দেশ

ঠান্ডা ও দূষণের প্রভাবে অসুস্থ সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

ঠান্ডা ও দূষণের প্রভাবে অসুস্থ সোনিয়া গান্ধী, অবস্থা স্থিতিশীল

কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সোমবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানান, ঠান্ডা আবহাওয়া ও দিল্লির দূষণের প্রভাবে সোনিয়া গান্ধীর ব্রঙ্কিয়াল অ্যাজমার সমস্যা সামান্য বেড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।তিনি বলেন, “শ্বাস নিতে কিছুটা অসুবিধা হচ্ছিল। পরীক্ষার পর জানা যায়, অ্যাজমার সমস্যা হালকা ভাবে বেড়েছে। বর্তমানে তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।”হাসপাতাল জানিয়েছে, তাঁকে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে এক বা দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে…
Read More
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হলো বড় উদ্যোগ

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হলো বড় উদ্যোগ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরপাল্লার ট্রেনে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। খড়গপুর ডিভিশন সূত্রে জানা গিয়েছে, খুব শিগগিরই সমস্ত দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বাড়াতেই এই নজরদারির পরিকল্পনা বলে জানিয়েছে আরপিএফ। আরপিএফ জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই খড়গপুর ডিভিশনের অধীনে থাকা সব দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি বসানোর কাজ শেষ হবে। ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল কোচ ডিপোতে বিভিন্ন ট্রেনের কামরায় ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন তৈরি হওয়া এলএইচবি এবং আইসিএফ কোচগুলিতেও সিসিটিভি লাগানো হচ্ছে। প্রতিটি ট্রেনের…
Read More
রুখে দেওয়া হলো বড় এক নাশকতাকে

রুখে দেওয়া হলো বড় এক নাশকতাকে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনার পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরইমধ্যে সন্ত্রাসী নাশকতার আরেকটি বড় মাত্রার চেষ্টা দ্রুত সতর্কতা ও পদক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। উত্তর কাশ্মীরের সোপোর এলাকায় শ্রীনগর-বারামুল্লা জাতীয় সড়কের ধারে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। যখন সোপোরের হাইগাম এলাকায় জাতীয় সড়কের পাশে একটি সন্দেহজনক বস্তু স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পুলিশের কাছে খবর দেয়া হয়। খবর পেয়েই সেনাবাহিনী,…
Read More
স্বস্তি পেল পড়ুয়ারা

স্বস্তি পেল পড়ুয়ারা

বদল এসেছে বেশকিছু নিয়মে, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেমিস্টার ভিত্তিকে। আর এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে রদবদল। জানা যায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়ে ছাড় দেবে কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআর শিট ও প্রশ্নপত্র।। তবে এই সিদ্ধান্ত এখনো অব্দি নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপরে। সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। কিছুদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে। বহু পড়ুয়া অভিযোগ করেছে, হিসাব শাস্ত্র, রসায়ন ও অংকের মতন পরীক্ষার সমস্যা সম্মুখীন হতে হয়েছিল তাদের।…
Read More
খতম একাধিক শীর্ষ মাও-নেতা

খতম একাধিক শীর্ষ মাও-নেতা

বিগত বেশ কিছু সময় ধরে চলছে একের পর এক মাওবাদী দমন কার্য। বছরের পর বছর জঙ্গলমহলে ত্রাসের আরেক নাম ছিল মাদভি হিদমা। মাওবাদী আন্দোলনের অন্যতম ভয়ংকর মুখ এই নেতা নিরাপত্তাবাহিনী ও সাধারণ নাগরিকদের উপর পরপর নাশকতার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। অবশেষে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এই কুখ্যাত মাওবাদীর। দীর্ঘদিনের লড়াই শেষ হয়ে এ যেন এক বড় স্বস্তি মিলল নিরাপত্তা বাহিনীর। মাওবাদী-মুক্ত ভারতের লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর বহুদিন ধরেই তৎপর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিনী জঙ্গলে অভিযান চালায় এবং সেখানেই মুখোমুখি সংঘর্ষে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা-র। বহুদিন ধরেই নিরাপত্তাবাহিনীর ‘মোস্ট…
Read More
এবার থেকে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

