ব্যবসা

গাড়ির ধাক্কায় জখম দুই চিতা, আহত পাঁচ যাত্রী

গাড়ির ধাক্কায় জখম দুই চিতা, আহত পাঁচ যাত্রী

বানারহাট এলআরপি মোড়ের কাছে ৩১সি জাতীয় সড়কে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় জখম হল দুটি চিতাবাঘ। গাড়ি উলটে জখম হয়েছেন পাঁচ যাত্রী। শুক্রবার রাতে দুর্ঘটনা পর চাঞ্চল্য এলাকায়। জানা গেছে কোচবিহার থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে বাড়ি ফেরার সময় সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলেন পাঁচজন । আচমকা জঙ্গল থেকে হঠাৎ জাতীয় সড়কে চলে আসে দুটি চিতাবাঘ।মুখোমুখি সংঘর্ষে দুই চিতা গুরুতর জখম হয়েছে বলে সূত্রের খবর।পাশাপাশি ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশে। ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছে । তাঁদের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ার পর বানারহাট থানার পুলিশকর্মী এবং বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজে নেমে…
Read More
নতুন বছরের প্রথমদিনেই বেঙ্গল সাফারিতে মানুষের ঢল

নতুন বছরের প্রথমদিনেই বেঙ্গল সাফারিতে মানুষের ঢল

কোভিড সতর্কতা নিয়েই নতুন বছরের আনন্দে ভাসল শিলিগুড়িবাসী। এদিন বেঙ্গল সাফারিতে পর্যটকের ঢল ছিল চোখে পড়ার মতো।করোনার প্রকোপ কমতেই মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে এবং আনন্দ নিতে এদিন শিলিগুড়ির উপকণ্ঠে জঙ্গল সাফারিতে ব্যাপক পর্যটকের সমাগম দেখা গেল। নতুন বছরে নতুন উদ্যমে পর্যটক এবং দর্শনার্থীদের স্বাগত জানাতে পার্ককেও সাজিয়ে কথা তোলে কর্মীচারীরা । পর্যটকদের কথা মাথায় রেখে বাড়তি পদক্ষেপ নিয়েছিল সাফারি কর্তৃপক্ষ । সাফারি পার্কের আধিকারিকরা জানিয়েছেন, পার্কে আসা প্রত্যেকে মাস্ক পরেই অনুমতি দেওয়া হয়। স্যানিটাইজেশন গেট এবং জুতো স্যানিটাইজেশন করেই পর্যটকদের পার্কের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।যাদের মুখে মাস্ক ছিল না, তাদের মাস্কও সরবরাহ করে পার্কের কর্মীরা। নতুন ইংরেজি সালের…
Read More
বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

বড় ঘোষণা করলেন মন্ত্রী হর্ষ বর্ধন

করোনার ভ্যাকসিন নিয়ে ভারতে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করে খরচ-খরচা নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিলেন বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানালেন দেশের প্রতিটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। যদিও, সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয়ভার বহন করবে না কেন্দ্রীয় সরকার। বরং স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলিয়ে যে ৩০ কোটি মানুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শুধুমাত্র তাঁদের টিকাকরণের খরচই বহন করবে সরকার। এমনটাই জানিয়েছেন নীতি আয়োগ প্রধান তথা ভারতে কোভিড-১৯ টাস্কফোর্সের নেতৃত্বে থাকা বিনোদ প্রধান।
Read More
জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা

আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নতুন কমিটি গঠিত হল। জানা গেছে নতুন বছরের প্রথমদিন শুক্রবার রাজীব ভবনে সাংবাদিক সম্মেলনে ডেকে নতুন জেলা কমিটি ঘোষণা করেন জেলার সভাপতি পিনাকী সেনগুপ্ত । জেলা কংগ্রেস সভাপতি বলেন, ৬৪ জনের নতুন কমিটি‌ গঠন করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ১৫ টি সাংগঠনিক ব্লকে ১৫ জন সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া পূর্ণাঙ্গ জেলা কমিটি‌তে ১৪ জন সহ সভাপতি রয়েছেন। সাধারণ সম্পাদক রয়েছেন মোট ১৭ জন। সম্পাদক রয়েছেন ১২ জন। জেলা কমিটি‌তে রয়েছেন ২১ জন এক্সিকিউটিভ সদস্য।
Read More
বছরের প্রথম দিনে লাঞ্চে বিরুস্কা

