উত্তরবঙ্গ

একাধিক প্রশ্ন জাগছে টিকা নিয়ে

একাধিক প্রশ্ন জাগছে টিকা নিয়ে

গত দু বছরের কারণে সংক্রমণের তাণ্ডবের পর নতুন করে আবার চিন্তা বাড়ছে চতুর্থ ঢেউ নিয়ে। এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়তে ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজ দেওয়া। করোনা যোদ্ধা থেকে ৬০ বছরের ওপরে বয়স এমন ব্যক্তিরা তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছে তারাও বুস্টার ডোজ পাচ্ছে। কিন্তু সেই বুস্টার ডোজ দেওয়ার কিছু নিয়ম আগে থেকে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্পষ্ট করা হয়েছিল যে, দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নিতে হবে। কিন্তু এখন জানান হচ্ছে যে, কেউ কেউ এই নির্দিষ্ট সময়ের আগেই পেয়ে যেতে পারে বুস্টার টিকা। তাহলে কারা পাবে সেটি? কেন্দ্রীয় সরকারের তরফে…
Read More
তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

কোচবিহারের তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি থেকে রওনা দিলেন অমিত শাহ। শিলিগুড়ির শুকনায় রাত্রিবাসের পর তিনবিঘা করিডোরে বিএসএফ এর অনুষ্ঠানে যোগদিতে ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দর থেকে বিএসএফ এর হেলিকপ্টারে করে তিনবিঘা কর্মসূচি সেরে ফের বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।
Read More
রেশম উৎপাদন ব্যবস্থা তদারকি করতে এলেন কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধি দল

রেশম উৎপাদন ব্যবস্থা তদারকি করতে এলেন কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধি দল

মালদার রেশম উৎপাদন ব্যবস্থা এবং চাষীদের নানান সমস্যার বিষয়ে তদারকি করতে মালদা এলেন কেন্দ্রীয় সরকারের অন্তর্গত নীতি আয়োগের প্রতিনিধি দল।শুক্রবার মালদার কালিয়াচকের কেন্দ্রের ওই প্রতিনিধিদলটি রেশম চাষ ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি পরিদর্শন করেন। তুঁত গাছ ও পলু পোকার চাষ , রেশম গুটি উৎপাদন এবং মার্কেট ব্যবস্থার পরিস্থিতি ও তদারকি করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এর পাশাপাশি কালিয়াচকের রেশম চাষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। চাষিদের নানান দাবিগুলি শুনেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এই দলে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধি  মধুমিতা শর্মা, মালদা সেরিকালচার দফতরের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ গোস্বামী,  কেন্দ্রীয় রেশম পর্ষদের দুই বিজ্ঞানী ড. জি. শ্রীনিবাস এবং ড. বি. ভি. নাইডু। এনিয়ে কেন্দ্রীয়…
Read More
খোঁজ মিললো গোপন সুড়ঙ্গের

খোঁজ মিললো গোপন সুড়ঙ্গের

আবার একবার মাথা চাড়া দিচ্ছে জঙ্গি হানা। কিন্তু সফলতার আগেই নস্যাৎ হচ্ছে সব। সীমান্তে  খোঁজ মিললো গোপন সুড়ঙ্গের। সেখান দিয়েই পাকিস্তান থেকে ভারতে জঙ্গিরা যাতায়ত করত। জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছেই সীমান্তরক্ষীরা একটি রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে। সেখান থেকেই একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, রুটিন টহলের সময় বিএসএফের জওয়ানদের গর্তের খোলা মুখ চোখে পড়ে যায়। তবে কোনও সাধারণ গর্ত নয় বলেই অনুমান করা হচ্ছে। এটি একটি সুড়ঙ্গ বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যা পাকিস্তানের সঙ্গে ভারতকে যুক্ত করেছে। অনুমান করা হচ্ছে,পাকিস্তান থেকে গোপনে জঙ্গিদের এই সুড়ঙ্গে ভারতে আনা হয়। বিএসএফের তরফে জানানো…
Read More
ট্রেন বাতিলে ঘাটতি পড়লো কয়লার