এবার থেকে বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধা বাড়াতে এবং শেষ মুহূর্তের বুকিংয়ে বেআইনি দালালচক্রের প্রভাব কমাতে এবার রিজার্ভেশন কাউন্টারে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে রেল। আগামী কয়েক দিনের মধ্যেই দেশের প্রায় সব স্টেশনে এই নতুন বিধি কার্যকর করা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীরা কাউন্টারে তৎকাল টিকিট কাটার সময় একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে পারবেন এবং সেই নম্বরে পাঠানো ওটিপি যাচাই করেই টিকিট ইস্যু করা হবে। ওটিপি-ভিত্তিক বুকিং ব্যবস্থার পথে হাঁটে রেলমন্ত্রক। প্রথমে কয়েকটি নির্বাচিত ট্রেনে পাইলট প্রকল্প হিসেবে এই পদ্ধতি চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই…
Read More
চলতি বছর শেষে নতুন রেল পাবে যাত্রীরা

চলতি বছর শেষে নতুন রেল পাবে যাত্রীরা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের দীর্ঘ যাত্রার ক্লান্তি এবার অতীত হতে চলেছে। ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন রেললাইনে ছুটতে শুরু করবে। ইতিমধ্যে ভারতীয় রেল জোড় কদমে এর ট্রায়াল রানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। রেলের সূত্র অনুযায়ী, বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানায় এই দুটি র‍্যাক তৈরি করা হচ্ছে। যার মধ্যে একটি র‍্যাকের ফিনিশিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এই প্রথম র‍্যাকটি নামানো হবে আগামী ১২ ডিসেম্বর। বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান শীঘ্রই পাটনা-দিল্লি রুটে শুরু হবে। এই ট্রেনে মোট ১৬ টি…
Read More
মহিলাদের জন্য চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা

মহিলাদের জন্য চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা

বদলে যাচ্চে নিয়ম চালু হচ্ছে এক গুচ্ছ সুযোগ সুবিধা। স্বাধীনতার পর দেশের শ্রম আইনে সবচেয়ে বড় পরিবর্তন কার্যকর করল কেন্দ্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ঘোষণা করেছে যে ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন চারটি শ্রম কোড— কোড অন ওয়েজ ২০১৯, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড ২০২০, কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০ এবং ওকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০। বহু দশক ধরে চলা পুরনো শ্রম আইনগুলিকে আধুনিক ও কর্মীবান্ধব করে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। নতুন শ্রম আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের নিরাপত্তা, সমতা এবং কর্মক্ষেত্রে অধিক অধিকার সুনিশ্চিত করায়। নতুন শ্রম কোড কার্যকর হওয়ার ফলে এবার থেকে প্রথমবারের মতো…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বর্তমানে ভারতীয় রেল ক্রমাগত আয় বৃদ্ধির ওপর মনোযোগ দিচ্ছে। যে কারণে একের পর এক বড় পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। মূলত, রেল মন্ত্রক যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা প্রদানের পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও যথেষ্ট নজর দিচ্ছে। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, রেলের নতুন পরিকল্পনার অধীনে, এখন ট্রেনে বাল্ক সিমেন্ট পরিবহণ করা সস্তা এবং সহজ হতে চলেছে। নতুন পলিসির অধীনে, রেল ইতিমধ্যেই ভাড়া নির্ধারণ করেছে। এই প্রকল্পের অধীনে, প্রতি কিলোমিটারে প্রতি টন ৯০ পয়সা করে পণ্য পরিবহণের জন্য চার্জ করা হবে।…
Read More
কমতে পারে বিদ্যুতের বিলের খরচ

কমতে পারে বিদ্যুতের বিলের খরচ

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার আবার উত্তরপ্রদেশ বাসীর জন্য ধামাকা উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমজনতার জন্য ‘বিজলি বিল রাহত যোজনা’ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। জানা যাচ্ছে, রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের বোঝা কমিয়ে আনতেই এই প্রকল্পের রূপায়ণ। বিদ্যুতের বকেয়া বিলের উপরে ১০০ শতাংশ সুদ ও সারচার্জ মকুব করার উদ্যোগ এই প্রথম। মূল বকেয়াতেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ২ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকা ছোট গার্হস্থ্য গ্রাহক এবং ১ কিলোওয়াট পর্যন্ত বাণিজ্যিক গ্রাহকরা পাবেন এই প্রকল্পের সুবিধা।…
Read More
নতুন নামে পরিচিত হলো কেন্দ্রীয় দফতর

