দেশ

নয়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে

নয়া পদক্ষেপ নেওয়া হল রেলের তরফে

ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। ট্রেনে আগে পোষ্যদের নিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতেন যাত্রীরা। তবে, এবার জানা গিয়েছে যে, এই সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে। জানা গিয়েছে যে, রেল মন্ত্রক একটি নতুন নিয়ম আনতে চলেছে। যার মাধ্যমে পোষ্য কুকুর বা বিড়ালকে ট্রেনে চাপিয়ে সহজেই সফর করা যাবে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন পোষ্য প্রাণীদের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের অনুমতি দিতে পারে। সমস্যা সমাধানের জন্য, রেল মন্ত্রক পোষ্যদের জন্য অনলাইন টিকিট বুকিং শুরু করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট মন্ত্রক AC-1…
Read More
আচমকাই বড় দুর্ঘটনা, গুজরাটে ভেঙে পড়ল সেতু

আচমকাই বড় দুর্ঘটনা, গুজরাটে ভেঙে পড়ল সেতু

আচমকাই বড় দুর্ঘটনা, মোদী গড় গুজরাটে মিনঢোলা নদীর উপর ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ইস্যুকে হাতিয়ার করে এবার গুজরাটের বিজেপি সরকারকে খোঁচা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে তাপি জেলার অন্তর্গত এই সেতু হঠাৎ ভেঙে পড়ায় কমপক্ষে ১৫টি গ্রামের মানুষ সমস্যায় পড়তে পারেন। এই সেতুর মাধ্যমেই মায়পুর এবং দেগামা গ্রাম যুক্ত ছিল। গ্রামের মানুষদের থেকে যাতায়াতের মাধ্যম ছিল এই সেতু। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও মেলেনি। এই ইস্যুতেই মোদী সরকারকে খোঁচা দিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ টুইটারে লিখেছেন, ‘‌ভগবানের কাজ নাকি প্রতারকের কাজ?’‌ প্রসঙ্গত, গুজরাটে সেতু ভেঙে পড়ার ঘটনা এই…
Read More
নয়া ঘোষণা, রাম মন্দির নিয়ে বড় পদক্ষেপ যোগির

নয়া ঘোষণা, রাম মন্দির নিয়ে বড় পদক্ষেপ যোগির

ঘোষিত হওয়ার পর থেকেই, ঝড়ের বেগে চলছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জানুয়ারির মাঝামাঝি নাগাদ নতুন মন্দিরের উদ্বোধন করবেন। পরদিন থেকে মন্দিরের আংশিক এলাকা ভক্তদের জন্যও উম্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে মন্দির কমিটি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ প্রতি তিন মাস অন্তর অযোধ্যায় গিয়ে মন্দির নির্মাণ সহ অযোধ্যার সামগ্রিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। সেই কাজে মুখ্যমন্ত্রী এখন অযোধ্যানগরীতে। সেখানে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বলেছেন, নতুন রাম মন্দির চালু হওয়ার পর হিন্দুদের অযোধ্যা ভ্রমণের ঢল নামবে। তাদের ভাবাবেগ এবং খাদ্যাভাসের কথা বিবেচনায় রেখেই এই নগরীতে মদ ও মাংস বিক্রি বন্ধ হওয়া দরকার। আধিকারিকদের সেই মতো পদক্ষেপ…
Read More
সামান্য সস্তা হল সোনা রুপার দাম

সামান্য সস্তা হল সোনা রুপার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী ফের একবার সোনা এবং রুপোর দামে বড়সড় পতন পরিলক্ষিত হল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সোনার দাম প্রতি ১০ গ্রামের নিরিখে ৬০ হাজার টাকার নিচে রয়েছে। পাশাপাশি, প্রতি কেজি রূপোর দাম ৭২ হাজার টাকার কিছুটা বেশি রয়েছে বলেও জানা গিয়েছে। মূলত, জাতীয় পর্যায়ে ৯৯৯ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৫৯,৩৪৭ টাকা। পাশাপাশি, ৯৯৯ বিশুদ্ধতার রূপোর দাম ৭২,১৭৩ টাকা। এদিকে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, গত সন্ধ্যেতে ২৪ ক্যারেট খাঁটি সোনার…
Read More
শক্তি বাড়াচ্ছে সুপার সাইক্লোন

