ১০…
Read More
নজির গড়ল মাধ্যমিকের পরীক্ষার ফল

নজির গড়ল মাধ্যমিকের পরীক্ষার ফল

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে এবার যেন উলটপুরান। সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক। আজ সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় এটাই হচ্ছে পাসের হার। যা নিঃসন্দেহে অভূতপূর্ব। তাও আবার পরীক্ষা না দিয়েই। করোনা অতিমারীর জন্য এবছর পরীক্ষা বাতিল হয়। নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হল। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর ৬৯৭৷ মোট ৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন৷ গত বছর সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪৷ মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান,…
Read More
প্রতি মাসের শেষে বন্ধ থাকবে রেশন

প্রতি মাসের শেষে বন্ধ থাকবে রেশন

আচমকাই নতুন ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার থেকে মাসের শেষ দিনে আর রেশন বিলি হবে না। জুলাই মাস থেকেই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। এই নতুন সিদ্ধান্তের কথা রাজ্য ও জেলায় দপ্তরের সমস্ত স্তরে নির্দেশের আকারে জানিয়ে দিল খাদ্যদপ্তর। প্রতি মাসে কত গ্রাহক রেশন নিলেন, তার তথ্য সরকারি পোর্টালে তুলে দিতে হয়। মাসের শেষদিনে রেশন বিলি বন্ধ রেখে এবার থেকে সেই কাজ করা হবে। আগের মাসে কত গ্রাহক রেশন পেলেন, তার উপর ভিত্তি করে পরের মাসের বরাদ্দ ছাড়া হয়। তাছাড়া আগস্টের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও চলছে জোরকদমে। ফলে কাজের পরিমাণের পাশাপাশি জটিলতাও বেড়েছে। সেই কারণেই তাদের পোর্টালে গ্রাহকের…
Read More
আগামী কাল নির্ধারিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষাথীদের ভাগ্য

আগামী কাল নির্ধারিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষাথীদের ভাগ্য

অবশেষে পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান হতে চলছে৷ কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সামনে আসতে চলেছে পরীক্ষার ফল৷ আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ আগামীকাল নির্ধারিত হবে প্রায় ১১ লাখ মাধ্যমিক পরীক্ষার্থীর ভাগ্য। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে সকাল ৯ টায়৷ সকাল ৯টায় ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে যেহেতু এবারে পরীক্ষা হয়নি তাই মেধা তালিকাও প্রকাশিত করা হচ্ছে না৷ পরীক্ষা না হওয়ায় ইস্যু হয়নি কোনও অ্যাডমিট কার্ড। তাই রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফলাফল। সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com এর মাধ্যমে সরাসরি ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷…
Read More
১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা অরুণাচল প্রদেশের নাহারলগুন জেলায়-এ গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ১০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More