দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নার্সিং প্রশিক্ষণ

দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার এর কর্ণধার শান্তনু শর্মা ও পদ্মশ্রী করিমুল হক এর যৌথ এক অভিনব উদ্যোগে পদ্মশ্রী করিমুল হক এর ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পান্ডা পাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের পরিচালনায় ও মালদার বিশিষ্ট সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস মহাশয় এর সার্বিক সহযোগিতায় করিমুল হকের মানব সেবা সদন সোসাইটিতে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হয় এবং ৭০ জন ছাত্রছাত্রীকে নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। পদ্মশ্রী করিমুল হক জানান যে আজকাল সরকারি চাকরির যা অবস্থা,আর আমি যখন দিশারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই এখানকার ছাত্র-ছাত্রীরা যদি নার্সিং প্রশিক্ষণটি নিয়ে তাদের রুজি রোজগার করতে পারে সে কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া…
Read More
দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন

চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত, গ্রামে দুয়ারে নদী,গোটা জলপাইগুড়ি শহর জ্বলমগ্ন।অতিবৃষ্টির সতর্কতা ছিলো, তবে মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে পুরো জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত। বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত, প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি।অপরদিকে, জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জ্বলমগ্ন, পৌরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট, যেন নদীর রূপ নিয়েছে, সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর এবং আশপাশের গ্রাম গুলি অতি বৃষ্টির জলে প্লাবিত।ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পৌরসভা এবং সদর বি ডি ওর পক্ষ থেকে পরিস্থিতি পর্যালোচনা করার কাজ শুরু করেছে প্রশাসন।
Read More
জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত

জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই মোতাবিক সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি জেলার ডুয়ার্স সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। দিনভর এভাবে বৃষ্টি চলতে থাকলে তিস্তা ও জলঢাকা সহ বিভিন্ন নদী গুলিতে জলস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড।
Read More
১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

পর্যটক সেজে গাঁজা পাচার।এক মহিলা সহ তিনজন কে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ১০৮ কেজি গাঁজা। ধৃত তিনজনই ত্রিপুরার বাসিন্দা। নকল নম্বর প্লেট লাগানো বোলেরো গাড়ির সিটের নিচে গাঁজা লুকিয়ে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা।গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের বিবেকানন্দ পল্লী এলাকা থেকে গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

শনিবার জলপাইগুড়ির অরবিন্দ নগর শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল বাজারে কাপড়ের ব্যাগ বিতরণ করতে।পাশাপাশি ক্যারি ব্যাগ বন্ধ করতে হাত জোড় করে মানুষের কাছে আবেদন করছেন। এহেন কাজ কে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এক কিশোর জানায় আমাদের ভবিষ্যৎ এর জন্য মানুষের কাছে ক্যারি ব্যাগ বন্ধের আবেদন জানাচ্ছি। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভা এই প্লাস্টিক বর্জন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতে অব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা।
Read More
তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত।জলপাইগুড়ির আকাশ পরিষ্কার।শনিবার সকালে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর জানানো হয়েছে তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে। দোমহনী, বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকা পর্যন্ত হলুদ সংকেত রয়েছে। NH 31 জলঢাকায় কোন সতর্কতা নেই বলে জানান তনয় তালুকদার, এস ডিও, এডিকেশন সাবডিভিশন।
Read More
পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা,তারই প্রমাণ মিলল

পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা,তারই প্রমাণ মিলল

পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা। তারই প্রমাণ মিলল। আর দৃশ্য দেখা গেলো ডুয়ার্সের নদীতে। নদী পারাপার হচ্ছিল একদল হাতি সাথে ছিল একটি ছোট্ট শাবকও। সুন্দর দেখতে সেই হস্তি শাবক টি হঠাৎই পাহাড়ের ভারী বৃষ্টির ফলে সমতলের নদী দিয়ে বয়ে চলা নদীর জল পারাপার হতে গিয়ে দলের মধ্যে থাকা ছোট্ট শাবকটি সেই জলের স্রোতে অন্যদিকে বয়ে চলে যাচ্ছিলো। আর সেটি তার মা দেখতে পায় সে তার বাচ্চাকে বাঁচাতে সে জলের মধ্যে যুদ্ধ করেই যাচ্ছে শেষ পর্যন্ত জয়লাভ করে বাচ্চাকে চা বাগানের দিকে ফিরিয়ে নিয়ে যায় মা ও তার দল।আর এদৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ভগদপুর চা বাগান সংলগ্ন এলাকায়। আর…
Read More
ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি

ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি

বার ডান্সার কান্ডে নয়া মোড়। এবার অধ্যাপক,অধ্যাপিকা দের DEFAMATION সংক্রান্ত উকিল নোটিশ পাঠালেন প্রিন্সিপালের আইনজীবী।ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি। বিরূপ মন্তব্য, সম্মানহানি, মানসিক হেনস্থা ইত্যাদির অভিযোগ তুলে অধ্যাপক অধ্যাপিকাদের নোটিশ পাঠালেন অধ্যক্ষের আইনজীবী। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ালো শিক্ষানুরাগী মহলে।বৃহস্পতিবার বিকেলে প্রিন্সিপাল তার চেম্বারে একটি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের এই খবর দিয়ে তাদের হাতে উকিল নোটিশের কপি তুলে দেন প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকার বলেন তার আইনজীবী আপাতত তিনজনকে DEFAMATION সংক্রান্ত আইনি নোটিশ পাঠিয়েছেন। এই তিনজনের মধ্যে রয়েছেন বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবাশীষ সিনহা মহাপাত্র, অধ্যাপিকা মৌমিতা সেনগুপ্ত, অধ্যাপক সব্যসাচী…
Read More
তিস্তা নদীতে ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তা পারের বাসিন্দাদের

তিস্তা নদীতে ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তা পারের বাসিন্দাদের

দোমহনী, তিস্তা,জলঢাকা অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের খবর। তবে তিস্তা, জলঢাকা, ডায়নার জল বেড়েছে এমনটাই সেচ দপ্তর সূত্রে জানা গেছে। গতকাল রাতে ভারি বৃষ্টি হলেও আজ ভোর থেকে বৃষ্টি হয়নি জলপাইগুড়ি তে। তবে আকাশের মুখ ভাড়। সকাল থেকেই লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি তে মেঘলা আকাশ। যেকোনো মুহূর্তে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গতকালের পর তিস্তা নদীতে শুক্রবার ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তা পারের বাসিন্দাদের।
Read More
জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি‌তে

জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি‌তে

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি‌তে। স্নান‌যাত্রা উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনের গৌড়ীয় মঠে অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ‍্য দিয়ে মঙ্গলবার বিশেষ পুজো অর্চনা করা হয়। জগন্নাথ দেবের স্নান যাত্রার অনুষ্ঠান ছিল লক্ষ্য করা‌র মতো।পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
Read More
হিটারে পুড়ে মৃত সদ্যোজাত, মর্মান্তিক ঘটনায় কাঠগড়ায় নার্সিংহোম

হিটারে পুড়ে মৃত সদ্যোজাত, মর্মান্তিক ঘটনায় কাঠগড়ায় নার্সিংহোম

হিটারে পুড়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। নার্সিংহোমের গাফিলতিতেই শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ।ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার। গত বুধবার ময়নাগুড়ি চুড়া ভান্ডারের বাসিন্দা সুজিত মন্ডল তার গর্ভবতী স্ত্রীকে জলপাইগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করেন। ওই দিন তাদের পুত্র সন্তানের জন্ম হয়।অভিযোগ জন্মের পর হিটারে রাখা ছিল শিশু। আর সেখানেই পুড়ে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে নার্সিং হোমের ম্যানেজার দেবপ্রিয়া দত্ত জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Read More
মেধা তালিকায় অষ্টম স্থান জলপাইগুড়ির সমাদৃতার

মেধা তালিকায় অষ্টম স্থান জলপাইগুড়ির সমাদৃতার

উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান পেয়ে জলপাইগুড়ি‌র নাম উজ্জ্বল করল জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা দাস। ৪৯১ নম্বর পেয়ে রাজ‍্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে সমাদৃতা। তার এই সাফল্যে খুশি বাবা মা সহ আত্মীয় পরিজনেরা।
Read More
খাদ্য দপ্তরের উপস্থিতিতে হোটেল মালিকদের প্রশিক্ষণ শিবির

খাদ্য দপ্তরের উপস্থিতিতে হোটেল মালিকদের প্রশিক্ষণ শিবির

দিন যত এগোচ্ছে, রাস্তা বা শহরতলীতে হোটেল বা রেস্তোরার সংখ্যাও যেন ততটাই বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন হোটেলে খাবার পরিবেশন নিয়ে নানান অভিযোগ উঠে আসছে। এই সব বিষয় মাথায় রেখে খাদ্য ব্যবসায়ীদের নিয়েও সচেতনতার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করছে খাদ্য দপ্তর। মঙ্গলবার জলপাইগুড়িতে খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। প্রশিক্ষণের দায়িত্বে থাকা গৌরব সান্যাল জানান, কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সুরক্ষিত খাদ্য প্রক্রিয়াকরণ, খাবার পরিবেশন ইত্যাদি নানা বিষয়ে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি জানান এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Read More
যৌন কর্মী ও তাদের সন্তান কে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হলো

যৌন কর্মী ও তাদের সন্তান কে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হলো

মঙ্গলবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরীটির পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় জলপাইগুড়ি শহরের দিনবাজারে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে কর্মরত যৌন কর্মী এবং তাঁদের সন্তান দের প্রয়োজনীয় করোনা ভ্যাকসিন দেওয়া হলো এক বিশেষ শিবিরের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল ওথারিটির সেক্রেটারি গ্লাডি বোনজান জানান, এই ধরণের কাজ যদিও এই প্রথম নয়। যৌন কর্মীদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে, তাঁদের নানান ভাবে সরকারি চালসা, এবং মালসা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়। এবার যৌন কর্মীদের নিজস্ব সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়, যাতে ওরা সঠিক সময়ে করোনা ভ্যাকসিনের সব গুলি ডোজ পেতে পারে, সেই আবেদনের পর বিষয়টি…
Read More