শক্তি বাড়াচ্ছে সুপার সাইক্লোন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে ভয় ধরাচ্ছে সুপার সাইক্লোন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি প্রবল বেগে ক্রমশ অগ্রসর হচ্ছে গুজরাট উপকূলের দিকে। যতই সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোনটি। গুজরাটের কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে ঘূর্ণিঝড় বিপর্যয়-এর ল্যান্ডফল হওয়ার কথা। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই জায়গা থেকে প্রায় ৭৪ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ সরবরাহ দলকে। কেন্দ্রীয় সরকার বিপর্যয় নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে গুজরাট সরকারকে। ভারতীয় আবহাওয়া দফতর…
Read More
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ রেলের তরফে

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন উদ্যোগ রেলের তরফে

ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। রেল স্টেশনের আধুনিকীকরণের জন্য, এক হাজারের বেশি স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। যাত্রীদের সুবিধার্থে তাদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে রেল। আধুনিক এই স্টেশানগুলিতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের পরিষেবা। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একাধিক দোকান ও মল থাকবে স্টেশনে। ১২৭৫টি স্টেশনকে অমৃত প্রকল্পের আওতায় নতুনভাবে সাজিয়ে তোলা হবে বলে জানা গেছে। গড়ে ১.৮ কোটি মানুষ প্রতিদিন ট্রেনের মাধ্যমে যাতায়াত করেন। নতুন উদ্যোগে রেল খাবার পরিবেশনের ক্ষেত্রে আরো…
Read More
বড় ঘোষণা হরিয়ানা সরকারের তরফে

বড় ঘোষণা হরিয়ানা সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিল হরিয়ানা সরকার। হরিয়ানা সরকার সম্প্রতি ৭ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। সে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। হরিয়ানা সরকারের অর্থ বিভাগ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে DA/DR 212 শতাংশ থেকে 221 শতাংশে উন্নীত করা হয়েছে। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, হরিয়ানা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা জানুয়ারি মাস থেকে এই সুবিধা পাবেন। অর্থাৎ আগামী জুলাই মাসে কর্মচারীরা গত পাঁচ মাসের বকেয়া মহার্ঘ ভাতাও পেয়ে যাবেন।…
Read More
বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, বেতন বৃদ্ধির ঘোষণা টাটার

বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, বেতন বৃদ্ধির ঘোষণা টাটার

বছর শুরুর সাথে সাথেই বড় সিদ্ধান্ত কোম্পানির তরফে, শীর্ষ আধিকারিকদের বেতন বৃদ্ধির পথে হাঁটল দেশের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা টাটা গ্রুপ। নয়া ঘোষণার ফলে ট্রেন্ট, ইন্ডিয়ান হোটেল এবং টাটা কনজিউমারের মতো হাই গ্রোথ বিজনেসের শীর্ষ আধিকারিকদের বেতন সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে এই গ্রুপের সেলস রেভিনিউয়ের পরিমাণ ছিল ৯৭ বিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে কোম্পানির গ্রোথ ছিল কুড়ি শতাংশেরও বেশি, যা এখনও পর্যন্ত একটি রেকর্ড। এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শীর্ষ আধিকারিকদের এইভাবেই উপহার দিয়েছে। গ্রুপের রিটেইল চেইন ট্রেন্টের সিইও পি ভেঙ্কটেসলুর বেতনে সর্বোচ্চ ৬২ শতাংশের বৃদ্ধি ঘটেছে। তাঁর বেতনের পরিমাণ হল ৫.১২ কোটি টাকা। পাশাপাশি, ইন্ডিয়ান হোটেলের সিইও পুনিত…
Read More
দীর্ঘ তদন্তের পর ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

দীর্ঘ তদন্তের পর ইডির হাতে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী

পশ্চিমবঙ্গে চলতে থাকা একাধিক দূর্নীতির মাঝেই, তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেনথিল বালাজিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরুপের অভিযোগে তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি, তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর রাত ২টো নাগাদ একটি গাড়িতে করে তাঁকে চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া মেডিক্যাল পরীক্ষার জন্য। তার পিছন পিছন তিনটি গাড়িতে বিভিন্ন নথিপত্র নিয়ে যান তদন্তকারী অফিসাররা। প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ঘনিষ্ঠ নেতা সেন্থিল বালাজির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ পেয়ে মে মাসে তাঁর বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ। বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এই নেতার চেন্নাই এবং তামিলনাড়ুর একাধিক…
Read More
বড় ঘোষণা অর্থ মন্ত্রকের তরফে

