উত্তরবঙ্গ

পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা

মহিলা না হয়েও পুরুষের একাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা!দীর্ঘ দুই বছর থেকে পুরুষ হয়েও মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন।পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা মাসে মাসে অনলাইনের তুলে যাচ্ছেন মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার এক ব্যাক্তি। এই ঘটনা চাউর হতেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে ।এই বিষয়ে ওই ব্যক্তি বলেন দুই বছর থেকে অনলাইনে টাকা লেনদেন করি। এক সপ্তাহ হল ইচ্ছে হয়েছে ব্যাংকের পাস বই আপডেট করার। আপডেট করার সময় জানতে পারি আমার ব্যাংকে একাউন্টে মাসে মাসে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তিনি বলেন এটা কি করে হলো আমি জানিনা।…
Read More
হাজরাহাট  রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

হাজরাহাট রোডে অটো চলাচল বন্ধ করলেন অটো চালকরা

মাথাভাঙ্গা শহরে অতিরিক্ত মাত্রায় টোটো চলাচল বেড়ে যাওয়ায় অটো চালকরা যাত্রী পাচ্ছে না অভিযোগ অটো চালকদের। টোটো চালকদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এই দাবিতে মাথাভাঙ্গা শনি মন্দির থেকে হাজরাহাট রোডের অটো চালকেরা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।অটো চালকদের অভিযোগ শনি মন্দির থেকে হাজারাহাট রোড চলাচল করে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ঠিক মতন যাত্রী নিতে পারছে না । তাদের দাবি অবিলম্বে ওই টোটো চালকদের  থেকে সরাতে হবে,না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবে । মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওই রুটের অটো চলাচল বন্ধ রেখেছে অটো চালকরা।যতদিন সমস্যা সমাধান হবে না ততদিন তারা অটো চালাবেন না বলে জানিয়েছেন…
Read More
দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

দিনহাটা হাসপাতালে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা

রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দিনহাটা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস নিয়ে সচেতনতা নাটক পরিবেশিত হল। দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে একটি সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। প্রসঙ্গত রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন প্রান্তে এইডস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্দ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কখনো কবিগান, নাটক,পুতুল নাচ ও ম্যাজিক এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় মানুষদের সচেতন করছে। তারই অঙ্গ হিসেবে দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের সামনে এইচআইভি এইডস সম্পর্কিত সচেতন মূলক নাটক পরিবেশিত হয়। এছাড়া ঐদিন সেখানে উপস্থিত সাধারণ মানুষকে একাধিকবার অসুরক্ষিত যৌনসঙ্গমে লিপ্ত না হওয়ারও পরামর্শ দেন সাস্থ্য কর্মীরা।
Read More
গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

গ্রাম পঞ্চায়েত দপ্তরে মহিলা সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

  তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে উদ্ধার এক অস্থায়ী মহিলা কর্মীর ঝুলন্ত দেহ ।এদিন পঞ্চায়েত কার্যালয়ের দরজা খুলতে গিয়ে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। গ্রাম পঞ্চায়েত দপ্তরে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। মৃতের নাম মাধবী বর্মন বয়স ৪৭ বছর বলে জানা গিয়েছে। ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পনেরো বছর আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাধবীদেবীর স্বামীর। পরে সেই থেকেই বারকোদালী -২ গ্রাম পঞ্চায়েত দপ্তরে সাফাইয়ের কাজ করে আসছেন মাধবী। প্রতিদিনের মতো এদিনও…
Read More
দেওয়ানহাট মহাবিদ্যালয়ের উদ্যোগে  রাজ্যস্তরের  দাবা প্রতিযোগিতার আয়োজন

দেওয়ানহাট মহাবিদ্যালয়ের উদ্যোগে  রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতার আয়োজন

