উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে স্টেকহোল্ডারদের আলোচনা

উত্তরবঙ্গ বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সঙ্গে স্টেকহোল্ডারদের আলোচনা

উত্তরবঙ্গের বিভিন্ন অংশের স্টেকহোল্ডারদের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী Swapan Dasgupta বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন, যেখানে আসন্ন রাজ্য বাজেটকে কেন্দ্র করে শিল্প, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির Uttarkanya-তে। সূত্র অনুযায়ী, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের মতামত ও প্রত্যাশা জানা, যা আসন্ন বাজেটে প্রতিফলিত হতে পারে। অর্থমন্ত্রী জানান, পর্যটন উন্নয়ন, মালদার আম উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে চা শিল্প, পর্যটন শিল্প এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি মন্ত্রী Nisith Pramanik এবং Anandamay Barman সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন। অর্থমন্ত্রী…
Read More
ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা, উত্তরবঙ্গে তিন দিনের চলচ্চিত্র উৎসব

ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা, উত্তরবঙ্গে তিন দিনের চলচ্চিত্র উৎসব

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিএইচআরউমা (DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তাঁর স্ত্রী, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য এবং উত্তরবঙ্গের সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই তিন দিনের উৎসবে দেশ-বিদেশের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম দিন থেকেই কার্শিয়াংয়ে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে রেল স্টেশনের ক্যাফে এবং ডিএইচআর ট্রেনের কোচেও দেখানো হচ্ছে সিনেমা। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এই চলচ্চিত্র উৎসব। উত্তরবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীন চলচ্চিত্রের মেলবন্ধনে উৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।
Read More
জলপাইগুড়ি পৌরসভার সীমাহীন দুর্নীতি সহ বেশ কয়েক দফা দাবিতে জেলাশাসক দপ্তরে অভিযান

জলপাইগুড়ি পৌরসভার সীমাহীন দুর্নীতি সহ বেশ কয়েক দফা দাবিতে জেলাশাসক দপ্তরে অভিযান

বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি সহ পেনশন ,বেতন বকেয়া সহ অন্যান্য একাধিক অভিযোগ নিয়ে সোচ্চার হতে দেখা গেলো শহরের বিভিন্ন স্বেচ্ছা সেবী সংগঠন সহ সমাজ কর্মীদের। এই প্রসঙ্গে সমাজ কর্মী নোবেন্দু মল্লিক জানান, একাধিক অভিযোগ নিয়ে আজ আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। অপরদিকে আইনজীবী সৌজিৎ সিনহা বলেন, আজও সোস্যাল মিডিয়ায় পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে পোস্ট গুলো জ্বলজ্বল করছে, এবার দায়িত্ব পুলিশের।
Read More
বাজেটের আগে উত্তরকন্যায় শিল্পমহলের সঙ্গে বৈঠক, শিলিগুড়িতে জিএসটি ট্রাইব্যুনালের দাবি

বাজেটের আগে উত্তরকন্যায় শিল্পমহলের সঙ্গে বৈঠক, শিলিগুড়িতে জিএসটি ট্রাইব্যুনালের দাবি

আগামী ২০ জুন রাজ্য সরকারের বাজেট পেশের আগে বৃহস্পতিবার উত্তরকন্যায় শিল্প ও বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রি-বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী Swapan Dasgupta, প্রতিমন্ত্রী Anandamoy Barman এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী Nishith Pramanik। বৈঠকে উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। বিশেষ করে শিলিগুড়িতে একটি জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জোরালোভাবে উত্থাপন করেন বণিকমহলের প্রতিনিধিরা। তাঁদের মতে, এর ফলে ব্যবসায়ীদের কলকাতায় ছুটে যাওয়ার প্রয়োজন কমবে এবং জিএসটি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। চা শিল্পের সংকট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। Tea Association of India-এর সম্পাদক সুমিত ঘোষ বন্ধ ও রুগ্ন…
Read More
উত্তর-পূর্ব ভারতের লাইফলাইন সুরক্ষিত করতে রেলের বরাদ্দ ৯০০ কোটিরও বেশি, কমবে এনজেপির ওপর চাপ

