দেশ

সাহায্যের হাত বাড়ালো রাশিয়া

সাহায্যের হাত বাড়ালো রাশিয়া

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারত। দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হয়েছে। কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি গোটা দেশ। এই সংকট মোকাবিলায় পুতিনের সঙ্গে ফোনে আলোচনা মোদির করোনা সংকটে ভারতের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। করোনা যুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন নমো। ১ মে প্রথমবারের জন্য ভারতে আসছে রাশিয়ায় তৈরি করোনা টিকা স্পুটনিক ভি -এর ডোজ।
Read More
শীর্ষে মৃত্যুর সংখ্যা

শীর্ষে মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনও রেকর্ড। সেই সঙ্গে দেশে ভাইরাসে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
নিয়ম লঙ্ঘন করলে হবে কড়া শাস্তি

নিয়ম লঙ্ঘন করলে হবে কড়া শাস্তি

দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। লাগামহীন করোনা সংক্রমণ। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। বাধ্য হয়েই মহারাষ্ট্র সরকারকে রাজ্যে লকডাউন জারি করতে হয়েছে। এবার বম্বে হাইকোর্ট কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র পুলিশকে। বলা হয়েছে লকডাউনে বাইরে বের হলে, পুলিশকে দেখাতে হবে আধার কার্ড। তা দেখাতে সেই ব্যক্তি অসমর্থ হলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা করা হবে। তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।
Read More
সাহায্যের হাত বাড়াবে সেনাবাহিনীও

সাহায্যের হাত বাড়াবে সেনাবাহিনীও

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে কাজ। এই দুর্ভোগে দেশবাসীকে সাহায্যের জন্য সেনাবাহিনীকে কাজে লাগানো হবে মঙ্গলবার এমনটাই জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এই পরিস্থিতিতে সেনার অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে। সেনার ভান্ডার থেকে হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার জোগান দেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, করোনা মোকাবিলায় বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
সাহায্যের হাত অন্য দেশেরও

সাহায্যের হাত অন্য দেশেরও

দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। এবার এই বিপর্যয়ের সঙ্কটের মধ্যে ভারতকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে আমেরিকা ও ফ্রান্স। ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই দুই দেশ। আমেরিকা একটি ভারত ভিত্তিক টাস্ক ফোর্স তৈরী করেছে। ওষুধ, ২০ হাজার অক্সিজেন কন্সেন্ট্রেটর দেওয়ার কথা হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করল ফ্রান্স। করোনা যুদ্ধের লড়াইয়ে ভারতকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই সিদ্ধান্তকে সঙ্গ দিচ্ছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপীয় ইউনিয়ন।
Read More
মৃত্যু কাড়ছে বহু প্রাণ

মৃত্যু কাড়ছে বহু প্রাণ

লাগামছাড়া সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েকদিনে দেশের দৈনিক মৃত্যুতে রোজই তৈরি হয়েছে নতুন রেকর্ড। বাড়ছে উদ্বেগ। রোজ তিন লক্ষাধিক আক্রান্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২,৭৭১ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২,৭৭১ জনের৷ শয্যা পেলেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। তবে কোভিড গ্রাফ নিম্নমুখী হোক, এই আশায় দিন গুনছে স্বাস্থ্যমহল থেকে আমজনতা, সকলেই।
Read More
বড় সাহায্য

বড় সাহায্য

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সেই পদক্ষেপের তালিকায় রতন টাটা। সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চিকিত্‍সক-নার্সদের বিনামূল্যে উড়ান দেবে রতন টাটার যাত্রীবাহী বিমান পরিবহন সংস্থা। সরকারের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।
Read More
চালু হল লকডাউন

চালু হল লকডাউন

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড সংক্রমণ সামলাতে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে দক্ষিণী রাজ্য কর্নাটকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন। জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। অন্যদিকে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী৷
Read More
নিখরচায় মিলবে ভ্যাকসিন

