জেলার একাধিক উন্নয়নের বিস্তারিত আলোচনা

জেলার একাধিক উন্নয়নের বিস্তারিত আলোচনা

ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স জলপাইগুড়ির উন্নয়নের বিভিন্ন দাবি নিয়ে বার্ষিক সভা রবিবার রাতে অনুষ্ঠিত হলো শহরের একটি হোটলে।পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা,নতুন কলেজ ,দার্জিলিং মেল চালু করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে এদিনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও আগামী তে জলপাইগুড়ির উন্নয়নের বিভিন্ন দাবি কিভাবে পেশ করা হবে তা নিয়ে এই সভায় আলোচনা হয়।পাশাপাশি সংগঠনের নিজস্ব কিছু বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। নতুন কমিটি গঠিত হয় সভাতে।সভাপতি হয়েছেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা।
Read More
সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো

সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো

সোনাউল্লা প্রাথমিকে আজ ২৩শে জুলাই ২০২২, অরণ্য সপ্তাহ পালিত হলো। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রকে চারা গাছ বিতরণ করা হলো। বিভাগীয় বনদপ্তরের পক্ষ থেকে এই চারাগাছগুলি বিদ্যালয় কর্তৃপক্ষকেপ্রদান করা হয়েছে।আজ সোনাউল্লা প্রাথমিকের প্রাঙ্গনে এই অরণ্য সপ্তাহ পালন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র এবং অভিভাবক-অভিভাবিকার উপস্থিতিতে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিম রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা গণ অরণ্য সপ্তাহ পালন, গাছের উপকারিতা ও চারাগাছ রোপন এর বিষয়ে ছাত্রদের সামনে আলোচনা করেন।বিদ্যালয়ের শিক্ষিকাগণ প্রকৃতি বিষয়ক গান ও রবি ঠাকুরের "সবুজের অভিযান" কবিতাবৃত্তি করেন। এরপর ছাত্রদের সুশৃঙ্খল ভাবে চারাগাছ বিতরণ করা হয়।ছাত্ররা চারাগাছ নিয়ে বাড়ি যায় এবং তাদের নির্দেশ দেওয়া হয়…
Read More
স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

বুধবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়েই।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির দেখা মেলায় বিগত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর। তবে আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী ধীরে ধীরে তাপমাত্রার বারুদ নামতে শুরু করেছে জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Read More
অবশেষে এলো বৃষ্টি,গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেলো আমজনতা

অবশেষে এলো বৃষ্টি,গরম থেকে কিছুটা হলেও মুক্তি পেলো আমজনতা

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই সোমবার সকাল থেকে কালো মেঘে ঢাকা আকাশ,বেলা বাড়তেই শুরু হলো ইলশেগুড়ি বৃষ্টি, আর এতেই যেন প্রাণ ফিরে পেলো জলপাইগুড়িবাসী। যদিও এখন পর্যন্ত ভারী বৃষ্টি হয়নি তবে গায়ে বৃষ্টির জল লাগতেই খুশির হাসি সকলের মুখে। হালকা বৃষ্টিতে গাঁ ভেজাতে জামা খুলে রাস্তায় দেখা মেলা এক নাগরিক নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে বললেন, গরমে পুড়ে যাচ্ছিলো মানুষ, এখন ভালো লাগছে।
Read More
করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার রাতে উদ্বেগ প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভা চেয়ারপার্সন পাপিয়া পাল। জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। মঙ্গলবার এবং বুধবার দুদিনের মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। অনেকেই সর্দি কাশি হলে বাড়িতে কিট নিয়ে টেস্ট করে ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কারণেও কিন্তু পুরসভা জানতে পারছে না সঠিক হিসাব।জলপাইগুড়ি পুরসভার এক আধিকারিক ও কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধে মেনে চলার অনুরোধ জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন।ইতিমধ্যে মাইকিং করে সচেতন করার উদ্যোগ নিয়েছে পুরসভা। করোনা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে পুরসভার তরফে।
Read More
কবি ভানুভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন হলো জলপাইগুড়িতে

