20
Mar
আজ বিশ্ব চড়ুই পাখি দিবসে মনে পড়ে যায় কবি তারাপদ রায়ের সেই লাইনটি ‘রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী’। তবে চড়ুই আর আমি নয়। হাল আমলে যা অবস্থা তাতে চড়ুই কে ছারাই আমাদের থাকতে হবে। কারন বিশ্ব উষ্ণায়ন ও অপরিকল্পিত নগরায়ণের ফলে সারা বিশ্বে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির পাখি। এর ব্যতিক্রম নয় রাজনগর কোচবিহারও। আজ থেকে বছর দশেক আগেও শহর কোচবিহারে এন্তার দেখা মিলত শালিক, চড়ুই, বাবুই,ঘুঘুর মত পাখির। শীত পরতেই দেখা মিলত পরিযায়ী সাইবেরিয়ার পাখির দলের। কিন্ত আজ ছবিটা আমূল বদলে গেছে। সাইবেরিয়ার পরিযায়ীরাও অনিয়মিত। সেই সাথে দেশীয় পাখির দেখা মিলছে খুব কম। এরমধ্যে অন্যতম হল চড়ুই। শহরের…