নিখরচায় মিলবে ভ্যাকসিন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। রীতিমতো ভয় ধরাচ্ছে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এই পরিস্থিতিতে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওল। ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। একমাত্র সরকারি হাসপাতালেই বিনামূল্যে করোনার টিকা পাওয়া যাবে। টিকাকরণের জন্য ভারতে এই মুহূর্তে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন টিকা দু’টিই ব্যবহার করা হচ্ছে।
Read More
আরও ঊর্ধ্বমুখী সংক্রমণ

আরও ঊর্ধ্বমুখী সংক্রমণ

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। সামান্যতমও কমল না সংক্রমণ। এদিন ও অব্যাহত থাকল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৫২,৯৯১ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫,৮৮৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত ৫৭।
Read More
হুঁশিয়ারি জারি

হুঁশিয়ারি জারি

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। চলছে মৃত্যু মিছিলও। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। এই অবস্থায় একাধিক রাজ্যে হাসপাতালে জীবনদায়ী গ্যাসের অক্সিজেনের জন্য দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন করোনা রোগীরা। এই সংকটের দিনে কেন্দ্র কিংবা রাজ্যকে কোনওরকম গাফিলতির জন্য রেয়াত করা হবে না বলেই কার্যত হুঁশিয়ারি দিল দিল্লি হাই কোর্ট। কোনও ব্যক্তি অক্সিজেন সরবরাহে বাধা দিলে তাকে ফাঁসি দেওয়া হবে। কো ভিড পরিস্থিতিতে গাফিলতির বিরুদ্ধে এভাবেই সরব হয়ে উঠল দিল্লি হাই কোর্ট। অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।
Read More
রেলের সাহায্য

রেলের সাহায্য

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। সাথে বাড়ছে অক্সিজেনের ঘাটতি। বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব। ইতিমধ্যেই এই ঘাটতি মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এবার সেই ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলের অক্সিজেন এক্সপ্রেস বিভিন্ন রাজ্যে অক্সিজেনের জোগান দিচ্ছে। মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ, যেখানেই অক্সিজেনের ঘাটতি সেখানেই পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন এক্সপ্রেস। ভারতীয় রেল গ্রিন করিডর করে অক্সিজেনের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি বিভিন্ন রাজ্যে পৌঁছে দিয়েছে।
Read More
আসছে আরেক আবিষ্কার

আসছে আরেক আবিষ্কার

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাসের আতঙ্ক। দিশেহারা অবস্থা৷ ভ্যাকসিন এসে গেলেও দেশে কোভিডের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে শীঘ্রই বাজারে আসতে চলেছে যুগান্তকারী এক আবিষ্কার। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে কোভিড টেস্টের ফলাফল। এমন যন্ত্রই আবিষ্কার করল আইআইটি খড়্গপুর। র‍্যাপিড অ্যান্টিজেনে অনেক সময় নেগেটিভ রিপোর্ট এলেও, আরটি-পিসিআরে তা পজিটিভ হয়ে যাচ্ছে। তবে, নানা পরীক্ষা-নিরীক্ষার পর বাজারজাত করার ছাড়পত্র মিলল গত ২১ এপ্রিল।
Read More
বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বড় সিদ্ধান্ত নিলো কেন্দ্র

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। নয়া অবতার নিয়ে অচিরেই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই হাসপাতালে প্রাণবায়ুর আকালের খবর শোনা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। এমন অবস্থায় অবশেষে উদ্যোগী হল কেন্দ্র। দেশে অক্সিজেন সংকট মেটাতে অক্সিজেন ও অক্সিজেন সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। আপাতত ৩ মাস এই ছাড় বলবৎ থাকবে। একই সঙ্গে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে করোনার টিকার ওপর থেকেও।  হাসপাতালগুলিকে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। দেশে অক্সিজেন সরবরাহ অবাধ রাখতে সেই শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। পাশাপাশি করোনার ওষুধের আমদানিতেও ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Read More