উত্তরবঙ্গ

আগামী ২০ অক্টোবর নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী ২০ অক্টোবর নতুন টার্মিনাল প্রজেক্ট শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর। নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।…
Read More
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার সাথে দেখা করতে গিয়ে বাঁধা পেয়ে ধর্নায় বসলেন ফাল্গুনী পাত্র

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার সাথে দেখা করতে গিয়ে বাঁধা পেয়ে ধর্নায় বসলেন ফাল্গুনী পাত্র

মালদার বৈষ্ণবনগর এর নির্যাতিতার সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। সহ মহিলা মোর্চা নেতৃত্ব। পুলিশের সাথে বচসা। বাধাপেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ধরেনায় বসলেন ফাল্গুনী পাত্র। উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত চলতি মাসের ১৪ তারিখ  মালদার বৈষ্ণব নগরে এক কিশোরীর সাথে ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ হয়। তার সাথে দেখা করতে যান ফাল্গুনী পাত্র। তার অভিযোগ সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শাসক দলের নেতৃত্বে পুলিশ এ ধরনের কাজ করছে।
Read More
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ধরনায় বসলেন, ফাল্গুনী পাত্র

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ধরনায় বসলেন, ফাল্গুনী পাত্র

মালদার বৈষ্ণবনগর এর নির্যাতিতার সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। সহ মহিলা মোর্চা নেতৃত্ব। পুলিশের সাথে বচসা। বাধাপেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ধরনায় বসলেন ফাল্গুনী পাত্র। উত্তেজনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রসঙ্গত চলতি মাসের ১৪ তারিখ মালদার বৈষ্ণব নগরে এক কিশোরীর সাথে ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটে বলে থানায় অভিযোগ হয়। তার সাথে দেখা করতে যান ফাল্গুনী পাত্র। তার অভিযোগ সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শাসক দলের নেতৃত্বে পুলিশ ধরনের কাজ করছে।রাজ্য মহিলা মোর্চার সবারনেত্রী ফাল্গুনী পাত্র জানান নির্যাতিত বাবা আমার সঙ্গে দেখা করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে…
Read More
বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী                

বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী                

আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর।  নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন সাংসদ রাজু বিস্ত।সেইমত বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য মন্ত্রীসভায় ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ হয়। ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে বাগডোগরা বিমানবন্দরে। এরফলে বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে।এছাড়াও বিমানবন্দরে…
Read More
লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী

লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী

লরি বোঝাই গরু সহ গ্রেফতার এক পাচারকারী। শিলিগুড়ি মাহকুমার ফাঁসিদেওয়ার মুরালীগছের ঘটনা। জানা গিয়েছে, শুক্রবার সকালে মুরালীগছে নাকা তল্লাশির সময় একটি লরি দাঁড় করানো চেষ্টা করলে পুলিশ দেখে লরি নিয়ে চম্পট দেয় চালক। পরে লরিটিকে আটক করা হলে উদ্ধার হয় ২৫টি গরু। উদ্ধার হওয়া গরুগুলির কোন বৈধ নথী না থাকায় গ্রেফতার করা হয় লরি চালককে। ধৃতের নাম মহম্মদ খবিন হুসেন।উত্তর দিনাজপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গরুগুলি বিহার থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে কোজাগরী লক্ষী দেবীর আরাধনা। জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের ঘরে ঘরে শঙ্খ, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন ঘরের লক্ষীরা। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত  দুদিন লক্ষ্মী পূজোর লগ্ন রয়েছে। লগ্ন অনুযায়ী দুদিন ধরেই চলছে লক্ষীপূজা।
Read More
গ্যাসের সিলিন্ডার ফেটে কাপলো এলাকা,আতঙ্ক স্থানীয়দের

