দেশ

এবার আরও সহজে পাওয়া যাবে রেশন

এবার আরও সহজে পাওয়া যাবে রেশন

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য মোদি সরকার একটি স্কিম নিয়ে এসেছে। যা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনা নামে পরিচিত। এই প্রকল্পের সুবিধা পাবেন তারাই যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড আছে এমন পরিবার। পাশাপাশি প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড আছে এমন পরিবার তারাই পাবেন। অন্ত্যোদয় অন্ন যোজনার পরিবার পাবে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড পরিবারের প্রতি সদস্যকে মাসে ৫ কেজি খাদ্যশস্য দেওয়া…
Read More
নিট বিতর্কে আলোচনায় রাজি, তবে পূর্বশর্ত নয়: কেন্দ্র

নিট বিতর্কে আলোচনায় রাজি, তবে পূর্বশর্ত নয়: কেন্দ্র

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনার জন্য কোনও পূর্বশর্ত মানা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। বৃহস্পতিবার লোকসভায় রিজিজু জানান, বিরোধীরা নিজেদের সুবিধামতো আলোচনার দিন ও সময় নির্ধারণ করতে পারেন। তিনি বলেন, সরকার উভয় কক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে আলোচনার নামে কোনও শর্ত চাপানো যাবে না। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট কাণ্ডে পড়ুয়াদের ন্যায়বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট প্রশ্নফাঁস নিয়ে সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী…
Read More
কমতে চলেছে বেশ কিছু ওষুধের দাম

কমতে চলেছে বেশ কিছু ওষুধের দাম

দেশের ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবারও তাই হলো, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা দুর্বল হাড়ের সমস্যায় ভোগা লক্ষ লক্ষ রোগীর জন্য বড় স্বস্তির খবর দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। সংস্থাটি দৈনন্দিন চিকিৎসায় ব্যবহৃত ৩৯টি অত্যাবশ্যকীয় ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য নির্ধারণ করেছে। ফলে এই ওষুধগুলি আর নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি করা যাবে না। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন ওষুধের দাম প্রায় ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বিশেষজ্ঞদের মতে, যেসব রোগীর প্রতিদিন নিয়মিত ওষুধ খেতে হয়, তাঁদের জন্য এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি নিয়ে আসতে পারে। নতুন…
Read More
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম-১’

মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম-১’

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম ১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। মূলত কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের জন্য তৈরি করা হয়েছে রকেটটি। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোয় তৈরি হওয়ায় এটি প্রচলিত রকেটের তুলনায় হালকা ও বেশি কার্যক্ষম। বিক্রম ১-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই শব্দের বার্তা ‘বন্দে মাতরম’ লেখা একটি কার্ড পাঠানো হয়েছে মহাকাশে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের মহাকাশ অভিযানের জন্য আসা শুভেচ্ছাবার্তাও ওই কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে। রকেটটির সঙ্গে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী বিক্রম সারাভাই, সিভি রমন ও এপিজে আবদুল…
Read More
এখন থেকে আপডেট করতে লাগবে না আর টাকা

এখন থেকে আপডেট করতে লাগবে না আর টাকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। UIDAI আধার আপডেট করার জন্য নানা রকম নির্দেশিকা জারি করে থাকেন। তবে আধারের বেশ কিছু নির্দিষ্ট আপডেট করার জন্য মানুষকে এতদিন ফি দিতে হতো। এই পরিষেবার উপর আর কোন চার্জ লাগবে না। এর আগে আধার আপডেট পরিষেবার জন্য ৭৫ টাকা করে খরচ করা হতো।…
Read More
বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে ভারত। দাবি করা হয়েছে, এই যুদ্ধবিমান কেনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অফ রিকোয়েস্ট’ বা আনুষ্ঠানিক প্রস্তাবপত্র ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই নথি ফ্রান্স সরকারের কাছে পাঠানো হতে পারে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ভারতীয় বায়ুসেনার দীর্ঘদিনের যুদ্ধবিমান ঘাটতি পূরণের ক্ষেত্রে এটি হবে অন্যতম বড় পদক্ষেপ। একইসঙ্গে দেশের প্রতিরক্ষা কৌশলেও বড় পরিবর্তন আসতে চলেছে বলে…
Read More
আবার বাড়তে পারে সরকারি বেতন

আবার বাড়তে পারে সরকারি বেতন

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন গঠন করে তার সুপারিশ আগামী বছরের জানুয়ারি থেকে দেওয়া হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতনের কাঠামোয় আমূল পরিবর্তন আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কর্মীদের বর্তমান বেসিক পে-কে ২.৫৭ দিয়ে গুন করে সামনে আসবে নয়া বেসিক পে। যদিও সরকার…
Read More
সুখবর কৃষকদের জন্য

