উত্তরবঙ্গ

বিরাট কোহলির জন্মদিনে তাক লাগানো ৭০০ স্কোয়ার ফুটের শুভেচ্ছা উত্তরের এক গ্রামীন ফ্যানের

বিরাট কোহলির জন্মদিনে তাক লাগানো ৭০০ স্কোয়ার ফুটের শুভেচ্ছা উত্তরের এক গ্রামীন ফ্যানের

৫ ই নভেম্বর জন্মদিন ভারত তথা বিশ্বের অন্যতম ক্রিকেট আইকন বিরাট কোহলির। যদিও যে ব্যাক্তির জন্মদিন তিনি থাকেন সুদুর মুম্বাইতে যার দূরত্ব আকাস পথে প্রায় ২৪০০ কিলোমিটার, তাতে কি এসে যায় ভক্ত শুভঙ্কর পালের। কুচবিহার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ীর পাল পাড়ার শুভঙ্কর পাল, ছোটো থেকেই অঙ্কনে প্রতি আকৃষ্ট, বড় হতেই বাড়তি ইচ্ছে জাগে নতুন কিছু সৃষ্টি করার। সেই থেকেই শুরু, গত বছর সাত ফুটের বিরাট কোহলির ছবি আঁকার  পর এবারে একেবারে ৭০০ স্কোয়ার ফুট। সাদা কাগজের ওপর রং তুলির টানে এই মুহুর্তে তুফান গঞ্জের অন্দরান ফুলবাড়ীর পালপাড়ায় খোলা মাঠে দাড়িয়ে হাসছেন অবিকল বিরাট কোহলি। এই প্রসঙ্গে বিরাট…
Read More
মা কালীর ৪২ ফুট উঁচু মূর্তি দেখতে মালদায় ভিড় জমেছে

মা কালীর ৪২ ফুট উঁচু মূর্তি দেখতে মালদায় ভিড় জমেছে

মালদা - উত্তরবঙ্গের বৃহত্তম কালীপুজো মানে বুলবুলচন্ডী কালী।এই কালীর উচ্চতা প্রায় ৪২ ফুট।এই বুলবুলচন্ডী  কালীপুজোকে ঘিরে উৎসবের আবহে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে। আজ থেকে পুজো শুরু হতে চলেছে আগামীকাল থেকে  ১৩ দিন ধরে চলে মেলা। প্রতিবারের মতো এবছরও পুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে সাজো সাজো রব সন্ধ্যা হতেই পুজো শুরু হবে এই মা কালর। মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোগুলোর মধ্যে একটি বুলবুলচণ্ডী বাজার সর্ববজনীন কালীপুজো। জেলার মধ্যে তো বটেই সারা উত্তরবঙ্গের মধ্যে এত বড় কালীপ্রতিমা খুব কম হয়। বিশালাকার এই কালী দক্ষিণাকালী নামেই পরিচিত। স্থানীয়দের কথায় বুলবুলচণ্ডীর পাঁচজন যুবক এই কালীপুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই ধুমধাম করে এই পুজো হয়ে আসছে। এই…
Read More
ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দে মেতে উঠলেন আবাসনের কচিকাঁচারা

ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দে মেতে উঠলেন আবাসনের কচিকাঁচারা

ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দ উৎসবে মাতল আবাসনের কচিকাঁচারা। বুধবার রাতে জলপাইগুড়ির এসজেডিএ কম্পোজিট কমপ্লেক্সের আবাসনে রীতিমতো ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কচিকাঁচাদের অভিনব এই কর্মকাণ্ড দেখার জন্য ভূত চতুর্দশীর রাতে সামিল হয়েছিলেন শতাধিক মানুষ। শাকচুন্নি, মর্গের ভূত‌ সহ বিভিন্ন রকমের ভূতের প্রদর্শনী দেখতে পেয়ে বেজায় খুশি আট থেকে আশি। ভূত চতুর্দশী উপলক্ষে  আবাসনের কচিকাঁচারা নিজেরাই ইচ্ছে মতো ভূত সেজে ভৌতিক পরিবেশ উপহার দেয় সকলকে। বিজ্ঞানের অগ্রগতি এবং সচেতনতামূলক প্রচারের জন্য মানুষ ক্রমশই কুসংস্কার মুক্ত হচ্ছে। এর প্রভাব লক্ষ্য করা যায় ভূত সেজে আসা শিশু কিশোরদের মধ্যে। নতুন প্রজন্মের কাছে ভূত শুধুমাত্র হাসি মজার খেলা ছাড়া কিছুই নয়। অনুষ্ঠানের…
Read More
সকাল থেকেই ভক্তদের আনাগোনা জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে

সকাল থেকেই ভক্তদের আনাগোনা জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে

জলপাইগুড়ি সার্বজনীন যোগমায় কালী বাড়ির কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৯৮ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। আজ বৃহস্পতিবার মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হবে। লিখতে পুজো সকাল ন'টা থেকে শুরু হবে। বাৎসরিক কালীপুজোর  পুজো আজ রাত নটা থেকে বাৎসরিক দীপান্বিতা কালীপুজো শুরু হবে।শুক্রবার দুপুরে মা কে আমিষ ভোগ নিবেদন করা হবে। ভোগের মধ্যে মহাশোল মাছ দিয়ে আগামীকাল শুক্রবার মাকে ভোগ নিবেদন করা হবে বলে মন্দির সূত্রে জানা যায়।
Read More
বোয়াল মাছের ভোগে পূজিত হবেন মা সেভকেশ্বরী

বোয়াল মাছের ভোগে পূজিত হবেন মা সেভকেশ্বরী

শিলিগুড়ি : মন্দির প্রতিষ্ঠার পর থেকেই কালীপুজোর সময়ে বোয়াল মাছ ও পোলাও, ভাত, পাঁচ রকমের ভাজা, লুচি, পায়েস ভোগে দেওয়া হয়ে থাকে সেভকশ্বরী কালিমন্দিরে। সেবক পাহাড়ে জাগ্রত এই মন্দির বলেই মনে করেন ভক্তরা। মন্দিরে পুজো দিতে নানা জায়গা থেকে ভক্তরা আসেন।  ১৯৫২ সালে সেবক পাহাড়ে স্বপ্নাদেশে তৈরি হয়েছিল এই মন্দির। এরপর থেকেই পূজিত হচ্ছেন দক্ষিণা মা কালী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। এছাড়াও সিকিম, কালিম্পং যাওয়ার পথেও পর্যটকেরা এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। আজকের দিনে সেবকেশ্বরী মন্দিরের সামনেই একটি সরকারি অফিসে কাজ করতেন নীরেন্দ্রনাথ সান্যাল।১৯৫২ সালে নীরেন্দ্রনাথ সান্যাল স্বপ্নাদেশে পঞ্চ মন্দির আসন পান তিনি পরবর্তীতে…
Read More
৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

৫৪ তম বর্ষে শিলিগুড়ি সংহতি ক্লাবের পুজোর থিম, “কঠিন পাঠ”

আগে গুরুজনরা বলতেন পড়াশোনা করে যে হাতি ঘোড়া চড়ে সে।  অর্থাৎ পড়াশুনা করে হাতি ঘোড়া চরে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।  তবে সময়ের সাথে সাথে হাতি ঘোড়ার উপরে চরে যাতায়াত তেমন একটা চল না থাকলেও সরকারি প্রচেষ্টাই সমাজের প্রত্যেক স্তরে পড়াশোনার আগ্রহটা বেড়েছে প্রত্যেকের।বিভিন্ন নিত্যনতুন শিক্ষা সামগ্রী থাকলেও বর্তমান আবহে পড়াশোনার মধ্যে প্রতিযোগিতাও রয়েছে চরমমাত্রায়। আর তাতেই চাপ বেড়েছে পড়ুয়াদের। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের এগোতে তাই সব ভুলে প্রায় সারাদিন চলে যায় পড়াশোনার মধ্যেই। কেও কেও সকালে ঘুম ভেঙে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়া, ফিরেই শিক্ষা প্রতিষ্ঠানের বাসে স্কুলের পথে ফিরতে ফিরতে সেই বিকেল বা সন্ধ্যায় ফের গৃহশিক্ষক ও বিদ্যালয়ের দেওয়া হোমওয়ার্ক নিয়ে…
Read More
কালী পুজোর দিন থেকেই ডুয়ার্সে চালু হতে চলেছে মেট্রো ! অবাক হচ্ছেন ?

কালী পুজোর দিন থেকেই ডুয়ার্সে চালু হতে চলেছে মেট্রো ! অবাক হচ্ছেন ?