উত্তর-পূর্ব ভারতের লাইফলাইন সুরক্ষিত করতে রেলের বরাদ্দ ৯০০ কোটিরও বেশি, কমবে এনজেপির ওপর চাপ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ (Chicken’s neck) অঞ্চলে ট্রেন চলাচল ব্যবস্থা আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। উত্তর-পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের সংযোগ রক্ষাকারী এই রেল রুটে ট্র্যাক দ্বিগুণ বা ডবল লাইন করার জন্য ৯১৬.১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। গত ৮ জুন রেল বোর্ডের গতিশক্তি (পুর) শাখার ডিরেক্টর দীপক সিং উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে (নির্মাণ) চিঠির মাধ্যমে এই বরাদ্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এই প্রকল্পের অধীনে বিহারের ঠাকুরগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন স্টেশন পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ সমান্তরাল রেল ট্র্যাকে ডবল লাইন বসানো হবে। এই রুটটি আলুয়াবাড়ি রোড থেকে ঠাকুরগঞ্জ হয়ে নকশালবাড়ি…
Read More
‘মোদীর নেতৃত্বেই বদলেছে ভারতের ছবি’ — প্রার্থনা সভা থেকে বার্তা শংকর ঘোষের, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজা শিলিগুড়িতে

‘মোদীর নেতৃত্বেই বদলেছে ভারতের ছবি’ — প্রার্থনা সভা থেকে বার্তা শংকর ঘোষের, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজা শিলিগুড়িতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। বুধবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। উপস্থিত কর্মী-সমর্থকেরা দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শংকর ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে…
Read More
কোচিং সেন্টারে গোলাগুলির ঘটনায় গ্রেফতারি স্থগিত: পাটনা আদালতে স্বস্তি পেলেন খান স্যার

কোচিং সেন্টারে গোলাগুলির ঘটনায় গ্রেফতারি স্থগিত: পাটনা আদালতে স্বস্তি পেলেন খান স্যার

পাটনার একটি জেলা আদালত জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান—যিনি 'খান স্যার' নামে অধিক পরিচিত—তাকে আইনি স্বস্তি দিয়েছে। তার কোচিং সেন্টারের বাইরে ঘটা সহিংস সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তার গ্রেপ্তারির ওপর আদালত স্থগিতাদেশ জারি করেছে। মঙ্গলবার খানের আগাম জামিনের আবেদনের শুনানিকালে প্রধান জেলা ও দায়রা জজ রূপেশ দেব এই অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ প্রদান করেন। আদালত পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার এবং ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিলেও, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তার করা থেকে স্পষ্টভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত মামলার হালনাগাদ ডায়েরি ও খানের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র তলব করেছে এবং এ মাসের…
Read More
শালুগাড়া যাওয়ার পথে জওয়ানকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা

শালুগাড়া যাওয়ার পথে জওয়ানকে ধাক্কা, অল্পের জন্য রক্ষা

শালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। জানা গিয়েছে, সোমবার তিনি নিউজলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়। এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জওয়ান আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। সেই নিয়ে মানসিক চাপ ছিল। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।”…
Read More
টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা

টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা

বর্ষার শুরুতেই টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একাধিক এলাকা। বিশেষ করে নিউ মাল থেকে মালবাজারগামী জাতীয় সড়কের ধারে রাজার চা বাগানের কেশর লাইনে জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে চা বাগানের মাঠ, শ্রমিক লাইন এবং জাতীয় সড়কের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজার চা বাগানের কাছে বর্তমানে একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেই কারণে অস্থায়ী ডাইভারশন তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঝোরা ও নালাগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত জল স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে না পেরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।…
Read More
ফুলবাড়িতে সিঁদ কেটে অভিনব চুরি, ৯টি মোবাইল উধাও