সুখবর কৃষকদের জন্য

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। ২০১৯ সাল শুরু হওয়ার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা। পাশাপাশি যাদের জীবিকা অর্জনের জন্য কোন উপায় নেই তারা এই প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কোন কৃষক প্রধানমন্ত্রী মানো ধন যোজনা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা ও লাভএই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে নিশ্চিত পেনশন পান। অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন দেওয়া হয়। আবেদনের যোগ্যতা ও শর্তএই…
Read More
তথ্যের ভিত্তিতে অভিযান চলো এলাকা জুড়ে

তথ্যের ভিত্তিতে অভিযান চলো এলাকা জুড়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জঙ্গিবাদে মদত ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে উসকানির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জামাত-এ-ইসলামি বা জেইআই-কে ঘিরে ফের বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের কাছে খবর ছিল, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি নতুন করে উপত্যকায় নিজেদের নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছে এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গি কার্যকলাপকে উৎসাহ দেওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই এদিনের এই সমন্বিত অভিযান চালানো হয়। এনআইএ-র পাশাপাশি অভিযানে অংশ নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের বিশেষ দল। নিরাপত্তা বাহিনীর…
Read More
নেওয়া হলো বড় উদ্যোগ দ্রুত গতিতে এগোচ্ছে কাজ

নেওয়া হলো বড় উদ্যোগ দ্রুত গতিতে এগোচ্ছে কাজ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়। অবশেষে সত্যি হতে চলেছে দেশবাসী স্বপ্ন। ভারতের বুকে প্রথম বুলেট ট্রেনের ছবি আসল প্রকাশ্যে। অবশেষে তার অফিসিয়াল ডিজাইন বা ফার্স্ট লুক প্রকাশ করল ভারতীয় রেলওয়ে। নিউ দিল্লির রেলমন্ত্রকের ভবনে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের নকশা প্রদর্শন করা হয়েছে। সূত্রের খবর মুম্বই থেকে আমদাবাদ রুটে ছুটবে ভারতের এই প্রথম হাই-স্পিড বুলেট ট্রেন। জানা যায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেল করিডরে মোট ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে মুম্বই, থানে, সুরাট, বড়োদরা এবং আমেদাবাদ (সবরমতী)-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলি জুড়বে এই রুটের…
Read More
কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে আ*গুনে ঝ*লসে মৃ*ত ১৪ জন পড়ুয়া!

কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় মৃত অন্তত ১৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায়। সূত্রের খবর, সোমবার দুপুরে ওই কোচিং সেন্টারে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনের ভিতরে থাকা পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে পুরো ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে একে একে ভিতরে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   উত্তরপ্রদেশের…
Read More
আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

আরও শক্তিশালী হয়ে উঠছে দেশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারত তার দেশীয় পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। জানা গিয়েছে, এবার অরিহান্ত ক্লাসের চতুর্থ ও সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, ও S4-এর অ্যাডভান্স সি-ট্রায়াল লঞ্চ হয়েছে। এই পারমাণবিক সাবমেরিনটির আনুষ্ঠানিক নামকরণ করা হবে INS অরিসুদন। এই সাবমেরিনটি বর্তমানে সি-ট্রায়ালের মধ্যে রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে এটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। জানিয়ে রাখি যে, ‘অরিসুদন’ শব্দের অর্থ শত্রুদের বিনাশকারী। এই নামকরণের রীতিটি পূর্ববর্তী সাবমেরিন INS অরিহন্ত, INS অরিঘাট এবং INS অরিধমনের নামকরণের অনুরূপ। জানিয়ে…
Read More
শিবসেনায় ভাঙন! দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার

শিবসেনায় ভাঙন! দিল্লিতে সাংসদদের জরুরি তলব উদ্ধব সেনার

উদ্ধব ঠাকরের শিবসেনায় বড় ভাঙন। একনাথ শিণ্ডের দলে মিশে যেতে চেয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৬ সাংসদ। মঙ্গলবার গভীর রাতে তাঁরা দিল্লিতে পৌঁছে শিণ্ডে শিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর ও সঞ্জয় যাদব—এই ছয়জন সাংসদ দলবদলের প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে সূত্রের খবর। এর ফলে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে উদ্ধব শিবির। অন্যদিকে, উদ্ধব শিবির বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে সাংসদ পদ বাতিলের আবেদন জানানো হতে পারে। বিষয়টি বর্তমানে স্পিকারের সিদ্ধান্তাধীন।
Read More
দেশজুড়ে বন্ধ টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সংস্থা

দেশজুড়ে বন্ধ টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সংস্থা

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অনুরোধে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। টেলিগ্রামের দাবি, এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অনুচিত। বুধবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলার জরুরি শুনানি হওয়ার কথা রয়েছে। প্রশ্নফাঁসের কারণে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে ২১ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম ব্যবহারে কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার অনুরোধ জানায় এনটিএ। এনটিএ-র মতে,…
Read More