এমনই অবাক করা আকর্ষনীয় থিম উপহার পেতে চলেছে জলপাইগুড়িবাসী। গঙ্গার বুক দিয়ে মেট্রোতে করে প্রতিমা দর্শন হবে জলপাইগুড়ির ময়নাগুড়িতে! বিগবাজেটের এই পুজোয় ময়নাগুড়ির জাগরণী ক্লাব কর্তৃপক্ষের এমন দুর্দান্ত উদ্যোগকে চাক্ষুষ করতে এখন থেকেই অপেক্ষারত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে এই ধরনের ভাবনা এবং থিম প্রথম বলেই জানালেন উদ্যোক্তারা।  মন্ডপের ভেতরে প্রবেশ করলেই এক্কেবারে দক্ষিণ বঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চড়ার আসল অনুভূতি পাবে দর্শনার্থীরা। রয়েছে প্ল্যাটফর্ম ও বসার জায়গা, চলমান সিড়ি, রুট চার্ট। সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমার দর্শন করা যাবে। মেট্রোতে রয়েছে বাতানুকূল পরিবেশ। ২৮টি এসি থাকছে কামরায়।   ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরেরর…
Read More
মঙ্গলবার ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্ধোধন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

মঙ্গলবার ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো উদ্ধোধন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

মঙ্গলবার রাতে এসটিএস ক্লাবের ৫৪ তম বর্ষের শ্যামা পুজো উৎসবের সূচনা হল। জলপাইগুড়ি জেলার ঐতিহ্যবাহী ধূপগুড়ি এসটিএস ক্লাবের পুজো মন্ডপের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবছর এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসব ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবার মায়ানমারের প্যাগোডার গোল্ডেন টেম্পলের আদলে পুজোমণ্ডপ তৈরি করা হয়েছে এবং কৃষ্ণ রুপে শ্যামা মায়ের মূর্তি দর্শনার্থীদের নজর কাড়বে।পাশাপাশি রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। এদিন এসটিএস ক্লাবের দীপান্বিতা উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত সহ অনেকে। উদ্ধোধন লগ্নে গান গেয়ে…
Read More
শিলিগুড়িতে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন

শিলিগুড়িতে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন

শিলিগুড়িতে পুলিশ দ্রুত পদক্ষেপ এবং সতর্কতা প্রদর্শন করে যখন শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের অফিসার টিটু সাহা মঙ্গলবার রাতে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেন।এই ঘটনায় জড়িত বালুরঘাটের একজন শিক্ষক গৌর কান্তো দাস, যিনি এক বন্ধুর সঙ্গে শিলিগুড়িতে বেড়াতে এসেছিলেন। পরিদর্শন শেষে, তারা মাটিগাড়া থেকে শিলিগুড়ি জংশনে একটি ই-রিকশা নিয়ে বালুরঘাটে ফেরার বাস ধরল। তবে ই-রিকশা থেকে নামার সময় তার ফোনটি অলক্ষ্যে রাস্তায় পড়ে যায়। একজন পথচারী ডিভাইসটি তোলার চেষ্টা করলেও জংশন ট্রাফিক গার্ডে অবস্থানরত ট্রাফিক এসআই টিটু সাহা ঘটনাটি পর্যবেক্ষণ করেন।অফিসার সাহা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন, ফোনটি পুনরুদ্ধার করেন এবং এটির মালিকানা যাচাই করার পর দাসের কাছে ফেরত দেন।…
Read More
যুবকবৃন্দের কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়িতে এসে পৌঁছালেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

যুবকবৃন্দের কালীপুজোর উদ্বোধনে শিলিগুড়িতে এসে পৌঁছালেন অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রি

শিলিগুড়ি:- ১৯৬৪ সাল থেকে মালদা জেলার ঝলঝলিয়ায় হয়ে আসছে যুবকবৃন্দের কালীপুজো। এবার তাদের এই পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে বলে জানা যায়।উল্লেখ্য,গত ৬১ বছর ধরে মালদার বুকে ঝলঝলিয়ার এই যুবকবৃন্দের কালীপুজো এক অন্যতম কালীপুজো।এছাড়াও এই পুজোর শুরু থেকে অর্থাৎ ১৯৬৪ সাল থেকেই এই পুজোর শুভ উদ্বোধন হয়ে থাকে মুম্বাইয়ের থেকে আগত স্বনামধন্য কোন না কোন আর্টিস্টের হাত ধরে।ঠিক তেমনি সময়ের সাথে সাথে দিন বদলে গেলেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে এই যুবকবৃন্দ ক্লাব। তাই চিরাচরিতভাবে এবারও ৬১তম বর্ষে একসময়ের বলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির হাত ধরে হতে চলেছে এবার এই পুজোর শুভ উদ্বোধন।বুধবার সে কারণেই সুদূর মুম্বাই থেকে শিলিগুড়ি…
Read More
ধনতেরাসের দিনে ঝাড়ুর দোকানে ভিড় ক্রেতাদের