কবি ভানুভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন হলো জলপাইগুড়িতে

নেপালি ভাষার আদি কবি ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা জানালো জলপাইগুড়িবাসী। ভানুভক্ত উদযাপন কমিটির পক্ষ থেকে বুধবার কবি ভানুভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন করা হয়।এদিন জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়ার ভানুনগর এলাকায় কবির মূর্তি প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উদ‍্যোক্তারা। কবি ভানুভক্তের মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানান শহরের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডে‌র কাউন্সিলর‌রা। মাল‍্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তাঁরা। এরপর ভানুভক্তের জীবনের নানা কথা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যাক্তিরা। অনুষ্ঠানের পর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে র‍্যালিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালি সমাজের বিশিষ্টজনেরা।
Read More
কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

কোচবিহার থেকে রওনা হওয়া দশজনকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেস

আগামী ২১ জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সভা করবেন রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই সভাকে সফল করতে কোচবিহার থেকে সাইকেলে করে রওনা হলেন দশজন তৃণমূল কংগ্রেস সমর্থক। রবিবার কোচবিহার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রওনা হয় দশজনের একটি দল। রবিবার রাতে ময়নাগুড়ি এসে পৌঁছায় সেই দলটি। সোমবার সকালে ময়নাগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এদিন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এদিন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পৌরসভার কাউন্সিলর উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস।
Read More
জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ

জলপাইগুড়ির এক টোটো চালকের সততায় পঞ্চমুখ পুলিশ। পুলিশও মানবিক। খুঁজে বের করলেন বাসিন্দাকে। হারিয়ে যাওয়া টাকা সহ জরুরি নথি ফিরে পেয়ে খুশি প্রকাশ করলেন এক বাসিন্দা।জলপাইগুড়িতে এক টোটো চালক তার টোটোতে একটি মানি ব্যাগ পায়। মানিব্যাগের মালিক কে খুঁজে না পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানা দারস্থ হন তিনি। এরপর মানি ব্যাগে থাকা নথি দেখে মানি ব্যাগের মালিককে খুঁজে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে খুঁজে পাওয়া যায় মানি ব্যাগের মালিককে৷ তার নাম কৌশিক দুবে, জলপাইগুড়ির বাসিন্দা। পুলিশ ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, জরুরী কাগজপত্র সহ টাকা ভর্তি মানিব্যাগ সঠিক মালিকের হাতে তুলে দিতে পেরে খুশি প্রকাশ করলেন।পাশাপাশি টোটো চালকের সততার জন্য গর্ববোধ হচ্ছে বলে…
Read More
সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে সচেতনতা বার্তা

প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া শাখার পক্ষ থেকে করোনা নিয়ে সরকারি নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে মাস্ক বিতরণ এবং সোশ্যাল ডিস্টেন্স এর মধ্য দিয়ে এই সেন্টারে আগত প্রত্যেকটি মানুষকে সচেতন করা হয় বলে জানান সংস্থার পক্ষে ব্রহ্মকুমার প্রকাশ। এদিন প্রচারের পাশাপাশি তাদের হাতে মাক্স তুলে দেওয়া ও সোশ্যাল ডিস্টেন্স মেনে নানা কর্মকাণ্ড করা হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনও করা হয়।
Read More
ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

ধানের গোলা থেকে উদ্ধার বিশালাকার বিষধর গোখরো সাপ

সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার বিষধর গোখরো সাপ। ধানের গোলার ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই প্লাস্টিকের ভেতরে সারারাত লুকিয়ে রইলো এই স্পেকটিকাল কোবরা।বৃহস্পতিবার সকালে খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। তিনি ছুটে যান জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় গৃহেস্তের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় ২০ টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায়। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে মুরগীর ডিম খেতে গেলে মা মুরগীর সাথে সাপের লড়াইয়ে মুরগী দুটি সেখানেই প্রাণ হারায়।গোটা ৭-৮ টি ডিমও খেয়ে ফেলে এই…
Read More
শোবার ঘর থেকে উদ্ধার  বিশাল আকার বিষধর গোখরা সাপ

