উত্তরবঙ্গ

ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

চার বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। থানায় দারস্থ স্বামী। জানা গেছে, ধূপগুড়ির ঝাড় মাগুরমারী এলাকার বাসিন্দা হরিকিশোর রায়ের স্ত্রী সরস্বতী রায় গত ১৪ ই জুলাই ধূপগুড়িতে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে না। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে অবশেষে পুলিশ দারস্থ হয়েছেন। এরপর ১৫ ই জুলাই নিখোঁজ গৃহবধূ তার স্বামীকে ফোন করে বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু, এরপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি।নিখোঁজ গৃহবধূর স্বামী হরিকিশোর রায় বলেন, আমার স্ত্রী যেই নম্বর থেকে ফোন করে সেটি বাইরের রাজ্যর নম্বর। নিশ্চয়…
Read More
শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার শহরে পানীয় জলের সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে CPI(M) কাউন্সিলররা। কাউন্সিলর তথা পুরনিগমের পরিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, "গত 15 দিন ধরে গোটা শহর তীব্র জলের কষ্টে ভুগছে। কিন্তু পুরনিগমের কোন হেলদোল নেই। মেয়র থেকে শুরু করে সমস্ত কাউন্সিলাররা কলকাতায় গিয়ে বসে রয়েছে। দ্রুত গোটা শহরে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে।"
Read More
মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম

মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম

সিপিআইএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন সিপিআইএম নেতা মোঃ সেলিম। এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মণিপুরে ঘটে যাওয়া হিংসার ঘটনা এবং এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর বিষয়ে বিজেপি বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, "বিজেপির ডাবল ইঞ্জিন অর্থাৎ মণিপুরে বিজেপি সরকার এবং কেন্দ্রে বিজেপির সরকার সেই জায়গায় মণিপুরে হিংসার ঘটনায় মনিপুর জ্বলছে। আড়াই মাস আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজ ভাইরাল হওয়াতে কেন্দ্রীয় সরকার সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোন শাস্তি নেই। আড়াই মাস ধরে বিষয়টিকে চাপিয়ে রাখা হয়েছে।"
Read More
সাহিত্যের আকাশে আবার ধূমকেতু

সাহিত্যের আকাশে আবার ধূমকেতু

পার্থ নিয়োগী ঃ ধূমকেতু বাংলা সাহিত্যের ইতিহাসে এটি শুধুমাত্র পত্রিকা নয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত বিপ্লবীরা মনে করতেন এটা তাদের বিপ্লবের পত্রিকা। ১১ আগষ্ট ১৯২২ সালে ধূমকেতুর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। ব্রিটিশ শাসনের ভিত কাপিয়ে দিয়েছিল এই পত্রিকা। অন্যায়,অবিচার,সাম্প্রদায়িকতা ,সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখপাত্র হয়ে উঠেছিল এই ধূমকেতু। আজ দেশ স্বাধীন হয়েছে বটে। কিন্তু নজরুলের প্রিয় বাংলা আজ দুটি আলাদা দেশ। আকাশের ধূমকেতুর দেখা মিললেও বাংলা সাহিত্যের আকাশ থেকে একেবারে উধাও হয়ে গিয়েছিল ধূমকেতু পত্রিকা। ভাগ্যিস ধূমকেতু আর্ন্তজাতিক নজরুল একাডেমি ছিল। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আবার পথচলা শুরু করল কাজি নজরুলের এই পত্রিকা। আর এরজন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন খোদ কবির নাতনি খিলখিল…
Read More

তৃণমূলের জন্মলগ্ন থেকে টানা ৫ বার জয়ের রেকর্ড নকুল চন্দ্র বর্মনের

পার্থ নিয়োগী ঃ কোচবিহার শহর সংলগ্ন চকচকা গ্রাম পঞ্চায়েত জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ পঞ্চায়েত। জেলার একমাত্র শিল্পতালুকটি এই পঞ্চায়েতেই অবস্থিত। আর এমনই গুরুত্বপূর্ন গ্রাম পঞ্চায়েতের থেকে টানা পাঁচ বার তৃনমূলের হয়ে জিতে আসছেন নকুল চন্দ্র বর্মন। তৃনমূলের সৃষ্টির দিন থেকেই তৃনমূল করেন তিনি। সেসময় তৃনমূলের হয়ে দাড়াবার মত লোক খুব কমই ছিল এই গ্রামে। কিন্তু ব্যাতিক্রম ছিলেন নকুলবাবু। দলের হয়ে ২০০৩ সাল থেকেই নিয়মিতভাবে তিনি প্রার্থী হয়ে আসছেন এই গ্রামে। মিশুকে ভালো মানুষ বলে পরিচিত নকুল বাবুকে তাই কোনবার নিরাশ হতে হয়নি। তার ব্যাতিক্রম হয়নি এবারেও। চকচকা গ্রাম পঞ্চায়েতের ৩/২৬৫ পার্ট থেকে এবারেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তার এই…
Read More
বিজেপির বিরুদ্ধে মহাজোটের প্রভাব পড়লো দিনহাটায়

