29
Aug
সাহিত্যে নোবেল জয় ব্যাপারটা যেন অপ্রত্যাশিত। কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি। ডন ডেলিলো, হারুকি মুরাকামি কে ছেড়ে বব ডিলান? সঙ্গীতশিল্পী, গীতিকার! নাহ্, এ নামটা শুধু অপ্রত্যাশিতই ছিল না, অনেকটা অনুচ্চারিতও ছিল।নোবেল কমিটি ডিলানের পক্ষে একটা যুক্তি দাঁড় করিয়েছিলেন, কারণ কমিটিও জানতো, এই পুরস্কারের পক্ষ এবং বিপক্ষ নিয়ে নানা রকমের তর্কবিতর্কের সৃষ্টি হবে। তাই পুরস্কার ঘোষণার পূর্বে নোবেল দেয়ার শুধু যোগ্যতার ব্যাখ্যাই না, কেন গীতিকার শিল্পী বব ডিলান—সে পক্ষেও যুক্তি দেখিয়েছেন। আর সেসব যুক্তি কিন্তু একেবারে ফেলনা নয়। মনে রাখা যেতে পারে—সাহিত্যের প্রথাগত সীমানা ও ঐতিহ্য ভেঙে নোবেল কমিটি একটা দুঃসাহসী কাজ করেছে, এবং করেছে বলেই কিন্তু এর ফলে সঙ্গীতও তো সাহিত্যের মর্যাদার…
