ব্যবসা

ক্যান্সারে আক্রান্ত ছেলে, স্বাস্থ্য সাথী কার্ডের আশায় দিন গুনছে পরিযায়ী শ্রমিক পরিবার

ক্যান্সারে আক্রান্ত ছেলে, স্বাস্থ্য সাথী কার্ডের আশায় দিন গুনছে পরিযায়ী শ্রমিক পরিবার

সংসার চালাতে পরিবার নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার মামুন। সেখানে দিনমজুরি করে সংসার চালাতেন। কিন্তু আচমকাই নেমে আসলো বিপর্যয়। অসুস্থ বড়ো ছেলের চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ল ক্যান্সার। কিন্তু ক্যান্সারের চিকিৎসার খরচ চালানোর মত সামর্থ নেই পরিবারের। এখন ভরসা স্বাস্থ্যসাথী কার্ড। সরকারের দিকে মুখ চেয়ে ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে ফিরে এসেছে রাজ্যে।কয়েক বছর ধরে রাজস্থানে দিনমজুরি করে কোনোরকমে দিন গুজরান করেন মামুন। সেখানে ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা করার সামর্থ্য নেই তার। এখন ভরসা একমাত্র স্বাস্থ্যসাথী কার্ড। ভিন রাজ্যে বসেই শুনলেন নিজের এলাকায় প্রশাসনের তরফে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ড থাকলে নিখরচায় ছেলের চিকিৎসা করাতে…
Read More
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে জমি দখলের অভিযোগ

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে জমি দখলের অভিযোগ

রাতারাতি সরকারি অঙ্গনওয়াড়ির শৌচাগার ভেঙে জমি দখলের অভিযোগ উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। জানা গেছে রাতের অন্ধকারে সরকারি জমি দখল করতেই এভাবেই জেসিবি মেশিন চালিয়ে স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে রবিবার রাতেই তুমুল শোরগোল পড়ে যায় পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। ক্ষিপ্ত গ্রামবাসীরা মাটি কাটার জেসিবি মেশিন আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে ওই জেসিপি মেশিনের চালক এলাকা থেকে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র ব্লক…
Read More
দুঃস্থদের নিজের হাতে খাওয়ালেন নববধূ সোহিনী গুহ রায়

দুঃস্থদের নিজের হাতে খাওয়ালেন নববধূ সোহিনী গুহ রায়

সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সোহিনী গুহ রায় । এই নামটা বললে যদি না চেনেন, তা হলে বলেই ফেলি অভিনেত্রীর পর্দার নামটা । তিনি ‘গঙ্গারাম’ ধারাবাহিকের নায়িকা, টায়রা । পর্দায় বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েকদিন আগেই । তারই মধ্যে রিয়েল লাইফের বিয়েটাও সেরে ফেললেন নায়িকা । গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গে। কল্লোলের পৈতৃক বাড়ি গুসকরাতে । পেশায় তিনি ব্যবসায়ী । বিয়েটা কলকাতা থেকে হলেও কল্লোলের বাড়ি গুসকরায় বসেছিল প্রীতিভোজের আসর । গত সপ্তাহের বুধবার সোহিনী আর কল্লোলের চার হাত এক হয়েছে । শনিবার ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান । তার ঠিক আগে, শুক্রবার রাতে গুসকরায় বেশকিছু দুঃস্থ পরিবারকে নিজে…
Read More
রিহানা, গ্রেটাকে কটাক্ষ অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ে

রিহানা, গ্রেটাকে কটাক্ষ অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ে

এবার কৃষক আন্দোলন নিয়ে রিহানা , গ্রেটাকে কটাক্ষ করলেন টলিউড অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। অর্পিতা দাবি করলেন, ভারতে কী চলছে সেই ব্যাপারে কোনো ধারণা নেই রিহানা ও গ্রেটাদের। শুধু তাই নয়। নিজেদের দেশে কী চলছে সেই ব্যাপারেও জানকারি নেই তাদের। এমনকি অভিনেত্রী জানান প্রসাধনী ব্র্যান্ড ফেন্টি বিউটি প্রডাক্টস বয়কট করবেন তিনি। এই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন রিহানা। অর্পিতা রবিবার একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, "ফেন্টি বিউটি প্রডাক্টস বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছি। রিহানা এবং গ্রেটা থুনবার্গ জানেন না ভারতে কী হচ্ছে এবং কেন হচ্ছে। নিজেদের দেশে কী হচ্ছে সেটাও কি ওনারা জানেন?"
Read More
প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

