উত্তরবঙ্গ

কামতাপুরী ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অমিত রায়ের

কামতাপুরী ভাষা ও সংস্কৃতি রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান অমিত রায়ের

অগণিত মানুষের উপস্থিতিতে মুলাইজোত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান ও কেপিপি সুপ্রিমো অমিত রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজবংশী–কামতাপুরী ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতেই মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন অমিত রায়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হলুদ গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। রাজবংশী কামতাপুরী ভাষার গান ও নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে মাঠ। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমিত রায় জানান, নতুন প্রজন্মকে এগিয়ে এসে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাঁর কথায়, “ভাষা…
Read More
কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে…
Read More
শুরু হল পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া মিলনমেলা

শুরু হল পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া মিলনমেলা

ডিউটির চাপের মাঝেই সতেজতা আর সৌহার্দ্যের বার্তা নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে শুরু হয়ে গেল ১৩তম অ্যানুয়াল স্পোর্টস মিট। শুক্রবার পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ কমিশনার সি. সুদাকার। উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনারেটের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি ক্রীড়া উৎসবকে দিয়েছে বিশেষ মাত্রা। ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট-ওয়েস্ট) রাকেশ সিং, এডিসিপি পূর্ণিমা শেরপা সহ একাধিক এসিপি, বিভিন্ন থানার আইসি-ওসি সহ ট্রাফিক বিভাগের আধিকারিকরা অনুষ্ঠানে যোগ দেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তালিকাভুক্ত মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। শুধু সাধারণ পুলিশ…
Read More
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শনে এলেন হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে এলেন রাজ্যের হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদাড়া বসু। এদিন হাসপাতাল চত্বরে পৌঁছেই আইটি বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিটি বিভাগের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায়, সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা  হয়। এছাড়াও এদিন, হাসপতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সে সমস্যা গুলির দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তবে সংবাদমাধ্যমে তিনি কোন মন্তব্য করতে চাননি। যদিও তার এই পরিদর্শন নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও তাকে জানানো হয়েছে, ক্যান্সার ব্লক নির্মাণের…
Read More
এনজেপি মোড় বাজার থেকে অস্ত্র ও গুলি সহ একজন গ্রেফতার, তদন্তে পুলিশ

এনজেপি মোড় বাজার থেকে অস্ত্র ও গুলি সহ একজন গ্রেফতার, তদন্তে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে এনজেপির মোড় বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার। সে শিলিগুড়ির ঝংকার মোড় গোয়ালা বস্তির বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ার কে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে নিয়ে মোড় বাজার এলাকায় ঘুরছিল।
Read More
কুম্ভকারদের দাবিতে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন

কুম্ভকারদের দাবিতে ১৫ ডিসেম্বর জেলাশাসকের কাছে ডেপুটেশন

সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলা শাসকের হাতে দেবেন। মূল দাবি হলো কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে নিশ্চিন্তিদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারদের মাসিক ভাতা ন্যূনতম 5000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে। আজ এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
Read More
ফের অবৈধ বালি চুরি রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই বালি মাফিয়া

ফের অবৈধ বালি চুরি রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই বালি মাফিয়া

সন্ধ্যা নামলেই শহরে বেরে চলে অবৈধ ভাবে বালি পাচার। ছোট,বড় গাড়ি ব্যাবহার করে বালি মাফিয়ারা দেদার বালি পাচার করে চলে। মাঝে মধ্য পুলিশী অভিযানে এমন কর্মকান্ড আটকানো সম্ভব হলেও থামানো যায়নি বালি চুরি কারবার।রাত নামলেই  নদী থেকে বালি,পাথর চুরি করে পুলিশের চোখে ধুলো দিয়ে দেদার এমন কারবার করে চলছে এই বালি কারবারিরা। গত বৃহস্পতিবার রাত্রে ফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে সরব হল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গভীর রাত্রে নৌকাঘাটে পুলিশ পেট্রোলিং এর সময় একটি বালি বোঝাই WB76-2337 নাম্বারের শক্তিমান ট্রাক আটক করে। কোন বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল মাটিগাড়ার সুমিত…
Read More
শিলিগুড়ি শহরে বড়সড় ডাকাতির ঘটনাকে রুখে দিল শিলিগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি শহরে বড়সড় ডাকাতির ঘটনাকে রুখে দিল শিলিগুড়ি থানার পুলিশ

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মিলনপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে প্রায় আটজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল বলে খবর। হঠাৎ পুলিশের জিপ ঢুকে পড়তেই পালিয়ে যায় পাঁচজন। তবে খপাত করে তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া তিনজন হল— পলাশ মন্ডল (শান্তিনগর), সুজিত লামা (ভাষা এলাকা), অজয় বর্মন (কয়লা ডিপো এলাকা)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুষ্পা চাকু, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি পাঁচ দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্ত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করেছে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং।
Read More
দিনের আলোয় দুরামারির উত্তর শালবাড়িতে আটকে পড়ল বুনোহাতি

