উত্তরবঙ্গ

বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী

শিলিগুড়ির পানিট্যাঙ্কি আন্তর্জাতিক ভারত নেপাল সীমান্তে বন্যপ্রাণী পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী। ভারত-নেপাল সীমান্তে নিয়মিত নজরদারির সময় সন্দেহজনক গতিবিধির জেরে দুই যুবককে আটক করে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। জানা যায় তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক বিরল ও সংরক্ষিত বন্যপ্রাণীর দেহাংশ। ধৃত দুই যুবকের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দু’জনেই নেপালের কোষি অঞ্চলের বাসিন্দা বলে জানা গিয়েছে। এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে তাদের আটক করে তল্লাশি চালালে বস্তাবন্দি অবস্থায় মেলে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত সহ চারটি হর্নবিল পাখির ঠোঁট। ঘটনার খবর পেয়ে…
Read More
বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর জঙ্গলে বনদুর্গার বিশেষ নিশি পুজো, ভক্তদের ঢলে কড়া নজরদারি

বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে শুক্রবার গভীর রাতে বনদুর্গা পুজোকে ঘিরে ভক্তদের ঢল। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফাড়াবাড়ির কাছে দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে সকাল থেকেই দলে দলে ভক্তরা এসে পৌঁছচ্ছেন। প্রাচীন রীতি মেনে গভীর রাতে অনুষ্ঠিত হয় মা বনদুর্গার বিশেষ নিশি পুজো। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান। ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী এই মন্দিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহ। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বনদুর্গা পুজো ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এই বনদুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস…
Read More
স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

স্কুলের ভর্তিতে বাড়তি ফি নেওয়ার অভিযোগ, বিক্ষোভ ছাত্রীদের

ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ২৪০ টাকা। তবুও শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ‌নেওয়া হচ্ছে ৪০০ টাকা। এই অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে ছাত্রীদের প্রতিরোধ।শনিবার সকাল থেকেই বিদ্যালয়ের রাস্তার সামনে ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সরকারিভাবে ভর্তির ফি রয়েছে ২৪০ টাকা।সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ ৪০০ টাকা করে নিচ্ছে। অতিরিক্ত এই টাকা নেওয়ার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ। অবিলম্বে সরকার নির্ধারিত ফি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে এবং অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে বলে দাবী তোলেন পড়ুয়ারা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তিনি…
Read More
২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

২৮ নম্বর ওয়ার্ড উৎসবের সূচনা, প্রদীপ জ্বালালেন মেয়র

শিলিগুড়ি পৌর নিগমের উদ্দ‍্যোগে ও ২৮ নম্বর ওর্য়াড কমিটির সহযোগিতায় এক রঙিন অনুষ্ঠানের মধ্যে শুরু হয় ওর্য়াড উৎসব সংকল্পের। প্রদীপ জ্জ্বালিয়ে পাঁচদিন ধ‍রে চলা ২৮ নম্বর ওর্য়াড উৎসবের যাত্রা শুরু করে মেয়র গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে বোরো চেয়ারম‍্যান আলম খান কাউন্সিলর সাথী দাস ও ২৮ নম্বর ওর্য়াড কাউন্সিলর সম্প্রীতা দাস। ৮টি দল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা দিয়ে শুরু হয়ে শেষ হবে আগামী ৫ তারিখ।এ ছাড়াও বিভিন্ন ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রয়েছে এই উৎসবে।
Read More
ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

ভগবত গীতার অবমাননার অভিযোগে আশিগড় ফাঁড়িতে দেড় হাজার ভক্তের জমায়েত

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিগড় ফাঁড়িতে শুক্রবার ভগবত গীতার অবমাননার অভিযোগকে কেন্দ্র প্রায় দেড় হাজার ভক্তকে সঙ্গে নিয়ে ফাঁড়িতে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন বিশিষ্ট ধর্মগুরু হিরণময় গোস্বামী। অভিযোগ, সম্প্রতি একটি ঘটনায় ভগবত গীতার প্রতি অবমাননাকর মন্তব্য ও আচরণ করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ফাঁড়ির সামনে জমায়েত হন ভক্তরা ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্মগুরু হিরণময় গোস্বামী বলেন, “ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনদর্শনের ভিত্তি। এর অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে একটাই দাবি আইনের আওতায় এনে…
Read More
হিলকার্ট রোডের পুরোনো গাছেই পাখিদের শেষ আশ্রয়, শহরের বুকে ফিরে দেখা এক হারিয়ে যেতে বসা ছবি

হিলকার্ট রোডের পুরোনো গাছেই পাখিদের শেষ আশ্রয়, শহরের বুকে ফিরে দেখা এক হারিয়ে যেতে বসা ছবি

