ব্যবসা

বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য

বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, চাঞ্চল্য

সাতসকালে বিজেপি নেতার বাড়ি থেকে বিক উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। জানা গেছে মালদার চাঁচলের থানাপাড়া এলাকার শিব শঙ্কর নামে জনৈক বিজেপি কর্মী-নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ না হতেই যেভাবে মালদা জেলা জুড়ে বোমা উদ্ধার হচ্ছে তাতে মালদা জেলাবাসী রীতিমতো সন্ত্রস্ত। শিবশঙ্করের স্ত্রী প্রিয়া দাসের অভিযোগ করে বলেন,পাড়ায় কারোও সাথে পুরোনো বিবাদ নেই।তবে এটা শাসকদলের চক্রান্ত হতে পারে বলে তিনি মনে করছেন।গোটা ঘটনায় উত্তপ্ত চাঁচলের রাজনৈতিক মহল। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করেছে এবং কে বোমা রাখলো পুলিশ তা তদন্ত শূরু করেছে।এদিকে…
Read More
আইআইএফএল  ফাইন্যান্সের গোল্ড লোন মেলা

আইআইএফএল ফাইন্যান্সের গোল্ড লোন মেলা

ভারতের অন্যতম বৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স আসামে লঞ্চ্‌ করেছে ‘গোল্ড লোন মেলা’। সকল নতুন গ্রাহক ১০,০০০ টাকা বা তার অধিক গোল্ড লোনের উপরে নিশ্চিত উপহার পাবেন। এই স্কিমে পাওয়া যাবে আকর্ষণীয় সুদের হার, যার শুরু মাসিক ১% থেকে। সঙ্গে থাকবে মাত্র ৫ মিনিটের দ্রুত ঋণদান প্রক্রিয়া, গোল্ডের উপরে সর্বোচ্চ লোন ভ্যালু ও সহজ ডিজিটাল পেমেন্ট অপশন। এই অফারের সুবিধা পাওয়া যাবে আসামের ২৮টি আইআইএফএল গোল্ড লোন ব্রাঞ্চে। উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্স হল ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স কোম্পানি, যার নিয়ন্ত্রিত অ্যাসেটের পরিমাণ ৪০,০০০ কোটি টাকা। আইআইএফএল ফাইন্যান্সের উপস্থিতি রয়েছে ২৫০০টি স্থানে। ‘গোল্ড লোন মেলা’ প্রসঙ্গে আইআইএফএল ফাইন্যান্সের ইস্ট জোনাল…
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে বাগডোগরা সংলগ্ন গঙ্গারাম চাবাগানে। জানা গেছে এদিন রাতে জাতীয় সড়কের পাশে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রাদের অনুমান গাড়ির ধাক্কাতেই চিতাটির মৃত্যু হয়েছে। পরবর্তীকালে বনকর্মীদের ফোন করা হলে ঘটনাস্থল থেকে চিতাবাঘটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে বাঘটির কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে বনদপ্তরের কর্মীরা।
Read More
ভারতের বৃহত্তম অনলাইন জিকে অলিম্পিয়াড

ভারতের বৃহত্তম অনলাইন জিকে অলিম্পিয়াড

‘মাইন্ড ওয়ার্স’ ভারতের বৃহত্তম অনলাইন জেনারেল নলেজ অলিম্পিয়াড ২০২০ শুরু করেছে। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য তৈরি করে তোলা। উল্লেখ্য, মাইন্ড ওয়ার্স হল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের মাল্টিপ্লাটফর্ম নলেজ প্রোগ্রাম।  ২২ নভেম্বর ২০১০ থেকে শুরু হওয়া ন্যাশনাল লেভেলের এই চ্যাম্পিয়নশিপ চলবে ৭ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। ভারতের সকল এডুকেশন বোর্ডের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে যোগ দিতে পারে। পরীক্ষা হবে ১৭ জানুয়ারি, ২৪ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি। ২০ মিনিটের পরীক্ষায় ৫টি বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস সংক্রান্ত প্রশ্নাবলী থাকবে। দেশের ৫০০০ স্কুলের প্রিন্সিপাল ও পড়ুয়াদের মধ্যে চালানো এক সমীক্ষার মাধ্যমে এই অলিম্পিয়াডের পরিকল্পনা করা হয়েছে। এই অনলাইন…
Read More
লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার, ধৃত চার

কাঠপাঁচারের আগে দুই গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করল সালুগারা রেঞ্জের বনকর্মীরা। জানা গেছে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সালুগারা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত তার টিমকে নিয়ে বেঙ্গল সাফারি পার্কের কাছে তল্লাশি চালাতেই দুটি গাড়ি থেকে উদ্ধার হয় জঙ্গলের মূল্যবান সেগুন কাঠ। জানা সেই কাঠের বাজার দর আনুমানিক পাঁচ লক্ষ টাকা।এই ঘটনায় দুটি গাড়ি সহ চারজনকে আটক করা হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন এই কাঠ বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা। ধৃত চার কাঠ পাচারকারীকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো । দামী সেগুন কাঠ কালিম্পং থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল । এই পাচারকারী দলের কিঙ পিন বিপুল দাস…
Read More
বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়