ট্রেন বাতিলে ঘাটতি পড়লো কয়লার

করোনা সংক্রমণের আবহাওয়ার মাঝেই নতুন চিন্তা। ভারতে ভয়াবহভাবে কয়লা সঙ্কট দেখতে পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রেল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারতীয় রেল গত কয়েক সপ্তাহে প্রতিদিন দূরপাল্লার ও লোকাল ১৬টি করে ট্রেন বাতিল করা হচ্ছে। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার কারণেই কয়লার সঙ্কট দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কয়লাবহনকারী পণ্যবাহী ট্রেনগুলোকে জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৪ মে পর্যন্ত মোট ৬৭০টি যাত্রীবাহী ট্রেন বাতিল .করা হয়েছে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারমধ্যে ৫০০টির বেশি দূরপাল্লার ট্রেন রয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন রয়েছে। অন্যদিকে, রেলওয়ে কয়লা ট্রেনের দৈনিক গড় লোডিং…
Read More
অভিনব কায়দা রাশিয়ার

অভিনব কায়দা রাশিয়ার

দেখতে দেখতে প্রায় দু মাস অতিক্রম করে গেলো যুদ্ধ পরিস্থিতি৷ এই পরিস্থিতি প্রকাশ্যে এলো নতুন তথ্য৷ রুশ নিয়ন্ত্রাণাধীন কৃষ্ণ সাগরে রয়েছে সে দেশের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি৷ আর সেই নৌঘাঁটি রক্ষার দায়িত্বে রয়েছে বিশাল ডলফিন বাহিনী৷ হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ডলফিন বাহিনীর নৌঘাঁটি পাহারা দেওয়ার সেই ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। আন্তর্জাতিক মহলের দাবি, ইউক্রেন যুদ্ধের আবহে এই অভিনব কায়দায় নিজেদের শক্তিশালী নৌঘাঁটি পাহারা দেওয়ার পন্থা নিয়েছেন রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ উপগ্রহ চিত্রের উপর ভিত্তি করে এই তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন নৌ প্রতিষ্ঠান US Naval Institute বা USNI৷ মার্কিন নৌ প্রতিষ্ঠানের দাবি, পরিকল্পনা মাফিক প্রশিক্ষিত ডলফিনবাহিনীকে দিয়ে নৌঘাঁটি রক্ষার কাজ…
Read More
কি হতে পারে বিজেপির নতুন শ্লোগান 

কি হতে পারে বিজেপির নতুন শ্লোগান 

পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই বিদেশ সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহের সোমবার তিনদিনের বিদেশ সফরে বার্লিনে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহে তিন বছর পর এই প্রথম তাঁর বিদেশ সফর। এই তিনদিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী যাবেন ইউরোপের তিনটি দেশ যথা জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্স। সোমবার সকালে বার্লিনের প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনার হাত ধরে শুরু হয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর। এরপর সোমবার সন্ধ্যায় বার্লিনের একটি কমিউনিটি হলে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আর সেই অনুষ্ঠানেই জন্ম নিল নতুন একটি শ্লোগান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই শ্লোগান এতটাই ভাইরাল হয়েছে যে, অনেকেই মনে করছেন ২০২৪-এর আগামী লোকসভা নির্বাচনে বিজেপি দল নতুন স্লোগান হিসাবে এই 'টোয়েন্টি টোয়েন্টি ফোর, মোদি ওয়ান্স মোর' ব্যবহার করতে পারে। উল্লেখ্য,…
Read More
আচমকাই বন্ধ করা হল টিকা সংগ্রহ কেন্দ্র সরকারের তরফে

