উত্তরবঙ্গ

বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

বাইকের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে দিনহাটার রথবাড়ি এলাকায়। মৃত ব্যক্তিদের নাম সুব্রত বর্মন(26), নিখিল বর্মন(27), আশুতোষ বর্মন(25)। তাদের প্রত্যেকেরই বাড়ি সিতাইয়ের ধুমের খাতায় এলাকায়। জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ বাইকে করে তিনজন যুবক দিনহাটা থেকে গোসানিমারির দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তিন বাইক আরোহীর। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এবং দমকল কর্মীরা ওই তিনজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
Read More
সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত তুফানগঞ্জের চর বালাভুত এলাকা। চর বালাভুত এলাকায় মোঃ সেলিমের সভার আগে সিপিআইএমের কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সিপিএম কর্মীরা একটি বাড়িতে বৈঠক করছিলেন মোহাম্মদ সেলিমের সভা নিয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আফতার আলী ব্যাপারী তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। সেই সংঘর্ষে উভয় পক্ষের তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুইজন কোচবিহার মেডিকেল কলেজের চিকিৎসাধীন আর একজন একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি রয়েছে। এই ঘটনায় সিপিআইএমের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানা গেছে।
Read More
সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির

সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির

সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। আহত সাতজন তাদের মধ্যে তিনজন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল ছয়টা নাগাদ ভুট্টা খেতে দুটি বাইসন দেখতে পায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, শনিবার সকালে নিজের বাড়ির পাশে বাঁশঝাড়ের সামনে দাঁড়িয়ে ছিলেন বীরেন বর্মন সেই সময় হঠাৎই পেছন থেকে এসে বাইসন তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে কোচবিহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাইসন দুটি কোথা থেকে এলো সেটা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং…
Read More
পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

পথের দাবিতে জলপাইগুড়ি -শিলিগুড়ির রাস্তা অবরোধ করে বিক্ষোভ

দীর্ঘ প্রায় ছয় মাস যাবত রাস্তা বেহাল,অতিষ্ট এলাকাবাসী। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বাসিন্দারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর, ঝাবাড়ি মোড়, নাওয়াপাড়া, রায়পাড়া এলাকায় দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। অভিযোগ রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে না। ফলে ধুলোয় জেরবার বাসিন্দা থেকে স্থানীয় দোকানদার এবং নিত্যযাত্রীরা। সে কারণেই এই পথ অবরোধ। ঘটনাস্থলে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Read More
প্রেমের সম্পর্কে আপত্তি! মেয়ে সহ সস্ত্রীক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল প্রেমিক

প্রেমের সম্পর্কে আপত্তি! মেয়ে সহ সস্ত্রীক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করল প্রেমিক

প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়ে। আর সেই সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা মা। আর সেই কারণেই প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো মেয়ের প্রেমিকের বিরুদ্ধে। জখম হয় প্রেমিকা ও তার দিদিও। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিদিরও। ঘটনাটি ঘটেছে শীতলকুচির পশ্চিম পাড়া এলাকায়। মৃত নিলীমা বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর স্বামী বিমল চন্দ্র বর্মন তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই দম্পতির মেয়ে ইতি বর্মন প্রেমের সম্পর্কে জড়িয়েছিল পাশের গ্রামের যুবক বিভূতি রায়ের সঙ্গে। যা নিয়ে তীব্র আপত্তি ছিল তার বাবা-মা…
Read More
হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

রাম নবমীর শোভাযাত্রায় হামলার ঘটনার পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শেষপর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রায় প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার তুফানগঞ্জ মদনমোহন মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর তুফানগঞ্জ নিউ টাউন কলেজ ময়দানে শোভাযাত্রাটি শেষ হয়। এদিন হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Read More
বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তুফানগঞ্জের বক্সিরহাট বাজারে। নিমিষেই পুড়ে ছাই ১৬টি দোকান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের ৬ টি ইঞ্জিন। ভিড় জমে যায় আমজনতার। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ও তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডু। গত দু'বছর আগেও ভয়াবহ অগ্নিকান্ডে ১০০ অধিক দোকান পুড়ে ছাই হয় এই বাজারে।
Read More
বিভিন্ন দাবিতে চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