বড় ঘোষণা অর্থ মন্ত্রকের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। দেশের রেটিং বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই প্রসঙ্গে অর্থ মন্ত্রকের তরফে রেটিং এজেন্সির সাথেও যোগাযোগ রাখা হচ্ছে। এমতাবস্থায়, ভারতের রেটিং বাড়ানোর লক্ষ্যে রেটিং এজেন্সি মুডিজের ওপর ভরসা রাখছে মন্ত্রক। জানা গিয়েছে, এই প্রচেষ্টার মাধ্যমে এখন রেটিং এজেন্সি মুডিজের সঙ্গে বৈঠকও সম্পন্ন হবে। অর্থ মন্ত্রকের আধিকারিকরা আগামী ১৬ জুন আমেরিকাতে স্থিত রেটিং এজেন্সি মুডিজের সাথে বৈঠক করবেন। আধিকারিকরা ভারতের শক্তিশালী অর্থনৈতিক মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানাবেন এবং সার্বভৌম রেটিং বাড়ানোর জন্য জোর দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, মুডিজের দেওয়া রেটিং সমগ্ৰ বিশ্বজুড়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়।…
Read More
কেন্দ্র সরকারের নয়া ঘোষণা অনুযায়ী কমবে গমের দাম

কেন্দ্র সরকারের নয়া ঘোষণা অনুযায়ী কমবে গমের দাম

বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফে, বাড়তে থাকা বাজারদরের মাঝে। গত পনেরো বছরে প্রথমবার গম নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত সরকার গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্রীয় পুল থেকে ওপেন মার্কেট সেল স্কিম-এর অধীনে প্রথম দফায় উপভোক্তা এবং ব্যবসায়ীদের ১.৫ মিলয়ন টন গম বিক্রি করা হবে। খাদ্য সচিব সঞ্জীব চোপড়া জানিয়েছেন, গমের দাম বৃদ্ধি পেয়েছে গত মাসে। প্রায় ৮% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে মান্ডি পর্যায়ে। পাইকারি ও খুচরো বাজারে গমের দাম বৃদ্ধি না পেলেও কেন্দ্রীয় সরকার গম মজুতের ক্ষেত্রে উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। সঞ্জীব চোপড়ার…
Read More
ভেঙে ফেলা হল দুর্ঘটনাগ্রস্ত স্থানের স্কুল

ভেঙে ফেলা হল দুর্ঘটনাগ্রস্ত স্থানের স্কুল

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছিল বাহানাগা বাজার স্টেশনের পাশের বাহানাগা হাইস্কুলকে। সেই স্কুলটিকেই ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। মূল শহরের থেকে দুর্ঘটনাস্থল অনেকটা দূরে হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় মৃতদেহ রাখার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই বেছে নেওয়া হয় বাহানাগা হাইস্কুলকে। দুর্ঘটনাস্থলের অদূরে এই স্কুল ভবনটিকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘটনার রাত থেকে পরের দু’দিন পর্যন্ত ওই স্কুলেই ডাঁই করে রাখা হয়েছিল মৃতদেহ। দুর্ঘটনার জেরে একাধিক দেহ…
Read More
ভারতের তরফে মহাকাশে উপগ্রহ পাঠানো নিয়ে প্রকাশ্যে এসছে বড় তথ্য

ভারতের তরফে মহাকাশে উপগ্রহ পাঠানো নিয়ে প্রকাশ্যে এসছে বড় তথ্য

দিন প্রতিদিন অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত, যত এগোচ্ছে ততই বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নজিরবিহীন সাফল্য অর্জন করছে আমাদের দেশ। সম্প্রতি জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে বিগত ৯ বছরে এখনও পর্যন্ত ৪২৪ টি স্যাটেলাইটের মধ্যে ৩৮৯ টি বিদেশি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে ISRO। সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, এক্ষেত্রে মোট ১৭৪ মিলিয়ন ডলারের মধ্যে, ১৫৭ মিলিয়ন ডলার এসেছে গত নয় বছরে। এছাড়াও, এখনও পর্যন্ত ২৫৬ মিলিয়ন ইউরোর মধ্যে ২২৩ মিলিয়ন ইউরো লাভ হয়েছে মোদী সরকারের এই নয় বছরেই। মন্ত্রী বলেন যে, ভারতের মহাকাশ…
Read More
সামান্যর জন্য রক্ষা পেলো বড় দুর্ঘটনা

সামান্যর জন্য রক্ষা পেলো বড় দুর্ঘটনা

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। তড়িঘড়ি ব্রেক কষে দুর্ঘটনা এড়াল এই এক্সপ্রেস ট্রেন। দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়। রেল গেট ও লাইনের মাঝে ছিল একটি ট্র্যাক্টর। আর ঠিক সেই সময়ই ওই লাইন ধরে পার হওয়ার কথা ছিল রাজধানী এক্সপ্রেসের। এই ঘটনাটি ঘটে ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে। জানা গিয়েছে, ওই ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং…
Read More