বিয়ের পিঁড়িতে বসছেন মৌনী রায়

কোভিডের বিষ পেরিযে নতুন বছরে বিয়ের মহোৎসবে টলিবলি পাড়া।একেরপর এক মহারথী অভিনেতা অভিনেত্রীরা সাতপাকে বাধা পড়ছেন। এবার বলিউডে জোর গুঞ্জন মৌনী রায়কে নিয়ে। বলিপাড়ায় কান দিলেই শোনা যাচ্ছে যে উত্তরের মৌনী রায় এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন । কিন্তু পাত্র কে? এখনো খোলসা করে কিছু জানাননি মৌনী।তবে জানা যাচ্ছে মৌনি রায় নাকি দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের গলাতেই মালা দিতে চলেছেন ৷ সূরজ নাম্বিয়ার হলেন, দুবাইয়ের বাসিন্দা পেশায় ব্যাঙ্কের কর্মচারী ৷ এই সূরজের সঙ্গেই নাকি বহুদিন ধরে টুকটাক প্রেম করে চলেছেন মৌনি ৷ কেরিয়ারের শুরু থেকে এই সূরজ নাকি সব ধরনের সাহায্য করেছেন মৌনিকে ৷ এমনকী, মৌনির কেরিয়ারের জন্যই ধৈর্য ধরেছেন…
Read More
তান্ডব নিয়ে তুলকালাম, ধর্ম অবমাননার অভিযোগ

তান্ডব নিয়ে তুলকালাম, ধর্ম অবমাননার অভিযোগ

অ্যামাজন প্রাইমের সাম্প্রতিক ওয়েব সিরিজের নাম যিনি তাণ্ডব রেখেছিলেন, তিনি কল্পনাও করেননি যে তা এমন ভাবে সত্যি হয়ে উঠতে পারে! কারণ এই ওয়েব সিরিজ নিয়ে রীতিমতো তাণ্ডবই শুরু হয়েছে দেশে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ মনোজ কোটাক । এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা (সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি , অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিত- সবার নাম করে একটি এফআইআর দায়ের করা হয়েছে লখনউতে। অভিযোগ একটাই- এই ওয়েব সিরিজে অপমান করা হয়েছে হিন্দু দেবদেবীদের।এই অভিযোগ করার পর একদল সরকারি অফিসার এই সিরিজ দেখেন। বলা হয়েছে যে, এখানে নানা…
Read More
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে  আন্দোলন

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন

কৃষক বিরোধী কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতেশিলিগুড়ি গান্ধিমূর্তি পাদদেশে বিক্ষোভ দেখাল AIKKMS এর দার্জিলিং জেলা মহিলা সংগঠন ।জানা গেছে ১৮ই জানুয়ারি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশব্যাপি কিষান মহিলা দিবসের ডাক দিয়েছে AIKKMS। সেই আন্দলনের অঙ্গ হিসেবে শিলিগুড়ি প্রধান ডাকঘরের গান্ধীমুর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসুচি গ্রহন করা জেলা মহিলা সংগঠনের পক্ষ থেকে।এদিনের এই অবস্থান বিক্ষোভে সংগঠনের পক্ষ থেকে বক্ত্যব্য রাখেন জয়ন্তী ভট্টাচার্য্য,মানী রায়,সুপ্রীতি পাল সহ অন্যান্য নেত্রিবৃন্দ।
Read More
আগামীকাল থেকে শুরু ৩২তম বইমেলা শুরু মালদায়

আগামীকাল থেকে শুরু ৩২তম বইমেলা শুরু মালদায়

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা। আজ তারই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন মালদার জেলাশাসক রাজশি ঘোষ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।জানা গেছে এই বইমেলা আগামীকাল শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হবে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে। এ বিষয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক প্রমোদ কুমার মাহাতো জানান,এবছর বই মেলায় থাকবে ১১০ টি স্টল। তারমধ্যে থাকতে পারে কলকাতার 50 টি বইয়ের স্টল, এছাড়া বাংলাদেশের বইয়ের স্টল মেলায় থাকে তার আবেদন জানানো…
Read More
বকেয়া পাওনার দাবিতে অশোককে আটকে রাখলেন বিক্ষোভরত কংগ্রেসকর্মীরা

