ব্যবসা

যুবকের মৃতদেহকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে

যুবকের মৃতদেহকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে

এক যুবকের মৃতদেহকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। বুধবার ভোরে শহরের ডিবিসি রোড এলাকায় প্রাতঃভ্রমণকারীরা প্রথম মৃতদেহ‌টি দেখতে পান। স্থানীয় বাসিন্দা‌দের অভিযোগ, খুন করে ওই যুবকের দেহটি ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহ‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে‌ন তারা। জানা গেছে মৃত যুবকের নাম মহম্মদ সহিদ ইকবাল। ৪৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলা‌য়। কর্মসূত্রে জলপাইগুড়ি শহরের নতুনপাড়া এলাকায় থাকতেন তিনি। জানা গেছে ওই যুবক জলপাইগুড়ি‌র একটি সরকারি দপ্তরে কাজ করতেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে তার ছেলে। ছেলেকে দেখা‌র জন্য রাতে হাসপাতালে যাচ্ছি‌লেন তিনি। ওই সময়‌ই…
Read More
অনুমতি না মিললেও পরিবর্তন যাত্রা হচ্ছেই  দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

অনুমতি না মিললেও পরিবর্তন যাত্রা হচ্ছেই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

প্রশাসনের অনুমতি না মিললেও আগামীকাল উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছেই শিলিগুড়ি এসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সূত্রের খবর উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার প্রশাসনিক অনুমতি এখনো পর্যন্ত মেলেনি। অথচ আগামীকাল কোচবিহার থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি বিজেপির যেকোনো মিটিং মিছিলকে অনুমতি না দিয়ে রাজ্য সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে। যদিও বিজেপি নেতা শমীক বাবুর দাবি প্রশাসনিক আধিকারিকরা অনুমতির বিষয়টি দেখবেন। তাঁর একই সঙ্গে দাবি আগামীকাল পরিবর্তন যাত্রা হবেই। তবে প্রশাসন অনুমতি না দিলে এই যাত্রার সূচনা অনুষ্ঠানের গতিপ্রকৃতি কি হবে সেনিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। একইসঙ্গে তিনি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ট্রাফিক…
Read More
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক এনজেপিতে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক এনজেপিতে

সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে ট্রেনের মালগাড়ির উপরে থাকা বিদ্যুৎতারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে এনজেপি স্টেশনে। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির এনজেপি স্টেশন চত্বরে।স্থানীয় সূত্রে জানা গেছে এনজেপিতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই যুবক। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মহম্মদ রাজা।তার বাড়ি সোনাপুর এলাকায়।স্টেশনে দিনমজুরের কাজ করতো।মূলত মালগাড়িতে সিমেন্ট আসলে রাস্তায় ও মালগাড়ির উপরে পড়ে থাকা সিমেন্ট সংগ্রহ করতে দেখা যায় বহু যুবককে।আর সেই সিমেন্ট নিতে গিয়েই বিপত্তি ঘটে।উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে নিমেষে ঝলসে যায় ওই যুবক।পরে স্থানীয়রা ছুটে আসে।ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ…
Read More
পরের মাসেই  শ্যুটিং শুরু হছে ‘টাইগার ৩’-র

পরের মাসেই শ্যুটিং শুরু হছে ‘টাইগার ৩’-র

 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শীঘ্রই টাইগারের তৃতীয় পর্ব নিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। তবে করোনার জেরে শ্যুটিং শিডিউলে বেশ কিছু পরিবর্তন এসেছে। শোনা যাচ্ছে, করোনার জন্য আরব আমিরশাহির বদলে প্রথমে ইস্তানবুলেই শ্যুটিং সারবে টিম টাইগার। ছবিটির পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজনা করছেন আদিত্য চোপড়া । সম্প্রতি, Mid-Day-তে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে খবর, আদিত্য না কি সিনেমার শ্যুটিং নিয়ে কোনও রকম দেরি করতে চান না। তাই আরব আমিরশাহির জায়গায় আগে ইস্তানবুলের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং সেরে ফেলতে চাইছেন। দু'টি জায়গাতেই রেকি করার জন্য টিম পৌঁছে গিয়েছে। টিমের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া…
Read More
রাজীব কাপুরকে শেষ শ্রদ্ধা

