পরিযায়ী পাখিরা করলা নদীর সৌন্দর্য বাড়াচ্ছে, তাদের আগমনে খুশি পরিবেশ

পরিযায়ী পাখিরা করলা নদীর সৌন্দর্য বাড়াচ্ছে, তাদের আগমনে খুশি পরিবেশ

জলপাইগুড়ির টেমসের টলটলে জলে , ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের ।জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে, তিস্তা, করলা, লিস, ঘিস্, পাঙ্গা, যমুনা,জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয়। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী, ভবানী পাঠকের কাহিনীতে ওঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস। সেই স্থানিয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল,  এবারেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই, সারালি, দোচারা, সহ পানকৌড়ি পাখীর অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে…
Read More
আলিপুরদুয়ারে সকালে কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় দেখা যায় হাতির দল

আলিপুরদুয়ারে সকালে কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় দেখা যায় হাতির দল

আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় সাত সকালে দেখা গেলও তিনটি হাতির দল । হাতি দেখতে উৎসুক জনতার ভিড় জমায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর , বক্সা বেঘ্রো প্রকল্পের অধীনে থাকা নিকটবর্তী শিলবাংলা বিটের জঙ্গল থেকে রাতের অন্ধকারে প্রায়সই খাবারের সন্ধানে বেরিয়ে আসে বুনো হাতির দল । আবার সকাল হওয়ার আগেই জঙ্গলে ফিরে যায় । কিন্তু এদিন সোমবার সকাল হয়ে গেলেও তিনটি হাতি রাধানগরের লোকালয় এলাকায় দাপিয়ে বেড়ায়। এলাকার চাষের জমির উপর ছোটাছুটি করে হাতি তিনটি। স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে হাতি তিনটিকে জঙ্গলে ফেরাতে যখন প্রায় ব্যার্থ সেই সময় খেলা দেখালো গ্রামে সবার প্রিয় সারমেয় সেরু, একাই হাতির পালকে…
Read More
তৃণমুল নেতা তথা পৌর সভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেই দুর্গা পুজোর অনুদান গ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা

তৃণমুল নেতা তথা পৌর সভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডেই দুর্গা পুজোর অনুদান গ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা

আর জি কর কান্ডের জন্য সরকারের দেবা পুজোর অনুদান গ্রহণ করা হবে কিনা সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, জলপাইগুড়ির ঐতিহ্যবাহী পুজো বাবুপাড়া দুর্গাপূজা। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের এই বাবুপাড়া পৌর সভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় কাউন্সিলর। সোমবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে জলপাইগুড়ির অন্যতম  প্রাচীন ঐতিহ্যবাহী চেনা পরিচিত পুজোগুলোর মধ্যে  একটি এই বাবু পাড়া দুর্গাপূজা কমিটি, এবার তাদের ১১৪ তম বছরে পদার্পণ করল। খুঁটি পুজোর মাধ্যমে এই দুর্গাপুজোর সূচনা হয়। সকাল থেকেই পাড়ার বাসিন্দারা মিলিত হয়ে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো সম্পন্ন হয়। এ বিষয়ে বাবুপাড়া দুর্গাপূজা কমিটির  প্রবীণ সদস্য তথা উত্তরবঙ্গের অন্যতম খ্যাতনামা প্রাক্তণ ফুটবল খেলোয়াড় সন্তু চ্যাটার্জী বলেন এবার…
Read More
মহিলাদের নিরাপত্তায় রাজগঞ্জে টহলে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

মহিলাদের নিরাপত্তায় রাজগঞ্জে টহলে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

জলপাইগুড়ি---নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল। রাজগঞ্জ থানার ৭ মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে। মমতা তামাং এই বাহিনীর প্রধান। এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে।জানা গিয়েছে, দিনে ও রাতে এই ‌স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে।‌ এছাড়াও হেল্পলাইন নম্বর ১১২ চালু করা হয়েছে। এই নম্বরেও অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশবাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বাহিনী পুলিশের…
Read More
আর জি করের শোকের ছায়া, বাতিল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