ধনতেরাসের দিনে ঝাড়ুর দোকানে ভিড় ক্রেতাদের

শিলিগুড়ি : কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। দীপাবলির ঠিক দু'দিন আগে, ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে ধনতেরাস। এই উৎসব দিয়েই আসলে সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। এই দিন সাগর মন্থনের ফলে উত্থিত হন দেবতা কুবের তাই দেবতা কুবের কে ধনতেরাসের দিন পুজো করা হয়। অমৃতের খোঁজে সেই সাগর মন্থনের সময়  উত্থিত হন দেবতা ধন্বন্তরী, তাঁকেও এই ধনতেরাসের দিনে পুজো করা হয়। এদিন সোনার জিনিস কেনা কে শুভ মনে করেন অনেকেই। এছাড়াও এদিন অনেকেই ঝাড়ু ও কেনেন। তবে এই ঝাড়ু কেনার পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ বলেন ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ, তো কেউ আবার…
Read More
জলপাইগুড়িতে কালী পূজার আগে শিশুরা তৈরি করে সুদৃশ্য পাহাড়

জলপাইগুড়িতে কালী পূজার আগে শিশুরা তৈরি করে সুদৃশ্য পাহাড়

কালীপুজোর আগেই অসংখ্য পাহাড়ে সেজে উঠছে সংস্কৃতির‌ শহর জলপাইগুড়ি। আজও এই শহরের মানুষকে কাছে টানে শতাব্দী প্রাচীন পাহাড় সংস্কৃতি। কালীপুজো উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় সুদৃশ্য পাহাড় তৈরি করে কচিকাঁচার দল। এমনকি পাহাড় তৈরির প্রদর্শনীতে মেতে ওঠেন বড়রাও। যদিও‌ মোবাইল জমানায়‌ এই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। মূলত নিজেদের বাড়িতে ও পাড়ার মোড়ে পাহাড় তৈরি করে তারা। শহরের সেনপাড়া, অরবিন্দনগর, রায়কতপাড়া, জয়ন্তীপাড়া, পাণ্ডাপাড়া, বিবেকানন্দ‌পাড়া ও তেলিপাড়া সহ বিভিন্ন এলাকায় বেশ আকর্ষণীয় পাহাড় গড়ে তোলা হয়েছে এবার। পাহাড় সংস্কৃতির আনন্দে ছোটদের মেতে উঠতে দেখে‌ দারুন খুশি বড়রাও। মাটি, কাপড় ও চট দিয়ে মূলত তৈরি করা হয়েছে কাঞ্চন‌জঙ্ঘা সহ ছোট বড় কৃত্রিম…
Read More
বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা, বসতে চলেছে হাই সিকিউরিটি দরজা

বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা, বসতে চলেছে হাই সিকিউরিটি দরজা

ডাক্তারদের নিরাপত্তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বসতে চলেছে নতুন ‘হাই সিকিউরিটি ডোর’। প্রথম দফায় ২৮টি নতুন এই অত্যাধুনিক সিকিউরিটি ডোর বসতে চলেছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের জন্য নির্ধারিত ঘরগুলোতে এই ‘হাই সিকিউরিটি ডোর’ লাগানো হবে। দরজার বাইরে থাকবে ‘ফিঙ্গার প্রিন্ট মেশিন’ সেখানে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের হাতের ছাপ আগে থেকে ইনস্টল করে রাখা হবে। ওই সকল চিকিৎসকদের আঙুলের ছাপ মেশিনে দিলেই খুলবে দরজা। ওয়েবেলের তরফে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করে  সমস্ত বিষ্যটি খতিয়ে দেখা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হয়ে যাবে। এছাড়াও নতুন করে আরও ৪১টি সিসিটিভি ক্যামেরা ক্যাম্পাস ও হাসপাতাল চত্বরে লাগানোর সিদ্ধান্ত নেওয়া…
Read More
বাঁকুড়ায় বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

বাঁকুড়ায় বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

বিধানসভা উপ নির্বাচনের আগে তালডাংরা বিধানসভা এলাকায় শক্তিক্ষয় গেরুয়া শিবিরের। সিমলাপালে দলের বিজয়া সম্মিলনীর মঞ্চে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে ১৮১ জন তাঁদের দলে যোগ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। এদিন 'দলবদলু'দের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরুপ চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন দলের জেলা অন্যতম জেলা সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র, সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি, উপ নির্বাচনের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, প্রাক্তন ব্লক সভাপতি সনৎ দাশ সহ সহ অন্যান্যরা। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা অরুণ লোহার নিজেকে ওই দলের জেলা এস.সি মোর্চার সহ সভাপতি দাবি করে বলেন, বিজেপিতে থেকে মানুষের জন্য করার সুযোগ ছিলনা,…
Read More