বিভিন্ন দাবিতে চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

বিভিন্ন দাবিতে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। বুধবার সকালে দলসিংপাড়া চা বাগানের ফ‍্যাক্টরির সামনে বিভিন্ন দাবিতে গেট মিটিং এ সামিল হয় বাগানের শ্রমিকরা। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা জানান, বর্তমানে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছে। শ্রমিকরা মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছেনা। যেখানে শ্রমিক মৃত্যু হলে তিন দিনের মধ‍্যে তার পরিবারের একজনকে তার পরিবর্তে কাজ দেওয়ার কথা সেখানে দীর্ঘ বহু মাস ধরে কাজ মিলছেনা দলসিংপাড়া চা বাগানে এমন ৬৫ জন রয়েছে। এছাড়াও যে সমস্ত শ্রমিক অবসর নিচ্ছে তাদের প্রাপ্য মিলছেনা। অবসরপ্রাপ্ত শ্রমিকরা দীর্ঘ বহু বছর ধরে গ্র্যাচুইটি…
Read More
বাড়িতে না বলে পাহাড় যাওয়াই হল কাল, সিকিমের তুষারধসের বলি শিলিগুড়ির সৌরভ

বাড়িতে না বলে পাহাড় যাওয়াই হল কাল, সিকিমের তুষারধসের বলি শিলিগুড়ির সৌরভ

মঙ্গলবার সিকিমের তুষার ধষের কবলে পড়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ের বাসিন্দা ২৮ বছর বয়সী যুবক সৌরভ রায়চৌধুরীর। জানা গেছে, সৌরভ অফিসের কাজে আরও তিনজনের সঙ্গে সিকিমে গিয়েছিল। সেখানে বরফ পড়ার খবর শুনতে পেয়ে দেখতে যায়। সেই সময় প্রবল তুষার ধষে আটকে পড়ে তারা। বাকি তিনজন আহত অবস্থায় বেঁচে ফিরলেও তুষারে চাপা পড়ে সৌরভের মৃত্যু হয়। সেনাবাহিনীর উদ্ধারকার্য শুরু হওয়ার অনেকটা সময় পরে সৌরভের মৃত দেহ খুঁজে পাওয়া যায় বলে তার কাকিমা রুনু রায়চৌধুরী জানান। বুধবার সকালে তার বাড়িতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, সিকিমে ময়নাতদন্ত হওয়ার পর সৌরভের দেহ শিলিগুড়িতে আনা হবে। বাকি তিনজনের…
Read More
বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় অবশ্য বলেন এদিন সকালে বিজেপি কর্মীরা বাজারে গেলে তৃণমূল কর্মীরা আচমকা তাদের…
Read More
মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মধ্যরাতে ট্রেনে শিলিগুড়িতে অরিজিৎ, প্ল্যাটফর্মে নামতে গিয়ে হিমশিম গায়ক

মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, নানা জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আসছেন অরিজিতের ফ্যানরা। ফের বাংলায় অরিজিৎ সিংয়ের কনসার্ট। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব। সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন অরিজিৎ। কিন্তু তার আগেই হই হই কাণ্ড রেলস্টেশনে। গতকাল মাঝরাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। রাতে পৌঁনে তিনটেতেও প্ল্যাটফর্মে থিক থিক করছিল অরিজিৎ ভক্তদের ভিড়। শুধু শহর শিলিগুড়িই নয়, পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে আজ শিলিগুড়ি আসছেন অরিজিতের ফ্যানরা। শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়েছে পুলিশ। আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে…
Read More
“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

শীতলকুচি লালবাজার এলাকায় বিএসএফের কাস্টাডিতে গীতালদাহ মরিচা বাড়ি এলাকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ। আনন্দ বর্মনকে গুলি করে মেরেছে। এবার শীতলকুচির জেলাল মিয়াকে পিটিয়ে খুন করেছে বিএসএফ। প্রয়োজনে দলীয়ভাবে বিএসএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর, গত শনিবার রাতে কোচবিহারের শীতলকুচি ব্লকের গিদালদহ মরিচা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির! মৃতের নাম জেলাল মিয়াঁ। মৃতের পরিবারের দাবি, বিএসএফ জওয়ানরা জেলালকে মেরে বিএসএফের পোশাক পরিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Read More
‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।" পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের "বিতর্কিত' মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন…
Read More
শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন।ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ১৫১ জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। উত্তরের পর্যটন সহ মকাইবাড়ি চা বাগান, বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি দার্জিলিংয়ে রাজভবন পরিদর্শন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। সেকারণে সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। এরপর রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মনিটরিং করছে।ঘটনায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More