বছরের প্রথম দিনে লাঞ্চে বিরুস্কা

প্রথমবার মা হবেন অনুষ্কা শর্মা। নতুন বছরের শুরুতেই আসবে নতুন অতিথি। দেশের অন্যতম চর্চিত জুটি বিরুষ্কার সন্তানের আগমন ঘিরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উন্মাদনার শেষ নেই।অগাস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অনুষ্কা। তারপর থেকেই পেজ থ্রি-র পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে হবু বাবা-মা। তাঁর প্রেগন্যান্সি ফ্যাশন থেকে ডায়েট- সবই প্রথম থেকেই সংবাদ শিরোনামে। এমনকি এই অবস্থায় ম্যাগাজিনের কভার ফটোর জন্য শুটিংও করেছেন। নতুন বছরের প্রথম দিনে অভিনেত্রী বন্ধুদের সঙ্গে লাঞ্চে যোগ দিলেন বিরাটের সঙ্গে। সস্ত্রীক হার্দিক পান্ডিয়া-সহ মোট আটজনে মিলে এ দিন লাঞ্চে গিয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিরাট নিজেই। 
Read More
সুপার ক্যারি – ‘৪ সাল তরক্কি কে’

সুপার ক্যারি – ‘৪ সাল তরক্কি কে’

মারুতি সুজুকির সুপার ক্যারি সাফল্যের ৪ বছর উদযাপন করছে। ২০১৬ সালে মারুতি সুজুকি কমার্সিয়াল সেগমেন্টে পদক্ষেপ করেছিল তার প্রথম কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারিকে সঙ্গে নিয়ে। এই শক্তিশালী মিনি ট্রাকের অধিকারীর সংখ্যা ৭০,০০০-এরও বেশি।  মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, সুপার ক্যারি পেট্রোল বিক্রয়ে ৭৫% মার্কেট শেয়ার-সহ এটাই প্রথম এলসিভি মিনি-ট্রাক যা লঞ্চ্‌ হয়েছে বিএস৬ পেট্রোল ভেরিয়েন্টে এবং দিচ্ছে পাওয়ারফুল ১১৯৬সিসি ৪ সিলিন্ডার দমদার ইঞ্জিন। মারুতি সুজুকি ২০১৬ সালে সুপার ক্যারি মিনি ট্রাক লঞ্চ্‌ করেছিল, আর এস-সিএনজি ভেরিয়েন্টের সুপার ক্যারি লঞ্চ্‌ করেছিল ২০১৭ সালে। কোম্পানির মিশন গ্রীন মিলিয়ন অনুসারী বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্ট লঞ্চ্‌ হয়েছে…
Read More
নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা আলিপুরদুয়ার

নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা আলিপুরদুয়ার

উত্তরবঙ্গে সংখ্যালঘু নস্য শেখ কেন্দ্রীয় কমিটির সভা হলো আলিপুরদুয়ারে। এদিন আলিপুরদুয়ারে দলসিংপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।এদিনের সভা শেষে উত্তরবঙ্গ উন্নয়ণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজিজুল মিঞা জানান আমাদের দীর্ঘদিনের দাবী নস‍্যশেখ উন্নয়ণ পর্ষদ গঠন করা । আমরা উত্তরবঙ্গের পিছিয়ে পড়া নস‍্যশেখ সম্প্রদায়ের মানুষদের দীর্ঘদিনের দাবি আমাদের জন‍্য নস‍্য শেখ উন্নয়ণ পর্ষদ গঠন । গত ১৬ ডিসেম্বর মূখ্যমন্ত্রী কোচবিহারের এসে আশ্বাস দিয়েছেন উন্নয়ণ পর্ষদ গঠন হবে এতে আমরা খুশি কেননা আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।
Read More
রপ্তানি বৃদ্ধির পরিকল্পনায় নজর এশিয়ান গ্রানিটোর

রপ্তানি বৃদ্ধির পরিকল্পনায় নজর এশিয়ান গ্রানিটোর

ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড চলতি অর্থবর্ষে রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেছে। বর্তমানের ১০০ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্ক বাড়িয়ে চলেছে এশিয়ান গ্রানিটো। এশিয়ান গ্রানিটো হল ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার। ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে এই কোম্পানির রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য এশিয়ান গ্রানিটো মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলেন,…
Read More
এবার থেকে পাহাড়ের জনতা নেতাকে চালাবে, হুঁশিয়ারি রাজুর