প্রতিবন্ধী পাত্রপাত্রীর বিয়েকে ঘিরে জমজমাট আনন্দ জলপাইগুড়ির পাতকাটায়

ভাব প্রকাশ করতে না পারলে কি আছে, মনের মিলটায় আসল।আর এই মনের মিলে জীবনসঙ্গী খুঁজে নিল জলপাইগুড়ির অসীম। পাত্র পাত্রী দুজনেই তারা কথা বলতে পারেন না। কানেও শুনতে পান না তারা। এমনই এক কঠিন পরিস্থিতির মধ‍্য দিয়ে চলছিল অসীম পণ্ডিত ও ভগবতী সরকারের জীবন। যদিও প্রথম দেখাতেই একে অপরের প্রেমে মগ্ন হন অসীম ও ভগবতী। শেষে মূক ও বধির এই দুই তরুণ তরুণী সাতপাকেও বাঁধা পড়লেন। জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনির বাসিন্দা অসীম। একটি শপিং মলে কাজ করেন তিনি। তাঁর বাবার একটি চায়ের দোকান রয়েছে। অন‍্যদিকে ভগবতীর বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পশ্চিম ঝাড়বেলতলি গ্রামে। তাদের এই বিয়ের জন্য অনেকেই…
Read More
রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম  পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ভাওয়াইয়ার দরিয়ায় প্রথম পবিত্র বর্মন, চটকায় টুম্পা

রাজ্য ৩২তম ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে প্রথমস্থান অধিকার করল পবিত্র বর্মন। জানা গেছে দরিয়া বিভাগে শিল্পী পবিত্র বর্মন প্রথম স্থানের পাশাপাশি চটকা বিভাগেও তৃতীয় হয়েছেন। সূত্রের খবর , চারদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রবিবার বিজয়ীদের নাম ঘোষণা হয়। অনুষ্ঠানটি শিতলখুচির গোসাইরহাট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। ভাওয়াইয়ার দরিয়া বিভাগে পবিত্র বর্মন প্রথম স্থানাধিকার অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে শ্যামল সরকার, অনামিকা বর্মন। অন্যদিকে চটকা বিভাগে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হন টুম্পা বর্মন, পাঞ্চালি রায় এবং পবিত্র বর্মন।এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলা শাসক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, জিসিপিএ নেতা বংশীবদন…
Read More
কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে  ৫ বছরের জেল

কুকুর-বিড়াল বা যে কোনও পশুকে মারলেই হতে পারে ৫ বছরের জেল

৬০ বছরের পুরোনো সেই পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। কুকুর মেরে, বিড়াল মেরে ১০ থেকে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত এত দিন। কিন্তু আর নয়, সেই দিন শেষ। কোনও ধরণের পশুদের ওপর অত্যাচার করলে ৫ বছর জেল এবং অন্তত ৭৫ হাজার জরিমানা দিতে বাধ্য হবে। নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ থাকছে বলে জানা গিয়েছে। অল্প আঘাত, আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা হিসেবে দিতে…
Read More
নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনে পথের দুঃস্থদের খাওয়াল শাশ্বত রায়

নিজের জন্মদিনটা একটু ভিন্ন ভাবে সেলিব্রেশন করল জলপাইগুড়ির দশম শ্রেণীর ছাত্র শাশ্বতরায়। এদিন নিজের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি ৩নং ঘুমটির শিশু শ্রমিক প্রাথমিক বিদ্যালয়ের দুঃস্থদের হাতে খাবার তুলে দিল সে। জানা গেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা শাশ্বতকে একাজে সহযোগিতা করেছে। সংস্থার সদস্যরা এদিন নিজে হাতে রান্না করা খাবার তুলে দেন এই ছাত্রদের হাতে। খাবারের মেনু ছিলো পোলাও, ডিমের কারী,আলুর চিপস। এই কাজে সংস্থাটির পাশে ছিলেন শিশু শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুস্থ বাচ্চাদের পাশে দাড়াতে পেরে বার্থডে বয় শাসসত খুব খুশি বলে জানিয়েছেন।
Read More
ভ্যালেন্টাইনস ডে’তে  মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভ্যালেন্টাইনস ডে’তে মহাশূন্যে ভেসে মনের মানুষের কাছে পৌঁছাবে হৃদয়ের চিঠি

