দেশ

মহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যু

মহারাষ্ট্রে গণপিটুনিতে সাধুদের মৃত্যু

মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে নিগ্রহ করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর এবিষয়ে কথা হয়েছে। তিনি তাঁকে কথা দিয়েছেন বিষয়টি দেখবেন বলে। গত বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে প্রায় ১২৫ কিমি দূরে ওই মর্মান্তিক নিগ্রহের ঘটনাটি ঘটেছে। শতাধিক অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, গ্রামবাসীরা এলাকায় চোর ঢুকে পড়ার গুজব শুনেছিল। তারপরই ভুল করে তিন ব্যক্তিকে অপরাধী মনে করে তাঁদের উপরে চড়াও হয়। উদ্ধব ঠাকরে সকলের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টিকে সাম্প্রদায়িক করে তুলবেন না। এর মধ্যে কোনও সাম্প্রদায়িক সূত্র নেই।''
Read More
লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

লকডাউন নিয়ে বার্তা প্রধানমন্ত্রী মোদির

কোভিড ১৯ (COVID-19) বা করোনা ভাইরাস নিয়ে লিঙ্কডিনে নিজের একটি লেখা ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । সেখানে তিনি লেখেন, “বিশ্ব যখন করোনা কোভিড ১৯ এর সঙ্গে লড়াই করছে, ভারতে উৎসাহী এবং উদ্ধাভবনী যুবকরা সুস্থ এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথ দেখাতে পারেন। লিঙ্কডিনে কিছু চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যা যুব ও পেশাদারদের আকৃষ্ট করবে”। লিঙ্কডিনে তিনি লেখেন, “শতাব্দীর তৃতীয় দশকের শুরুটা উল্টোপাল্টাভাবে হয়েছে। কোভিড ১৯ এর ফেল অনেক কিছুতে ব্যাঘাত ঘটেছে”। প্রধানমন্ত্রী লেখেন, “করোনা ভাইরাস উল্লেখযোগ্যভাবে পেশাদার জীবনের সীমানা বদলে দিয়েছে। এই সময়ে, বাড়িই নতুন অফিস। ইন্টারনেট নতুন মিটং রুম। এই সময়ের জন্য, সহকর্মীদের সঙ্গে বিচ্ছেদ ইতিহাস তৈরি…
Read More
কাশ্মীরে জঙ্গিহানা! শহিদ ৩ সিআরপিএফ জওয়ান

কাশ্মীরে জঙ্গিহানা! শহিদ ৩ সিআরপিএফ জওয়ান

লকডাউনের আবহে কাশ্মীরে জঙ্গি হানা। দক্ষিণ কাশ্মীরের সোপোরে এই হামলায় শহিদ হলেন সিআরপিএফ-এর ৩ জওয়ান। বারামুল্লা জেলায় রাজ্য পুলিশ ও সিআরপিএফ -এর যৌথ বাহিনীর টহলদারির সময় এই হামলা ঘটায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের খুঁজতে জেলা জুড়ে তল্লাশি অভিযান চালু করেছে বাহিনী। এদিকে, গত দু'সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলায় রক্তাক্ত হল উপত্যকা। চলতি মাসের প্রথমে কয়েকজন জঙ্গি, উপত্যকায় হামলা চালানোর ছক করছে এই খবর পেয়ে বিশেষ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। তারপরেই হার্ডমান্ডগুড়িতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের সময় নিকেশ হয় ২ জঙ্গি। তবে গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে ছিল। এই খবরে এলাকা জুড়ে চিরুণী…
Read More
সোমবার থেকে চালু হবে তথ্যপ্রযুক্তি সংস্থা, তবে পঞ্চাশ শতাংশের বেশি কর্মী নয়

সোমবার থেকে চালু হবে তথ্যপ্রযুক্তি সংস্থা, তবে পঞ্চাশ শতাংশের বেশি কর্মী নয়

২০ এপ্রিল থেকে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি (IT Firms) কাজ শুরু করতে পারে। তবে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে। এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্র (Central Goverment)। তবে এখুনি অর্ধেক তথ্যপ্রযুক্তি কর্মী কর্মক্ষেত্রে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে না। লকডাউন (Lockdown) আংশিক ওঠার বিষয়ে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন। ‘বায়োকন' সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ ওই বৈঠক সম্পর্কে জানিয়েছেন, ‘‘এটা অত্যন্ত জরুরি বৈঠক ছিল। ২০ এপ্রিল থেকে কিছুটা অর্থনৈতিক সক্রিয়তা দেখা যাবেয় আপনারা জানেন তথ্যপ্রযুক্তি অত্যন্ত জরুরি ক্ষেত্র। পুলিশ যে পাস ব্যবস্থা চালু করেছে তা ভালই কাজ করেছে। এটা বাড়ানো হবে। তবে অতিরিক্ত পাস দিতে হবে এই ছাড়…
Read More
দুঃস্থদের সাহায্যের জন্য ট্রাক বোঝাই খাবার ও ত্রাণ আমেথি পাঠালেন রাহুল গান্ধি

