ব্যবসা

সামনে আসল বিরুষ্কার মেয়ের ছবি, মেয়ের নাম রাখল বমিকা

সামনে আসল বিরুষ্কার মেয়ের ছবি, মেয়ের নাম রাখল বমিকা

বিরুষ্কার মেয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিল অনুরাগী মহল। এদিন প্রথমবারের জন্য মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন বিরাট বাড়ির চেয়ারম্যান অনুষ্কা ।মেয়ে বমিকাকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন অনুষ্কা। সঙ্গে অবশ্যই ছিলেন বিরাট। মেয়ের দিকে আদুরে চোখে তাকিয়ে ছিলেন তিনি।অনুষ্কা সকলকে ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে তিনি লেখেন যে, নানা রকমে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সদ্য মা হওয়ার অনুভূতি সকলের সঙ্গে ভাগ করেছেন অনুষ্কা।
Read More
কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যবস্থা খতিয়ে দেখল রাজ্য পুলিশ

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যবস্থা খতিয়ে দেখল রাজ্য পুলিশ

নির্বাচনের নির্ঘন্ট এখনো প্ৰকাশ হয়নি। কিন্তু রাজ্য রাজনীতির সঙ্গে ভোটের দামামা বেজে গেছে প্রশাসনিক মহলেও । রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করেছে আসন্ন বিধানসভা ভোটে পর্যাপ্ত আধাসামরিক বাহিনী রাখা হবে। আর এরই ব্যবস্থা খতিয়ে দেখল মালদা জেলা পুলিশ। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কোথায় থাকবে, সেখানে শৌচাগার থেকে রান্না করার জায়গা এবং বিদ্যুৎ ও অন্যান্য সার্বিক ব্যবস্থা কেমন রয়েছে সেই পরিকাঠামোগুলি খতিয়ে দেখতে সোমবার বিভিন্ন থানা এলাকায় তদারকির কাজ শুরু করে পুলিশ। বেশকিছু হাইস্কুল থেকে কলেজ ও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন পুলিশ কর্তারা। এদিন দুপুরে পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাসের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তারা সাহাপুর হাইস্কুল থেকে…
Read More
হোটেল পোলো টাওয়ার্স আগরতলা

হোটেল পোলো টাওয়ার্স আগরতলা

উত্তরপূর্ব ভারতের বৃহত্তম হোটেল কোম্পানি হোটেল পোলো টাওয়ার্স গ্রুপ ত্রিপুরার আগরতলায় তাদের একটি ৫স্টার হোটেল চালু করল। উত্তরপূর্বাঞ্চলের তৃতীয় ৫স্টার হোটেল হিসেবে এই হোটেলটি পোলো টাওয়ার্স গ্রুপের পোর্টফোলিওতে ১১তম হোটেল।  নবনির্মিত হোটেল পোলো টাওয়ার্স আগরতলা একটি ফুল-সার্ভিস হোটেল, যেখানে রয়েছে বিলাসবহুল গেস্টরুম ও স্যুইট, আর সেইসঙ্গে ১০০০ বর্গফুটেরও অধিক একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট। অবসরযাপনের সর্বসুবিধাযুক্ত এই হোটেলে রয়েছে বার, অল-ডে ডাইনিং রেস্টুর‍্যান্ট, জিম, স্পা ও সুইমিং পুল। আরও রয়েছে ২০,০০০ বর্গফুটের মিটিং এরিয়া, বলরুম, তিনটি ফাংশন রুম, দুইটি মিটিং রুম, একাধিক লন এবং একটি সেপারেট এরিয়া, যা ফয়ার অথবা ফাংশন স্পেস হিসেবে ব্যবহার করা যায়। এয়ারপোর্টের সুবিধাযুক্ত উত্তরপূর্বের দ্রুত বর্ধনশীল শহর…
Read More
বড়ো ঘোষণা সিনে জগতে!

বড়ো ঘোষণা সিনে জগতে!

সিনেমাপ্রেমিদের জন্য সুখবর৷ স্বাস্থ্যবিধি মেনে আগামী সোমবার থেকে ১০০ শতাংশ আসনে দর্শক বসাতে পারবেন সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এ দিন জারি করা নতুন একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, কোভিড-১৯ লকডাউনের পর্যায়ক্রমিক স্বাচ্ছন্দ্যের একটি অংশ হিসাবে সোমবার থেকে ভারত জুড়ে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিকে একশো শতাংশ আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর ট্যুইট করে জানান, চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে সংশোধিত এসওপি জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রেক্ষাগৃহগুলিকে সমস্ত আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি করোনা মোকাবিলায় নজরদারি অব্যাহত রাখার পরামর্শ দিয়ে নতুন…
Read More
ভিআই এমফাইন পার্টনারশিপ