শোবার ঘর থেকে উদ্ধার বিশাল আকার বিষধর গোখরা সাপ

গভীর রাতে গৃহস্থের শোবার ঘরে ফোঁসফোঁস শব্দ। হঠাৎ করে দেখা গেল আলমারির পেছনে বিশালাকার সাপ। ঘটনা জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবা গ্রাম এলাকায়। রাতেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।তিনি পৌঁছে যান সেবা গ্রামের সেই গৃহস্থের বাড়িতে। এদিকে বাড়ির লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের মানুষ ভিড় জমান সাপ দেখতে। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পৌঁছে শোবার ঘরের ভেতর ঢুকে আলমারি পেছনে থেকে বিশাল আকার বিষধর গোখরা সাপ উদ্ধার করে। তারপর আশেপাশের মানুষকে অবগত করে সাপ সম্বন্ধে। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বিশ্বজিৎ বাবু জানান।
Read More
ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই-এর যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

ডিওয়াইএফ‌আই সংগঠনের যুবতী কনভেনশন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।জলপাইগুড়ির অসম মোড় এলাকায় অনুষ্ঠিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের শতাধিক যুবতী সদস্য। মূলত সংগঠনের যুবতীদের প্রাধান্য দিয়েই এই কনভেনশন করা হয়। যুবতী কনভেনশন উপলক্ষে জলপাইগুড়ি শহরের শিরিষতলা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি অসম মোড়ে এসে শেষ হয়। ডিওয়াইএফআই সংগঠনের যুবতী সদস্যরা জানা‌ন এবারের এই কনভেনশনের মধ্য দিয়ে সংগঠনের যুবতীদের উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।
Read More
আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

আগামী প্রজন্মকে তৈরীর উদ্যোগে উইংশের আর্ট গ্যালারিতে প্রদর্শনী

শিল্প সংস্কৃতির অন্যতম পিঠষ্ঠান প্রায় দেড়শো বছরের দোরগোড়ায় পৌঁছতে চলা জলপাইগুড়ি শহর।কি নেই এই প্রাচীন ঐতিহ্যবাহী শহরে, অনেক শিল্পীর মধ্যে এই শহরেও রয়েছে চিত্র শিল্পী থেকে চিত্রগ্রাহক,তবে আগামী প্রজন্ম যাতে জলপাইগুড়ির এই সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে শিখরে তারই উদ্যোগ নিলো এবার উইংস। শহরের আর্ট গ্যালারিতে পয়লা জুলাই থেকে তিন দিনব্যাপী উত্তরবঙ্গের বেশকিছু নামি এবং স্থানীয় চিত্র শিল্পী এবং চিত্র গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে এক্সজীবীশনের। প্রায় ৩৪ জনের অংশগ্রহনে মোট ৭০টি শিল্পকলা প্রদর্শিত হচ্ছে এই এক্সজীবীশনে,চলবে আগামী ৩ রা জুলাই পর্যন্ত। তবে বর্তমানে জলপাইগুড়ি শহরের শিল্প সংস্কৃতির চর্চা এবং নতুন আঙ্গিকে কিছু করার প্রবণতা কমে আসছে বলেই মনে করছেন…
Read More
রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

রথ যাত্রার শুভ দিনে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

জলপাইগুড়ি শহরের খ‍্যাতনামা সামাজিক কাজের সাথে যুক্ত ক্লাবটি হলো মহুরীপাড়া সার্বজনীন দুর্গা পূজা সমিতি।এবার তাদের পুজো ৭১তম।বিশেষ থিম নারী শিক্ষা।বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা। শুক্রবার রথযাত্রার বিশেষ দিনে এখানে দূর্গা পুজোর খুঁটি পুজো হয়ে থাকে।গত দুই বছর করোনার জন্য তেমন ভাবে জাঁকজমক পূর্ণ পুজো করতে পারেনি উদ্যোক্তারা।কিন্তু এবার করোনাকে হার মানিয়ে খুঁটি পুজো হলো। পুরোহিতের উপস্থিতিতে সকল সদস্যরা উপস্থিত হয়ে খুঁটি পুজোর সূচনা হয়।ক্লাবের সম্পাদক উত্তম বোস বলেন। করোনা আবহের পর এবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে আসন্ন দূর্গা পুজোর সূচনা হলো।
Read More