দুঃস্থদের সাহায্যের জন্য ট্রাক বোঝাই খাবার ও ত্রাণ আমেথি পাঠালেন রাহুল গান্ধি

লোকসভা ভোটে আমেথি তাঁকে খালি হাতে ফেরালেও, বিপর্যয়ে (Lockdown) এলাকার প্রতি দরাজ হলেন রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদের (Rahul Gandhi) সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এই দাবি করেছেন বিশ্লেষকরা। সম্প্রতি ছয় ট্রাক খাদ্য ও ত্রাণ সামগ্রী (Food and Relief Materials) আমেথি পাঠান এই কংগ্রেস সাংসদ। এলাকার জেলা কার্যালয়ে (Amethi) গিয়ে পৌঁছেছে ট্রাকবোঝাই সেই সামগ্রী। শুক্রবার কংগ্রেসের তরফে এমন দাবি করা হয়েছে। সূত্রের খবর, এলাকার প্রাক্তন এই কংগ্রেস সাংসদ পাঁচ ট্রাক বোঝাই চাল ও গম পাঠিয়েছেন। পাশাপাশি এক ট্রাক রান্নার তেল, ডাল ও অন্য সামগ্রী পাঠিয়েছেন। তাঁর নির্দেশ, "এলাকার দুঃস্থ ও গরিব পরিবারের মধ্যে বিতরণ করতে হবে এই ত্রাণ।" জেলা কংগ্রেসের সভাপতি অনিল…
Read More
করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন।

করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হতে এখন লাগছে ৬.২ দিন। লকডাউনের আগে যা দ্বিগুণ হচ্ছিল তিনদিনে। শুক্রবার সরকার একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে লব আগরওয়াল জানিয়েছেন, ‘‘লকডাউনের আগে কোভিড-১৯ সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছিল প্রায় ৩ দিনে। কিন্তু গত সাত দিনের তথ্য অনুযায়ী এখন ৬.২ দিনে সংক্রমণের পরিমাণ দ্বিগুণ হচ্ছে।''
Read More
অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের নতুন দিন বেছে নিতে ফিফার সঙ্গে কথা ফেডারেশনের

অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের নতুন দিন বেছে নিতে ফিফার সঙ্গে কথা ফেডারেশনের

২০১৭তে ভারত সাফল্যের সঙ্গে আয়োজন করেছিল অনূর্ধ্ব-১৭ ছেলের বিশ্বকাপ (FIFA U-17 Women's World Cup)। এ বার ভারতের সামনে রয়েছে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। কিন্তু করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের খেলা বন্ধ হয়ে রয়েছে। এক বছর পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অলিম্পিকও। এই অবস্থায় যে বিশ্বকাপ পিছবে তা স্বাভাবিক। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন দিন ঘোষণা করতে পারবে ফিফা এবং তারা। গত ৪ এপ্রিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মহিলাদের এই বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে ভারতের পাঁচটি শহর। যে পাঁচ ভেন্যুতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ২-২১ নভেম্বর এই টুর্নামেন্ট…
Read More
কোভিড-১৯ রোগীর চিকিৎসায় প্লাজমাথেরাপি শুরু হবে অবিলম্বে

কোভিড-১৯ রোগীর চিকিৎসায় প্লাজমাথেরাপি শুরু হবে অবিলম্বে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা আক্রান্ত গুরুতর অসুস্থদের ক্ষেত্রে প্লাজমাথেরাপি প্রয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেবল মাত্র গুরুতর অসুস্থ তথা ভেন্টিলেটরে থাকা কোভিড-১৯ আক্রান্তদের ক্ষেত্রেই এই প্লাজমাথেরাপির অনুমতি দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। তিনি বলেন, ‘‘যদি সফল হই, তাহলে আমরা গুরুতর অসুস্থ কোভিড-১৯ আক্রান্তদের জীবন বাঁচাতে পারব।''
Read More
লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়

লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়

নিজস্ব সংবাদদাতা : পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে মরিয়া। তাই লকডাউন ভেঙে জনস্রোত আছড়ে পড়ল  বান্দ্রায়। করোনা রুখতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।। সেদিনই 'সোশ্যাল ডিস্ট্যান্সিং'কে তুড়ি মেরে উড়িয়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজির হলেন হাজার-হাজার মানুষ। যাঁরা মূলত পরিযায়ী শ্রমিক। সকলেরই বক্তব্য, দিনের পর দিন সামান্য খাবারটুকুও জুটছে না তাঁদের। পাচ্ছেন না পানীয় জলও। তাই বাড়ি ফিরতে চান তাঁরা। সেই উদ্দেশেই স্টেশনে জমায়েত তাঁদের। যদিও পরিস্থিতি বেগতিক বুঝে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়।
Read More
মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ

মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ

করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষা পেতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দেশে দেশে লকডাউন ঘোষণা করে বাড়িতেই অবস্থান করতে বলা হচ্ছে। তবে তাতে থেমে থাকছে না মানুষের নিত্য জীবন। অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ বলছে চিকিৎসকরা। খবরে বলা হয়, বাঁচার প্রয়োজনে প্রতিদিনই বেড়েই আসতে হচ্ছে ঘরের বাইরে। যেতে হয় দোকানে, বাজারে । আবার কখনও যেতে হচ্ছে ডাক্তারের চেম্বারে বা ওষুধের দোকানে। আর বাইরে বের হলেই সঙ্গে থাকছে মোবাইল ফোন। কারোর সঙ্গে থাকছে অপরিহার্য চশমা । আমাদের সঙ্গে থাকা এই মোবাইল ফোন, চশমা বা বাজারের ব্যাগের মাধ্যমে ঘরে আসতে পারে ব্যাকটেরিয়া কিংবা…
Read More
করোনা মোকাবিলায় বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

করোনা মোকাবিলায় বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র।

বৃহস্পতিবার  করোনা মোকাবিলায় বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। অর্থমন্ত্রী জানান, এটি ১,৭২,০০০ কোটি টাকার প্যাকেজ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, আশাকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। এর ফলে ২০ লক্ষ কর্মী সুবিধা পাবেন। বিধবা, বিশেষভাবেসক্ষম ও ষাটোর্ধ্ব বয়সীদের জন্য ১,০০০ টাকা করে দেওয়া হবে। এতে তিন কোটি মানুষ উপকৃত হবেন। এই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ঘোষণা। দুটি ভাগে থাকছে এই যোজনা। খাদ্য সংক্রান্ত ও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ১০০ দিনের কাজের মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। এতে পাঁচ কোটি পরিবার সুবিধা পাবে। দেশের গরীব, নারী, শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা। দেশের যে…
Read More
কনিকা কাপুরের সংস্পর্শে ১৬২ জন

কনিকা কাপুরের সংস্পর্শে ১৬২ জন

গায়িকা কনিকা কাপুর করোনা ভাইরাসে আক্রান্ত। ভর্তি রয়েছেন লখনৌ এর একটি হাসপাতালে। আপনাদের জানিয়ে দিই কনিকা কাপুর ইংল্যান্ড থেকে ফিরেছিলেন, করোনা ভাইরাসের কোনও টেস্ট তিনি করেননি। এমন কী এই সময়ে তিনি পার্টিতেও গিয়েছিলেন। যদিও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই তিনি জানিয়েছিলেন। তথ্য গোপন করার জন্য কনিকা কাপুরকে ক্রমাগত ট্রোল করছেন মানুষজন। রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন কনিকা কাপুরের সংস্পর্শে এসেছিলেন ১৬২ জন। রিপোর্ট অনুযায়ী ১২০ থেকে ১৩০ জনের স্যাম্পল নেওয়া হয়েছে করোনা টেস্টের জন্য। কনিকা কাপুর এর পার্টিতে আসা ১৬২ জনের মধ্যে ৩৫ জন কানপুর থেকে এসেছিলেন। এখনও পর্যন্ত ৬৩ জনের স্যাম্পল নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। তাদের প্রত্যেকেরই করোনা নেগেটিভ…
Read More

দি.লি্লি .হিংসায় মৃত বেড়ে ৩৮

নিজস্ব সংবাদদাতা: হিংসার আগুনে জ্বলছে দিল্ল্লি। মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী-সহ বিভিন্ন এলাকায় চলে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রাজধানীতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। - হিংসার ঘটনায় বিভিন্ন মহলে প্রবল বিতর্কের মুখে পড়ে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের প্রধান শনিবার অবসরগ্রহণ করছেন। তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লির হিংসা ছড়িয়ে পড়ার পরই তাঁকে সিআরপিএফ থেকে তুলে এনে স্পেশ্যাল কমিশনারের পদে বসিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে বহিষ্কৃত আপ নেতা তাহির হুসেনের বাড়িতে সিট গিয়েছে। ভজনপুরা এলাকায় খুলছে দোকানপাট।  
Read More
বিহারে বিস্ফোরণে মৃত ৪…

বিহারে বিস্ফোরণে মৃত ৪…

নিজস্ব সংবাদদাতা:  রের মোতিহারিতে একটি স্বেচ্ছেসেবী সংস্থার রান্নাঘরে বয়লার ফেটে মৃত্যু হল অন্তত চার জনের। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ জনেরও বেশি আহত হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। মোতিহারির সুগাউলিতে শনিবার সকালে এই ঘটনা ঘটে। নব প্রভাস সংস্থা নামে একটি এনজিও-র রান্নাঘরে আচমকাই বয়লারে বিস্ফোরণ ঘটে। মিড ডে মিল রান্না করতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাঁদের চিকিত্‍সা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Read More