উত্তরবঙ্গ

জলপাইগুড়িতে অকাল আঁধার: বজ্রবিদ্যুৎসহ মষুলধারে বৃষ্টিতে বদলালো আবহাওয়ার মেজাজ

জলপাইগুড়িতে অকাল আঁধার: বজ্রবিদ্যুৎসহ মষুলধারে বৃষ্টিতে বদলালো আবহাওয়ার মেজাজ

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ সাতসকালে হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল। ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা, ঠিক সেই সময় আকাশ কালো ঘন মেঘে ঢেকে যায় এবং গোটা এলাকায় কার্যত অন্ধকার নেমে আসে। এর কিছু পরেই জেলার বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। বিপর্যস্ত জনজীবন সকালবেলা আচমকা অন্ধকার নেমে আসায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলিকে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা যায়। প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হওয়া এই বৃষ্টি একদিকে যেমন গত কয়েকদিনের হাঁসফাঁস করা গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনই অন্যদিকে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। জেলাজুড়ে বৃষ্টির…
Read More
শিক্ষা প্রতিষ্ঠানে ‘রাজনৈতিক রং’ নয়, ছাত্রভোটের দাবি—বাবুপাড়ায় এবিভিপি-র সাংবাদিক বৈঠক

শিক্ষা প্রতিষ্ঠানে ‘রাজনৈতিক রং’ নয়, ছাত্রভোটের দাবি—বাবুপাড়ায় এবিভিপি-র সাংবাদিক বৈঠক

শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করল Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়। বৈঠকে এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে এবং সেই জায়গা থেকে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা প্রয়োজন। সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতেই…
Read More
ভোট পরবর্তী হিং*সা রুখতে সক্রিয় প্রশাসন

ভোট পরবর্তী হিং*সা রুখতে সক্রিয় প্রশাসন

ভোট পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ। যেকোনো ধরনের হিংসা বা অশান্তির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি স্পষ্ট করে দেন, বিজয় উল্লাসের নামে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যদিকে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন।…
Read More
শিলিগুড়ির উন্নয়নে একাধিক পদক্ষেপের আশ্বাস শংকর ঘোষের

শিলিগুড়ির উন্নয়নে একাধিক পদক্ষেপের আশ্বাস শংকর ঘোষের

সোমবারের ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শংকর ঘোষ। এদিন তিনি বলেন, এই জয় তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিলিগুড়ির সাধারণ মানুষের আস্থা ও রায়ের প্রতিফলন। বিপুল সমর্থনের জন্য এলাকার প্রতিটি ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শংকর ঘোষ জানান, আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যে স্পষ্ট, শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি। শহরের উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি শীঘ্রই একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ইঙ্গিত…
Read More
ভরাডুবির পরেই সুড়বদল: মমতার ‘বিক্ষুব্ধ’ সৈনিকদের নিশানায় এখন কালীঘাট ও দলীয় নেতৃত্ব

ভরাডুবির পরেই সুড়বদল: মমতার ‘বিক্ষুব্ধ’ সৈনিকদের নিশানায় এখন কালীঘাট ও দলীয় নেতৃত্ব

রাজনীতির ময়দানে হাওয়া বদলাতেই ভোলবদল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ের পরেই এতদিনের ‘মৌন’ ও ‘বিক্ষুব্ধ’ নেতারা এবার স্বমূর্তিতে অবতীর্ণ। টিকিট না পেয়ে যারা এতদিন ঘরের কোণে অভিমান করে বসেছিলেন, ফল প্রকাশের পর তাঁরাই এখন খড়্গহস্ত দলের নীতি ও নেতৃত্বের বিরুদ্ধে। যদিও সরাসরি দলত্যাগের কথা কেউ বলছেন না, কিন্তু আক্রমণের ঝাঁজ বুঝিয়ে দিচ্ছে ফাটল কতটা গভীর। তালিকায় সবথেকে উল্লেখযোগ্য নাম কোচবিহারের দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ। একদা মমতার ছায়াসঙ্গী রবি ঘোষকে এবার টিকিট দেওয়া হয়নি, এমনকি পুরসভার চেয়ারম্যান পদ থেকেও কার্যত সরিয়ে দেওয়া হয়েছিল। হারের পরেই বিস্ফোরক রবিবাবু বলেন, "কয়েকজন নেতার দম্ভ আর অহংকারই জেলাকে ডুবিয়েছে। অন্য দল থেকে…
Read More
মালদহে জয়োল্লাস! বিজেপির বিজয় যাত্রা