শহর যতই আধুনিক হচ্ছে, ততই কমছে সবুজের পরিধি। উঁচু অট্টালিকা, চওড়া রাস্তা আর কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে বাসস্থান হারাচ্ছে পাখিরা। একসময় যে শহর ঝাঁকে ঝাঁকে পাখির কলকাকলিতে মুখর থাকত, আজ সেখানে সেই দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। তবুও ব্যতিক্রম হয়ে রয়ে গেছে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোড। এখানকার কিছু পুরোনো গাছ আজও হয়ে উঠেছে পাখিদের নিরাপদ আশ্রয়। সারাদিন বিশাল আকাশ জুড়ে উড়ে বেড়ানোর পর সন্ধ্যা নামলেই পাখিদের একমাত্র ঠিকানা হয়ে ওঠে হিলকার্ট রোডের এই গাছগুলো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গাছের ডালে ডালে বসে পড়া অসংখ্য পাখির কোলাহল যেন শহরের বুকে এক অন্যরকম প্রাণের স্পন্দন এনে দেয়। শহরের মাঝখানে এমনভাবে ঝাঁকে ঝাঁকে পাখির…
Read More
শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ

শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ: প্রথম বছরেই সাফল্যের ছোঁয়া, ক্রীড়াপ্রেমে মুখর বাল্মিকী মাঠ

শিলিগুড়িতে ক্রীড়া জগতের এক নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল ‘শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ’। আমরা সবাই সূর্য সেন স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে এবং কানাই লাল সেন ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবছর প্রথমবারের মতো এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছর হওয়া সত্ত্বেও প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজক কমিটির প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে—মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাণ্ডব মুখার্জী ক্লাব সভাপতি বলেন, প্রথম বছরের আয়োজন বলে এতগুলি দল নিয়ে টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, বিভিন্ন স্তরের সংগঠন ও সমাজের নানা অংশ থেকে দলগুলি এগিয়ে এসেছে খেলায় অংশ নিতে। এর…
Read More
স্কুলের ফি বৃদ্ধি ঘিরে তী*ব্র উ*ত্তেজনা, অভিভাবকদের বি*ক্ষোভে মোতায়েন পুলিশ

স্কুলের ফি বৃদ্ধি ঘিরে তী*ব্র উ*ত্তেজনা, অভিভাবকদের বি*ক্ষোভে মোতায়েন পুলিশ

শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি নিয়ে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। সরকার নির্ধারিত ২৪০ টাকার ভর্তি ফিসের অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিদ্যালয় চত্বরে বিক্ষোভে সামিল হন বহু অভিভাবক। অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে থাকা সত্ত্বেও বিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে অতিরিক্ত ফি আদায় করছে। এর ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। অবিলম্বে এই ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে তারা সরব হন সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় বিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয় শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও উইনার্স বাহিনী, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। এ…
Read More
পাহাড়ে ফিরল স্বস্তির নিঃশ্বাস, খুলল রোহিনী রোড

পাহাড়ে ফিরল স্বস্তির নিঃশ্বাস, খুলল রোহিনী রোড

নতুন বছরের প্রথম দিনেই পাহাড়ঘেঁষা এলাকায় ফিরল স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার খুলে গেল শিলিগুড়ি - কার্শিয়াং সংযোগকারী গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়ক রোহিনী রোড। আপাতত ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এই রাস্তায়। এর ফলে শুধু পর্যটন নয়, পাহাড়ের সঙ্গে যুক্ত শতাধিক পরিবার ও ব্যবসার জীবনযাত্রাও ফের গতি পেল। উল্লেখ্য, ৪ অক্টোবর রাতে টানা ভারী বৃষ্টির জেরে ভূমিধসে প্রায় ৫০ মিটার রাস্তা ধসে পড়ে বন্ধ হয়ে যায় রোহিনী রোড। তার জেরে শিলিগুড়ি থেকে কার্শিয়াং ও দার্জিলিং যাতায়াতে চালক ও যাত্রীদের ভরসা করতে হচ্ছিল হিলকার্ট রোড বা ১১০ নম্বর জাতীয় সড়কের উপর। দীর্ঘ এই বিকল্প পথে সময়…
Read More
হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি ঘিরে তীব্র বিক্ষোভ, উত্তেজনা শিলিগুড়িতে

হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধি ঘিরে তীব্র বিক্ষোভ, উত্তেজনা শিলিগুড়িতে