ভিআই এমফাইন পার্টনারশিপ

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল এমফাইন-এর সঙ্গে। এমফাইন হচ্ছে ভারতের প্রথম এআই-চালিত হেলথকেয়ার প্লাটফর্ম, যা রোগীদের সঙ্গে বিখ্যাত হসপিটাল চেইনগুলির চিকিৎসকদের তাৎক্ষণিক যোগাযোগ ঘটায়। এমফাইন অ্যাপের মাধ্যমে ভিআই গ্রাহকরা তাদের পছন্দমতো কোনও হাসপাতালের চিকিৎসককে বেছে নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। রোগীরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে চ্যাট বা ভিডিয়োতে আলোচনা করে প্রেসক্রিপশন গ্রহণে সক্ষম হবেন। এমফাইন অ্যাপ রোগীদের ইমেজ, আগের মেডিক্যাল রেকর্ড ও প্রেসক্রিপশন আপলোড করার সুবিধা দেয়। ভারতের ৬০০টিরও বেশি নামী হাসপাতালের ৩৫টি বিভাগের সেরা চিকিৎসক-সহ ৪০০০-এরও বেশি চিকিৎসককে এমফাইন-এ পাওয়া যাবে।  ভিআই-এর চিফ মার্কেটিং অফিসার অবনীশ খোসলা এবং এমফাইন-এর চিফ বিজনেস অফিসার ও ফাউন্ডিং মেম্বার…
Read More
অঞ্চল সভাপতি মনোনয়নকে ঘিরে বিরোধ তৃণমূলে

অঞ্চল সভাপতি মনোনয়নকে ঘিরে বিরোধ তৃণমূলে

নতুন অঞ্চল সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে ফাটল ধরল জোড়াফুলের মাটিতে। যার জেরে হরিশচন্দ্রপুর ১নং ব্লকের রশীদাবাদ গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মীদের মধ্যে বিরোধ বাধে। জানা গেছে গেটে তালা ঝুলিয়ে তৃনমূলের পতাকা টাঙিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় তৃনমূল কর্মী নেতারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। শ্লোগান " মানিক দাস হটাও, তৃনমূল বাঁচাও"। সম্প্রতি ব্লক তৃনমূল কমিটি ঘোষণা করেছে দল। তারপর থেকে শুরু হয়েছে নেতা কর্মীদের অসন্তোষ। বিরোধের সূত্রপাত অঞ্চল সভাপতি সেখ জুয়েল কে নিয়ে। তাকে মানতে চাইছে না কেউই। কারন এক বছরও হয়নি সেখ জুয়েল তৃনমূলে যোগ দেওয়া। তাকে কি করে মেনে নেবেন দলের কর্মী নেতারা। অথচ কারও সাথে আলোচনা না করে…
Read More
চাকরির দাবিতে তিস্তা ভবনের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ল্যান্ডলুজারদের

চাকরির দাবিতে তিস্তা ভবনের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ল্যান্ডলুজারদের

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই চাকরির দাবিতে এশিয়ান হাইওয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটি। জানা গেছে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে এই আন্দোলন ধাপে ধাপে চালিয়ে যাচ্ছে তারা।এদিন তিস্তা ভবনের প্রশাসনিক অফিসে তালা ঝুলিয়েও বিক্ষোভও দেখান তারা। ল্যান্ডলুজারদের দাবি তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তারা তিস্তা সেচ খালের জন্য জমি দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন জমিদাতা চাকরি পেলেও অধিকাংশ জমিদাতাই এখনো চাকরি পাননি। যদিও পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে রাস্তা থেকে উঠিয়ে দেয়। রাস্তা থেকে উঠে গিয়েই তারা তিস্তা প্রশাসনিক ভবনের সমস্ত কর্মী এবং আধিকারিকদের বের করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। প্রসঙ্গত আর কিছুক্ষন পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই রাস্তা ধরেই উত্তরকন্যায়…
Read More
কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ ,পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল

কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ ,পোড়ানো হল প্রধানমন্ত্রীর কুশপুতুল

কৃষিবিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাল সিপিআইএমএল জলপাইগুড়ি শাখা। জানা গেছে রবিবার সন্ধ্যায় কদমতলা মোড়ে এই বিক্ষোভ দেখায় তারা। দেশের কৃষকরা আন্দোলন করছে, এ খেয়ে মারা যাচ্ছে অথচ মোদী তাতে কোনো দৃষ্টি দিচ্ছে না। এই কৃষক বিরোধী সরকারের প্রতিফলন ঘটবে।সাধারণ মানুষ এর জবাব দেবে ভোট বাক্সে।দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বাসুদেব বসু বলেন, " কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে।"
Read More
টেট পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম দুই পরীক্ষার্থী সহ চারজন

টেট পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম দুই পরীক্ষার্থী সহ চারজন

টেট পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পরীক্ষার্থীদের গাড়ি। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হল দুই পরীক্ষার্থী সহ চারজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। জানা গেছে গতকাল চোপড়ার দুই পরীক্ষার্থী তাদের অভিভাবক সহ একটি ব্যক্তিগত চারচাকার গাড়ি নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইসলামপুর জাতীয় সড়কে একটি বালির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই পরীক্ষার্থী সহ চারজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , চোপড়ার দিক থেকে আসা একটি চার চাকার আরটিগা গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালির ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসীর তৎপরতায় গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে আহতদের উদ্ধার করা হয় এবং…
Read More
প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, চলচ্চিত্র জগতে শোকের ছায়া

