উত্তরবঙ্গ

ফের পর্যটক হেনস্থা,পুলিশী ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির

ফের পর্যটক হেনস্থা,পুলিশী ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির

ফের পর্যটক হেনস্থা,পুলিশী ও সাধারনের সহযোগিতায় টাকা ফেরতের আশ্বাস ট্রাভেল এজেন্সির।দার্জিলিং মেল থেকে নেমে গ্যাংটক যাওয়ার জন্য  গাড়ির অপেক্ষায় ছিল দুই শিশু সহ মোট ৬ জন পর্যটক।কিন্তু ঘন্টা খানেক সময় অতিক্রান্ত হলেও দেখা মেলেনি গাড়ির।ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও মেলেনি কোন সুরাহা। অবশেষে পুলিশ ও সাধারনের সহযোগিতায় মেলে সুরাহা। কলকাতা টালিগঞ্জের দেবর্ষি দাস ও তার পরিবার কলকাতার একটি ট্রাভেল এজেন্সির কাছ থেকে গ্যাংটক সহ উত্তর সিকিম ঘোরার বাবদ ৭২ হাজার টাকার প্যাকেজ বুক করেন।সেই মতো মঙ্গলবার শিশু সহ মোট ৬ জনের দল দার্জিলিং মেলে এন জে পি স্টেশনে নামে। কথা ছিল সেখান থেকেই একটি গাড়ি সিকিম নিয়ে যাবে।ঘন্টা খানেক…
Read More
জনগণের সুবিধার্থে তৃণমূলের পক্ষ থেকে বুথ চলো কর্মসূচি

জনগণের সুবিধার্থে তৃণমূলের পক্ষ থেকে বুথ চলো কর্মসূচি

সরকারি বিভিন্ন প্রকল্প থেকে যাতে কোনো জনগণ বঞ্চিত না হয় এবং জনগণ কি চাচ্ছে তা বুঝতে কালচিনি ব্লকের ১১ টি অঞ্চলে বুথ চলো কর্মসূচি চলছে।তৃণমূলের পক্ষ থেকে কালচিনি ব্লকের মোট ২৪৬টি বুথে এই কর্মসূচি শুরু করা হয়েছে।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২১শে জুন অবধি চলবে এই কর্মসূচি। এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি বুথে ১৫ জন সদস‍্যের একটি টিম তৈরি করা হয়েছে এবং সেই টিম প্রতিটি মানুষের ঘরে ঘুরে তাদের কি সমস্যা তা লিপিবদ্ধ করবে।এই ১৫টি সদস্যের টিমে বুথ সভাপতি রয়েছে, ঐ বুথে পঞ্চায়েত সদস্য থাকবে এবং ঐ বুথে শিক্ষক সংগঠনের প্রতিনিধি থাকবে। এই বিষয়ে জয়ঁগা দুই গ্ৰাম পঞ্চায়েত সভাপতি এবং তৃণমূল…
Read More
এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

এবার রাজ্য সরকারের তরফেও কমানো হলো পেট্রোল ও ডিজেলের দাম

কেন্দ্র সরকার এর পর এবার রাজ্য সরকারের তরফেও ঘোষণা স্বস্তির খবর। সামান্য স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের জীবনে। পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে, পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় ৬৪১.৪৫ কোটি টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা বলার অপেক্ষা রাখে…
Read More
ছানার দর ক্রমাগত কমতে থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

ছানার দর ক্রমাগত কমতে থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

উত্তরবঙ্গের সর্ববৃহৎ মালদার বাজারে ছানার দর ক্রমাগত কমতে থাকায় দুশ্চিন্তার মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা।বিভিন্ন মিষ্টি তৈরির প্রধান উপকরণ এই ছানার দর যদি নিয়মিত কমতে থাকে তাহলে উত্তরবঙ্গ জুড়ে মিষ্টি ব্যবসাতেও লোকসানের ছায়া নেমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।এই ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন না বিক্রেতারা। অনেকেই বলছেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে ছানার ব্যবসা বন্ধ করতে তারা বাধ্য হবেন।যার ফলে মিষ্টি তৈরির ক্ষেত্রেও অনেকটাই সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে এই ছানার দর কমে যাওয়ার পিছনে কোন কারন বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। ইতিমধ্যে অনেকে ছানা বিক্রির কাজ ছেড়ে আম,লিচুর ব্যবসায় জড়িয়ে পড়েছেন। উল্লেখ্য, ইংরেজবাজার শহরের অতুলচন্দ্র মার্কেটের মধ্যে রয়েছে ছানা বাজার।ওই মার্কেটে ব্যবসায়ীরা…
Read More
পুরনিগমের উদ্যোগে ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন

পুরনিগমের উদ্যোগে ৩টি নতুন প্রকল্পের উদ্বোধন

শহর শিলিগুড়িকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ গ্রহণ করছে এসজেডিএ। শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪৩নম্বর ওয়ার্ডের প্রকাশ নগরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে ৩টি প্রকল্পের উদ্বোধন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিল এসজেডিএ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তি ও সেই এলাকার কাউন্সিলর। এদিন প্রায় আড়াই কোটি টাকা ব্যায় করে এই ৩টি প্রকল্প গোড়ে তোলা হয়। ৪৩নম্বর ওয়ার্ডে ২কোটি টাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা, ভগৎ সিং মার্কেটে রুফ টপ উদ্বোধন করা হয়। এছাড়া এদিন ফলক শীলা উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র ও এসজেডিএ-এর চেয়ারম্যান।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান…
Read More
উর্দু সাংবাদিকতার ২০০বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় জাতীয় সেমিনার

উর্দু সাংবাদিকতার ২০০বছর পূর্তিতে অনুষ্ঠিত হলো এক দিবসীয় জাতীয় সেমিনার

পশ্চিমবঙ্গ উর্দু একাডেমী এক দিবসীয় জাতীয় সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের প্রিয় কমিউনিটি হলে। জানা যায় উর্দু সাংবাদিকতার ২০০ বছর বর্ষপূর্তিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, রাজ্য সভার সাংসদ মহম্মদ নাদিমুল হক, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ কোচবিহার ১ নম্বর ব্লকের বড় শালবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণা বর্মন কে গর্ভবতী অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর দুটো নাগাদ তিনি সন্তান প্রসব করেন। দুদিন ধরে সদ্যজাত শিশুর এবং তার মা দুজনই সুস্থ ছিলেন। শিশুকে এসএসসিতে রাখা হয়েছিল।গতকাল সন্ধ্যায় চিকিৎসক রাউন্ডে এসে পরিবারকে জানায় শিশু এবং মা দুজনেই সুস্থ রয়েছে। কিছুক্ষণ বাদে কৃষ্ণা বর্মন শিশুকে দুধ খাওয়াতে গেলে দেখতে পায় শিশু সাড়া দিচ্ছে না। পরে চিকিৎসকরা জানায় শিশুটির মৃত্যু হয়েছে। সুস্থ শিশুর কিভাবে মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতিতে…
Read More
বন্যা কবলিত অসমে প্রায় সাত লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া

বন্যা কবলিত অসমে প্রায় সাত লক্ষের বেশি মানুষ ঘর ছাড়া

যত সময় হচ্ছে তত আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অসমে। যে বন্যার ত্রাস শুরু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে তা যে সহজে শেষ হওয়ার নয় তা পরিষ্কার। যত সময় এগোচ্ছে তত বেশি অসমের বন্যা পরিস্থিতি খারাপ হচ্ছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২৯ জেলা জলস্রোতের কবলে পড়েছে এবং ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। মানুষের সংখ্যা হিসেব করলে প্রায় ৭ লক্ষ অসমবাসী এখন বন্যার কবলে। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটির রিপোর্ট বলছে, এই মুহূর্তে ২৯ জেলার ৭ লক্ষ ১২ হাজার বন্যা কবলিত। নগাঁও জেলায় কমপক্ষে ৩ লক্ষ ৩৬ হাজার মানুষ বানভাসী। আবার কাছার জেলায় ১ লক্ষ ৬৬ হাজার মানুষ বন্যা কবলিত।…
Read More
করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্রথম বারে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জো বাইডেন

করোনা সংক্রমণের পরিস্থিতিতে প্রথম বারে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জো বাইডেন

বিগত আড়াই বছরের বেশি সময় পরে করোনা সংক্রমণ ছড়িয়েছে উত্তর কোরিয়ায়। করোনা জ্বরে কাঁপছে উত্তর কোরিয়া। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে মৃ্ত্যুর সঙ্গে। এই পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায় প্রথম বারের জন্য জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টকে পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন স্বাগত জানাতে চাইছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই কোরীয় উপদ্বীপে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। মুন জায়ে ইনের পর ১০ মে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইওন সুক ইওল। এরপরেই বাইডেনের দক্ষিণ কোরিয়ার সফরের খবর প্রকাশ্যে আসে। দুই রাষ্ট্র প্রধান মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎপেক্ষপণ পরীক্ষার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি…
Read More
খারিজ হলো রাজ্যের আপত্তি, অস্বস্তিতে সরকার

খারিজ হলো রাজ্যের আপত্তি, অস্বস্তিতে সরকার

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে রাজ্য সরকারের৷ একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে পৰিস্থিতি৷ অন্যদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের আপত্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, জাতীয় মানবাধিকার কমিশন কমিটিতে ১১ সদস্য নিয়ে হাইকোর্টের নির্দেশের লঙ্ঘন করেনি। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানায়, কমিটিতে তিন জন প্রধান দায়িত্বেই থাকবেন। বাকি সদস্যরা তাঁদের সাহায্য করবে। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ঘরে ফিরতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য জানায়, ওই কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশনের ১১ জন সদস্য রয়েছেন। অথচ আদালত এক…
Read More
বদলে গেছে পরিচয় এখন তিনি কয়েদি নম্বর ২৪১৩৮৩