শিলিগুড়ির হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ছড়ায়। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে বার্ষিক ভর্তি ফি ২৪০ টাকা নির্ধারিত, সেখানে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫০০ ও ৬০০ টাকা নেওয়া হচ্ছে—এই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। শুক্রবারই বিদ্যালয়ে ভর্তির দিন নির্ধারিত ছিল। সেই সময় অভিভাবকেরা বাড়তি ফি নেওয়ার কারণ জানতে চাইলে স্কুল কর্তৃপক্ষের তরফে সন্তোষজনক কোনও উত্তর না পাওয়ায় বিদ্যালয়ের বাইরে বিক্ষোভ শুরু হয়। অভিভাবকদের স্পষ্ট দাবি, অতিরিক্ত ফি কেন নেওয়া হচ্ছে তার যুক্তিসংগত ব্যাখ্যা না দেওয়া হলে তাঁরা বাড়তি টাকা দেবেন না এবং ২৪০ টাকা নিয়েই ভর্তি করতে হবে। এই ঘটনার প্রতিবাদে এআইডিএসও-র প্রতিনিধিরাও…
Read More
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক

শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সাংবাদিক বৈঠক

বঙ্গীয় হিন্দু মহামঞ্চ, উত্তরবঙ্গ-এর উদ্যোগে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সনাতনী কথা-বাচক প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ। সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশি মৌলবাদী প্রভাবমুক্ত উত্তরবঙ্গ গড়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে সামাজিক সম্প্রীতি ও সনাতনী সংস্কৃতির সুরক্ষা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে প্রভু হীরন্ময় গোস্বামী মহারাজ তাঁর বক্তব্যে সনাতনী মূল্যবোধ, সংস্কৃতি রক্ষা এবং সমাজে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, শান্তিপূর্ণ…
Read More
চিতাবাঘের আতঙ্কে রাজগঞ্জে ঘরবন্দী বাসিন্দারা

চিতাবাঘের আতঙ্কে রাজগঞ্জে ঘরবন্দী বাসিন্দারা

চিতাবাঘের আতঙ্কে বন্ধ চা বাগান । ঘটনাটি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগছ এলাকার। এলাকায় কার্যত থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না। বন্ধ রাখা হয়েছে এলাকার চা বাগানের কাজকর্মও। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল দুপুরে স্থানীয় এক মহিলা মাঠে ছাগল বাঁধতে গেলে একটি চিতাবাঘ তার ছাগলের উপর আক্রমণ চালায়। ওই মহিলা ও আরেক ব্যক্তি চিতাবাঘটি দেখেছেন বলেও দাবি করেন।খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।তবে এখনও পর্যন্ত চিতাবাঘ ধরার জন্য কোনও খাঁচা পাতা হয়নি। ঘটনার পর থেকেই চা বাগানের কাজ বন্ধ রাখা হয়েছে। দ্রুত চিতাবাঘ ধরতে খাঁচা পাতার দাবি তুলেছেন…
Read More
নতুন বছরে মনস্কামনায় মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম

নতুন বছরে মনস্কামনায় মন্দিরে মন্দিরে ভক্তদের সমাগম

ইংরেজি নববর্ষের পাশাপাশি কল্পতরু উপলক্ষে শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বছরের প্রথম দিনের সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোরে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় শহরবাসী পুজো দিতে ভিড় জমান। শিলিগুড়ির মায়ের ইচ্ছা মন্দিরে এদিন সকাল থেকেই ছিল বিশেষ ব্যস্ততা। কেউ নতুন বছরের শুভ কামনায়, কেউ জন্মদিন উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে আসেন। পাশাপাশি নতুন গাড়ি কেনার পর বছরের প্রথম দিনেই পুজো দেওয়ার জন্যও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু মায়ের ইচ্ছা মন্দিরই নয়, শহরের অন্যান্য মন্দিরগুলিতেও একই চিত্র ধরা পড়ে। কল্পতরু দিনের ধর্মীয় মাহাত্ম্য ও নববর্ষের শুভ সূচনাকে কেন্দ্র…
Read More
নকশালবাড়িতে শুরু হল শ্মশানঘাটের কাজ,খুশি স্থানীয় বাসিন্দারা

নকশালবাড়িতে শুরু হল শ্মশানঘাটের কাজ,খুশি স্থানীয় বাসিন্দারা

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে শ্মশান ঘাটের আবেদন করা হয়েছিল।আগস্ট মাসে আবেদন করা হলেও ডিসেম্বরের শেষ দিনে শুরু হল শ্মশানঘাটের কাজ। জানা গেছে স্বাধীনতার পর এই প্রথম শ্মশানঘাট পাচ্ছে নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের বীরসিং গ্রাম। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের শিলান্যাস করলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। শ্মশান ঘাটের কাজ শুরু হওয়ায় সমস্যা মিটবে বীরসিং জোত সহ কেটুগাবুর জোত, ভেল্টা জোত সহ আরও ৪টি গ্ৰামের।আজ থেকে শ্মশান ঘাটের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ বলেন, গ্ৰামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।প্রতিটি বুথে উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা…
Read More