উত্তরবঙ্গ

প্রধানমন্ত্রীর সফরের আগে মালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার যুবক

প্রধানমন্ত্রীর সফরের আগে মালদহে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার যুবক

প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে মালদহে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি, পুলিশি তৎপরতায় গ্রেপ্তার এক যুবক। ঘটনায় মালদহের রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ সফলতা পেয়েছে। সামসি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যুবককে ধরে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত যুবকের নাম উসতম রায়(২৬)। মালদা শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা। উদ্ধার হয়েছে ২টি পাইপগান ও ৫ রাউন্ড গুলি। প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে সর্বত্রই কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। সামসি রেল স্টেশন এলাকায় ধরে পুলিশ।
Read More
উত্তরবঙ্গের পরিবহণে নয়া সংযোগ, চালু হচ্ছে স্লিপার ভলভো পরিষেবা

উত্তরবঙ্গের পরিবহণে নয়া সংযোগ, চালু হচ্ছে স্লিপার ভলভো পরিষেবা

উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও স্বচ্ছন্দ ও আধুনিক করতে ফের বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে চালু হতে চলেছে নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা। প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কেনা ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাসের শিলিগুড়ি থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।  তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় উত্তরবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।  নতুন এই স্লিপার ভলভো বাসগুলি চালু হলে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরাম ও নিরাপত্তা অনেকটাই বাড়বে। জানা গিয়েছে, প্রতিটি বাসের মূল্য প্রায় ১ কোটি…
Read More
বন্দে ভারতকে ঘিরে মালদা টাউন স্টেশনের রূপান্তর, লোকশিল্পে সাজছে স্টেশন চত্বর

বন্দে ভারতকে ঘিরে মালদা টাউন স্টেশনের রূপান্তর, লোকশিল্পে সাজছে স্টেশন চত্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত নতুন রূপ পাচ্ছে মালদা টাউন স্টেশন।  দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা ঘিরে শুধু রেল যোগাযোগ নয়, মালদার সংস্কৃতি ও ঐতিহ্যকেও তুলে ধরার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনের সামনের অংশে চলছে ব্যাপক সৌন্দর্যায়ন। রাতদিন এক করে কাজ চলছে, যার তদারকিতে রয়েছেন শীর্ষস্থানীয় রেল আধিকারিকরা।  মূল প্রবেশপথের দু’পাশে বসানো হয়েছে গম্ভীরা লোকশিল্পের আদলে তৈরি বিশাল মুখোশ।  মালদার নিজস্ব সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল সূত্র। স্টেশন চত্বরে সবুজ ঘাসের উপর স্থাপন করা হয়েছে শ্রীচৈতন্যের ফাইবারের মূর্তি। পাশাপাশি বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ম্যুরাল। নতুন চারাগাছ লাগিয়ে আরও সবুজ করে…
Read More
রাস্তার বে*হাল দশায় ক্ষু*ব্ধ গ্রামবাসী,ভোট বয়কটের হুঁশিয়ারি

রাস্তার বে*হাল দশায় ক্ষু*ব্ধ গ্রামবাসী,ভোট বয়কটের হুঁশিয়ারি

বিধানসভা নির্বাচনের আগে উন্নয়ন বঞ্চনার অভিযোগে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া গ্রামে। অভিযোগ, দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভ চরমে পৌঁছেছে গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে।  বর্ষার সময় কাদায় ভর্তি হয়ে যায় গোটা এলাকা, শুকনো মরসুমে ধুলোয় নাভিশ্বাস ওঠে। এই অবস্থায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষ সকলকেই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলন, স্মারকলিপি ও বিক্ষোভ দেখিয়েও মিলেছে শুধু আশ্বাস। ভোট এলেই প্রতিশ্রুতি,…
Read More
লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন

লোকালয় থেকে উদ্ধার বিশাল রক পাইথন

সকালে জলপাইগুড়ি জেলার পশ্চিম দুরামারী এলাকায় একটি বিশাল রক পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এলাকাবাসী একটি ক্যানেলের ধারে সাপটিকে দেখতে পাচ্ছিলেন। প্রচণ্ড শীতের দাপটে এদিন সকালে রোদ পোহাতে বেরিয়ে আসে বিশাল আকৃতির ওই রক পাইথনটি। সাপটিকে রোদ পোহাতে দেখে আতঙ্কিত স্থানীয়রা প্রথমে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য দেবর্ষি বিশ্বাসকে বিষয়টি জানান। তিনি দ্রুত বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে খবর দেন। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েকবার সাপটি লুকিয়ে পড়লেও, আজ স্থানীয়দের সক্রিয় সহযোগিতায় অবশেষে সেটিকে ধরতে সক্ষম হন বনকর্মীরা। পরবর্তীতে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীরা রক পাইথনটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,…
Read More
রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ির হাইকোর্ট সার্কিট বেঞ্চ ভবন

রঙিন আলোয় ঝলমল করছে জলপাইগুড়ির হাইকোর্ট সার্কিট বেঞ্চ ভবন

উদ্বোধনের আগে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নতুন ভবন। আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ভবনের। তার‌ই প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন ভবন পরিদর্শনে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। ভবনের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি প্রায় শেষের‌ পথে। সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য দেখার জন্য সন্ধে‌ নামলেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মেয়র গৌতম দেব বলেন, উত্তরবঙ্গের…
Read More
গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ

গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাস ঘিরে বাড়ছে উদ্বেগ

বিভিন্ন জায়গায় নিপা ভাইরাস সংক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মিলতেই সতর্কতায় রাজ্যের স্বাস্থ্য দফতর। এর প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে এই মারাত্মক ভাইরাসকে কেন্দ্র করে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কর্তা চিকিৎসক ডা. অসীম হালদার জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা এসেছে। সেই নির্দেশ মেনেই গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “কোনও ধরনের সংক্রমণের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নিপা সহ অন্যান্য ভাইরাসজনিত রোগের মোকাবিলায় স্বাস্থ্য দফতর সম্পূর্ণ প্রস্তুত।”নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। পাটকাতা কলোনি-সহ শহরের একাধিক এলাকায় একই ছবি ধরা পড়েছে। স্বাস্থ্যকর্মীরা সাধারণ…
Read More
মোদির সফর ঘিরে মালদা টাউন স্টেশনে চূড়ান্ত প্রস্তুতি

মোদির সফর ঘিরে মালদা টাউন স্টেশনে চূড়ান্ত প্রস্তুতি

মাঝে আর মাত্র এক দিন দিন৷ তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন৷ সেদিকে লক্ষ্য রেখে আপাদমস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ৷ রাতদিন এক করে চলছে কাজ৷ সেসব কাজের তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা৷ রেল সূত্রে জানা যায় ১৬ জানুয়ারি মালদা টাউন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের রেক৷ ১৫ থেকে ১৭ জানুয়ারি স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করবে না৷ ১৬ জানুয়ারি মালদায় পৌঁছোচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে…
Read More
মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন হলো আজ। আজ এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং ট্রাফিকের আধিকারিকেরা। ফিতা কেটে শিলিগুড়ির পুলিশ কমিশনার এই নতুন ভবনে প্রথম পা রাখেন। এই কার্যালয়ে থেকেই মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পার্শ্ববর্তী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা। আজ এই ট্রাফিকের কার্যালয়ের…
Read More
আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের

আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ ভবনের

বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তব রূপ পেল জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ। উদ্বোধনের আগেই রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নবনির্মিত ভবন। আগামী ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে এই অত্যাধুনিক ভবনের। উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি নতুন ভবন পরিদর্শনে করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। তাঁরা ভবনের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খুঁটিয়ে দেখেন। প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। সন্ধ্যা নামলেই সার্কিট বেঞ্চ ভবনের অসাধারণ আলোকসজ্জা ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।  জানা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের…
Read More
সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

সপ্তম বর্ষে আলিপুরদুয়ারের পিঠে-পুলি উৎসব

পৌষসংক্রান্তির পুণ্যলগ্নে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আলিপুরদুয়ারে ঘটা করে শুরু হল পিঠে পুলি উৎসব। জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘শব্দ’- এর বিশেষ উদ্যোগে শহরের ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের মাঠে এই উৎসবের উদ্বোধন করা হয়। এ বছর সপ্তম বর্ষে পা দিল এই জনপ্রিয় পিঠে পুলি উৎসব, যা চলবে টানা দু’দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক, পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও একাধিক কাউন্সিলর।  অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখে ও আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। এবছর মোট ৩০টি প্রতিযোগিতামূলক পিঠে - পুলি স্টল ও প্রায় ৫০টি স্বনির্ভর…
Read More
এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

এক কেজির বেশি ব্রাউন সুগারসহ গ্রেফতার মালদার যুবক, তদন্তে পুলিশ

নিউ জলপাইগুড়িতে বড়সড় মাদকচক্রের ছক ভেস্তে দিল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ অভিযান। এদিন দুপুরে এই অভিযানে উদ্ধার হয়েছে এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা ভরত মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপন সূত্রে খবর আসে যে নিউ জলপাইগুড়ির সাউথ কলোনি এলাকায় দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে দ্রুত টিম গঠন করে স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভরত মণ্ডলকে…
Read More
মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তিতে জলপাইগুড়িতে বাস্তু পুজোর উৎসব, উলু-শঙ্খধ্বনিতে মুখর ঘরবাড়ি

মকর সংক্রান্তি তে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পূজা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিয়ম দিতে মেনে চলছে পৌষ সংক্রান্তির বাস্তু পূজা। ছোট থেকে বড় সকলেই পৌষ সংক্রান্তিতে বাস্ত পুজোয় মেতে উঠেছেন। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু-শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোরা। কনকনে শীত, এইর মাঝে উলু-শঙ্খ ধ্বনি, ঘড়ির কাটায় ভোর তিনটা। অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে,…
Read More
শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ ধামের শিলান্যাস ঘিরে তুঙ্গে প্রস্তুতি

আগামী শুক্রবার শিলিগুড়িতে  মমহাকাল মহাতীর্থ ধামের শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা তুঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হতে চলা এই ঐতিহাসিক অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছুই চলছে চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ, মহাকাল তীর্থ ধামকে ঘিরে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনার অপেক্ষায় শহর।
Read More