বিজেপির বিরুদ্ধে মহাজোটের প্রভাব পড়লো দিনহাটায়

নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সিপিআইএম, কংগ্রেস, সহ বিভিন্ন দলের কর্মীরা। এদিন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো সিপিআইএম এবং কংগ্রেস এর পঞ্চায়েত নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী। উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে জোট বেঁধেছে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল,আম আদমি পার্টি সহ বিভিন্ন দল গুলি। ব্যাঙ্গালোরে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর তোলে বিরোধী দলগুলি। রাজ্যে যখন সিপিআইএম কংগ্রেসের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সেই সময় কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূলের পাশেই দাড়াচ্ছে সিপিএম এবং কংগ্রেস। এই দ্বিচারিতাকে মেনে নিতে না পেরে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এর পরাজিত প্রার্থীরা। এদিন…
Read More
পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ

পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ

সাংসদ হিসেবে কোচবিহার জেলায় সার্বিক উন্নয়নের পাশাপাশি পৃথক রাজ্যের দাবি নিয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবেন অনন্ত মহারাজ। আজ নিউ কোচবিহার স্টেশনে ট্রেন থেকে নেমে এমনই বার্তা দিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্যানারে কোচবিহারকে পৃথক রাজ্যের দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর বিজেপির দেওয়া টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর পৃথক রাজ্যের দাবির এই আন্দোলন থমকে যাবে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু আজ কোচবিহারে ফিরেই অনন্ত মহারাজ যে প্রতিক্রিয়া দিয়েছেন, তার এই প্রতিক্রিয়ায় পরিষ্কার রাজ্যসভার সংসদ হলেও তার আন্দোলন থেকে সরে যাচ্ছেন না অনন্ত মহারাজ।
Read More
ফের হাতির হানার ঘটনা ঘটলো ডুয়ার্সে

ফের হাতির হানার ঘটনা ঘটলো ডুয়ার্সে

ফের হাতির হানার ঘটনা ঘটলো ডুয়ার্সে। হাতি হানায় ক্ষতিগ্রস্ত দুটি ঘর। জানা গেছে, গতকাল গভীর রাতে পশ্চিম মাদারিহাটে একটি বুনো হাতির দল প্রবেশ করে। জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতি প্রবেশ করে এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায়। বুনো হাতির দল এলাকার বাসিন্দা সুখদেব কার্জি ও আমজাদ হোসেনের ঘর ও রান্না ঘর ভেঙ্গে দেয় এবং ঘরে রাখা জিনিসপত্র ক্ষতি করে। এলাকার বাসিন্দারা জানান, ইদানিং ঘন ঘন হাতির হানার ঘটনা ঘটছে পশ্চিম মাদারিহাট এলাকায়। আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।
Read More
অবশেষে সামনে এল  ইলিয়ানার প্রেমিকের পরিচয়

অবশেষে সামনে এল ইলিয়ানার প্রেমিকের পরিচয়

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ অবশেষে তার প্রেমিকের পরিচয় প্রকাশ করেছেন, দীর্ঘদিন ধরে তার ভক্ত-অনুসারীদের সন্দেহের মধ্যে রেখেছেন। তার গর্ভধারণের খবর প্রকাশের পর থেকেই তার প্রেমিককে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। ইলিয়ানা বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। বেশ কিছুদিন ধরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রহস্যময় প্রেমিক সম্পর্কে ইঙ্গিত দিয়ে আসছেন। অবশেষে সোমবার তিনি তার রহস্য পুরুষের পরিচয় প্রকাশ করলেন। সোমবার ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা ডি’ক্রুজ। ছবিতে রোমান্টিক মুডে ধরা পড়েছেন এই জুটি। ইলিয়ানা তার বয়ফ্রেন্ডের ছবি প্রকাশ করলেও তার পরিচয় সম্পর্কে কিছু গোপন রেখেছেন। গত 18 এপ্রিল, ইলিয়ানা ডি'ক্রুজ সোশ্যাল মিডিয়ায় নিজের গর্ভাবস্থার খবর প্রকাশ করেছিলেন। ইলিয়ানা তার…
Read More
ধর্মাচরণ? নাকি হুজুগ মাত্র!

ধর্মাচরণ? নাকি হুজুগ মাত্র!