গ্যাসের সিলিন্ডার ফেটে কাপলো এলাকা,আতঙ্ক স্থানীয়দের

গত মঙ্গলবার  রাতে একটি দোকানে  যেভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তাতে আতঙ্কিত রয়েছে ফুলবাড়ী এলাকার মানুষজন। জানা যায় ফুলবাড়ী ছোবাভিটা এলাকায় একটি চায়ের দোকানে আগুন লেগে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়, তবে দোকানী  জানান,, রাত নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান, এরপর বুধবার সকালে দোকান খুলতে এসে হঠাৎই দেখতে পান দোকানটি জ্বলে পুড়ে সমস্ত কিছু ছাই হয়ে গেছে। উপরের টিন ও দোকানের শাটার ভেঙে রয়েছে। এরপরে এলাকাবাসীদের কাছ থেকে আগুনের বিষয়টি জানতে পারেন।স্থানীয়দের কথা অনুযায়ী  রাত সাড়ে বারোটা নাগাদ সেই দোকানে আগুন লাগে এরপর দোকানে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়, আর সেই সিলেন্ডার বিস্ফোরণের ফলেই দোকানের সমস্ত…
Read More
কোচবিহারে ঘোষণা করলেন শারদ সম্মানের

কোচবিহারে ঘোষণা করলেন শারদ সম্মানের

কোচবিহারঃ পৌরসভার পক্ষ থেকে শারদ সম্মান ঘোষণা করা হল আজ। এতে প্রথম হয়েছে সুভাষপল্লী ইউনিট, দ্বিতীয় পাটাকুড়া ইউনিট যুগ্মভাবে শান্তিকুটির ক্লাব ও ব্যায়ামাগার তৃতীয় রকি ক্লাব। আজ পৌরসভা থেকে এই ঘোষণা করেন পৌরপতি রবীন্দ্র নাথ ঘোষ। এছাড়াও পৌরসভার যে গ্রাচুয়িটি বাকি ছিল প্রায় ১০ কোটি টাকার মতন সেটা কমিয়ে প্রায় ১ কোটি টাকায় এসে পৌছছে। আগামী ২৪ তারিখের মধ্যেই তা সম্পূর্নরুপে পরিশোধ করা হবে বলা জানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, ভাগারে নতুন ভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। ৬ কোটি ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায়ে তৈরী হবে প্ল্যান্ট। সেখানে বজ্য পদার্থ দিয়ে তৈরী হবে সার। পাশাপাশি হবে কর্মসংস্থান।
Read More
লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মিউচুয়ালটি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুস্থ ও অসহায় মানুষদের জন্য শাড়ি উপহার তুলে দিন।এবারও লক্ষীপূজাকে সামনে রেখে প্রায় এক শতাধিক মহিলাদের হাতে নতুন শাড়ি উপহার দেন তারা। সংগঠনের তরফে বলেনপ্রতি বছরই এই ধরনের  কাজ করি। এবারও এই সামাজিক কাজে নিজেদের রেখেছি।এই ধরনের কাজে আমাদের খুবই ভালো লাগছে ।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অনেক নেতা ও কর্মীরা।
Read More
লক্ষ্মী পুজোতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

লক্ষ্মী পুজোতেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

লক্ষ্মী পুজোতেও বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে মঙ্গলবার সকাল ন'টা নাগাদ ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধুপগুড়িতে ভারী বৃষ্টি শুরু। শুরু লক্ষ্মী পুজোর বাজার চিন্তা বিক্রেতাদের৷ আকাশের মুখ ভার। বৃষ্টি শুরু। বৃষ্টির কারণে লক্ষ্মী পুজোর বাজার মাটি। সাধারণ ক্রেতা থেকে বিক্রেতারা আগামীকাল লক্ষ্মী পুজো। আজ বাজার হওয়ার কথা কিন্তু বৃষ্টির জন্য সেই বাজারে অনেকটাই ভাটা। সাধারণত লক্ষ্মীপুজোর আগের দিন বাজার থাকে রমরমা। আর এদিন সকাল থেকে মেঘলা আকাশ। ফলে লক্ষ্মী পুজোর বাজার করতে আসা সাধারণ ক্রেতা ও বিক্রেতা বলেন এবার লক্ষীবাজার হয়তো তেমন ভালো হবে না। কারণ সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি পড়ছে।…
Read More
তৃণমূলের জোনাল সভাপতির বিরুদ্ধে মিছিল করেন দলীয় কর্মীরা