রাজীব কাপুরকে শেষ শ্রদ্ধা

রাজীব কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে চেম্বুরের বাংলোতে চাঙ্কি পান্ডে, মাহিপ কাপুর, সঞ্জয় কাপুর ।রাজীব কাপুরের চেম্বুরের বাংলোতে হাজির করিনা। তড়িঘড়ি বাংলোতে পৌঁছলেন নীতু কাপুর ।প্রয়াত রাজীব কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত আদর জৈনের বান্ধবী তারা সুতারিয়া।
Read More
৮৯ টি পরিবারকে জমির দলীল তুলে দিল পর্যটনমন্ত্রী গৌতম দেব

৮৯ টি পরিবারকে জমির দলীল তুলে দিল পর্যটনমন্ত্রী গৌতম দেব

শিলিগুড়ি মহকুমার প্রায় ৯০ টি পরিবারের হাতে জমির কাগজ তুলে দিল রাজ্য প্রশাসন। জানা গেছে শিলিগুড়ি সংলগ্ন এলাকা এবং শিলিগুড়ি মহকুমার প্রায় ৯০ টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে দরিদ্র পরিবারের হাতে জমির দলিল তুলে দেন মন্ত্রী। মন্ত্রী জানিয়েছেন , "রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন এলাকার ৮৯ টি পরিবারের হাতে নিঃশর্ত জমির দলিল তুলে দেওয়া হয়।"
Read More
ফের চলতি বছরে ফের ২ দিনের ব্যাংক ধর্মঘট

ফের চলতি বছরে ফের ২ দিনের ব্যাংক ধর্মঘট

গত বছর একাধিকবার ব্যাঙ্ক ধর্মঘটের সাক্ষী থেকেছে গোটা দেশ। ফের চলতি বছরের শুরুর দিকে আগামী ১৫ মার্চ ও ১৬ মার্চ দেশজুড়ে হবে ধর্মঘট। ওই ধর্মঘটে যোগ দেবেন ব্যাংকার কর্মচারী ও আধিকারিকরা। এই ধর্মঘট হলে মার্চ মাসে টানা চারদিন ব্যাংক বন্ধ থাকতে পারে। এই ধর্মঘটের ফলে ফের দেশজুড়ে গ্রাহকদের বড়োসড়ো ভোগান্তির জন্য আশঙ্কা করা হচ্ছে।
Read More
শিলিগুড়িতে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে শিক্ষাভবন

শিলিগুড়িতে পৌনে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে শিক্ষাভবন

শিক্ষাভবনের সমস্ত দপ্তর গুলির কাজকর্মকে একই ছাতার তলায় আনতে পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ । এদিন সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুপ্রকাশ রায় জানান, শিলিগুড়ির ওয়াইএমএ মাঠে এই শিক্ষাভবন তৈরি হচ্ছে। এরজন্য শিক্ষাদপ্তর অনুমতি দিয়েছে। প্রকল্পের জন্য ২ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে । সূত্রের খবর ২০০৬ সালে শিলিগুড়িতে শিক্ষাভবনের জন্য শিল্যান্যাস হলেও ভবন তৈরি হয়নি। দীর্ঘ পনের বছর পর এই ভবন তৈরি হচ্ছে শিলিগুড়িতে।এজন্য শিলিগুড়ির একটি বন্ধ হয়ে যাওয়া সরকারি প্রাথমিক স্কুলের জমি চিহ্নিতকরণ করা হয়েছে। সুপ্রকাশ বাবু জানিয়েছেন দীর্ঘদিন ধরে ওই স্কুল ছাত্রাভাবে বন্ধ রয়েছে। সরকারের শিক্ষাদপ্তর…
Read More
পিপিএ কিট পরে দোকানে ঢুকে চুরি করল চোর