ভালোবাসা কি শুধু ক্যালেন্ডারের তারিখেই বাঁধা! সে-তো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ফিরে আসে এক নতুন মোড়কে। তবুও কিন্তু আমরা সকলে এই প্রেম দিবসের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকি । কেমন হতো যদি আপনার মনের বার্তা মহাকাশে ঘুরে এসে পৌঁছাত আপনার ভালোবাসার মানুষের কাছে! ভাবছেন, কিভাবে? এবারের ভ্যালেন্টাইনস ডে'র আগে এমনই সুযোগ এনে দিয়েছে 'ভার্জিন গ্যালাকটিক'।মনের মানুষকে লাল গোলাপ, হৃদয় আঁকা কার্ড,চকোলেট,টেডি বিয়ার– উপহারের তালিকাটা পুরোনো হতেই পারে। কিন্তু না- বলা কথাটা, মনের কোণে আটকে না থেকে যদি মহাশূন্যে ভেসে বেড়ানোর পর তা হৃদয়ের রঙে রাঙা হয়েই যদি ফিরে আসে আপনার ভালোবাসার মানুষের কাছে। প্রেম দিবস উপলক্ষে বিশেষ মানুষের কাছে ভালোবাসার…
Read More
শিলিগুড়িতে অন্যভাবে বিশ্ব ক্যান্সার দিবস

শিলিগুড়িতে অন্যভাবে বিশ্ব ক্যান্সার দিবস

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের খ্যাতনামা অনকোলজিস্ট ডাঃ সপ্তর্ষি ঘোষ (শিলিগুড়ি নার্সিং হোম) এক অভিনব ক্যান্সার সারভাইভর্স গেট টুগেদারের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে ডাঃ ঘোষের চিকিৎসিত ক্যান্সার সারভাইভরগণ অংশ নেন এবং তাদের বেদনা, ক্যান্সারের সঙ্গে লড়াই ও স্বাভাবিক জীবনে ফিরে আসার কাহিনী সকলের সঙ্গে বিনিময় করেন।  ডাঃ ঘোষ বলেন, আমেরিকায় জুন মাসের প্রথম রবিবারে ক্যান্সার সারভাইভর্স ডে প্রতিপালিত হয়। কিন্তু ভারতে সুপরিচিত ওয়ার্ল্ড ক্যান্সার ডে-টিকে তিনি ক্যান্সার সারভাইভর্স প্রোগ্রামের জন্য বেছে নিয়েছেন। এর মুখ্য উদ্দেশ্য হল, ক্যান্সার সারভাইভরদের নিজেদের মধ্যে তাদের নিজস্ব অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক চাপের কথা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া। এর ফলে তারা আবার একসঙ্গে…
Read More
শিলিগুড়িতে Honda BIg-Wings

শিলিগুড়িতে Honda BIg-Wings

শিলিগুড়িতে খোলা হল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের (এইচএমএসআই) হোন্ডা বিগউইং। এটির ঠিকানা – টপ প্লাজা, সেভক রোড, শিলিগুড়ি। এইচএমএসআই-এর ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) ইয়াদবিন্দার সিং গুলেরিয়া বলেন, শিলিগুড়িতে বিগউইং খুলতে পেরে তারা খুবই আনন্দিত। এই নতুন প্রিমিয়াম আউটলেটের মাধ্যমে হোন্ডার মোটরসাইকেলগুলিকে শিলিগুড়ির গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে যেতে চান এবং প্রিমিয়াম মোটরসাইকেলের মিড-রেঞ্জ তাদের কাছে পৌঁছে দিতে চান। উল্লেখ্য, গত বছর গুরগাঁওয়ে হোন্ডা টুহুইলার্স ইন্ডিয়ার প্রিমিয়াম মোটরসাইকেল বিজনেস নেটওয়ার্কের ভিত্তিস্থাপন করা হয়েছে বিগউইং টপলাইন উদ্বোধনের মাধ্যমে। বড় মেট্রো শহরগুলিতে হোন্ডার প্রিমিয়াম মোটরসাইকেল রিটেল ফরম্যাটের সামনের সারিতে রয়েছে বিগউইন টপলাইন ও অন্যান্য স্থানে বিগউইং। হোন্ডা বিগউইং টপলাইনে থাকবে হোন্ডার…
Read More
ওয়ো’র ওয়েডিংজ-ডট-ইন’এর নতুন সিওও