মালদহে জয়োল্লাস! বিজেপির বিজয় যাত্রা

মালদহ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী গোপালচন্দ্র সাহা বিপুল ভোটে জয়লাভ করেছেন। প্রায় ৫০ হাজার ১২৮ ভোটে জয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই ৮ মাইল এলাকায় তাঁর বাসভবনে ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে গোটা এলাকায় বিজয় মিছিল বের করে সমর্থকরা জয়ের আনন্দে মেতে ওঠেন। অন্যদিকে, রাজ্যজুড়ে সম্ভাব্য অশান্তি এড়াতে বিজেপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে - বিজয় মিছিলে কোনোরকম উস্কানি বা দখলদারি চলবে না। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, কোনো বিরোধী দলের কার্যালয় বা ইউনিয়ন…
Read More
গণনা চলতেই শিলিগুড়িতে বিজেপির আগাম জয় উদযাপন

গণনা চলতেই শিলিগুড়িতে বিজেপির আগাম জয় উদযাপন

ভোট গণনা এখনও শেষ হয়নি, কিন্তু তার আগেই জোরালো আত্মবিশ্বাসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন গণনার মাঝেই বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি পৌরনিগম চত্বরে জমায়েত হন। সেখানে পৌরনিগমের গেটে দলীয় পতাকা লাগিয়ে কার্যত আগাম জয়ের বার্তা দিতে দেখা যায় তাদের। ঘটনাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গেরুয়া আবিরে মেতে ওঠেন অনেকে, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা দাবি করেন, আগামী দিনে শিলিগুড়ি পৌরনিগম দখল করতে চলেছে বিজেপি—আর সেই অভিযানের সূচনা হয়ে গেল আজ থেকেই। এদিন আরও একধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে কর্মীদের একাংশ বলেন, শহরের যেসব নীল-সাদা রঙের সরকারি বিল্ডিং রয়েছে, সেগুলির…
Read More
জলপাইগুড়িতে গেরুয়া আবির: ৮০ বছরের বৃদ্ধাদের নাচে মেতে উঠল বিজেপি মহিলা মোর্চা

জলপাইগুড়িতে গেরুয়া আবির: ৮০ বছরের বৃদ্ধাদের নাচে মেতে উঠল বিজেপি মহিলা মোর্চা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার রুঝানে বিজেপি-র বিপুল সাফল্যের ইঙ্গিত মিলতেই খুশির জোয়ার জলপাইগুড়িতে। সকাল থেকেই গেরুয়া আবির আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ডুয়ার্সের এই জেলা। বিশেষ করে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ নজর কেড়েছে সাধারণ মানুষের। বয়স হার মানল উৎসাহের কাছে: ৮০ বছরের বৃদ্ধাদের নাচ, আজকের উদযাপনের সবচেয়ে সুন্দর দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ির রাস্তায়, যেখানে বয়সের সীমা ছাড়িয়ে উৎসবে মেতে উঠতে দেখা গেল বিজেপি কর্মীদের। নাচ ও গান: ঢোল, নগাডড়ার তালে তালে কোমর দোলাতে দেখা গেল আশি বছর বয়সী প্রবীণ মহিলাদেরও। তাঁদের এই স্বতঃস্ফূর্ত নাচ দেখে উপস্থিত জনতা রীতিমতো অবাক হয়ে যান। আবির খেলা: একে অপরকে গেরুয়া আবিরে…
Read More
ফলাফলের আগেই বিজেপির উচ্ছ্বাস