আচমকাই বন্ধ করা হল টিকা সংগ্রহ কেন্দ্র সরকারের তরফে

বিগত দু বছর তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। তিনটি কোভিড ঢেউ দেখে ফেলেছে ভারত। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেশের সংক্রমণ নিম্নগামী হয়েছে। আপাতত অনেক রাজ্যে বিধিনিষেধও শিথিল করেছে। কিন্তু কয়েক সপ্তাহ আগে থেকে আবার কিছুটা ঊর্ধ্বগামী হয় ভারতের করোনা গ্রাফ। শুরু হয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। তাই টিকাকরণে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এরই মধ্যে জানা গেল, নতুন করে টিকা সংগ্রহ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার! কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? স্পষ্ট হল রিপোর্টে। নতুন করে টিকা সংগ্রহ করার আপাতত কোনও প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারের। কারণ জানান হয়েছে, এই মুহূর্তে সরকারের ভাঁড়ারে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। তাই আরও টিকা এখন…
Read More
আশঙ্কা জাগছে তৃতীয় বিশ্বযুদ্ধের

আশঙ্কা জাগছে তৃতীয় বিশ্বযুদ্ধের

দেখতে দেখতে প্রায় দু মাস অতিক্রম করলো চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি৷ দিন প্রতিদিন বেড়েই চলছে যুদ্ধ পরিস্থিতি৷ দখল চলছে শহরের পর শহর৷ রাশিয়ার সেনা অভিযানে ক্রমাগত রক্ত ঝরছে ইউক্রেনে৷ ধুলোয় মিশে যাচ্ছে শহরের পর শহর৷ অথচ যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই৷ উপরন্তু, এই অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়া চোখ রাঙানি উপেক্ষা করে ইউক্রেন সামরিক অস্ত্র ও যুদ্ধ বিমান পাঠাতে শুরু করেছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি৷ আর তাতেই চটেছে মস্কো৷ এই পরিস্থিতি চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন৷ হুঁশিয়ারি ক্রেমলিনের৷ রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ বলেন, ‘‘রাশিয়াকে নিশানা করতেই ইউক্রেনে অস্ত্র পাঠানো হচ্ছে। রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধ শুরু করে…
Read More
খুশির খবর তীর্থযাত্রীদের জন্য

খুশির খবর তীর্থযাত্রীদের জন্য

এবার ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশের পরিস্থিতি। নিয়ন্ত্রণে এসেছে করোনা পরিস্থিতি। আজ অর্থাৎ ৩ মে থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা। ইতিমধ্যেই এই যাত্রায় আগত তীর্থযাত্রীদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধা এবং তাঁদের নিরাপত্তার বিষয়গুলি পাকা করে ফেলেছে উত্তরাখণ্ড সরকার। তার মধ্যেই জাত্রা শুরুর ঠিক আগের দিন চারধামে আগত যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের কথা ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান, এবারের চারধাম যাত্রায় দেশ-বিদেশ থেকে আগত সমস্ত তীর্থযাত্রীরাই বেসরকারি স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রদত্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। তাঁর কথায়, 'আমরা নিশ্চিত করছি যে এবারের চারধাম যাত্রা মানুষের জন্য নিরাপদ এবং আরামদায়ক হবে। সেই সঙ্গে আমাদের একান্ত কামনা তাঁরা যেন পুরো যাত্রা জুড়ে সুস্থ…
Read More
আগামী নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে পদ্ম শিবিরের