এবার থেকে পাহাড়ের জনতা নেতাকে চালাবে, হুঁশিয়ারি রাজুর

পাহাড়ে অনেক নেতা এসেছে, পার্টি এসেছে।সবাই শুধু জনতার ভোট নিয়ে নিজের আখের গুছিয়েছে ,এবার সেই দিন শেষ। এবার থেকে পাহাড়ের জনতাই নেতা।ঠিক করবে, নেতা নয়। এভাবেই বক্তব্য রেখে বিমল গুরুং এবং অনিত বিনয়দের বার্তা দিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। এদিন নকশালবাড়ি ব্লকের নিরপানিতে প্রকাশ্য জনসভায় একুশের ভোটের কাঠি বাজালেন সাংসদ। নতুন বছরের শুরু দিনেই রাজুর বার্তা তিনি এতদিন রাজনীতি বোঝেন নি ।জনতার রায়ে সাংসদ হয়েছিলেন ।এবার তিনি আসল রাজনীতি শুরু করবেন বলেও পরোক্ষে পাহাড়ের বিমল অনিতদের বার্তা দিয়ে রাখলেন। সাংসদ এদিন চাবাগানের প্রসঙ্গে জানান, চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি হার আগামী তিনমাসের মধ্যেই বাড়বে।এজন্য নতুন বিল পাশ হয়ে গেছে । শ্রমিকদের…
Read More
সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

সুখবর ইপিএফ হোল্ডারদের জন্য

৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে নতুন বছরে উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার৷ ইপিএফের সুদের হার বৃদ্ধি পাচ্ছ৷ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে এবার থেকে ইপিএফে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ মিলবে৷ দেশের প্রায় ৬ কোটি সদস্যের জন্য শীঘ্রই এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই তারা এ ব্যাপারে উদ্যোগী হয়ে উঠেছে। করোনার অস্বাভাবিক পরিস্থিতে নতুন বছরের শুভেচ্ছা।
Read More
হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

শিলিগুড়ি পুরসভার বহুতলে হঠাৎ আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়িতে। যদিও ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এদিন শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে ভুটিয়া মার্কেট সংলগ্ন এক বহুতল বাড়িতে ছাদের উপড়ে আগুন লাগে। পুলিশ জানিয়েছে নতুন বছর উপলক্ষে বাড়ির কয়েকজন পিকনিকের আয়োজন চলছিল।হঠাৎ গ্যাসের ওভেন থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক অভিষেক বসু জানিয়েছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়েই শিলিগুড়ির মিলনপল্লী দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More
বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

নতুন বছরের শুরুটা নতুন করে শুরু করল গ্রীন ভ্যালি সংস্থা। শীতে দুঃস্থদের উষ্ণতা দিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সংস্থার সদস্যরা।জানা গেছে এদিন প্রায় ৮০০ জন গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করল গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি শহরের নেতাজি মডার্ন ক্লাবের মাঠে একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে কম্বলগুলো তুলে দেন গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার সহ অন‍্যান‍্য কর্মকর্তা‌রা। প্রশান্ত সরকার বলেন, গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে‌ন তাঁরা। বলেন, জলপাইগুড়ি সহ রাজ‍্যের বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের এই সংগঠন। এমনকি দেশ…
Read More
টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

ঘোষণা মতো নতুন বছরের প্রথমদিন থেকে রেজিস্ট্রেশন বা টিন ছাড়া টোটোর বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আর এর জেরেই ট্রাফিক সমস্যার সুরাহা পাওয়া গেল হাতেনাতে। জানা গেছে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে ততরব বিরুদ্ধে পথে নামে পুলিশ। পুলিশের দাবি প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০টিরও বেশি টোটো আটক করা হয়েছে। সূত্রের খবর এই বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে শহর শিলিগুড়ির ট্রাফিক জ্যাম কোনো উধাও। শিলিগুড়ির ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের।এর পর টোটো আসার পর থেকে শিলিগুড়িতে ট্রাফিক সমস্যা আরো ভয়ানক হয়েছে বলে দাবি শহরবাসীর। তাদের এ অভিযোগ দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ির হাসমিচক…
Read More
স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড বানাতে গিয়ে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হলো উত্তরদিনাজপুরের বিড়ঘই গ্রাম পঞ্চায়েত। এই চরম বিশৃঙ্খলা দুইপক্ষের হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেলে ঘটনায় চার জন জখম হন বলে খবর। এই ঘটনার ফলে স্বাস্থ্যসাথীর কার্ডের ফোটো তোলার কাজ সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যসাথীর নতুন কার্ডের আবেদনকারীদের ছবি তোলার ক্যাম্প হচ্ছিল। সেখানে মোক্তার আলি সহ বেশ কয়েকজন মিলে লাইনে দাড়িয়ে থাকা খাইরুন্নেসা নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধার ছেলে আব্দুল…
Read More