ফলাফলের আগেই বিজেপির উচ্ছ্বাস

এখনও ভোট গণনার সম্পূর্ণ ফলাফল প্রকাশ না হলেও মালদায় ইতিমধ্যেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে থাকার ভিত্তিতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজ্যে সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। মালদহের বিভিন্ন এলাকায় দেখা যায়, দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে, আবির খেলায় মেতে ওঠেন তারা। অনেক জায়গায় মিষ্টি বিলিও করতে দেখা যায় বিজেপি শিবিরকে। দলীয় কর্মীদের বক্তব্য, বিজেপির শাসন প্রতিষ্ঠিত হলে ‘অভয়া’-র বিচার মিলবে, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা কমবে ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাদের দাবি, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে ও সেই ফলাফলেই এই উচ্ছ্বাস। যদিও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা…
Read More
ক*ড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

ক*ড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু

উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার দুটি কাউন্টিং ভেনুর মধ্যে একটি ইসলামপুর মহকুমার অধীনে থাকা চারটি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর কলেজে ও অপরটি রায়গঞ্জে। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপর নজরদারির মধ্য দিয়ে ইতিমধ্যেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন কাউন্টিং আধিকারিকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা। গণনা কেন্দ্রের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
জলপাইগুড়ির সেন্ট এন্থনি স্কুলে ICSE ও ISC-তে দারুণ সাফল্য, শীর্ষে ম্যাক চৌধুরী ও প্রিয়াংশু গোস্বামী

জলপাইগুড়ির সেন্ট এন্থনি স্কুলে ICSE ও ISC-তে দারুণ সাফল্য, শীর্ষে ম্যাক চৌধুরী ও প্রিয়াংশু গোস্বামী

২০২৫ - ২৬ শিক্ষাবর্ষের ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার। এই শিক্ষাবর্ষে জলপাইগুড়ি ৭৩ মোরে অবস্থিত সেন্ট এন্থনি স্কুলের পরীক্ষার্থীদের সাফল্য সকলকে গর্বিত করেছে। ICSE তে ম্যাক চৌধুরী ৯৫ শতাংশ নম্বর এবং অঙ্কে 100 নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে, এছাড়াও  দ্বিতীয় স্থানে রয়েছে নমন কুমার শা এবং তৃতীয় থানে রয়েছে নবজিৎ রায় প্রধান। এছাড়া ISC পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে প্রিয়াংশু গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কঙ্কনা রায় ও দুতিস ঘোষ । বাকি সকল ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যের গর্বিত বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা…
Read More
বাজারে ভে*ঙে পড়ল ভবনের চাঙর, অল্পের জন্য এড়াল বড় দু*র্ঘটনা

বাজারে ভে*ঙে পড়ল ভবনের চাঙর, অল্পের জন্য এড়াল বড় দু*র্ঘটনা

শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। হঠাৎই বাজারের একটি পুরনো ভবনের চাঙর খসে পড়ে একটি মাছের দোকানের ওপর। এতে দোকানের টিনের চাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয় এক মাছ ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে বাজার খুলছিল। সেই সময় আচমকাই ভবনের উপরের অংশ থেকে চাঙর খসে পড়ে মাছের দোকানের ওপর। সৌভাগ্যবশত তখন দোকানের ভেতরে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবানীগঞ্জ বাজারের ভবনের অবস্থা অত্যন্ত জীর্ণ। কোচবিহার পৌরসভা কিছু অংশে সামান্য সংস্কার করলেও মূল সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। এই ঘটনার ফলে তাঁর ব্যবসায় বড় ধরনের আর্থিক…
Read More
গণনাকর্মীদের প্রস্তুতিতে জোর, শিলিগুড়িতে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির

গণনাকর্মীদের প্রস্তুতিতে জোর, শিলিগুড়িতে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে। এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা…
Read More
শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

শিলিগুড়িতে স্ট্রং রুমে ক*ড়া নিরাপত্তা, কর্মীদের প্রশিক্ষণে জোর প্রস্তুতি তৃণমূলের

গণনা পর্বের আগে স্ট্রং রুমের নিরাপত্তা ও সংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কলেজ মাঠে কাউন্টিং হল ও স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার কিছু ত্রুটি ধরা পড়েছিল, যা দ্রুত ঠিক করানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সেই কারণেই কর্মীরা রাত জেগে স্ট্রং রুম পাহারার কাজে যুক্ত রয়েছে। গৌতম দেব আরও জানান, শুধু পাহারা নয়, সংগঠনিকভাবে কর্মীদের প্রশিক্ষণও বাড়ানো হচ্ছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের…
Read More