নতুন নামে পরিচিত হলো কেন্দ্রীয় দফতর

সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। জনতা কা সেবক—এই বার্তাকেই সামনে রেখে দেশের প্রধানমন্ত্রীর দফতরের নাম বদলে হতে চলেছে ‘সেবাতীর্থ’। রাজধানী দিল্লিতে দশকের পর দশক ধরে চলা পুরনো প্রাইম মিনিস্টার্স অফিস বা পিএমও-র স্থানান্তর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরকারি সূত্রের দাবি, নতুন দফতরের কাজকর্ম শুরু হবে একটি আধুনিক কমপ্লেক্সে, যার নামকরণের মধ্যেই প্রতিফলিত হবে সরকারের মূল দর্শন—জনগণের সেবা। বায়ু ভবনের পাশেই এক্সিকিউটিভ এনক্লেভ ওয়ানের তিনটি নতুন ভবনের একটিতে গড়ে উঠছে ‘সেবাতীর্থ’। পাশাপাশি থাকা দুটি ভবনের নাম হবে ‘সেবাতীর্থ ২’ এবং ‘সেবাতীর্থ ৩’।…
Read More
দাম কমানো হবে না সিগারেটের

দাম কমানো হবে না সিগারেটের

পূর্ব ঘোষনা মতোই নির্ধারিত সময়েই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। সিগারেটের দাম কোনওভাবেই কমতে দেবে না কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল ২০২৫-এর আলোচনার সময় এই বার্তাই দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জিএসটি কমপেনসেশন সেস শেষ হয়ে গেলেই তামাকজাত পণ্যে ফের বসতে চলেছে পুরনো আবগারি শুল্ক। অর্থমন্ত্রী স্পষ্ট জানান, কমপেনসেশন সেস উঠে গেলে সিগারেটের উপরে করের চাপ কমে যাবে। জিএসটির অধীনে সর্বাধিক ৪০ শতাংশ পর্যন্ত কর বসতে পারে। কিন্তু শুধুই জিএসটি থাকলে সিগারেট তুলনামূলক সস্তা হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই কেন্দ্র আবার আবগারি শুল্ক ফিরিয়ে আনছে। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন সরাসরি বলেন, “আমরা চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক।” অর্থমন্ত্রী…
Read More
বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হলো ভারতীয় রেলকে

বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হলো ভারতীয় রেলকে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। বড়সড় বিপাকে পড়ল ভারতীয় রেল। যাত্রীকে দিতে হবে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ। ঘটনা ২০১৮ সালের। সৌরভ রাজ নামে এক ব্যক্তি অভিযোগ করেন, আইআরসিটিসির দেওয়া খাবার খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পূর্বা এক্সপ্রেসে নয়াদিল্লি থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। যাত্রাপথে ট্রেনের মধ্যে ৮০ টাকা দিয়ে একটি ভেজ বিরিয়ানি কিনেছিলেন তিনি আইআরসিটিসি থেকে। তাঁর অভিযোগ, খাবারের মধ্যেই মরে পড়ে রয়েছে সাদা কৃমি। অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজের সফর শেষে এই ঘটনার জন্য রেলকর্মীদের থেকে অভিযোগপত্র চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাঁরা তা দিতে চায়নি।…
Read More
উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো কর্মী মহলে

উত্তাল পরিস্থিতির সৃষ্টি হলো কর্মী মহলে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মচারীদের দাবিদাওয়া ঘিরে আবারও উত্তাল হল কর্মী মহল। যখন কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশনের প্রস্তুতি শুরু হয়েছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠাল ‘ইউনিটি ফোরাম’। মুখ্যসচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের উদ্দেশ্যে পাঠানো এই নোটিশ ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ইউনিটি ফোরামের পক্ষে আহ্বায়ক দেবপ্রসাদ হালদার ও পলাশ দত্ত এই নোটিশ পাঠিয়েছেন। কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় কর্মীদের…
Read More