শৌভিক রায় হাসপাতালের দুশো মিটারের মধ্যে তারস্বরে ডিজে বাজছে। শোনা যাচ্ছে হংসরাজ রঘুবংশী সহ আরও অনেকের গান। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে গাওয়া সে সব গানে যন্ত্রের এত বেশি ব্যবহার যে, গমগমে শব্দ বুকের মধ্যে ধাক্কা মারে। ওই আওয়াজের মধ্যেই ছোট ছোট প্যান্ডেলে দীর্ঘ লাইন পড়েছে শিবলিঙ্গে জল বা দুধ ঢালার জন্য। লাইনে সুবেশা তরুণী থেকে মাঝবয়সী প্রত্যেকেই রয়েছেন। ধর্মীয় কোনও উৎসব যাপনের এই চিত্রটি এখন অতি সাধারণ। উত্তরের সব জনপদে, বড়-মেজো-ছোট অলিগলিতে, শিবরাত্রি সহ নানা ধর্মীয় অনুষ্ঠান উদযাপন আজকাল যথেষ্ট জোশ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। গত শ্রাবণ মাসে কোচবিহারের বানেশ্বরের ও জলপাইগুড়ির জল্পেশের রাস্তায় আগত পুণ্যার্থীদের জন্য একের পর এক…
Read More
অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং

অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং

নেট ফড়িঙের পথচলা শুরু হয়েছিল ২০১৭ সালের ১০ই সেপ্টেম্বর। মূলত অনলাইন ম্যাগাজিন হিসেবেই পথচলা শুরু হয়েছিল নেট ফড়িঙের।প্রবীণ লেখক-লেখিকাদের সাথে নবীন লেখক-লেখিকাদের মেলবন্ধন করা ছিল এর মূল উদ্দেশ্য। ইন্টারনেট, মুঠোফোন, ল্যাপটপ এর মাধ্যমে কালক্রমে সারা বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে গেছে নেট ফড়িং। ১০ই সেপ্টেম্বর, ২০১৭ প্রকাশিত হয় নেট ফড়িং এর প্রথম অনলাইন সংখ্যা। তার পরবর্তীতে অনলাইনের পাশাপাশি প্রকাশ করা হয়েছে বেশ কিছু মুদ্রণ সংখ্যাও। দুর্গা পূজা, বইমেলা, বাংলা নববর্ষে সেই সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে নতুন আঙ্গিকে। সেইসাথে গত বছরের এপ্রিল মাস থেকে প্রকাশনী হিসেবেও কাজ শুরু করেছে নেট ফড়িং। ইতিপূর্বে বেশ কিছু লেখক-লেখিকার একক বই প্রকাশিত হয়েছে। এখন প্রতি মাসেই নেট…
Read More
কোচবিহার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের  ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ 

কোচবিহার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের ধিক্কার মিছিল ও অবস্থান বিক্ষোভ 

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার : ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত জলপাইগুড়ি ও মালদা জেলার সাংবাদিকরা। তারই প্রতিবাদে আন্দোলনের সবর হলেন কোচবিহার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের সদস্যরা।কোচবিহার শহরে সাংবাদিকরা প্রতিবাদ সংঘটিত করে  । কোচবিহার সাগরদিঘী স্কয়ার থেকে ধিক্কার মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে জেলা পুলিশ দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে।জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর জখম।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। প্রায় ৪০- ৫০জন দুষ্কৃতীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।পরে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।৬ জন গুরুতর জখম…
Read More
২১শে জুলাইকে সামনে রেখে দেওয়াল লিখন করলেন কানাইয়ালাল আগারওয়াল

২১শে জুলাইকে সামনে রেখে দেওয়াল লিখন করলেন কানাইয়ালাল আগারওয়াল

একুশে জুলাইকে সামনে রেখে শনিবার দেওয়াল লিখন করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। এদিন ইসলামপুর শহরের নিউ টাউন রোডে এই দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে দেওয়াল লিখলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলী সহ অন্যান্য যুব নেতাকর্মীরা।
Read More
ভিন রাজ্যে পারি দিচ্ছে চোপড়ার আনারস

ভিন রাজ্যে পারি দিচ্ছে চোপড়ার আনারস

উত্তরবঙ্গের চোপড়ার আনারস পারি দিচ্ছে ভিন রাজ্যে। প্রতিবছরই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে সুস্বাদু আনারস দিল্লি,পাঞ্জাব,হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। তবে আগের মতো আর আনারস চাষ হচ্ছে না চোপড়া এলাকায়। চাষিরা জানান, আনারস চাষে রাসায়নিক সারের দাম অনেক বেড়ে যাওয়ায় সেই মতো আনারসের দাম না পাওয়ার কারণে অনেক চাষী আনারস চাষ কমিয়ে দিয়েছে। বর্তমানে চোপড়া এলাকার কাঁচা আনারস দিল্লি, লখনৌ,হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে লরিতে করে। আনারস চাষী শাবেদ আলম জানান, এবারে প্রতি কিলো আনারস বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৭ টাকা দরে। গতবারের তুলনায় এবার দাম বেশি থাকলেও চাষিদের খরচ বেড়ে যাওয়ায় খুব একটা লাভ থাকছে…
Read More