দিনের আলোয় দুরামারির উত্তর শালবাড়িতে আটকে পড়ল বুনোহাতি

বনদপ্তর সূত্রে খবর, মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে রাতে লোকাল এলাকায় ঢুকে পড়ে চারটি হাতির একটি দল। এর মধ্যে দুটি হাতি ভোরের দিকেই জঙ্গলের দিকে ফিরে গেলেও, বাকি দুটি হাতি দুরামারির দক্ষিণ শালবাড়ি হয়ে উত্তর শালবাড়ির তুড়িপাড়া এলাকায় প্রবেশ করে। এদের মধ্যে একটি হাতি একটি ছোট্ট ঝাঁপের (পুকুর/গর্ত) ভিতরে আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইডলাইফ স্কোয়াড, খট্টিমারি বিটের বনকর্মীরা এবং পাশাপাশি বানারহাট থানার পুলিশবাহিনী। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দিনের আলোয় হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব নয়, কারণ ভিড় ও আলোতে হাতিরা উত্তেজিত হয়ে পড়তে পারে। তাই সন্ধ্যা নামার পর বা রাতের দিকে পরিস্থিতি অনুকূল হলে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা…
Read More
বিশ্ব পাখি দিবস পালন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা পাখিপ্রেমীদের

বিশ্ব পাখি দিবস পালন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা পাখিপ্রেমীদের

বালুরঘাট শহরে প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের উদ্যোগে পালিত হল বিশ্ব পাখি দিবস। পরিবেশ দূষণের বৃদ্ধি ও পাখিদের বিলুপ্তির আশঙ্কা থেকে পাখির অস্তিত্ব রক্ষার লক্ষ্যে ২০১২ সাল থেকে ইউনেস্কোর কাছে এই দিনটিকে আন্তর্জাতিকভাবে বিশ্ব পাখি দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছে পাখিপ্রেমী মহল। ২০১২ সালের ১২ই ডিসেম্বর প্রয়াত চিকিৎসক ডা. দেবব্রত ঘোষ, প্রয়াত দন্ত চিকিৎসক ডা. রামেন্দু ঘোষ ও শহরের একদল পরিবেশপ্রেমীর উদ্যোগে শুরু হয় এই দিনটি পালনের প্রচলন। সেই ধারাবাহিকতায় এদিন চকভৃগুর প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের কার্যালয় থেকে সংস্থার সম্পাদক কৃষ্ণপদ মন্ডলের নেতৃত্বে পাখিপ্রেমীদের নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। "সকাল" সংস্থার সদস্যরাও এতে অংশ নেন। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য…
Read More
উত্তরে বাড়ছে শীতের আমেজ

উত্তরে বাড়ছে শীতের আমেজ

রাজ্যে শীতের আমেজ ক্রমেই বাড়ছে। উত্তুরে হাওয়া জোরালো থাকায় ভোর ও রাত্রিকালীন ঠান্ডা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন পারদের বড় ধরনের পতন না-হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে আজ সকালেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট। কোথাও দৃশ্যমানতা নেমে আসে। শীতের তেজ বাড়তেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসেছে পরিবর্তন। শিলিগুড়ি হিলকার রোডে দেখা গেল, ভোরবেলা পথচারীদের আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চিত্র। ঠান্ডার কামড় এড়াতে স্থানীয়রা দল বেঁধে দাঁড়িয়ে আগুনে হাত সেঁকছে।…
Read More
নারী নির্যাতন রুখতে কোচবিহার থেকে মালদা হয়ে কলকাতাগামী ‘অঙ্গীকার যাত্রা’

নারী নির্যাতন রুখতে কোচবিহার থেকে মালদা হয়ে কলকাতাগামী ‘অঙ্গীকার যাত্রা’

নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর মর্যাদা সুরক্ষার্থে জাগো নারী জাগো বহ্নিশিখা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। ৯ ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়, আজ মালদায় পৌছে মালদা টাউন স্টেশন থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষার্থে বক্তারা তাদের বক্তব্য রাখেন। তারপর এখান থেকে সেই অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ১৬ তারিখের সেখানে পৌঁছে একটি প্রতিভা সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলে…
Read More
শিলিগুড়ি থেকে উদ্ধার রৌপ্য মূর্তি, গ্রেপ্তার ১

শিলিগুড়ি থেকে উদ্ধার রৌপ্য মূর্তি, গ্রেপ্তার ১

প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের তিন দশক আগের চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রৌপ্য মূর্তি উদ্ধার করল। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ঐ রৌপ্য মূর্তিটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে। এর আগেও সে একই ধরনের অপরাধে গ্রেপ্তার হয়েছিল। গত ৬ তারিখে ভোরবেলা বাবা লোকনাথের এই রুপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত।  ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে…
Read More
নেতাজী বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রদের নিজের হাতে তৈরি বিঞ্জানের মডেল প্রদর্শনী হয় স্কুল মাঠে

নেতাজী বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রদের নিজের হাতে তৈরি বিঞ্জানের মডেল প্রদর্শনী হয় স্কুল মাঠে

বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই ছাত্রদের মধ্যে বিঞ্জানের ভাবনা জাগিয়ে তুলতে এমন উদ‍্যোগ। পরিবেশে বিভিন্ন বস্তুর মধ‍্যদিয়ে নানান কাজ হয়ে থাকে। সেই সকল বিষয় বস্তু ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে এবং সমাজে কি কি ভাবে বিঞ্জান সহযোগিতা করছে তা অতিথিদের বক্তব্যে উঠে আসে। একি সাথে নেতাজী বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে বিঞ্জান বিষয়ের ওপর একটি অঙ্কন প্রতিযোগিতা হয়। পরিশেষে বিচারকের বিচারে সেরা মডেল গুলোকে পুরস্কৃত করা হয়।এক বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস জানান, বেসরকারি স্কুলের ছাত্ররা সব সময় নিয়ম কানুন এর মধ্যে উন্নত শিক্ষা পেয়ে থাকে। সরকারি স্কুলের পড়ুয়ারা সাধারণ গরীব ঘর থেকে আসে তাদের যতটা সম্ভব উন্নত শিক্ষা দেবার…
Read More