ওয়ো’র ওয়েডিংজ-ডট-ইন’এর নতুন সিওও

ওয়ো হোটেলস অ্যান্ড হোমস কলকাতার শেখর দত্তকে ওয়ো’র ওয়েডিংজ-ডট-ইন’এর সিওও পদে উন্নীত করল। ২০১৯ সালের আগস্ট থেকে শেখর দত্ত ওয়ো লিডারশিপ টিমে রয়েছেন। প্রথমে তিনি ওয়ো লাইফ-এর (কো-লিভিং বিজনেস) রেভিনিউ হেড হিসেবে অনলাইন ও অফলাইন ব্যবসার সূচনা করেন। ২০২০-এর ফেব্রুয়ারি থেকে তিনি উত্তর ভারতে ফ্র্যাঞ্চাইজি ব্যবসার দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে উত্তরের ফ্র্যাঞ্চাইজি ব্যবসা ২০২০ সালে সুসংহত রূপ নেয়। ওয়ো’র ওয়েডিংজ-ডট’ইনের সিওও হিসেবে শেখর সিইও সন্দীপ লোধার প্রতি দায়বদ্ধ থাকবেন এবং এদেশে ওয়েডিংজ-ডট-ইন ব্যবসাতে সাপ্লাই ও সেলস পরিচালনায় সাহায্য করবেন। ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার রোহিত কাপুর জানান, উত্তরাঞ্চলে শেখর ও তাঁর টিম যেভাবে লেজার ট্রাভেলের চাহিদা বৃদ্ধির…
Read More
সোনি নিয়ে এল কম্প্যাক্ট সাবউফার

সোনি নিয়ে এল কম্প্যাক্ট সাবউফার

ইন-কার অফারিংয়ে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া লঞ্চ করল এক্সএস-এডব্লিউ৮ কম্প্যাক্ট পাওয়ার্ড সাবউফার। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এক্সএস-এডব্লিউ৮ সাবউফার পাওয়া যাবে সকল সোনি অনুমোদিত ডিলার্স, কার অ্যাক্সেসরিজ শপস ও কার শোরুমগুলিতে। এর দাম ১৯,৯৯০ টাকা। স্লিম ডিজাইনের জন্য এটি গাড়িতে ইনস্টল করা সহজ, জায়গাও বেশি দরকার হয় না। কম্প্যাক্ট ডিজাইনের এক্সএস-এডব্লিউ৮ সাবউফার দেয় পাওয়ারফুল বাস সাউন্ড। এর সঙ্গে রয়েছে ওয়্যার্ড রিমোট কমান্ডার যা গ্রাহকদের সহজেই সাবউফার ভলিউম কন্ট্রোলের সুবিধা দেয়। অ্যামপ্লিফায়ারে রয়েছে স্পিকার-লেভেল ইনপুট-সহ ভেরিয়েবল লো-পাস ফিল্টার।
Read More
ব্রিটানিয়া গুড ডে’র #লার্নফ্রমহোম ক্যাম্পেন

ব্রিটানিয়া গুড ডে’র #লার্নফ্রমহোম ক্যাম্পেন

অনলাইনে স্কুল চলছে, আর সেইকারণে বাড়ি থেকে পড়াশোনা করার জন্য উন্নতমানের ডিভাইস এখন কোনও বিলাসের সামগ্রী নয়। এই চিন্তা থেকেই ব্রিটানিয়া গুড ডে নিয়ে এসেছে ‘লার্ন ফ্রম হোম’ ক্যাম্পেন। এর মাধ্যমে স্কুল পড়ুয়ারা ২ মাস ধরে প্রতি ঘন্টায় বিনামূল্যে ল্যাপটপ জিতে নেওয়ার সুযোগ পাবে। ব্রিটানিয়ার বৃহত্তম ব্র্যান্ড গুড ডে দেশজুড়ে টিভি ও প্রিন্ট মিডিয়ায় এই ক্যাম্পেন শুরু করেছে। এই টিভিসিতে স্কুলের বন্ধুত্ব ও একসঙ্গে লেখাপড়া করার আনন্দের বিষয়টি প্রাধান্য পেয়েছে। টিভিসিতে দেখা যাচ্ছে #লার্নফ্রমহোম ক্যাম্পেনের মাধ্যমে ল্যাপটপ জেতা একটি ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধুকে তার বাড়িতে গিয়ে স্কুলের মতোই একসঙ্গে বসে পড়াশোনা করার আমন্ত্রণ জানাচ্ছে।  ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের…
Read More