তৃণমূলের জোনাল সভাপতির বিরুদ্ধে মিছিল করেন দলীয় কর্মীরা

কোচবিহার: দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে মিছিল করল দলের কর্মীরাই। মঙ্গলবার সকালে এই ঘটনায় ভেটাগুড়ি ১ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মিছিলের এই ঘটনায় শোরগোল পরে যায়। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন্দ্র নাথ বর্মনের বিরুদ্ধে গোষ্ঠীবাজির অভিযোগ তুলে দলের কর্মীরা ভেটাগুড়ি বাজারে মিছিল করে। এই বিষয়ে অঞ্চল তৃণমূল নেতৃত্ব আনন্দ বর্মন অভিযোগ করে বলেন দলের অঞ্চল সভাপতি মুষ্টিমেয় কয়েকজন কে নিয়ে ঘোরাঘুরি করেন। অঞ্চল নেতৃত্ব কে কোনকিছু না জানিয়েই নিজেই  সবকিছুর সিদ্ধান্ত নেন। পাশাপাশি দলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন বলেন আমি বিষয়টি সঠিক ভাবে জানিনা।…
Read More
ওষুধ না পেয়ে এনবিএমসিএন্ডএইচ ভাংচুর করেছে রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

ওষুধ না পেয়ে এনবিএমসিএন্ডএইচ ভাংচুর করেছে রোগী ও তাদের পরিবারের লোকজনেরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে বিক্ষোভ রোগী ও তাদের পরিবারের। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। জানা যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে নেই চিকিৎসক। যার জেরে ওষুধ পাচ্ছে না এই বিভাগের রোগীরা। তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরে সেখানে ভাঙচুর চালানো হয়।
Read More
উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে

উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে

সুপার স্পেশালিটি হাসপাতালে পাহাড় সম মিউনিসিপ্যালিটি ওয়েস্ট, দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রুগী সহ নিকট আত্মীয়দের, পৌরসভার দায়িত্ব, জানালেন এম এস ভি পি। উৎসবের মরশুমে আবর্জনার পাহাড় জমেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, আর এতেই প্রাণ ওষ্ঠাগত রুগী থেকে দূর দূরান্ত থেকে আসা রুগীদের নিকট আত্মীয়দের। বিশেষ করে হাসপাতালের ওষুধ বিতরণ কাউন্টার এলাকায় যাওয়া দুষ্কর হয়ে গিয়েছে বলেই ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে। অপরদিকে এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডাঃ কল্যাণ খা জানান, এই সমস্যার ব্যাপারে অবগত আছে কর্তৃপক্ষ, তবে পরে থাকা আবর্জনা সবটাই মিনুসিপ্যাল ওয়েস্ট, পুরসভা এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্বে রয়েছে।
Read More
ডেঙ্গুয়াঝাড় টি, জি দুর্গা পূজা কমিটি থেকে দুর্গা পূজায় আদিবাসী নৃত্য মেলার আয়োজন করে

ডেঙ্গুয়াঝাড় টি, জি দুর্গা পূজা কমিটি থেকে দুর্গা পূজায় আদিবাসী নৃত্য মেলার আয়োজন করে

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় টি,জি দুর্গাপূজা কমিটি উদ্যোগে দুর্গাপূজা কে কেন্দ্র করে একাদশী রাতে আদিবাসীদের আদিবাসী নৃত্যের ( এলাকায় প্রচলিত নাচের মেলা বলে) নাচের মেলার পাশাপাশি মেলাও বসে। ধামসা মাদলের তালে সকলেই মেতে উঠেন। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বিজয়া দশমী উপলক্ষে যাত্রা মেলা। রবিবার সন্ধ্যা থেকে এই যাত্রা মেলার উদ্বোধন হয়। রাতভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় কেনাকাটা, রাতভর মেলায় জমজমাট ভীড় হয়েছে। মেলা কমিটির আয়োজকরা জানায় এখানে আগে শুরু বিজয়া দশমির দিন যাত্রা মেলা হত। ২০০৪ সাল থেকে দুর্গাপূজা শুরু করা হয়েছে। দুর্গাপূজার দশমীর দিন এখানে যাত্রা মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সারা রাত বাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Read More