পিপিএ কিট পরে দোকানে ঢুকে চুরি করল চোর

পিপিএ কিট পরে দোকানে ঢুকে চুরি করে পালাল চোরের দল। চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ভিডিও ফুটেজে । জানা গেছে ঘটনা জলপাইগুড়ি ৪ নং ঘুংটি সংলগ্ন গোমস্ত পাড়া একটি কৃষি ভান্ডারে। মঙ্গলবার সকালে দোকানের মালিক কানন সরকার দোকানের সাটার খুলতেই দেখে দোকানের সমস্ত জিনিসপত্র এলো-মেলো হয়ে পরে রয়েছে। তারপর দেখা য়ায় দোকানের জানালা ভেংগে চোরেরা পিপিই কিট ও চশমা পরে নগদ প্রায় ৮০ হাজার টাকা সহ ঔষধ নিয়ে চম্পট দেয়। জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগহ করে তদন্ত শুরু করেছে।
Read More
একাধিক দাবি নিয়ে কর্মবিরতি চুক্তিভিত্তিক কর্মচারীরা

একাধিক দাবি নিয়ে কর্মবিরতি চুক্তিভিত্তিক কর্মচারীরা

কাজের নিশ্চয়তা,সিনসিয়রিটি ইনক্রিমেন্ট ,অবসরকালীন ভাতা সহ একাধিক দাবি নিয়ে আজ কর্মবিরতি পালন করল বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মচারীরা। জানা গেছে এদিন জলপাইগুড়ি বিডিও অফিসে এবং জেলা শাসকের দপ্তর সহ গ্রাম পঞ্চয়েতের সমস্ত কর্ম বিরতি পালন হচ্ছে জলপাইগুড়ি সদর বিডিও অফিস, জেলাশাসক দপ্তরে সহ গ্রাম পঞ্চায়েত দপ্তর সহ গোটা রাজ্যে ( MGNREGA ALL EMPLOYEE ASSOCIATION) এর উদ্যোগে বেতন কাঠামো বৃদ্ধি ও ষাট বছরের কাজের সুনিশ্চিত করার দাবি সহ বেশ কয়েক দফা দাবিতে এই কর্মবিরতি বলে জানা গেছে। মূলত একশো দিনের কাজের চুক্তি ভিত্তিক কর্মচারীরা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন সোমবার।এই মাসের দুই তারিখ থেকে তাদের কর্মবিরতি পালন হচ্ছে।আগামীতে তাদের এই দাবি পূরণ না…
Read More
জঙ্গলের ভেতর তারস্বরে ডিজে বাজিয়ে পিকনিক, নির্বিকার প্রশাসন

জঙ্গলের ভেতর তারস্বরে ডিজে বাজিয়ে পিকনিক, নির্বিকার প্রশাসন

বনদপ্তর অফিসের ঢিল ছোড়া দূরত্বে উচ্চস্বরে মাইক বাজিয়ে পিকনিক করছে কিছু মানুষ। এই ঘটনায় নির্বিকার প্রশাসন।এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছে পরিবেশকর্মীরা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার চুনিয়াঝোড়া বিট সংলগ্ন ঢিল ছোড়া দুরত্বে ফাঁসখাওয়া পিকনিক স্পটে । অভিযোগ ,বনের ভিতর পিকনিক বহু জায়গাতেই নিষিদ্ধ এবং মাইক বাজানো একেবারেই বন্ধ তবুও প্রশাসনের নাকের ঠকায় এমন ঘটনায় হুশ নেই প্রশাসনের বলে অভিযোগ করছেন পরিবেশ প্রেমীরা । এছাড়াও বনের ভিতর অবৈধ মদের ব্যবসায় অভিযোগও উঠেছে একাধিক জায়গায় মদের ভাঙা বোতলের চিত্র উঠে এসেছে । বিষয়টি নিয়ে স্থানীয়রা মুখ খুলতে চাইলেও কিছু ব্যক্তির ভেয়ে তাঁরা মুখছেন না । অনেকের অভিযোগ বনের ভিতর এমন পিকনিক বন্ধ করাই প্রয়োজন…
Read More
বিজেপি ক্ষমতায় এলে পাহাড় সমস্যার সমাধান হবে জানালেন দিলীপ ঘোষ