ফুলবাড়িতে সিঁদ কেটে অভিনব চুরি, ৯টি মোবাইল উধাও

সিঁদ কেটে চুরির ঘটনা চুরি ৯টি মোবাইল ফুলবাড়িতে। অভিনব এই পুরোনো কায়দায় ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায়।  জানা গিয়েছে, ফুলবাড়ি জোড়পাকুরী এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কাজের জন্য এলাকা থেকে প্রায় ২০-২২ জন শ্রমিক কাজ করতে আসেন। তারা ওই বিল্ডিং এর পাশে একটি বড় ঘরে একসঙ্গে থাকতেন। গতকাল রাতে কাজ করে ফিরে এসে তারা সবাই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের নয়টি মোবাইল খোয়া গেছে। বাইরে বেরিয়ে দেখতে পারেন তাদের যেই ঘরে থাকতেন সেই ঘরে সিঁদ কেটে এই চুরি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাচকে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনাটা…
Read More
পুখুরিয়া পুলিশের অভিযানে বিপুল দেশি মদসহ গ্রেফতার এক ব্যক্তি

পুখুরিয়া পুলিশের অভিযানে বিপুল দেশি মদসহ গ্রেফতার এক ব্যক্তি

পুখুরিয়া থানার পুলিশের বড় সাফল্য। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ​গোপন সূত্রে খবর পেয়ে, এদিন রাতে নওগামা থেকে পুখুরিয়া যাওয়ার রাস্তায় ওত পাতে পুলিশ বাহিনী। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৪০ বোতল ‘হিমালয়ান গোল্ড ৬০ আপ’ দেশি মদ উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য খতিয়ে দেখছে পুলিশ। এলাকাকে অপরাধমুক্ত করতে এই ধরনের আচমকা অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
Read More
বিশ্ব পরিবেশ দিবসে সীমান্তে সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবসে সীমান্তে সচেতনতার বার্তা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়েও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটা তার বেড়া লাগুয়া মুচিয়া মোহনা নদীর তীরে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, নদীকে কিভাবে সংরক্ষণ রাখা যায় তা  নিয়ে ছাত্র-ছাত্রীদের  মধ্যে আলোচনা করা হয়। তাছাড়াও নদীর জল কীভাবে পরিশোধন করে ব্যবহারযোগ্য করা হয়, সে বিষয়েও বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার গুরুত্ব ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পরিবেশ রক্ষায় গাছ লাগানো, নদী-নালা পরিষ্কার…
Read More
‘এক পেড় মা কে নাম’ বার্তায় বিশ্ব পরিবেশ দিবস পালন, শিশুদের হাত ধরে রোপণ হল গাছ

‘এক পেড় মা কে নাম’ বার্তায় বিশ্ব পরিবেশ দিবস পালন, শিশুদের হাত ধরে রোপণ হল গাছ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির শ্রী গুরু বিদ্যামন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্র সরকারের ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমাশাসক (এসডিও) বিকাশ রুহেলা, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম)-সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক ও বনদফতরের আধিকারিক। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকের পরিবারের সদস্যরাও। বিশেষভাবে নজর কেড়েছে এসডিও বিকাশ রুহেলার পরিবারের উপস্থিতি। এদিন মোট ৫০টি চারাগাছ নিয়ে আসা হয়। তার মধ্যে ২০টি গাছ স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়াদের হাত ধরে রোপণ করা হয়। বাকি ৩০টি গাছ স্কুল…
Read More
শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বহুতলে আগুন, পুড়ে গেল ঘরের আসবাবপত্র

শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বহুতলে আগুন, পুড়ে গেল ঘরের আসবাবপত্র

শিলিগুড়ি শহরের অরবিন্দ পল্লী এলাকায় একটি বহুতল আবাসনের তৃতীয় তলায় হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা বহুতলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রা দ্রুত দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। বহুতলের বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় সতর্কতা জারি করা হয়। জানা গেছে, যে ঘরটিতে আগুন লাগে সেটি সেই সময় বন্ধ অবস্থায় ছিল। ফলে আগুন লাগার পর প্রাথমিকভাবে কেউ বিষয়টি টের পাননি। ধোঁয়া দেখতে পেয়েই স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন…
Read More