বকেয়া পাওনার দাবিতে অশোককে আটকে রাখলেন বিক্ষোভরত কংগ্রেসকর্মীরা

পুরনিগমের কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে পুরনিগনের বর্তমান পুরপ্রশাসক অশোক ভট্টাচার্যকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো কর্মচারী। জানা গেছে পুরনিগমের প্রায় তিনভাগ কর্মচারীর বকেয়া বেতন পড়ে রয়েছে। আগামী তিনদিনের মধ্যে বকেয়া বেতনের দাবিতে এদিন প্রশাসকের ঘরে বিক্ষোভ দেখালেন তারা।কর্মীদের দাবি করোনায় যখন শহর শিলিগুড়ি বাইরে বেরোতে সাহস পাচ্ছিল না সেসময় পুরো শহরকে জঞ্জালমুক্ত , ডেঙ্গুমুক্ত করে রেখেছে তারা।তাদের অভিযোগ বাকি কর্মীরা সবাই বকেয়া বেতন পেয়ে গেলেও আমরা এখনো টাকা পাইনি। পুরনিগমের প্রশাসক অশোক জানিয়েছেন বিল তৈরি করতে দেরি হওয়ায় তাদের টাকা ঢুকতে দেরি হচ্ছে।জানা গেছে দেড় ঘন্টারও বেশী সময় ধরে আটকে নিজের ঘরে প্রশাসক অশোক ভট্টাচার্য্য। তিনদিনের মধ্যে বকেয়া মেটানোর আশ্বাস…
Read More
তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ জলপাইগুড়িতে

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ জলপাইগুড়িতে

এক তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক তোলপাড় জলপাইগুড়ি জেলার রাজনীতি। সূত্রের খবর তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত চার বিজেপি কর্মীকে আটক করা হয়েছে । জানা গেছে রবিবার রাতে রঞ্জিত অধিকারী নামে এক তৃণমূল কর্মী দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে অস্ত্র দিয়ে আঘাত করে।রাতেই তাকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি চুড়াভান্ডার হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হয়।অভিযোগে তীর বিজেপির বিরুদ্ধে।ঘটনায় আটক ৪ বিজেপি কর্মী।দেহ নিয়ে আসা হয়েছে ময়নাগুড়ি থানায়।সেখান থেকে জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে তার দেহ বলে জানা গেছে পুলিশ সুত্রে।ঘটনার তদন্তে পুলিশ।
Read More
আগুনে ভস্মীভূত  দোকান

আগুনে ভস্মীভূত দোকান

আগুনে পুড়ে গেল ইসলামপুর থানার বিপরীতের বেশ কয়েকটি দোকান। জানা গেছে গতকাল রাতের দিকে আচমকাই থানার বিপরীতে বেশকয়েকটি দোকানে আগুন লাগার খবর ছড়িয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর তৎপরতায় আগুন বেশি ছড়িয়ে পরতে পারে নি। কিভাবে আগুন লাগল তার কারণ এখনো জানা যায়নি বলে সূত্রের খবর।প্রাথমিকভাবে পুলিশের অনুমান শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
একইরাতে দুই ব্যাংকে লুঠের চেষ্টা শিলিগুড়িতে

একইরাতে দুই ব্যাংকে লুঠের চেষ্টা শিলিগুড়িতে

রবিবার রাতে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়িতে। জানাগেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলতেই বিষয়টি নজরে আসে।পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে রবিবার ব্যাংক বন্ধ থাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। বিল্ডিংয়ে দুই ফ্লোরে দুটি ব্যাংকে চোরের দল ঢোকে। শাটার খুলে ব্যাংকের ভিতরে ঢুকলেও টাকা নিতে পারেনি। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছে বিল্ডিংয়ের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়ে সাবলজাতীয় লোহা দিয়ে তালা ভেঙেছে বলে তাদের দাবি। তারা জানিয়েছে ব্যাঙ্কের ভিতর একটি সাবল পাওয়া গিয়েছে। ব্যাংকের ভিতরের সিসিটিভি মুখ গুলিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই…
Read More
আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের নতুন শাখা

আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের নতুন শাখা

জোরহাটে তাদের প্রথম ফুল-সার্ভিস ব্রাঞ্চ খোলার কথা ঘোষণা করল আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এবিএইচআইসিএল)। একটি উল্লেখযোগ্য নন-ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের’ হেলথ ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি হল এবিএইচআইসিএল হল। মানুষের স্বাস্থ্যগত সমস্যার সময়ে আর্থিক সুরক্ষা প্রদানের যাবতীয় ব্যবস্থা করা হবে এই নতুন শাখা থেকে।  তাদের ‘ফিগিটাল’ ব্যবস্থার মাধ্যমে একটি নতুন ফ্রেমওয়ার্ক দ্বারা মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে এবিএইচআইসিএল। এর আওতায় থাকবে হেলথ ইন্স্যুরেন্স ও সুস্থ থাকার জন্য ওয়েলনেস প্রোগ্রাম। স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত একটি সার্বিক উন্নতিমূলক কোম্পানি হিসেবে জোরহাটের নতুন শাখায় সর্বোচ্চ মানের স্বাস্থ্য ও সুরক্ষা বিধির দিকে নজর রাখবে এবিএইচআইসিএল। এই শাখায় কোভিড-১৯ বিষয়ক সব নির্দেশাবলী…
Read More