বিজেপি ক্ষমতায় এলে পাহাড় সমস্যার সমাধান হবে জানালেন দিলীপ ঘোষ

রাজ্যের ক্ষমতায় এলে পাহাড় সমস্যার সমাধান করবে রাজ্য বিজেপি।এদিন একটি ভিডিও বার্তায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান পাহাড়ের জনগণের সঙ্গে বিজেপি ছিল , আছে এবং ভবিষ্যতেও থাকবে। তৃণমূল সরকার যেভাবে পাহাড়ের কয়েকজন নেতাকে হাতের পুতুল বানিয়ে পাহাড়বাসীর ওপর অত্যাচার করছেন তারও বিরোধ করেন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের দাবি পাহাড়ের সমস্যার সমাধান করতে পারে একমাত্র বিজেপিই। কারণ বিপদে আপদে সবসময়ই পাহাড়ের পাশে থেকে বিজেপি নেতারা। সূত্রের খবর এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রবল আলোড়ন পড়েছে রাজ্য রাজনীতিতে। আসন্ন বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে বিমল -অনিতদের নিজেদের অনুকূলে নিয়েছেন তৃণমূল কংগ্রেস।অন্যদিকে পাহাড়ের অপর আঞ্চলিক দল জিএনএলএফ এবং আরো ছোট ছোট দলকে নিজেদের দিকে টানতে…
Read More
দুর্গা মন্দির নির্মাণে সাহায্যের হাত মুসলিম সম্প্রদায়ের

দুর্গা মন্দির নির্মাণে সাহায্যের হাত মুসলিম সম্প্রদায়ের

হিন্দুর মন্দির নির্মাণে অর্থ সাহায্য মুসলিম সম্প্রদায়ের। এলাকার সম্প্রীতি বজায় রাখতে দুর্গা মন্দির নির্মাণে মুসলিম সম্প্রদায়ের লোকেরা অর্থ সাহায্য করছেন বলে জানা গেছে। এমনই বেনজির দৃশ্য দেখা গেল মালদার চাঁচলের সিহিপুর গ্রামে। উল্লেখ্য, চাচোলের সিহিপুর বারোওয়ারি দূর্গা মন্দিরের পুন-নির্মাণের কাজ বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে৷ আর সেই মন্দির নির্মানে আট লক্ষ টাকা বাজেট রয়েছে।সেই টাকা জোগাড়ে এগিয়ে এসেছেন চাঁচলের সিহিপুর এলাকার সংখ‍্যালঘু  সম্প্রদায়ের মানুষেরা।  সিহিপুরের দূর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে গত রবিবার। এলাকার মানুষের সহযোগিতায় কাজ চলছে জোর কদমে । কিন্তু অর্থের অভাবে কাজ এগোনো যাচ্ছিল না বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক কাজল দাস। ঠিক তখনই এলাকার মুসলিম …
Read More
জয়দীপ নন্দীকে বিরক্ত করছে শিলিগুড়ির মন্ত্রী অভিযোগ সায়ন্তনের

জয়দীপ নন্দীকে বিরক্ত করছে শিলিগুড়ির মন্ত্রী অভিযোগ সায়ন্তনের

এনজেপির ড্রাইপোর্টে হামলা , এবং অভিযুক্ত তৃণমূলের দোর্দন্ডপ্রতাপশালী নেতা প্রসেনজিৎ রায়ের দল থেকে বহিঃস্কার নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।এদিন শিলিগুড়িতে জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল , নেতা জয়দীপ নন্দীকে পাশে বসিয়ে এনজেপির ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। এদিন সাংবাদিককে মুখোমুখি হয়ে সায়ন্তনের দাবি , প্রসেনজিৎকে বহিষ্কারের আগে থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়দীপ নন্দীকে ফোন করে দলে যোগ দিতে চাপ দিচ্ছে শহরের এক মন্ত্রী। পাশাপাশি আরো অভিযোগ এনজেপিতে সিন্ডিকেট তোলাবাজির টাকার ৮০ শতাংশ পিসির মন্দিরে যেত বলেও অভিযোগ। তাঁর দাবি, মন্ত্রী এভাবে তাদের কর্মীদের ফোন করে বিরক্ত এবং চাপ দিলে বিজেপি কর্মীরা তাঁর বাড়ি গিয়ে ধর্ণায়…
Read More