বদলে গেছে পরিচয় এখন তিনি কয়েদি নম্বর ২৪১৩৮৩

পরিস্থিতির সাথে সাথে বদলে গেলো পরিচয়। সুপ্রিম কোর্ট এক বছরের জেল হাজতের সাজা শুনিয়েছে পঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধুকে। এই রায় ঘোষণার পরেই আত্মসমর্পণ করেন সিধু। এরপর থেকেই তাঁর ঠিকানা হয়েছে পাটিয়ালা জেলের সাত নম্বর ব্যারাক। কিন্তু জানা গিয়েছে, জেলযাত্রার প্রথম দিন কিছুই খাননি সিধু, তাঁকে শুতে হচ্ছে সিমেন্টের চাতালে গদি পেতে। এটাই তাঁর বিছানা। সিধুর সঙ্গে আছেন তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিথিয়া। একটি মাদক মামলায় তিনিও বন্দি পাটিয়ালা জেলে। এক সময় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নভজ্যোত সিং সিধু। ওপেনিং ব্যাটার সিধু এক সময় ছিলেন…
Read More
বেঙ্গল ফুটবল একাডেমিতে সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জো সোরেন

বেঙ্গল ফুটবল একাডেমিতে সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জো সোরেন

বেঙ্গল ফুটবল একাডেমিতে সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জো সোরেন। মালদহের হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় বাড়ি তার। ২৮শে এপ্রিল বেঙ্গল ফুটবল একাডেমীর ট্রায়ালে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়। সেখানে ৫০০ জনের মধ্যে মালদার ১৩ বছরের জো কে বাছাই করা হয়। তার এই সাফল্যে আনন্দে উচ্ছ্বাসিত জেলা ক্রীড়ামহল। এখন আর সময় নষ্ট নয় সকাল,বিকেল ফুটবল কেই ধ্যান জ্ঞান করে নিরন্তর মাঠে বল নিয়ে ছুটছে এই কিশোর। তার একমাত্র লক্ষ্য ২৬মে বেঙ্গল ফুটবল একাডেমীর চূড়ান্ত ট্রায়ালে রাজ্য স্তরের প্রশিক্ষণের সুযোগ পাওয়ার।স্কুলে ভর্তি হওয়ার পরই সে মালদা ক্লাবের ফুটবল একাডেমিতে ভর্তি হয়। কিশোর জো-এর কোচ রবি মল্লিক জানান বেঙ্গল ফুটবল একাডেমীতে খেলতে গিয়ে ৫০০…
Read More
জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে এলেন সাপে কাটা রোগী,আতঙ্কিত হাসপাতাল কর্মীরা

জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে এলেন সাপে কাটা রোগী,আতঙ্কিত হাসপাতাল কর্মীরা

জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে এলেন সাপে কাটা রোগী। আতঙ্কিত হাসপাতাল কর্মীরা।কৃষি জমিতে কাজ করতে গিয়ে হাতের আঙুলে বিষাক্ত গ্রীন পিট ভাইপার সাপের ছোবল খেলো ময়নাগুড়ি পানবাড়ি এলাকার কৃষক লুলেন রায়।এরপর সাপটিকে ধরে জারে পুরে হাসপাতালে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হলো লুলেন রায় ও তার পরিবার।বিষাক্ত সাপ দেখে আতঙ্কিত হাসপাতাল কর্মীরা খবর দিলেন জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে।তিনি এসে সাপটিকে উদ্ধার করলে স্বস্তি ফিরলো চিকিৎসক ও নার্সিং স্টাফদের। সাপটিকে হাসপাতাল থেকে উদ্ধারের পর সেখানে রোগী ও নার্সিং স্টাফদের মধ্যে গ্রীন পিট ভাইপার সম্বন্ধে সচেতনতা প্রচার চালান বিশ্বজিৎ বাবু।বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লুলেন রায়। তার শারিরীক অবস্থা…
Read More
জিজ্ঞাসাবাদের জন্য পার্থ ও পরেশকে মুখোমুখি বসাতে পারে সিবিআই!

জিজ্ঞাসাবাদের জন্য পার্থ ও পরেশকে মুখোমুখি বসাতে পারে সিবিআই!

এই মুহূর্তে বেশ খানিকটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের দুই মন্ত্রী। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা নিয়ে চাপের মধ্যে রয়েছে রাজ্যের দুই মন্ত্রীর পরিস্থিতি। এসএসসি দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়েছেন রাজ্যের দুই মন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, দু'জনেই সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন। কিন্তু আলাদা আলাদাভাবে। তবে এবার তদন্ত আরও গভীর করতেই দুই মন্ত্রীকে মুখোমুখি বসাতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর এমনটাই। তারা মনে করছে, আপাতত যা যা তথ্য সামনে এসেছে তা হিমশৈল্যের চূড়া মাত্র। দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে সিবিআই। ইতিমধ্যেই কার্যত ম্যারাথন…
Read More