আর জি করের শোকের ছায়া, বাতিল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত ১৯৩৫ সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে শ্রী কৃষ্ণের পুজোর পাশাপশি ভিন রাজ্যের নামিদামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবার আর জি কর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ। এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি, সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি, এবারের কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে জুড়ে এই মুহুর্তে  শোক ও যন্ত্রণার পরিবেশ, সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্ভ…
Read More
শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

জলপাইগুড়ি:- শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব।সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নাট মন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে পূজিত হলেন ভগবান শ্রী কৃষ্ণ।এর সঙ্গেই আশ্রমের প্রথা অনুযায়ী এবারেও একই দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ। এই প্রসঙ্গে আশ্রমে আসা অল ইন্ডিয়া সারদা সংঘের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদিকা ঊষা ব্যানার্জি বলেন, দীর্ঘ্য পঞ্চাশ বছর ধরে প্রতিদিন এই আশ্রমে আশা যাওয়া, আজ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে, এরপর ই দুর্গাপুজো,, সব গুলো অনুষ্ঠানই ঠিক আমাদের বাড়ির মতো নিষ্ঠার সঙ্গে হয়, সেই কারণেই প্রতিটি শারদীয়া উৎসবের দিন গুলোতে…
Read More
আরজি কর কান্ডের পর এবার জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে

আরজি কর কান্ডের পর এবার জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে

জলপাইগুড়ি:- আরজি কর কান্ডের পর এবার জলপাইগুড়িতে সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি সহ সর্বত্রই রয়েছে মহিলা পুলিশ এবং মহিলা উইনার্স টিম। হাসপাতাল, স্কুল - চত্বর সহ একাধিক জায়গায় অতিরিক্ত টহলদারি ও নজরদারি পুলিশের।প্রসঙ্গত, আরজি কর কান্ডের পর জেলায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। শুক্রবার দেখা গেল মহিলা পুলিশ বাহিনীকে একাধিক জায়গায় টহলদারী দিতে। হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকা ঘুরেও দেখেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত রায় নামে এক চিকিৎসক এদিন বলেন, পুলিশের টহলদারি বাড়ানোতে তারা আশ্বস্ত। এইভাবে চলতে থাকলেও অনেকটাই নিরাপদ বলে তিনি জানান।এদিন ক‍্যামেরার মুখোমুখি হয়ে এক মহিলা পুলিশ অফিসার বলেন,…
Read More
দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির

দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ি:- দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জেলা সাস্থ্য দপ্তরে বিক্ষোভ বিজেপির।পুলিশ আমদের শত্রু নয়, পুলিশকে সামনে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার, আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দাবী বিজেপির।অন্যান্য জেলার সঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকেও আর জি কর কাণ্ডের বিচার দাবি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে পৌঁছান জেলা সভাপতি বাপি গোস্বামী সহ মহিলা মোর্চা, যুব মোর্চার জেলা নেতৃত্ব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।বিক্ষোভ কর্মসূচি শেষে ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,জল ছাড়া যেমন…
Read More
ক্রমেই হারাচ্ছে করলার সৌন্দর্য ! বিপন্ন জলপাইগুড়িবাসীর প্রিয় ‘এ্যালে’

ক্রমেই হারাচ্ছে করলার সৌন্দর্য ! বিপন্ন জলপাইগুড়িবাসীর প্রিয় ‘এ্যালে’