প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব। তেরো পার্বণ ধারাবাহিকের গোরা-র দাদার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জানা যাচ্ছে, শনিবার ভোর রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্র জগত শোকস্তব্ধ।
Read More
জমির সীমানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার কান্ড চোপড়াতে

জমির সীমানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমার কান্ড চোপড়াতে

জমির সীমানাকে কেন্দ্র কেন্দ্র করে কোন্দল ,পরে সেই কোন্দল রাজনৈতিক রঙ লেগে ধুন্ধুমার লেগে গেল চোপড়াতে। জানা গেছে এনিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায় ।অভিযোগ, জমির সীমানা দেওয়ার পর এক পক্ষ অপর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চোপড়া থানার মিলিক হরনখরি গ্রামের ঘটনা। এলাকার বিজেপি সমর্থক হাসিবুর রহমান জানান, তিনি বিজেপিকে সমর্থন করেন বলে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এই আক্রমণ চালিয়েছে।জায়গার দখলকে কেন্দ্র করেই এই ঘটনা। আচমকা শনিবার সকালে বিরোধী দলের বেশ কয়েকজন তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার স্ত্রীকে মারধর করে এবং তাদের ধানে আগুন লাগিয়ে দেয়।…
Read More
দাবি পূরণ হয়নি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকছে এয়ারপোর্টের ট্যাক্সিচালকরা

দাবি পূরণ হয়নি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকছে এয়ারপোর্টের ট্যাক্সিচালকরা

আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা। জানা গেছে তাদের দাবিগুলি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন গাড়ির মালিক এবং ড্রাইভাররা। ট্যাক্সি চালকদের অভিযোগ, করোনাকালীন সময়ে যেহেতু আট নয়মাস গাড়ি চলে নি তাই প্রশাসনকে ট্যাক্সের টাকা মুকুব করতে হবে। এবং ভাড়া বৃদ্ধি করতে হবে। কিন্তু উল্টে পুলিশ ফাইন করছে।এতে ক্ষুব্ধ হয়ে ট্যাক্সী চালকরা উত্তরবঙ্গ দার্জিলিং সহ সিকিমেও পরিষেবা বন্ধ রাখছে। যতদিন পর্যন্ত প্রশাসন তাদের দাবি মানবে না ততদিন পর্যন্ত তারা এই হরতালের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি এই সিদ্ধান্তে তাদের পাশে দাড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলের…
Read More
দলীয় কর্মীসূচীর মধ্যেই কোন্দল তৃণমূলে, অস্বস্তিতে শাসকদল

দলীয় কর্মীসূচীর মধ্যেই কোন্দল তৃণমূলে, অস্বস্তিতে শাসকদল

কৃষি বিলের প্রতিবাদ কর্মসূচি পালনের সময়েই দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে উঠল মালদার কালিয়াচক তৃণমূল কংগ্রেসের কমিটির নেতাদের মধ্যে। জানা গেছে বেশ কয়েকমাস থেকেই নতুন কমিটি নিয়ে ক্ষোভ জমে অনেক নেতার মধ্যে। এদিন সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের এক দলীয় অনুষ্ঠানে জানা গেছে , শনিবার বিকালে কালিয়াচক ১ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বড়নগর ডাঙ্গার মাঠে তৃণমূলের উদ্যোগে কর্মী সভাটি অনুষ্ঠিত হয় । সেখানেই কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল আইন প্রত্যাহারের বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কালিয়াচকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল কমিটি গঠন নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন উপস্থিত নেতারা। এদিনের এই সভায় উপস্থিত হয়েছিলেন কালিয়াচক ১ পঞ্চায়েত…
Read More
মহাত্মার প্রয়াণ দিবস পালন করল তৃণমূলের শিক্ষক সংগঠন

মহাত্মার প্রয়াণ দিবস পালন করল তৃণমূলের শিক্ষক সংগঠন

জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করল শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠন। শনিবার দুপুরে শহরের সমাজপাড়ার IMA ময়দানে জমায়েত হন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কর্মীরা। পরে সেখান থেকে মৌন মিছিল করেন তারা।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষক শিক্ষিকাদের মিছিল শেষ হয়। গান্ধীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান সকলে। পরে মূর্তি সংলগ্ন এলাকায় অবস্থান ও পথসভা করে বসেন তারা। এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন সংগঠনের জেলা সভাপতি নির্মল সরকার, সহ সভাপতি অরূপ দে ও স্মরজিৎ চাকী, সার্কেল সভাপতি শঙ্খমিত্র মজুমদার প্রমুখ। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকা এদিনের কর্মসূচীতে শামিল হন। পরে জেলা সভাপতি…
Read More