আগামী নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে পদ্ম শিবিরের

চলতি বছরের বিধানসভা নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে। চলছে প্রস্তুতি। ২০২২ সালে উত্তরপ্রদেশ, উত্তরাখান্ড এবং গোয়া দখলের পর বিজেপি বাহিনীর লক্ষ্য এখন প্রাণকেন্দ্র গুজরাট এবং ছত্রিশগড়। চলতি বছরের শেষের দিকেই গুজরাতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন, যা নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী পদ্ম শিবির। কিন্তু এই মুহূর্তে তাদের নতুন লক্ষ্য ছত্রিশগড়। ২০২৩ সালেই কংগ্রেস শাসিত এই ছত্রিশগড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর তাই এই কংগ্রেস শাসিত রাজ্যকেও নিজের দখলে আনতে এক মুহূর্তও সময় নষ্ট করতে নারাজ বিজেপি বাহিনী। জানা যাচ্ছে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি তাদের ছত্তিশগড় দলকে আরও শক্তিশালী করার জন্য ৫ মে থেকে ২০ মে পর্যন্ত ছত্রিশগড়ে একটি বিশদ কর্মসূচির পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে দিল্লিতে দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা এবং…
Read More
চিন্তা ধরাচ্ছে অ্যাকটিভ কেস

চিন্তা ধরাচ্ছে অ্যাকটিভ কেস

বেড়েই চলেছিল দেশের সংক্রমনের সংখ্যা। এবার দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে সামান্য স্বস্তি। টানা দুই সপ্তাহ ধরে লাগাতার দৈনিক আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ার পরে কিছুটা কমল সংক্রমণ। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন জানান দিচ্ছে, বেশ কিছুটা কম দৈনিক আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় প্রায় ৯ শতাংশ কমেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৩২৪ জন। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এদিনও কমেনি পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা। রবি সকালের করোনা বুলেটিনে জানানো হয়েছে দেশে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ইতিমধ্যেই ১৯ হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০৮ জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ায় এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ  কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৯০২। আর এটাই হয়ে দাঁড়িয়েছে এই…
Read More
ফের এবার আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ফের এবার আমেরিকার তরফে এলো সতর্কতাবানী

ধীরে ধীরে নাগালের বাইরে যাচ্ছে দীর্ঘ দু মাস ধরে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি। দেখতে দেখতে দুই মাসেরও বেশি সময় পার করেছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাত। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রুশ গোলার আঘাতে মার্কিন যুবকের মৃত্যুর পরেই মার্কিন নাগরিকদের ফের সতর্ক করল আমেরিকা। উল্লেখ্য, উইলি জোসেফ কানসেল নামে ২২ বছর বয়সী এক মার্কিন যুবক চলতি সপ্তাহেই ইউক্রেনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে খবর। মৃত ওই মার্কিন যুবকের পরিবার সূত্রে খবর, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জোসেফ একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। এই মুহূর্তে যারা ওই মৃত্যুপুরীতে আটকে রয়েছেন তাঁদের সাহায্য করতে দিনকয়েক আগেই ইউক্রেনে গিয়েছিলেন ওই যুবক। সূত্রে খবর, ইউক্রেন যুদ্ধে এই প্রথম কোনও মার্কিন নাগরিক প্রাণ হারালেন। আর এই খবর…
Read More
গত দুবছরে ক্ষতিপূরণ হতে সময় লেগে যাবে আগামী বারো বছর

গত দুবছরে ক্ষতিপূরণ হতে সময় লেগে যাবে আগামী বারো বছর

বিগত দু বছরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস যে সর্বস্তরে ক্ষতি করে দিয়েছে তা বলতে কোনও বাধা নেই। কর্মক্ষেত্রে হোক, শারীরিক ক্ষেত্রে হোক কিংবা অর্থনীতি, সবেতেই করোনার কোপ পড়েছে। কিন্তু বছর দুয়েক কেটে যাওয়ার পর এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে বলে অনুমান। যদিও এখনও নতুন ঢেউয়ের আশঙ্কা আছে, কিন্তু তার প্রভাব আগের মতো ভয়ঙ্কর হবে না বলেই দাবি করা হচ্ছে। সুতরাং অনুমান, আস্তে আস্তে সব ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে অর্থনীতি কতদিনে ঠিক হবে? এই প্রশ্ন একটা স্পষ্ট জবাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সাল থেকে প্রায় দেড় বছর সবকিছুর ওপর বড় প্রভাব…
Read More