দেওয়ানহাট কলেজের উদ্যোগে ও কোচবিহার দাবা সংস্হার তত্ত্বাবধানে এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্যোক্তা অধ্যাপক শঙ্খপ্রদীপ ঘোষ ও অখিল ঘোষ জানান এই প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৪৯ জন অংশ নেন।পাঁচ রাউন্ডের প্রতিযোগিতায় অনুর্ধ্ব ১০ বিভাগে দয়িতা ঘোষ, অনুর্ধ্ব ১২ বিভাগে প্রাঞ্জল বিশ্বাস, অনুর্ধ্ব ১৫ বিভাগে নিলয় দে এবং সর্ব সাধারণ বিভাগে অঙ্কিত দাস চ্যাম্পিয়ন হন।
Read More
শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে সংগঠন বিরোধী ও তোলাবাজির অভিযোগ! আর সেই অভিযোগে শ্রমিক সংগঠনের উপদেষ্টা পদ ও সংগঠন থেকে বহিস্কার করা হল খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে। জন বারলা সহ তার আরও তিন ঘনিষ্ঠকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা হলো উইলিয়াম মিঞ্জ, তোপেন সোরেন ও পারশ চিক বরাইক। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ করেছেন ভারতীয় টি ওয়ার্কার ট্রেড ইউনিয়নের সভাপতি যুগল ঝা। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পঙ্কজ তিওয়ারি ও সাধারণ সম্পাদক বিষ্ণু রায়।
Read More
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙ্গার একটি শপিং মল। মাথাভাঙ্গা শহরের একটি মলে সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, সকাল সকাল মলেরই দুজন কর্মী তাদের মধ্যে একজন ইলেকট্রিক টেকনিশিয়ান মলের ভেতরে ইলেকট্রিকের কাজই করছিল আরেকজনকে সঙ্গে নিয়ে এই কাজ করতে করতে হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে দুজন কর্মী গুরুতর আহত হয়,তারা দুজনেই মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে দমকল বিভাগে খবর দেওয়া হলে তারা এসে দেখে মলের ভেতর ধোয়ায় ভরে গেছে এবং চারিদিক অন্ধকারে আচ্ছন্ন এবং পরবর্তীতে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে শপিং মলটি।
Read More
বড়সড় অগ্নিকাণ্ডের  হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষাপেল মাথাভাঙ্গার একটি শপিং মল

মাথাভাঙ্গা শহরের একটি মলে এইদিন সকালে অগ্নিকাণ্ড ঘটে।জানা গেছে সকালবেলায় সকাল শপিং মলেরই দুইজন কর্মীর মধ্যে একজন টেকনিশিয়ান শপিংমলের ভেতরে ইলেকট্রিকের কাজ করছিল হঠাৎ শট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে।এর ফলে দুইজন কর্মী গুরুতর আহত হয়।আহত দুই কর্মীকে মাথাভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। শপিংমলের মলের ভেতর ধোয়ায় ভরে যায় চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত ফায়ার ব্রিগেডে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো এই শপিং মল।
Read More
ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কিছু জেলা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ সহ কিছু জেলা

সোমবার সন্ধা ৬টা ১৫ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এবং ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের গারো পাহারের উত্তরে। ভুমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং সহ বেশ কিছু জেলা। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এবং স্থানীয় সূত্রে জানা যায় অনেকেই পূজার মরশুমে কেনাকাটা নিয়ে ব্যাস্ত ছিলেন।কিন্তু কম্পন হওয়া মাত্রই অনেকে ভয়ে দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
Read More
আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC। NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস। একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি। অন্যান্য বাসের তুলনায় প্রতি…
Read More
কোচবিহারে ভূমিকম্প

কোচবিহারে ভূমিকম্প

সাধারণ মানুষ যখন পুজোর কেনাকাটা করতে ব্যাস্ত ঠিক সন্ধেবেলায় ভূকম্পন অনুভব করলো জেলাবাসী।কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।প্রাথমিক তথ্যমতে সন্ধ্যা ৬.১৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫.৩
Read More
ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ

রাতের অন্ধকারে ফুঁটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১৫ দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে যায়।এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম।অপরদিকে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ১২ টি টোটো চার্জের অভাবে বন্ধ রয়েছে।এতে পরিবারগুলিতে দেখা দিয়েছে অর্থ সংকট ও খাদ্য সংকট।বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন নিবেদন করার পর রবিবার সন্ধ্যায় ঠিকাদার ফুঁটো ট্রান্সফরমারটি লাগিয়ে চলে যায় বলে অভিযোগ।সকালে দেখেন ট্রান্সফরমার তলা থেকে তেল চুয়ে পড়ছে। সকালে ঠিকাদার ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমায় বিদ্যুৎ…
Read More
জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

জাতির  জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম জন্ম জয়ন্তী পালন

স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এইদিন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতেজনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪তম  জন্ম জয়ন্তীতে শিশুদের নিয়ে জন্মদিন পালন হয় ।জন্মদিন উপলক্ষে সকলে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান  করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে ।ত ছোট ছোট শিশুদের হাতে খাতা কলম চকলেট ও কেক তুলে দেওয়া হয়।
Read More
জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন

জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন

জলপাইগুড়িতে পালন করা হলো জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ পক্ষ থেকে গান্ধী মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে একটি র‍্যালি বের করা হয়। জলপাইগুড়ি জেলা আদালত থেকে শুরু হয়ে দিনবাজার, বেগুনটারি, কদমতলা ও থানা মোড় হয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে এসে শেষ হয় র‍্যালিটি। এরপর গান্ধী‌ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সকলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা জজ‌ সহ ডিস্ট্রিক্ট‌ লিগ্যাল‌ সার্ভিস অথরিটির‌ কর্মকর্তারা। ছিলেন জলপাইগুড়ি বার‌ অ্যাসোসিয়েশনের‌ কর্মকর্তারাও। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালনের মধ্য দিয়ে মহাত্মা…
Read More