জলপাইগুড়ি:- ক্রমেই হারাচ্ছে করলার সৌন্দর্য!রাত হলেই অন্ধকারে ডুবে যায় জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন এলাকা! বিপন্ন জলপাইগুড়িবাসীর প্রিয় 'এ্যালে'। করলা নদীর সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং যে শীতল বাতাস মুগ্ধ করে তোলে সবাইকে...সেখানেই এখন বাঁধ সাধছে অন্ধকার, নোংরা পরিবেশ। করলার বুকে একদিকে শহরের জমা আবর্জনার ঢিপি, গাছপালা থাকলেও আবর্জনার জন্য হাওয়া দিলেও পরিষ্কার বাতাসের বদলে এলাকা জুড়ে ছড়ায় দুর্গন্ধ। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের তরফে করলার দু'পাশ সাজানো হয়েছিল খানিকটা বিদেশী কায়দায়। ছিল বসার জায়গা, রোদ থেকে বাঁচার জন্য ছিল সাজানো ভিন্ন আকারের ছাউনি, রাতের বেলায় করলার সৌন্দর্য ছড়াতে সেই এলাকায় লাগানো হয়েছিল বিদেশী ধরনের বৈদ্যুতিক আলো। কিন্তু সে সবে এখন জং পড়ছে।…
Read More
জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে অঙ্গনওয়ারি কর্মীদের বিক্ষোভ

জলপাইগুড়ি:- নিজস্ব দাবী দাওয়া সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আই সি ডি এস কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বিক্ষোভ জলপাইগুড়িতে। বুধবার নিজেদের কয়েকদফা দাবী সহ আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জেলা শাসকের কার্যালয় চত্বরে। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো মহিলা কর্মীরা এই বিক্ষোভে সামিল হয়ে নিজেদের দাবির সঙ্গে আর জি কর হাসপাতালের ঘটনার বিচার দাবি করেন। আন্দোলন প্রসঙ্গে সংগঠণের নেত্রী ওসিতা প্রধান বলেন, আমরাও মহিলা, আর জি কর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে এই ভাবে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা মূল…
Read More
আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও

আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও

জলপাইগুড়ি:- আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা‌ শহরের রাস্তায় নেমে আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চাইলেন। আরজিকর হত্যাকান্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাস্তায় নামেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবীরা। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা "we want justice" লেখা ব্যানার হাতে ঘটনার‌ উপযুক্ত বিচারের দাবি তোলেন।আরজিকর হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা  হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ ব্যানার্জি।
Read More
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা

জলপাইগুড়ি:- আর জি কর কাণ্ডের প্রতিবাদ সহ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে পথে নামলো বি এস এন এল কর্মী ও পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে অবস্থিত ভারত সরকারের বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের( বি এস এন এল) অফিসের কর্মী এবং কর্মচারীদের পরিবারের সদস্যরা আর জি কর কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পরেন। বিচার চাই প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা প্রসঙ্গে বি এস এন এল কর্মীদের পক্ষে শুভেন্দু কুমার চন্দ্র রায় বলেন, যে ঘটনা আর জি কর হাসপাতালে হয়েছে এক মহিলা চিকিৎসক তথা স্নাতক ছাত্রীর ওপরে তাতে আমরা সবাই আতঙ্কিত।
Read More
জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো রাজবাড়ির ৫১৫ বছরের পুরনো মনসা পুজো

জলপাইগুড়িতে আজ থেকে শুরু হলো রাজবাড়ির ৫১৫ বছরের পুরনো মনসা পুজো

জলপাইগুড়ি:- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৫ বছরের মনসা পুজো। বৈকুন্ঠপুর রাজবাড়ি‌র ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে ১৯ আগস্ট পর্যন্ত। যদিও মনসা মেলা চলবে ৬ দিন ধরে। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ ও শিষ‍্য সিংহ ১৫১০ খৃষ্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণতকুমার বসু ও তাঁর পরিবারের সদস্যরা। এই পুজো উপলক্ষে বিষহরির…
Read More
ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা

ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা

জলপাইগুড়ি:- ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা, হিন্দু সুরক্ষা মঞ্চের মৌন মিছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর চলা নারকীয় নির্যাতনের বিরূদ্ধে এপার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জন জাগরণ যাত্রার মধ্যে দিয়ে পান্ডা পাড়া থেকে মৌন মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বায়ক পাঞ্চালি দেব সিকদার নাগ বলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখতে পাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর কি ধরনের নারকীয় নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা প্রথমে নিজেদের দাবিদাবা নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, এর মূল লক্ষ্য ওখানে…
Read More